19/08/2024
নিজেকে সঠিক ভাবে গড়তে পারলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। আপনি যাদের পিছনে ঘুরেন তোষামোদি করেন তারা আপনার সঙ্গ এমনই দিবে তখন।
এইযে দেখুন কিছু কর্মী নেতাদের জন্য জীবন দিয়ে ফেলবে অবস্থা ঠিক নিজের পরিবার এর জন্যও তারা এইটুকু contribute করেনি নিজেকে।
অন্য দিকে নেতা কিন্তু রাষ্ট্র ছেড়ে পালিয়ে গেছে কিংবা বিরোধীদের সাথে আতাত করে কিছু একটা সিস্টেম করে ফেলেছে।
কিছু আটক হচ্ছে দুইদিন পর ছাড়া ফেলে চিল করবে যে পরিমাণে টাকা বানাইসে। আর কিছু পটল তুলবেন!
কিন্তু এই কর্মীর কি হবে!? সে সারাজীবন চামচামি করে গেছে নিজের ব্যাক্তিগত কোন ক্যারিয়ার তার নেই তার থেকে সমাজ এবং তার পরিবার ও কিছু পাচ্ছে না।
দিন শেষ এ বয়স যখন একটু বেড়ে যাবে হতাশায় জীবন এর পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তখন সামনে পিছনে কোথাও যাওয়ার জায়গা পাবে না।
নিজের জীবন নিজেকে গড়ে তুলতে হবে অন্য কারো পিছনে আপনি সময় নষ্ট করে কোন লাভ নাই জাস্ট তার Ideology established করতে গিয়ে অসংখ্য শত্রু বানইসেন / বানাবেন...
দিন শেষে পালিয়ে বেড়াতে হবে জায়গা মত পড়লে তাই সময় থাকতে সাধু সাবধান।
- Jaber bhai.