07/08/2026
বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজের মধ্যে পাবনা ক্যাডেট কলেজ একটি স্বনামধন্য ও গৌরবময় প্রতিষ্ঠান।
১৯৮১ সালের আজকের এই দিনে (৭ আগস্ট) পাবনা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে পাবনা ক্যাডেট কলেজে রূপান্তর করা হয়।সেই থেকে 'সাধনায় সাফল্য' এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ৩৮ একরজুড়ে বিস্তৃত এই প্রতিষ্ঠানটি প্রতি বছর দেশকে উপহার দিয়ে আসছে চৌকস, শৃঙ্খলাবদ্ধ, জ্ঞানদীপ্ত ও মেধাবী ক্যাডেট, যারা দেশ-বিদেশে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন, শিক্ষা, ব্যবসা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আজ এই গৌরবময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা হাজারো এক্স-ক্যাডেট আজ তাঁদের প্রিয় Alma Mater-কে ভালোবাসা, শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে স্মরণ করছেন। সবার একটাই প্রত্যাশা—এই প্রিয় প্রতিষ্ঠান যুগের পর যুগ সম্মান, সাফল্য ও গৌরবের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে আরও এগিয়ে নিয়ে যাক।
পাথফাইন্ডার ক্যাডেট কেয়ার-এর পক্ষ থেকে পাবনা ক্যাডেট কলেজকে জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের জন্য এটি আরও গর্বের বিষয় যে, পাথফাইন্ডার ক্যাডেট কেয়ার-এর ৫ জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান ক্যাডেট। তাঁদের এই গৌরব আমাদেরও গর্ব, তাঁদের অর্জন আমাদের অনুপ্রেরণা।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, পাবনা ক্যাডেট কলেজ।