28/03/2025
ইলম অন্বেষণের ক্ষেত্রে একজন তালিবুল ইলমের এমন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিৎ, যে প্রতিষ্ঠান থেকে প্রচারিত প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয়।
আকর্ষণীয় বিজ্ঞাপনে উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যদি বাস্তবে অনুপস্থিত থাকে, তাহলে তা ধোঁকারই নামান্তর।
আলহামদুলিল্লাহ, জামিয়া দারুত তা'লীম বাংলাদেশ এ বিষয়ে সর্বদা সতর্কতা অবলম্বন করে এবং আমানতের খিয়ানত থেকে পরহেয করে চলে।
দ্বীনি ইলম ও আমলের চর্চার জন্য এটি একটি আদর্শ মাদানী নিসাব মাদরাসা। যেখানে প্রতি বর্ষে মাদানী নিসাবের নির্বাচিত কিতাবের পাশাপাশি বাংলা সাহিত্য, ইংরেজি, অংক ও মৌলিক সাধারণ জ্ঞানের উপর বিশেষ মেহনত করা হয়।
এবং এই প্রতিটি বিষয়ে তালিবুল ইলমকে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা অনুশীলনীর মাধ্যমে দক্ষ ও পারদর্শী করে তোলা হয়।
তবে এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো তালিবুল ইলমদেরকে মুত্তাকী-পরহেযগার করে গড়ে তোলা। তাই তাদের ইলম চর্চার পাশাপাশি আদব-আখলাক ও আমলের উন্নতির জন্য শিক্ষকগণের সার্বক্ষণিক তালিম ও তরবিয়ত জারি থাকে।
এছাড়াও জামিয়া দারুত তা'লীম বাংলাদেশের মনোরম ক্যাম্পাস শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসনের জন্য একটি চমৎকার পরিবেশ। যেখানে রয়েছে আইপিএসসহ অন্যান্য সুবিধাদি।
পাশাপাশি মানসম্মত খাবার প্রদানেও প্রতিষ্ঠানটির বিশেষ সুনাম রয়েছে।
পরিশেষে পড়াশোনা, আমল-আখলাক ও পরিবেশ বিচারে জামিয়া দারুত তা'লীম বাংলাদেশ একটি বৈশিষ্ট্যমণ্ডিত প্রতিষ্ঠান।
সুতরাং প্রিয় তালিবুল ইলম, তুমি যদি ইলম ও আমলের চর্চার জন্য একটি আদর্শ মাদানী নিসাবের সন্ধানে থাকো, তাহলে জামিয়া দারুত তা'লীম বাংলাদেশে তোমাকে স্বাগতম।
জামিয়া দারুত তা'লীম বাংলাদেশে মাদানী নিসাবে ১ম বর্ষ-৩য় বর্ষে সীমিত আসনে ভর্তি চলছে।
ভর্তির শেষ তারিখ: ১২ ই এপ্রিল ২০২৫
ঠিকানা: মুজিব ম্যানশন, রহিম মার্কেট, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
যোগাযোগ: ০১৯৩৮৬৪২২৩২, ০১৯৭০৬৯৮৯৩৫