Ghurka Adarsha High School

Ghurka Adarsha High School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghurka Adarsha High School, High School, Sirajganj.

21/03/2026

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
ঈদ মোবারক।
ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌸🥰

20/02/2026

একুশ মানে আত্মমর্যাদা, মাথা নত না করার শপথ।
২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার ভিত্তি এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর দিন।

১৯৫২ সালে ঢাকার রাজপথে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিল—মাতৃভাষা মানুষের পরিচয়। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক— তাদের আত্মত্যাগের কারণেই বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। গুলির সামনে দাঁড়িয়ে তারা আমাদের শিখিয়েছেন, অধিকার ছিনিয়ে নিতে হয় সাহস দিয়ে।

ভাষা আন্দোলনের সেই চেতনা পরবর্তী প্রতিটি সংগ্রামে পথ দেখিয়েছে — ঊনসত্তরের গণঅভ্যুত্থান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থান — প্রতিবারই ছাত্র-জনতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই বাংলাদেশ বারবার প্রমাণ করেছে, আমরা দমে যাওয়ার জাতি নই।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজ আমরা অঙ্গীকার করি — ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার মর্যাদা রক্ষায় আপোসহীন থাকব।
যতদিন বাংলায় কথা বলব, ততদিন একুশ বেঁচে থাকবে আমাদের কণ্ঠে ও বিবেকে।

একই সাথে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — সেই উপলক্ষে সকল ভাষাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Photos from Ghurka Adarsha High School's post 04/01/2026

এভাবে আর হয়তো কখনো দেখা যাবে না আপনাকে। আপনার অনেক আবদার হয়তো কখনো পুরোন করতে পারিনি তবুও কখনো রাগ করতে দেখিনি আপনাকে। সবসময় আপনাকে হাসিখুশি দেখেছি । আজকে আমারদের বড় ম্যাডাম নামে পরিচিত) সুচিত্রা ম্যাডাম চাকরি জীবন শেষ করে অবসরে চলে গেলেন। সাথে স্কুল একটা অভিভাবক কে হারালো স্কুল আপনাকে সারাজীবন মনে রাখবে। জীবনের বাকিটা সময় এখন পরিবারের সাথে সুস্থ ও সুন্দর ভাবে কাটান 🌸❤️
ভালো থাকবেন সবসময় 🥰

30/12/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি,
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন! 🌸

19/12/2025

হে বিপ্লবী বীর,তুমি অমর।
লক্ষ-কোটি আধিপত্যবাদ বিরোধী জনতার মাঝে তুমি বেঁচে থাকবে চিরকাল,তোমার সংগ্রামী সিলসিলা জারি থাকবে ইনশাআল্লাহ!

হে প্রশান্ত আত্মা!
"তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে" [আল-ফাজর]

14/12/2025

১৪ই ডিসেম্বর—মহান বুদ্ধিজীবী দিবস।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা।
যাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🖤🇧🇩

14 December — Martyred Intellectuals Day.
With profound respect, we remember the finest sons of the nation .Our history of independence is written in their blood. We pay humble tribute to the martyred intellectuals. 🖤🇧🇩

02/12/2025

ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
ফি আমানিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ আই সি ইউ তে আছে তাই দেশবাসীর কাছে দোয়া চাই সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমিন।

Photos from Ghurka Adarsha High School's post 21/08/2025

গুড নেইবার কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা অংশগ্রহনে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়

Photos from Ghurka Adarsha High School's post 22/07/2025

আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Sirajganj