Basic Chemistry

Basic  Chemistry

Share

Assistant Professor of Chemistry

23/12/2025

১। ট্যলকম পাউডারের মূল উপাদান কোণটি?
উত্তরঃ ট্যালক।

16/10/2025

Chemistry 2nd Papar
(Organic)
Achinta Kumer Sur Roy(01716941641)
১। ক্যাটেনেশন কাকে বলে?
২। সমাণুতা কি?
৩। এনানসিওমার কাকে বলে?
৪। পেপটাইড বন্ধন কি?
৫। গ্লাইকোসাইড বন্ধন কাকে বলে?
৬। প্রোটিন কি?
৭। আলফা গ্লাইকোসাইড বন্ধন কি?
৮। বিটা গ্লাইকোসাইড বন্ধন কি?
৯। হাইড্রোকার্বন কাকে বলে?
১০। গ্লাইকোজেন কি?
১১। পলিপ্রোপিন প্রস্তুতির শর্ত কি?
১২। সমগোত্রীয় শ্রেণি কি?
১৩। কার্যকরী মূলক কাকে বলে?
১৪।

08/03/2025

রসায়ন ২য় পত্র
৩য় অধ্যায়( পরিমাণগত রসায়ন)

১। মোল কাকে বলে?
২। মোল এর আধুনিক সংজ্ঞা লিখ?
৩। মোল সংখ্যা কাকে বলে?
৪। মোলার আয়তন কাকে বলে?
৫। অ্যাভোগেড্রো সংখ্যা কাকে বলে?
৬। একটি ক্যালসিয়াম পরমাণুর ভর কত?
৭। একটি সালফিউরিক এসিড অণুর ভর কত?
৮। 1 g মিথেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত?
৯। 10g অক্সিজেনে অণুর সংখ্যা কত?
১০। 400 টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 mg খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়?
১১। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?
১২। মোলারিটি কাকে বলে?
১৩। মোলার দ্রবণ কাকে বলে?
১৪। ডেসিমোলার দ্রবণ কাকে বলে?
১৫। সেমিমোলার দ্রবণ কাকে বলে?
১৬। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?
১৭। প্রমাণ দ্রবণ কাকে বলে?
১৮। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?
১৯। 1.25M NaOH এর 500 mL দ্রবণে কত গ্রাম পদার্থ দ্রবীভূত থাকে?
২০। 300mL 0.5M KOH দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম KOH পদার্থ প্রয়োজন?
২১। 100 টন ZnO কে 100 টন C এর সাথে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ Zn পাওয়া যাবে?
২২। 0.01 M NaOH এর ঘনমাত্রা ppm এককে কত?
২৩। একজন লোক প্রতি প্রশ্বাসে 3mL বায়ু গ্রহণ করে,যার 21% অক্সিজেন। লোকটি কত অণু অক্সিজেন একবার প্রশ্বাসে গ্রহণ করে?
২৪। সালফার ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লিখ।
২৫। প্রশ্ন ২৪ এর সমীকরণ মতে 10L সালফার ডাই অক্সাইড থেকে STP তে কত গ্রাম সালফার উৎপন্ন হবে?
২৬। 100mL দ্রবণে ইউরিয়ার 6.023×10 টি অণু আছে।দ্রবণটিতে ইউরিয়ার ঘনমাত্রা কত?
২৭। 200 mL NaOH দ্রবণকে পুর্ণ প্রশমিত করতে 200mL 0.1M অক্সালিক এসিড প্রয়োজন হলে NaOH দ্রবণের ঘণমাত্রা নির্ণয় করো।
২৮। 300mL 0.2M NaOH দ্রবণকে 100mL 0.1M সালফিউরিক এসিড সহযোগে আংশিক প্রশমিত করা হলো। মিশ্রিত দ্রবণের মোলারিটি নির্ণয় করো।
২৯। পাচক রসের pHএর মান 4.74 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত?
৩০। 1.032g অক্সিজেন এবং 0.573g কার্বন ডাই অক্সাইড এর মিশ্রণে কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ নির্ণয় করো।

13/02/2025

#বিদেশে_পড়তে_যাওয়ার_১_বছর_আগে_থেকেই_করণীয়_বিষয়সমূহ

বিদেশে পড়তে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরি, এবং এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। নিচে ১৫টি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া হলো যা আপনাকে সময়মতো এবং সঠিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

১. সার্টিফিকেটের নামের মিল (𝑵𝒂𝒎𝒆 𝑪𝒐𝒏𝒔𝒊𝒔𝒕𝒆𝒏𝒄𝒚 𝒊𝒏 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
• আপনার নিজের নাম এবং পিতামাতার নামের বানানে যদি কোনো ভুল থাকে, তা সংশোধন করুন। সার্টিফিকেট, জন্মসনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রে (NID) নামের মিল থাকতে হবে।
• এটি শুধুমাত্র বিদেশে পড়তে যাওয়ার জন্যই নয়, আপনার ভবিষ্যতের অন্যান্য কাজের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। যেমন, ভিসা আবেদন বা পাসপোর্ট প্রক্রিয়ায় ভুল নামের কারণে সমস্যা হতে পারে।

২. পাসপোর্ট তৈরি (𝑷𝒂𝒔𝒔𝒑𝒐𝒓𝒕 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏)
• পাসপোর্ট তৈরির সময় সার্টিফিকেট ও জন্মসনদ অনুযায়ী নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিন।
• আপনার জন্মসনদে যদি বর্তমান ঠিকানা বরিশাল থাকে, তবে পাসপোর্টেও একই ঠিকানা থাকতে হবে। কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করা জরুরি। পাসপোর্ট সংশোধন করতে সময় লাগতে পারে, তাই আগেভাগে শুরু করা ভালো।

৩. 𝑺𝑺𝑪, 𝑯𝑺𝑪 এবং অন্যান্য একাডেমিক ডকুমেন্ট সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
• আপনার SSC এবং HSC পরীক্ষার নম্বরপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করুন।
• যদি আপনি মাস্টার্সে যেতে চান, তবে অনার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখতে হবে।

৪. সার্টিফিকেট সত্যায়িত করা (𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕 𝑨𝒕𝒕𝒆𝒔𝒕𝒂𝒕𝒊𝒐𝒏)
• আপনার সমস্ত সার্টিফিকেট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত (attested) করানো জরুরি। এটি বিদেশে ভিসা প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে। সত্যায়িত করার জন্য সময় লাগতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করা ভালো।

৫. 𝑰𝑬𝑳𝑻𝑺 প্রস্তুতি (𝑰𝑬𝑳𝑻𝑺 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• IELTS বা TOEFL পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। যদি আপনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চান, তবে এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• IELTS পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক সময় লেগে যেতে পারে, এবং দেরি করলে বিশ্ববিদ্যালয়ের আবেদন বা সেশন মিস হতে পারে। এজন্য আগেভাগে প্রিপারেশন শুরু করুন।

৬. স্কলারশিপ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি (𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 & 𝑬𝒙𝒂𝒎 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• স্কলারশিপে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের জন্য SAT/ACT এবং স্নাতকোত্তরের জন্য GRE/GMAT পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।
• এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে আগেই ভালোভাবে জেনে প্রস্তুতি শুরু করা উচিত, কারণ এসব পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন।

৭. রেকমেন্ডেশন লেটার সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑹𝒆𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒅𝒂𝒕𝒊𝒐𝒏 𝑳𝒆𝒕𝒕𝒆𝒓𝒔)
• আপনাকে ভালোভাবে জানেন এমন দুইজন শিক্ষক বা প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখুন। অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়।

৮. 𝑺𝑶𝑷 লেখার প্রস্তুতি (𝑺𝑶𝑷 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• বিদেশে স্টুডেন্ট ভিসা এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ায় SOP (Statement of Purpose) খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লেখা।
• SOP লেখার জন্য সময় নিয়ে প্রস্তুতি নিন। অভিজ্ঞ ভাই বা ফেসবুক গ্রুপের সাহায্য নিয়ে নিজস্ব ভাষায় SOP লিখুন, যাতে এটি আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরে।

৯. বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑺𝒆𝒍𝒆𝒄𝒕𝒊𝒐𝒏)
• আপনার পছন্দের দেশ এবং বিষয় বিবেচনা করে ৫টি বিশ্ববিদ্যালয় বেছে নিন। যে কোর্সে পড়তে চান, সেটি আপনার পূর্ববর্তী একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকা উচিত। যেমন, সায়েন্স থেকে এইচএসসি করলে সায়েন্সের সাথে সম্পর্কিত বিষয় নির্বাচন করা উচিত।

১০. বাজেট এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑩𝒖𝒅𝒈𝒆𝒕 & 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑪𝒉𝒐𝒊𝒄𝒆)
• আপনার বাজেট এবং পছন্দের শহর অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করুন। বিভিন্ন দেশে থাকা খরচ এবং টিউশন ফি একেক রকম হতে পারে, তাই সেগুলো মাথায় রেখে বেছে নিন।

১১. বিশ্ববিদ্যালয়ের আবেদন ডেডলাইন মেনে চলা (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑫𝒆𝒂𝒅𝒍𝒊𝒏𝒆𝒔)
• পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন ডেডলাইনের দিকে খেয়াল রাখুন এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অনেক সময় ভিসা বা আবেদন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তাই আগেভাগেই শুরু করা ভালো।

১২. ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত হওয়া (𝑱𝒐𝒊𝒏 𝑽𝒐𝒍𝒖𝒏𝒕𝒆𝒆𝒓𝒊𝒏𝒈 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏𝒔)
• ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে এটি আপনার আবেদন প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। বিশেষ করে স্কলারশিপ পেতে বা ভিসা ইন্টারভিউতে আপনার ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা বাড়তি পয়েন্ট যোগ করতে পারে।

১৩. রান্না শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑪𝒐𝒐𝒌𝒊𝒏𝒈)
• বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজের খাবার নিজেই তৈরি করতে হবে। তাই রান্না শিখে যাওয়া খুবই জরুরি। আপনার প্রতিদিনের প্রয়োজনীয় খাবারগুলো কীভাবে তৈরি করতে হয়, তা আগে থেকেই শিখে নিন।

১৪. ড্রাইভিং শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑫𝒓𝒊𝒗𝒊𝒏𝒈)
• যদি সম্ভব হয়, ড্রাইভিং শিখে নিন এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন। আপনি চাইলে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও তৈরি করে নিতে পারেন, যা বিদেশে গাড়ি চালাতে কাজে লাগবে।

১৫. কম্পিউটার স্কিল উন্নয়ন (𝑼𝒑𝒈𝒓𝒂𝒅𝒆 𝑪𝒐𝒎𝒑𝒖𝒕𝒆𝒓 𝑺𝒌𝒊𝒍𝒍𝒔)
• বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে কম্পিউটার স্কিল যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রয়োজন হতে পারে। এগুলো আগে থেকেই শিখে রাখুন এবং সার্টিফিকেট সংগ্রহ করুন।

এই ১৫টি ধাপ আপনাকে বিদেশে পড়তে যাওয়ার আগেই সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে সহজে মানিয়ে নিতে সহায়ক হবে।

27/01/2025

দশম শ্রেণি(S S C 2025)
রসায়ন (জ্ঞান মূলক)
১। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কী?
২। আয়ন কাকে বলে?
৩। ধাতু কাকে বলে?
৪। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখ।
৫। নিঃসরণ কাকে বলে?
৬। দুইয়ের নিয়ম কী?
৭। মোল কাকে বলে?
৮। উভমুখী বিক্রিয়া কাকে বলে?
৯। সিলভারের ল্যাটিন নাম কী?
১০। ভরসংখ্যা কী?
১১। ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১২। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ।
১৩। মূদ্রা ধাতু কাকে বলে?
১৪। কণার গতিতত্ব কী?
১৫। সুপ্ত যোজনী কাকে বলে?
১৬। ক্যাটায়ন কাকে বলে?
১৭। পর্যায় কাকে বলে?
১৮। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
১৯। আইসোটোপ কাকে বলে?
২০। অষ্টক নিয়ম কী?
২১। সর্বজনীন সাংকেতিক চিহ্ন কী?
২২। ভারী ধাতু কী?
২৩। বর্ণালী কাকে বলে?
২৫। অরবিট কাকে বলে?

21/01/2025

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে 'আমি এত যে তোমায় ভালবেসেছি…' শ্রোতাদের কাছে অনন্য এক অনুভূতি,অন্য আবেশ, তৃপ্ত হৃদয়। ঠিক এখানেই শিল্পীর সার্থকতা। কালজয়ী গানটি বাংলায় সর্বকালের সেরা গানের তালিকায় একেবারে প্রথমদিকে থাকবে। বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা ডুয়েট 'দোলে দো দুল দোলে ঝুলনা' গেয়েছিলেন সংগীতের দুই দিকপাল শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই গানটি মানবেন্দ্র কে খারাপ করে গান গাওয়ার অনুরোধ করেছিলেন ব্লকবাস্টার বাংলা ছবি 'দেয়া নেয়া 'র পরিচালক। শেষ পর্যন্ত অবশ্য পরিচালকের প্রস্তাব মান্যতা পায়নি। উত্তমকুমার জট কাটিয়েছেন। এগিয়ে এসেছিলেন সেদিন তিনি,বন্ধু মানবেন্দ্র কে বললেন ‘‘মানব, তুই উঠিস না।’’ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে একসময় কাছে তবলা শিখতেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। কালে- কালে সংস্কৃতির দুই ধারা গান ও চলচ্চিত্রে দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
© ধ্রুবতারাদের খোঁজে

একজন সংগীতশিল্পী কে যদি বলা হয় আপনাকে খারাপ করে গাইতে হবে নিশ্চিত ভাবে সেই অনুরোধ অথবা প্রস্তাব তাঁর কাছে অসম্মানের। সঙ্গত কারণেই মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেছিলেন ‘‘তা বলে খারাপ করে গাইতে হবে! তা হলে আমাকে ডেকেছেন কেন? আমায় বরং ছেড়ে দিন।’’ ছবির কাহিনী তেমন ' দেয়া নেয়া'র গল্প। 'দোলে দো দুল দোলে ঝুলনা' গানটি রেকর্ডিংয়ের আগে রিহার্সাল হবে। কিন্তু ছবির পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে অদ্ভুত এক দাবি করলেন তাঁকে খারাপ করে গাইতে হবে। নায়ক উত্তমকুমারের লিপে শ্যামল মিত্র গাইবেন আর বন্ধু তরুণকুমারের লিপে মানবেন্দ্র। কাহিনী অনুযায়ী বন্ধু ভাল গান জানে না। সেই কারণে পরিচালক চাইলেন মানবেন্দ্র যেন একটু খারাপ করে গান করেন। বজ্রাহত হওয়ার মত প্রস্তাব।
গম্ভীর হয়ে উঠে পড়তে যাচ্ছিলেন মানবেন্দ্র। তখনই নায়ক উত্তমকুমারের প্রবেশ। তিনি বোঝালেন এই কাহিনী বিখ্যাত কোনও বাঙালি লেখকের নয়। চিত্রনাট্য সামান্য পরিবর্তন করলে কোনও সমস্যা হবে না।
মানবকে আপনারা ডেকেছেন, ও তো চাইবে ওর একশো ভাগ দিতে। যেমন আমার কাছ থেকেও আপনারা আশা করেন। ওর মতো এক জন গায়ক খারাপ করে কী করে গাইবে? সমস্যার শুধু সমাধান হল না সৃষ্টি হয়েছিল শ্যামল- মানবেন্দ্র জুটির কণ্ঠে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা দ্বৈত সংগীত 'দোলে দো দুল দোলে ঝুলনা'।
© ধ্রুবতারাদের খোঁজে

প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্করও সেদিন মুখে তৃপ্তির হাসি নিয়ে পরিচালক নির্মল দে-কে বলেছিলেন, ‘‘একদম ঠিক জনকেই এনেছ। এই-ই পারবে। আর কারও খোঁজ লাগবে না।’’ তবে এখানেও প্রথমে বড় ঝটকা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক ‘চাপাডাঙার বউ’ তাঁর কাহিনী ,মানবেন্দ্র মুখোপাধ্যায় তখন সংগীত জগতে অল্পবিস্তর নাম করেছেন। পরিচালক নির্মল দে, মাববেন্দ্রকে সঙ্গে নিয়ে তারাশঙ্করের টালার বাড়িতে গেলেন। আলাপ পর্বের পরে হাঁসুলিবাঁকের উপকথার স্রষ্টা নির্মল দে'কে বললেন না না তাঁর গল্প খুব শক্ত, তিনি নিজে চিত্রনাট্য লিখেছেন। আরও পাকা সংগীত পরিচালক দরকার। এর পর আর কোনও কথা নেই। কিছুক্ষণ বাদে নিজে থেকেই তারাশঙ্কর বললেন, ‘‘আচ্ছা, দু’কলম লিখে দিচ্ছি। সুর করো তো।’’

‘‘কিন্তু সিচ্যুয়েশনটা কী?’’

যুবক-সঙ্গীতকারের এ-কথায় সেই প্রথম বোধ হয় থমকেছিলেন কাহিনীকার। মুখে শুধু বললেন, ‘‘মহাতাপ (উত্তমকুমার) গাজনে শিব সেজে নৃত্য করছে।’’

গানের কথা হাতে নিলেন মানবেন্দ্র। — ‘শিব হে/অশিব শঙ্কর…।’
এর পরই ঢাকের তাল মাথায় রেখে কীর্তনের ঢঙে সুর বেঁধে গাইতে লাগলেন। একেবারে দাঁড়িয়ে উঠে।
তৃপ্ত তারাশঙ্কর বলেছিলেন একদম সঠিক লোককে নির্মল দে এনেছেন। সংগীত পরিচালক হিসেবে সেই শুরু।

© ধ্রুবতারাদের খোঁজে

একটা সময় বঙ্গসমাজ যেন নজরুলের গান প্রায় ভুলে যায়! মেনে নিতে পারেন নি মানবেন্দ্র। ঠিক করলেন অনুষ্ঠানে গেলে নজরুলের গান গাইবেন। কিন্তু দর্শক, শ্রোতারা চায় তাঁর কণ্ঠে আধুনিক ও সিনেমার গান শুনবে। এই নিয়ে অনেক অনুষ্ঠানে ঝামেলায় জড়িয়েছেন। উঠে চলেও এসেছেন। তবু ছাড়েননি নজরুলের গান! গ্রামাফোন কোম্পানিতে রেকর্ডিং অফিসার সন্তোষকুমার সেনগুপ্ত ডেকে পাঠালেন মানবেন্দ্রকে। নজরুলের প্রতি অবজ্ঞা তাঁকেও বিঁধছিল। ‘বেস্ট লভ সঙ্গস অব নজরুল’ এলপি করবেন তিনি। তাতে দুটি গান গাইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়— ‘এত জল ও কাজল চোখে’ আর ‘বউ কথা কও’। এত বিক্রি হল যে কোম্পানি স্পেশাল ইপি করতে ডাকলেন। লেবেলে লেখা হল ‘নজরুল গীতি’। সেই প্রথম বার। আগে লেখা থাকত ‘সঙ্গস অব কাজী নজরুল’। খুব সত্যি বলতে মানবেন্দ্র মুখোপাধ্যায় শুধু একজন সংগীতশিল্পী নন বরং আরেকটু বেশি। তাঁর কণ্ঠ অন্য মাদকতা। যে কণ্ঠে সিনেমার গান শুনেও শ্রোতা মুগ্ধ একই রকম মুগ্ধতা বয়ে আনে তাঁর কণ্ঠের নজরুলগীতি। মানুষ মানবেন্দ্র যথেষ্ট বিনয়ী, নিরহংকারী। যোগ্য মানুষ কে সম্মান করতে কখনও কুণ্ঠিত হননি। চলে গিয়েছেন মাত্র ৬১ বছরে। বাংলা গানের অলটাইম গ্ৰেটদের দলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নাম সবসময় সামনের সারিতে থাকবে।এমন মানুষ কে প্রয়াণ দিবসে আমরা স্মরণ করি শ্রদ্ধায়।
© ধ্রুবতারাদের খোঁজে ‌









ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার,আমি এত যে তোমায় ভালবেসেছি… দেবশঙ্কর মুখোপাধ্যায়, আনন্দবাজার অনলাইন

01/10/2024

HSC CHEMISTRY (2nd Paper)
পূর্ণমানঃ ২০ সময়ঃ ২০ মিনিট
(Edit:Achinta Kumer Sur Roy/ Assistant Professor of Chemistry)

১। আদর্শ গ্যাস কাকে বলে?
২। বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ লিখ।
৩। সংকোচনশীলতা গুণাঙ্ক কাকে বলে?
৪। বয়েলের তাপমাত্রা কাকে বলে?
৫। বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চেয়ে কম কেন?
৬। সন্ধি তাপমাত্রা কাকে বলে?
৭। কার্বন ডাই অক্সাইড এর সন্ধি চাপ কত?
৮। উৎক্রম তাপমাত্রা কাকে বলে?
৯। হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা কত?
১০। জুল থমসন প্রভাব কি?
১১। মিথেনের বয়েল তাপমাত্রা কত?
১২। আন্তঃআণবিক আকর্ষণ বলের রাশি লিখ।
১৩। সামুদ্রিক ঘূর্ণিঝড় কি?
১৪। bar ও atm চাপের মধ্যে সম্পর্ক কি?
১৫। এক মোল গ্যাস অণুর গতিশক্তির রাশি লিখ।
১৬। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ লিখ।
১৭। ৮৮ গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখ।
১৮। কোন্ অবস্থায় সকল গ্যাস আদর্শ আচরণ প্রদর্শন করে?
১৯। গ্যাস তরলীকরণের মূলনীতি কি?
২০। সমোষ্ণলেখ বা আইসোথার্ম কি?

04/09/2024

HSC CHEMISTRY (2nd Paper)
Chapter 1
১। বায়ুমন্ডলের কোন মন্ডলে ঝড়-ঝঞ্ঝা হয়?
২। প্যাসকেল কী?
৩। STP কী?
৪। SATP কী?
৫। পরমশূন্য তাপমাত্রা কত?
৬। আইসোথার্ম কী?
৭। বয়েলের সূত্রটি লিখ।
৮। আদর্শ গ্যাসের সমীকরণটি লিখ।
৯। বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি?

21/11/2023

বিকল্প জ্বালানির সন্ধান (পর্ব- ২)
*************************

প্রতি বছর জীবাশ্ব জ্বালানি পুড়িয়ে ২১.৩ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ
হচ্ছে। কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রীন হাউজ গ্যাস ।

প্রতিনিয়ত শিল্পোন্নত দেশগুলো এই কান্ড ঘটাচ্ছে।
গ্রীন হাউস প্রভাবের কারনে
"বৈশ্বিক উষ্ণায়ন" এর মত ঘটনা ঘটছে।

বৈশ্বিক উষ্ণায়নের কুফলঃ
** বরফের আচ্ছাদনে আবৃত
বিস্তীর্ণ মেরু অঞ্চলের বরফ গলা শুরু।

** পর্বত শ্রেণির হিমবাহের গলন শুরু।

** বরফ গলা বিশাল জলরাশি সাগর-মহাসাগরে পতিত হয়ে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি।

** বাংলাদেশ সহ পৃথিবীর
সর্বত্র সমূদ্রের কাছাকাছি অঞ্চল জলের নীচে তলিয়ে
যাওয়া।

** ঘূর্ণিঝড়, জলচ্ছ্রাস ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি।

উল্লেখিত সম্ভাব্য বিপর্যয়ের হাত থেকে পৃথিবী নামক গ্রহ
কে রক্ষা করার জন্য জাতিসংঘের উদ্যোগে ধরিত্রী
সম্মেলনের আয়োজন করা হয়।

প্রথম ধরিত্রী সম্মেলনঃ জাতিসংঘের উদ্যোগে ৩ জুন
থেকে ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিওডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়
জাতিসংঘের পরিবেশ ও
উন্নয়ন সম্মেলন (UNCED)।
এই সম্মেলন ধরিত্রী সম্মেলন
নামে পরিচিত। এই সম্মেলনে
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ
UNFCCC(United Nations
Frameworke Convention
on Climate Change)প্রণয়ন করা হয়।এই সম্মেলনের মাধ্যমেই পরিবেশ
বিপর্যয়ের বিষয়টি বিশ্ববাসীর
দৃষ্টিগোচর হয়।

এই ধারাবাহিকতায় পরবর্তিতে জাতিসংঘের উদ্যোগে গঠিত হয় IPCC(International Pannel on Climate Change)

কিয়োটো প্রোটোকল গৃহীত হয় ১৯৯৭ সালে।

কিয়োটো প্রোটোকল কার্যকর
হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।

২০০৭সালের আইপিসিসি(IPCC)রিপোর্টঃ

** বর্তমান হারে কার্বন নিঃসরণ হলে ২০৮০ সালের মধ্যেই সমুদ্রতলের উচ্চতা ১৬থেকে ৬৯ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।

ফলাফলঃ
i) সমূদ্রের কাছাকাছি অঞ্চল
জলে ডুবে যাবে।

ii) নদ-নদীতে লবনাক্ত জলের পরিমাণ বাড়তে থাকবে।

iii) জীব বৈচিত্র বিনষ্ট হওয়ার কারনে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটবে।

iv) বিশুদ্ধ জলের সংকট দেখা দেবে।

v) বাংলাদেশের ভূমির ১/৩ অংশ জলে নিমগ্ন হবে।

আলামতঃ
সিডর (২০০৭)
আইলা(২০০৯)

মহাবিপর্যয় এড়ানোর জন্য
এই নভেম্বরেই অনুষ্ঠিত হল
কপ-২৬ সম্মেলন।

কার্বন ডাই অক্সাইড নিঃসরণ
কমানোর জন্য জীবাশ্ব জ্বালানির ব্যবহার কমানোর বিকল্প নেই। এই বিকল্প হিসেবে "হাইড্রোজেন ফুয়েল "
এর কথা ভাবা যেতে পারে।

"হাইড্রোজেন ফুয়েল সেল" শক্তির উৎস হিসেবে ব্যবহার
শুরু হয়েছে অনেক আগেই ।

অ্যাপোলো-১১ মিশনে বিদ্যুৎ
শক্তির উৎস হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়।

জাপানে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ১১মেগাওয়াট ফুয়েল সেল পাওয়ার প্ল্যান্ট কার্যকর করেছে এবং চার হাজার বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ
করা হচ্ছে।

আমেরিকা ও জাপান হাইড্রোজেন ফুয়েল সেল চালিত গাড়ি অনেক আগেই
রাস্তায় নামিয়েছে।

হাইড্রোজেন ফুয়েল সেল
ব্যবহারের সাফল্য নির্ভর করছে হাইড্রোজেন গ্যাসের
উৎপাদনের উপর। অর্থাৎ
"হাইড্রোজেন ফুয়েল " উৎপাদন করতে হবে।

এই জ্বালানিকে নবায়নযোগ্য
করা যেতে পারে । এক্ষেত্রে
সৌর বিদ্যুৎ দ্বারা পানির ত্বড়িৎ বিশ্লেষন করে হাইড্রোজেন উৎপাদন করা যেতে পারে।

হাইড্রোজেন ফুয়েল হলো সম্পুর্নরূপে পরিবেশবান্ধব
অর্থাৎ গ্রীন ফুয়েল।

অতিসম্প্রতি চট্টগ্রামের একটি
গবেষণা প্রতিষ্ঠান হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ি(ছবিতে)
এর সফল পরীক্ষা শেষ করেছে। এখন প্রয়োজন
বাণিজ্যিক ভাবে হাইড্রোজেন
রিফুয়েলিং পাম্প স্টেশন
স্থাপন করা। কারণ "হাইড্রোজেন ফুয়েল সেল "
চালিত গাড়িতে হাইড্রোজেন
রিফুয়েলিং করা হয়।

জুবলী বাগান লেন
সিরাজগঞ্জ
২১/১১/২০২১

08/01/2023

HSC CHEMISTRY
Chapter 02(1st Paper)
***************
১। আউফবাউ নীতি কি?
২। স্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি লিখ।
৩। নোড কাকে বলে?
৪। রিডবার্গ ধ্রুবকের মান কত?
৫। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি?
৬। হুন্ডের নিয়ম কি?
৭। রিডবার্গ সমীকরণটি লিখ।
৮। ম্যাক্সপ্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব লিখ।
৯। অরবিটাল কি?
১০। পাউলীর বর্জন নীতি কি?
১১। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত?
১২। n তম শক্তিস্তরে ইলেকট্রনের বেগ নির্ণয়ের সমীকরণ লিখ।
১৩। যে কোনো শক্তিস্তরে অরবিটাল সংখ্যা কত?
১৪। esu এককে ইলেকট্রনের চার্জ কত?
১৫। কে কত সালে ইলেকট্রনের e/m এর মান নির্ণয় করেন?
১৬। কোন পরীক্ষার মাধ্যমে স্যার জে জে থমসন ইলেকট্রন আবিস্কার করেন?
১৭। বামার সিরিজে ২য় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
১৮। পারদের রেখা বর্ণালীতে কোন কোন বর্ণ সুস্পষ্ট ভাবে পাওয়া যায়?
১৯। অতিবেগুনী রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের কোন পরিসর রোগ শনাক্তকরনে ব্যবহৃত হয়?
২০। 500-575 nm তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোন বর্ণের হয়?
২১। UV- visible রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?
২২। IR এর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কত?
২৩। N থেকে L এ একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে বর্ণালীতে কতগুলো রেখা পাওয়া যাবে?
২৪। দুটি ফসফোর পদার্থের নাম ও সংকেত লিখ।
২৫। প্রতিপ্রভা কি?

Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sirajganj