Shamim's English Academy

Shamim's English Academy

Share

Shamim's English Academy is the page for learning English Speaking ,Grammar, Speaking and Writing us

11/09/2025

গোছানো হ্যান্ডনোট তৈরির ৫ উপায়

একটি গোছানো হ্যান্ডনোট আপনার যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। ভালো প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে নিজের করা হ্যান্ডনোটের কোনো বিকল্প নেই। গুছানো হ্যান্ডনোট তৈরির ৫ উপায় নিয়ে লিখেছেন নূরে আলম সিদ্দিকী শান্ত।

পড়ুন একাধিক বই
যে বিষয়টি নোট করবেন, সেই বিষয়ে পড়ুন একাধিক বই। একাধিক বই পড়ার ফলে আপনার জ্ঞান এবং তথ্য সমৃদ্ধ হবে। বিভিন্ন বইয়ের সংযোজনে সাজিয়ে-গুছিয়ে লিখতে পারবেন। একটি বইয়ে হয়তো প্রয়োজনীয় সব তথ্য দেওয়া নেই বা এমন অনেক তথ্য দেওয়া রয়েছে, যার সব প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে নোট তৈরি করলে পরীক্ষার আগে পড়ার অথৈ সাগরে ডুবে যেতে হবে না। গুরুত্বপূর্ণ তথ্যের সম্মিলনে বিষয়ভিত্তিক নোট আপনার প্রস্তুতি শাণিত করবে। যে বিষয়ে নোট করবেন, সেই বিষয়ে প্রথমে বিভিন্ন বই থেকে জ্ঞান সংগ্রহ করুন। The Great Bangladesh

মন দিন শিক্ষকের লেকচারে
ক্লাসে শিক্ষকের লেকচার মন দিয়ে শুনবেন। স্যার কী বলছেন, পড়াচ্ছেন, ছোট করে টুকে নেবেন। ক্লাসে টুকে নেওয়া চম্বুকীয় লাইনগুলো বাসায় এসে গুছিয়ে লিখে ফেলবেন। শিক্ষকের কথা শোনা এবং লেখার মাধ্যমে আপনার স্মৃতিতে বিষয় সম্পর্কে ধারণা মজবুত হবে। সেই সঙ্গে বিষয়ভিত্তিক আলাদা নোট খাতা বানাবেন। এক খাতায় সব লিখবেন না। আলাদা করে এ-ফোর কাগজে শিট আকারে নোট বানালে তা সহজেই খুঁজে পাবেন।

কাজে লাগান মোবাইল ফোন
তথ্যপ্রযুক্তির কল্যাণে পুরো দুনিয়া এখন হাতের মুঠোয়। এমন কোনো তথ্য নেই, যা ইন্টারনেটে পাওয়া যায় না। কোনো বিষয়ে নোট করার প্রয়োজন হয়েছে, আর সেই বিষয়ে হয়তো আপনার কাছে কোনো বই নেই! চিন্তা নেই, ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগলে সার্চ করুন। বিভিন্ন আর্টিকেল পাবেন, পড়ুন। স্কুল, কলেজ, ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিংবা চাকরির প্রস্তুতি আপনি যে শিক্ষার্থীই হোন না কেন, ফেসবুকে রয়েছে শিক্ষামূলক নানা গ্রুপ। এসব গ্রুপে যুক্ত থাকতে পারেন। যেখানে পাবেন পিডিএফ, নোট বা বিষয়ভিত্তিক প্রস্তুতির তথ্য। এ ছাড়া টপিকের নাম লিখে সার্চ করলে ইউটিউবে অসংখ্য শিক্ষামূলক ভিডিও পাবেন, পাবেন টিউটোরিয়াল ক্লাস; অর্থাৎ মোবাইল ফোনের সহযোগিতা নিলে আপনার নোট তৈরির পথ অর্ধেক সহজ হয়ে যাবে। TGB

নিজের মতো করে ভাবুন
যে বিষয়ে লিখছেন, সেই বিষয়ে নিজের মতো করে ভাবুন। দুর্বোধ্য লাগলে তা বারবার আয়ত্ত করুন। নিজস্ব চিন্তাশীলতা ও সৃজনশীল জ্ঞান দ্বারা লেখাটিকে সমৃদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করুন। কঠিন ভাষার কোনো সংজ্ঞা, ব্যাখ্যা বুঝতে না পারলে সহজ করে লিখুন। নিজের ভাবনার জগৎকে কাজে লাগালে সুন্দর নোট তৈরির পাশাপাশি বিষয়টিও আপনার মগজে গেঁথে থাকবে।

একঝলকে পুরো বিষয়
হ্যান্ডনোটের একটি বিশেষ সুবিধা হলো, একঝলকেই পুরো বিষয় সহজে বুঝতে পারা যায়। অনেক সময় এমন হয়, একটি বিষয় পড়তে গিয়ে কয়েকটি বইয়ের খোঁজ করতে হচ্ছে। এতে পড়ার সময় এবং আগ্রহ দুটোই বিপন্ন হয়। সাজিয়ে-গুছিয়ে নোট তৈরি করলে এমন বিড়ম্বনায় পড়তে হয় না। আপনার পরীক্ষা চলে এসেছে। হাতে বেশি সময় নেই, এমন সময় হাতের কাছে নোট তৈরি থাকলে সুন্দরভাবে রিভিশন দিতে পারবেন। নোট করার সময় সুন্দর করে প্রথমেই একটি শিরোনাম দিন। প্যারা বা পয়েন্ট করে লিখুন। পয়েন্ট করার জন্য বুলেট, ফ্রেম বিভিন্ন সাইন ব্যবহার করুন। হাতের লেখা স্পষ্ট করে লিখুন। যেন আপনি একঝলকেই পুরো বিষয় বুঝতে পারেন।

মনে রাখবেন, ভালো রিভিশন পরীক্ষায় ভালো ফল অর্জনের পূর্বশর্ত। নিজের তৈরি নোট পড়লে পরীক্ষার আগে আপনার স্মৃতি নতুনরূপে শাণিত হবে।

সোর্স* আজকের পত্রিকা

24/03/2025

সার্টিফিকেটের নাম সংশোধন (ঘরে বসেই সংশোধন করুন ( A to Z)

অনেকেই এই সমস্যা নিয়ে গ্রুপে পোস্ট করেন, সংশোধন করার আগে আমি নিজেও এই গ্রুপে খোজ নিয়েছি। এখন নিজে এই কাজটি করে যেই অভিজ্ঞতা অর্জন করেছি সেটার আলোকে এই গ্রুপের ভান্ডারকে সমৃদ্ধ করার আমার এই আর্টিকেলটি লেখা।

কিছু বেসিক তথ্য দিয়ে শুরু করছি

* সংশোধন অনলাইন/অফলাইন দুভাবেই করা যায়। তবে দালাল বা কোন প্রকার থার্ড পার্টি ছাড়া ঝামেলামুক্ত ভাবে কাজ করার জন্য অনলাইন আমার সাজেশনে থাকবে। কারণ এখানে হাতে ফ্রম ফিলাপ করার কিছু নাই। হাতে লিখলে আপনার ভুল ওরা ধরবেই। এই জন্য অনলাইন করা সুবিধাজনক। আপনাকে দৌড়াদৌড়ি/পরিশ্রম কিছুটা কম করতে হবে। তাই আমি আজকে শুধু অনলাইন প্রসেস নিয়ে লিখবো।

আমি গতকালকে (০৯/১০/১৯ ইং) আমার সংশোধিত সার্টিফিকেট হাতে পেয়েছি। তাই প্রথমেই আমার খরচের হিসাব দেই তাহলে পরবর্তী কাজ সহজে বুঝতে পারবেন।

*পত্রিকায় বিজ্ঞাপন- ৩০০ টাকা
*নোটারি পাবলিক -৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
*আবেদেন ফি ৫৫৮×2= ১১১৬ টাকা (এস.এস.সি ও এইচ.এস.সি)
সার্টিফিকেট উত্তলন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (২টি)

আমার মোট খরচঃ ৩০৩২ টাকা

ট্রান্সপোর্ট বাবদ আরো কিছুটা খরচ হবে। তবে ২ টি সার্টিফিকেটের জন্য মোটামোটি ৩০০০-৩৫০০ টাকা খরচ হবে।

#নোটারি_পাবলিক
নাম বা জন্মতারিখের ভুল সংশোধনের জন্য প্রথমে আইনজীবীর মাধ্যমে নোটারি বা এফিডেভিট করাতে হবে।প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারবেন। প্রার্থীর বয়স যদি ১৮ বছর পূর্ণ না হয় বা প্রার্থী যদি তার মা-বাবার নাম সংশোধন করতে চান, তাহলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে।

#পত্রিকায়_বিজ্ঞাপন
হলফনামা সম্পাদনের পর একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেট নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল, পরীক্ষাকেন্দ্রের নাম, রোল নম্বর, বোর্ডের নাম এবং জন্মতারিখ উল্লেখ করে যা সংশোধন করতে চান (প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম বা জন্মতারিখ) তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

এই ২ টি কাজ সম্পাদন করার পর আপনি যেই স্কুল বা কলেজে লেখাপড়া করেছেন সেটির সাহায্য লাগবে। (অনলাইন আবেদনের ক্ষেত্রে এর কোন বিকল্প নেই)

এবার আপনি উপরে উল্লেখিত ২ টি কাগজ

18/01/2025

💡 বেইসিক থেকে শুরু করে ৫/৬ মাসে IELTS-এ ৬.৫ স্কোর পেতে সঠিক পরিকল্পনা প্রয়োজন। নিচে সহজভাবে ধাপে ধাপে গাইডলাইন দিলাম:

📌 ১ম ধাপ: বেসিক গ্রামার শিখুন

🔸 বই:
English Grammar in Use (Raymond Murphy)
বাংলা মাধ্যমের গ্রামার বই (যেটা সহজ মনে হয়)

🔸 কী শিখবেন:
Parts of Speech (noun, verb, adjective ইত্যাদি)
Tenses (past, present, future)
Sentence Structure (subject + verb + object)
Articles (a, an, the)
Prepositions (on, in, at ইত্যাদি)

🔸 প্রতিদিন ১ ঘণ্টা প্র্যাকটিস করুন।
১৫ মিনিট থিওরি পড়ুন।
৪৫ মিনিট প্র্যাকটিক্যাল (ছোট বাক্য বানান)।

📌 ২য় ধাপ: ভোকাবুলারি বাড়ান

🔸 প্রতিদিন ৫-১০টি নতুন শব্দ শিখুন।
শিখুন ব্যবহারযোগ্য শব্দ (e.g., travel, education, environment)।
শব্দের সাথে উদাহরণ বাক্য লিখুন।

🔸 সূত্র:
Oxford 3000 Word List (গুগলে ফ্রি পাবেন)
মোবাইল অ্যাপ: Quizlet, Memrise

🔸 মজা করে শিখুন:
ইংরেজি সিনেমা/সিরিজ দেখুন (সাবটাইটেল সহ)।
ইংরেজি গান শুনুন।

📌 ৩য় ধাপ: রিডিং অভ্যাস
🔸 বই ও আর্টিকেল পড়ুন:
সহজ ইংরেজি গল্পের বই।
ইংরেজি পত্রিকা (BBC Learning English)।
🔸 স্টেপ-বাই-স্টেপ করুন:
প্রথমে বাক্য বুঝুন।
কঠিন শব্দ নোট করুন।
প্রশ্ন তৈরি করুন।

📌 ৪র্থ ধাপ: রাইটিং প্র্যাকটিস
🔸 প্রতিদিন লিখুন (৩০-৪৫ মিনিট):
ডায়েরি (আপনার দিনের কাজ)।
ছোট প্যারাগ্রাফ (আপনার প্রিয় খাবার, জায়গা)
🔸 IELTS Writing Task 1 & 2 শিখুন।
স্ট্রাকচার অনুসরণ করুন।
ধীরে ধীরে উন্নতি করুন।

📌 ৫ম ধাপ: স্পিকিং ও লিসেনিং
🔸 স্পিকিং:
আয়নার সামনে কথা বলুন।
প্রতিদিন ৫ মিনিট কোনো বিষয়ের ওপর কথা বলুন।
ইংরেজি স্পিকিং পার্টনার খুঁজুন।

🔸 লিসেনিং:
BBC Learning English, TED Talks শুনুন।
প্রতিদিন ১০ মিনিট করে শুনুন এবং নোট নিন।

📌 ৬ষ্ঠ ধাপ: IELTS ফোকাস
🔸 মডেল টেস্ট দিন (প্রতি সপ্তাহে ১ বার)।
🔸 IELTS ফরম্যাট ভালোভাবে বুঝুন।
🔸 কোচিং করা যেতে পারে (যদি সম্ভব হয়)।

🎯 প্রতিদিনের রুটিন:
১ ঘণ্টা গ্রামার।
৩০ মিনিট ভোকাবুলারি।
৩০ মিনিট রিডিং।
৩০ মিনিট রাইটিং।
৩০ মিনিট লিসেনিং।
১৫ মিনিট স্পিকিং।

কঠোর পরিশ্রম করলে আপনি নিশ্চয়ই ৬.৫+ স্কোর করতে পারবেন! 💪

04/01/2025

হায়ার স্টাডিজ-এর জন্য কি কি ডকুমেন্ট লাগে এবং সেগুলো গুছাইতে কেমন সময় লাগে?
১। প্রথমেই বলি- কিছু ডকুমেন্ট একদম বেসিক ;এগুলো জীবনের সব কাজেই প্রয়োজন।
-জাতীয় পরিচয়পত্র
-সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
-পাসপোর্ট
এই তিনটা ডকুমেন্টে আপনার নিজের নাম এবং বাবা-মায়ের নাম ; যেন একই বানানে হয়। এইটা খুবই জরুরি।
ধরুন, আপনার সব ডকুমেন্টে আপনার বাবার নাম আব্দুর রহমান। অন্যদিকে আপনার বাবার আইডিতে উনার নাম রহমান ভূঁইয়া। এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে যদি আপনার বাবা স্পন্সর হয় ; সেক্ষেত্রে সমস্যা হবে।

সার্টিফিকেট সংশোধন করা একটু জটিল প্রক্রিয়া। সেক্ষেত্রে ভুল-ত্রুটি থাকলে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে ; ওই অনুযায়ী পাসপোর্ট করাই ভালো। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বেলায় অন্তত মাসখানেক সময় লেগে যাবে। বড় সংশোধনের ক্ষেত্রে যেমন পুরো নামটাই পরিবর্তন হবে ; এক্ষেত্রে ৬-৮ মাস সময় লেগে যেতে পারে।

নতুন পাসপোর্ট করতে সাধারণত ২১ কার্য দিবস অর্থাৎ এক মাসের মত সময় লাগে। তবুও পুলিশ ভেরিফিকেশন এবং নানা ডকুমেন্ট জটিলতায়; হয়ত একটু সময় বেশি লাগতে পারে। যাদের পাসপোর্ট আছে কিন্তু সংশোধন করবেন ; এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে দুই দিনেই নতুন পাসপোর্ট পাওয়া সম্ভব।
সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট তো সাধারণত ভার্সিটিতে গেলেই পাওয়ার কথা। তবুও মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় ; অবশ্যই অন্তত এক সপ্তাহ হাতে রাখবেন।

বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত আবেদন করার সময় আন-অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট দিলেই চলে এবং অ্যাডমিশন ডিসিশন হয়ে গেলে এরপর অফিশিয়ালটা পাঠাতে পারবেন।
(আপনি নিজে ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ পাঠালে সেটা আন-অফিশিয়াল ; বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের মেইল থেকে কিংবা বিশ্ববিদ্যালয়ের খামে করে কুরিয়ারে পাঠালে ; সেটা বলে অফিশিয়াল)। এই প্রক্রিয়ার জন্য ১৫ দিন সময় রাখতে পারে।
কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবেদন করার সময় ট্রান্সক্রিপ্টের ইভালুয়েশন চাইতে পারে অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্ট সেটা ইউএসএ এডুকেশন সিস্টেম অনুসারে ইভালুয়েশন করতে হবে। WES,IEE etc দিয়ে করা যায়। IEE আমার কাছে ভালো অপশন মনে হয়েছে। সব মিলিয়ে ২২ হাজার টাকার মতো যাবে ; ১৫ দিনেই রিপোর্ট হাতে পেয়ে যাবেন।

২। IELTS, GRE, SOP, LOR, Writing Sample, SOP
আবেদন করার সময় বিশ্ববিদ্যালয় ভেদে স্কোর পাঠানোর নিয়মাবলি ভিন্ন হতে পারে। কোন কোন ভার্সিটি জাস্ট আপনার Test Report Form (TRF) স্ক্যান কপি দিতে বলে, ওরা নিজেরা ভেরিফাই করে নেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল/IDP থেকে পাঠাতে হয়। পোর্টালে ঢুকলেই যেখানে রেজাল্টটা দেখতে পান ; সেখানে দেখবেন ইনস্টিটিউশনের সাথে শেয়ার করার অপশন আছে।
যেসব বিশ্ববিদ্যালয় electronic Test Report Form (eTRF) গ্রহণ করে ; মুহূর্তেই তাদেরকে পাঠিয়ে দেওয়া যায়। সর্বোচ্চ ১/২ দিন লাগে।আমার ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে GRE প্রয়োজন হয় না তাই GRE নিয়ে ধারণা নেই।

Letter of Recommendation (LOR)-
আবেদন করার সময় অ্যাপ্লিকেশন পোর্টালে যারা আপনাকে রিকমেন্ডেশন লেটার দিবে ; তাদের নাম, পজিশন এবং ই-মেইল নাম্বার দিলে সাথে সাথেই তাদের কাছে একটা লিংক চলে যায় ; যেটাতে উক্ত ব্যক্তি আপনাকে রিকমেন্ড করবেন।
যারা আপনাকে রিকমেন্ডেশন দেবে তাদেরকে আগেই বলে রাখবেন ; কারণ উনাদের নানান ব্যস্ততা থাকতে পারে।
Writing Sample- অনেক বিশ্ববিদ্যালয় চেয়ে থাকে। এটা আপনার প্রকাশিত কিংবা অপ্রকাশিত যেকোনো স্কলারলি রাইটিং হতে পারে। আর্টিকেলে অন্য কোন অথর থাকা যাবে না। অর্থাৎ যে লেখাটা আপনার একান্তই নিজের এমন লেখার রাইটিং স্যাম্পল হিসেবে দিতে হবে।
Statement of Purpose (SOP)- এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনার নিজের সম্পর্কে এবং যে প্রোগ্রামে আবেদন করছেন সে প্রোগ্রামে কেন আবেদন করছেন বা আপনার ক্যারিয়ার গোল কি? এই সবকিছু মিলে ৩-৪ পেজের একটি লেখা জমা দিতে হবে। আপনার মোটিভেশন,অ্যাচিভমেন্ট ইত্যাদি যাবতীয় বিষয়গুলো এখানে গল্প আকারে থাকবে।

সাধারণত মাস্টার্স কিংবা পিএইচডির জন্য এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট ভেদে কিছুটা কমবেশি হতে পারে।তথ্যগুলো যারা ইউএস-তে আবেদন করবেন তাদের জন্য লেখা তবে ইউরোপেও অলমোস্ট সেম প্রসিডিউর।
সবার জন্য শুভকামনা।

Written by Morshed Alam

24/11/2024

অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে এমন একটি কলেজে পড়াশোনা করার, যেখানে সম্পূর্ণ টিউশন ফি বা ফুল রাইড স্কলারশিপ পাওয়া সম্ভব। আপনাদের জন্য আজ এমন একটি লিস্ট নিয়ে এসেছি, যেখানে উল্লেখিত কলেজগুলো অন্তত একটি সম্পূর্ণ টিউশন বা ফুল রাইড স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফার করে।

এখানে থাকা কিছু কলেজ নির্দিষ্ট মেরিট স্কলারশিপের মাধ্যমে এই সুবিধা প্রদান করে (ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়েছে)। সেই স্কলারশিপের নির্দিষ্ট ডেডলাইন থাকে, যা মিস করলে এই সুবিধা আর পাওয়া যায় না। যেসব কলেজের স্কলারশিপের আলাদা নাম উল্লেখ করা হয়নি, সেগুলো সাধারণত উদার নিড-বেসড ফিনান্সিয়াল এইড প্রদান করে।

কলেজ লিস্ট:
1. Agnes Scott College (Marvin B. Perry President’s Scholarship)
2. Amherst College
3. Bard College
4. Barnard College
5. Barry University (Stamps Scholarship)
6. Bates College
7. Beloit College (one full tuition)
8. Bennington College
9. Berea College
10. Boston College
11. Boston University
12. Brandeis University
13. Brown University
14. Bowdoin College
15. Bryn Mawr College
16. Caltech
17. Carleton College
18. Case Western Reserve University
19. Centre College (Lincoln Scholarship)
20. Claremont McKenna College
21. Clark University (Presidential Scholarship)
22. Colby College
23. Colgate University
24. College of William & Mary (W&M Scholars)
25. Colorado College
26. Columbia University
27. Connecticut College
28. Cornell University
29. Dartmouth College
30. Davidson College (James B. Duke Scholarship)
31. Denison University
32. DePauw University
33. Dickinson College (Presidential Scholarship)
34. Duke University (Robertson Leadership Scholars Program)
35. Emory University (Presidential Scholarship)
36. Elizabethtown College (Stamps Scholarship)
37. Fisk University (Erastus Milo Cravath Presidential Scholarship)
38. Florida International University (Presidential Premier Scholarship)
39. Franklin & Marshall College
40. Gettysburg College
41. Grinnell College
42. Hamilton College
43. Hampshire College
44. Harvard University
45. Harvey Mudd College
46. Haverford College
47. Hendrix C

28/08/2024

IELTS পরীক্ষার প্রস্তুতি শুরু করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

# # # ১. **IELTS সম্পর্কে ধারণা নিন:**
- **পরীক্ষার ফরম্যাট:** IELTS পরীক্ষার চারটি অংশ থাকে—Listening, Reading, Writing, এবং Speaking। প্রতিটি অংশে কী কী আসে, কতটা সময় লাগে, এবং কিভাবে নম্বর দেওয়া হয়, তা বুঝে নিন।
- **প্রকারভেদ:** IELTS এর দুটি ধরন আছে—Academic এবং General Training। কোনটিতে পরীক্ষা দেবেন তা নির্ধারণ করুন।

# # # ২. **পরিকল্পনা তৈরি করুন:**
- **সময় নির্ধারণ:** প্রতিদিন কতটা সময় প্রস্তুতির জন্য দিতে পারবেন তা ঠিক করুন এবং একটি রুটিন তৈরি করুন।
- **লক্ষ্য নির্ধারণ:** আপনি কোন ব্যান্ড স্কোর লক্ষ্য করছেন তা নির্ধারণ করুন।

# # # ৩. **Listening এর প্রস্তুতি:**
- **অডিও ও ভিডিও শোনার অভ্যাস করুন:** ইংরেজি ভাষায় তৈরি বিভিন্ন অডিও, পডকাস্ট, ভিডিও শোনার অভ্যাস করুন।
- **IELTS Listening Practice Test দিন:** সময় নিয়ে IELTS Listening Practice Test দিন এবং আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন।

# # # ৪. **Reading এর প্রস্তুতি:**
- **Reading Material সংগ্রহ করুন:** ইংরেজি সংবাদপত্র, ম্যাগাজিন, এবং বই পড়ার অভ্যাস করুন।
- **IELTS Reading Practice Test দিন:** Reading কম্প্রিহেনশন নিয়ে নিয়মিত অনুশীলন করুন এবং ভুলগুলোর কারণ খুঁজে বের করুন।

# # # ৫. **Writing এর প্রস্তুতি:**
- **প্রতিদিন লিখুন:** দৈনিক ইংরেজিতে একটি টপিকের ওপর ১৫০-২৫০ শব্দের একটি লেখা প্রস্তুত করুন।
- **ফিডব্যাক নিন:** আপনার লেখাগুলো ইংরেজিতে দক্ষ কারো কাছ থেকে ফিডব্যাক নিন।
- **Writing Task 1 এবং Task 2 এর বিভিন্ন ফরম্যাট অনুশীলন করুন।**

# # # ৬. **Speaking এর প্রস্তুতি:**
- **প্রতিদিন ইংরেজিতে কথা বলুন:** প্রতিদিন ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন, বিশেষ করে IELTS Speaking Test এর ধরনের প্রশ্নগুলো নিয়ে।
- **Speaking Partner খুঁজুন:** আপনার প্রস্তুতি বাড়ানোর জন্য একজন Speaking Partner খুঁজে নিন।

# # # ৭. **Practice Tests:**
- **সময় ধরে Practice Test দিন:** পুরোপুরি বাস্তব পরীক্ষার মত করে Practice Test দিন। সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করার চেষ্টা করুন।
- **ভুল বিশ্লেষণ করুন:** প্রতিটি Practice Test এর পরে আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন এবং সেগুলো নিয়ে কাজ করুন।

# # # ৮. **IELTS Resources ব্যবহার করুন:**
- **অনলাইন রিসোর্স:** বিভিন্ন ওয়েবসাইটে IELTS এর জন্য উপযোগী ফ্রি রিসোর্স এবং প্র্যাকটিস টেস্ট পাওয়া যায়।
- **IELTS Preparation Books:** যেমন, “The Official Cambridge Guide to IELTS” অথবা “Barron’s IELTS”।

# # # ৯. **সঠিক প্রস্তুতির জন্য ফোকাস করুন:**
- নির্দিষ্ট সময় ধরে প্রস্তুতি নিন, কিন্তু অতিরিক্ত চাপ না নিয়ে স্বাভাবিক ভাবে শিখতে চেষ্টা করুন।

# # # ১০. **পরীক্ষার আগে প্রস্তুতি:**
- **পরীক্ষার দিন কিছু রিভিউ করুন:** গুরুত্বপূর্ণ নোটগুলো পরীক্ষার আগে একবার দেখে নিন।
- **পরীক্ষার নিয়ম-কানুন জানুন:** পরীক্ষার দিন কী কী নিয়ে যেতে হবে, তা নিশ্চিত করুন।

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি IELTS পরীক্ষায় ভালো করতে পারবেন।--Shamim English Academy এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Photos from Shamim's English Academy's post 26/11/2023

Anatomy of voice

15/01/2023

পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ:

"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"

বাংলাঃ
(নিউমনোআলট্রামাইক্রোস্কোপিকসিলিকোভলকানোকোনিওসিস)

- এটি ফুসফুসের একটি রোগের নাম। আর এটিই পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
এখানে ৪৫ টি বর্ণ আছে।

Photos from Shamim's English Academy's post 23/07/2022

Idioms গুলো এরকমই, ইংরেজিতে এর অর্থ যেটা মনে হয় বাংলায় এর অর্থ একদম অন্যকিছু। আগে জানা না থাকলে পরীক্ষায় সঠিক উত্তর ধরতে পারাটা প্রায় অসম্ভব।

তবে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, আমাদেরকে এর প্রয়োগ করাটাও জানতে হবে।

আপনারা সবাই কমেন্ট করে জানাবেন Phrase & Idioms এর পর্বগুলো কেমন হচ্ছে, আপনাদের কতটুকু কাজে দিচ্ছে আর কারা কারা এগুলো রোজ রোজ প্রয়োগের মাধ্যমে শিখছেন 😀😀

4

Photos from Shamim's English Academy's post 23/07/2022

Idioms গুলো এরকমই, ইংরেজিতে এর অর্থ যেটা মনে হয় বাংলায় এর অর্থ একদম অন্যকিছু। আগে জানা না থাকলে পরীক্ষায় সঠিক উত্তর ধরতে পারাটা প্রায় অসম্ভব।

তবে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, আমাদেরকে এর প্রয়োগ করাটাও জানতে হবে।

আপনারা সবাই কমেন্ট করে জানাবেন Phrase & Idioms এর পর্বগুলো কেমন হচ্ছে, আপনাদের কতটুকু কাজে দিচ্ছে আর কারা কারা এগুলো রোজ রোজ প্রয়োগের মাধ্যমে শিখছেন 😀😀

03

Photos from Shamim's English Academy's post 23/07/2022

Idioms গুলো এরকমই, ইংরেজিতে এর অর্থ যেটা মনে হয় বাংলায় এর অর্থ একদম অন্যকিছু। আগে জানা না থাকলে পরীক্ষায় সঠিক উত্তর ধরতে পারাটা প্রায় অসম্ভব।

তবে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, আমাদেরকে এর প্রয়োগ করাটাও জানতে হবে।

আপনারা সবাই কমেন্ট করে জানাবেন Phrase & Idioms এর পর্বগুলো কেমন হচ্ছে, আপনাদের কতটুকু কাজে দিচ্ছে আর কারা কারা এগুলো রোজ রোজ প্রয়োগের মাধ্যমে শিখছেন 😀😀

02

Photos from Shamim's English Academy's post 23/07/2022

Idioms গুলো এরকমই, ইংরেজিতে এর অর্থ যেটা মনে হয় বাংলায় এর অর্থ একদম অন্যকিছু। আগে জানা না থাকলে পরীক্ষায় সঠিক উত্তর ধরতে পারাটা প্রায় অসম্ভব।

তবে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, আমাদেরকে এর প্রয়োগ করাটাও জানতে হবে।

আপনারা সবাই কমেন্ট করে জানাবেন Phrase & Idioms এর পর্বগুলো কেমন হচ্ছে, আপনাদের কতটুকু কাজে দিচ্ছে আর কারা কারা এগুলো রোজ রোজ প্রয়োগের মাধ্যমে শিখছেন 😀😀

01

Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Rupshi, Enayetpur, Sirajgang
Sirajganj
6752

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00