M.M.New Ideal School

M.M.New Ideal School Welcome to M.M.New Ideal School page.

প্রাথমিক ৫ম ও জুনিয়র ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা।তারিখ: ২১-০৮- ২০২৬ খ্রি.
21/08/2026

প্রাথমিক ৫ম ও জুনিয়র ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা।
তারিখ: ২১-০৮- ২০২৬ খ্রি.

10/08/2026

খুবই খারাপ লাগছে ২০২৬ ব্যাচের অতি উৎসাহী সেই অভিভাবকটার জন্য যে তার সন্তানকে ৮/ ১০ বছর অত্র স্কুলে পাঠদান করানোর পর ছেলেকে এক লাফে "গাছের পাতা A+" ছিড়ে আনবে, এমনই লোভে অত্র স্কুলের সাথে চ্যালেঞ্জ করে সন্তানকে দিয়ে আসে শহরের নাম করা কোচিং সেন্টারে।রেজাল্টের পর কথা হবে এমন কথাও বলেছিল।
যাইহোক, অভিভাবক হিসেবে আপনার জন্য সমবেদনা আর শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা করছি ভবিষ্যতে চেষ্টার দ্বারা ভালো কিছু করো।
কেননা চেষ্টার মাধ্যমেই পরিবর্তন সম্ভব।

"মানুষ যেটার জন্য চেষ্টা করে তাই পায়,
যেটার জন্য চেষ্টা করে সেটা ছাড়া অন্য কিছু পায় না"।সূরা আন নজম- ৩৯।
বি: দ্র অত্র ব্যাচের ২৬ জন শিক্ষার্থীদের মধ্যে সে ছাড়া ১ জনকেও বাইরে যাওয়ার প্রয়োজন হয়নি।সকলেই এখান থেকে তার চেয়ে নিচের সারির শিক্ষার্থীরাও তার চেয়ে ভালো রেজাল্ট করছে।

আলহামদু লিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমাদের স্কুল থেকে এসএসসি ব্যাচ- ২০২৬ খ্রিষ্টাব্দে ২ জন জিপিএ ৫ সহ ৯৭% পাশ করেছে।সকল ...
10/08/2026

আলহামদু লিল্লাহ!
আল্লাহর অশেষ রহমতে আমাদের স্কুল থেকে এসএসসি ব্যাচ- ২০২৬ খ্রিষ্টাব্দে ২ জন জিপিএ ৫ সহ ৯৭% পাশ করেছে।
সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও অভিনন্দন রইলো। সকলেই চেষ্টার ধারাবাহিকতা ঠিক রেখে সঠিক গন্তব্যে পৌঁছাও এই দোয়া রইলো।

আলহামদুলিল্লাহ!   স্কুল পরিচালনার কাজ সুন্দর ভাবে করার জন্য পাঠদান অনুমতির  সনদ পত্র প্রাথমিক ভাবে  হাতে পেলাম।সকলেই দোয়...
03/08/2026

আলহামদুলিল্লাহ! স্কুল পরিচালনার কাজ সুন্দর ভাবে করার জন্য পাঠদান অনুমতির সনদ পত্র প্রাথমিক ভাবে হাতে পেলাম।
সকলেই দোয়ায় রাখবেন, ইনশা আল্লাহ !

02/08/2026

🥹 অবুঝ মনের নিষ্পাপ ভালোবাসা! ❤️✨
​আজকের বিদায় অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর ও আবেগঘন মুহূর্তটি ছিল আমাদের তৃতীয় শ্রেণীর এক খুদে শিক্ষার্থীর বক্তব্য!
​প্রিয় শারমিন মেডাম এর বিদায়লগ্নে তার ভাঙা ভাঙা মিষ্টি কন্ঠের সংক্ষিপ্ত কথাগুলো উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গেছে। একটি ছোট্ট বাচ্চার এমন নিষ্পাপ ভালোবাসা ও অনুভূতি দেখে শিক্ষক-শিক্ষার্থী সবার চোখেই জল এসে পড়েছিল।
​আসলেই, একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো এই কোমলমতি শিশুদের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকা।
​প্রিয় ম্যাডামের জন্য গভীর শ্রদ্ধা, আর আমাদের এই ছোট্ট সোনামণির জন্য অনেক শুভকামনা! 💐🌸

এম. এম. নিউ আইডিয়াল স্কুল পরিবারে আজ এক আবেগঘন মূহুর্তের সৃষ্টি হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় এবং দায়িত্বশীল সিন...
02/08/2026

এম. এম. নিউ আইডিয়াল স্কুল পরিবারে আজ এক আবেগঘন মূহুর্তের সৃষ্টি হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় এবং দায়িত্বশীল সিনিয়র শিক্ষিকা শারমিন আক্তার-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​দীর্ঘদিন ধরে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা এবং স্নেহের সাথে তাঁর দায়িত্ব পালন করে এসেছেন। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​আজকের এই বিদায়ী ক্ষণে স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রিয় ম্যাডামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার প্রদান করে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাঁর দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।

​সংক্ষিপ্ত এই বিদায় অনুষ্ঠানে ম্যাডামের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সবাই তাঁর কর্মজীবনের নানা স্মৃতি স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​"শিক্ষক কখনো অতীত হন না, তাঁরা রয়ে যান শিক্ষার্থীদের হৃদয়ে এবং সাফল্যময় ভবিষ্যতে।"

​প্রিয় ম্যাডাম, আপনার শূন্যতা আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় সুস্থতা, শান্তি এবং আনন্দের মধ্য দিয়ে কাটুক—এম. এম. নিউ আইডিয়াল স্কুল পরিবারের পক্ষ থেকে এই নিরন্তর প্রার্থনা।
​আমরা আপনার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা, ম্যাডাম! ❤️💐

স্কুলের  স্যার,পরিচালক ও বন্ধুদের নিয়ে একটু ঘুরাঘুরি।ঘুরার স্থান : হার গিলার চর,ইসলামপুর, জামালপুর।তারিখ: ০১- ০৮- ২০২৬ খ...
01/08/2026

স্কুলের স্যার,পরিচালক ও বন্ধুদের নিয়ে একটু ঘুরাঘুরি।
ঘুরার স্থান : হার গিলার চর,ইসলামপুর, জামালপুর।
তারিখ: ০১- ০৮- ২০২৬ খ্রি.

আজ আমাদের স্কুলে এক জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এক পক্ষে ছিল আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, যারা ২০২৬ সা...
30/07/2026

আজ আমাদের স্কুলে এক জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।
এক পক্ষে ছিল আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। অন্য পক্ষে ছিল এম. এম. নিউ আইডিয়াল স্কুলের বর্তমান একাদশ থেকে বাছাইকৃত দুর্দান্ত খেলোয়াড়দের দল।

​এই বন্ধুত্বমূলক ম্যাচের মাধ্যমে আমাদের বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। এটি শুধুমাত্র একটি খেলা ছিল না, ছিল আমাদের পুরনো স্মৃতির রোমন্থন এবং নতুন অনুপ্রেরণা তৈরির এক সুযোগ।
​খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে। প্রতিটি দলই দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আমরা এই সুযোগে উভয় দলের সব খেলোয়াড়, কোচ এবং যারা এই আয়োজনে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের, যাদের উপস্থিতি এই আয়োজনকে আরো সার্থক করে তুলেছে।
​খেলায় ফলাফল যাই হোক, আজকের প্রকৃত জয়ী হলো আমাদের এম. এম. নিউ আইডিয়াল স্কুলের একতা।
​ধন্যবাদ সবাইকে!
​ ThroughSports

Address

Najirabag Bazar
Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.M.New Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share