Markazul Elma

Markazul Elma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markazul Elma, Education, Sherpur.

"সকল বয়সী মা বোনদের জন্য, দ্বীনি ইলম অর্জনের নিমিত্তে জেনারেল, মাদানী নিসাব এবং কওমী নেসাবের সমন্বয়ে,অনলাইন ও অফলাইন ভিত্তিক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান"

"যে কেউ জ্ঞান অর্জনের জন্য কোন পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন।" {আল-হাদিস}

“দৃষ্টির হিফাযত কেবল নাজায়েজ কিছু থেকে নয়, বরং জায়েজ বস্তু থেকেও করতে হয়”…চমকে উঠলাম। জায়েয জিনিস থেকেও নজরের হিফাযত?? …...
17/08/2026

“দৃষ্টির হিফাযত কেবল নাজায়েজ কিছু থেকে নয়, বরং জায়েজ বস্তু থেকেও করতে হয়”…

চমকে উঠলাম। জায়েয জিনিস থেকেও নজরের হিফাযত?? …

মাগরিবের পর মসজিদে বসা ছিলাম। মিম্বারের পাশে একজন বয়ষ্ক তাবলিগের মুরুব্বী বয়ান করছেন। কিছুটা দুরে থেকে তার বক্তব্যের এই অংশটা কানে আসতেই কান খাড়া হয়ে গেলো। তিনি ব্যাক্ষা দেয়ার জন্য একটু সময় নিয়ে বলতে শুরু করলেন,

দুনিয়াবী বিষয়গুলো নিয়ে যার ভেতর আকর্ষন এবং হীনমন্যতা বেশী কাজ করে, তার জন্য জরুরী এরকম ক্ষেত্রেও দৃষ্টির হিফাযত করা। যার লেটেস্ট মডেলের গাড়ীর প্রতি ফ্যাসিনেশন আছে, এরকম গাড়ি চোখে পড়লেই তার জন্য চোখ সরিয়ে নেয়া জরুরী। সুন্দর বাড়ী বা এপার্টমেন্ট, লেটেস্ট মডেলের মোবাইল ফোন বা আকর্ষণীয় কোন ড্রেস - যেগুলো দেখলে তার নিজের ভেতর আফসোস এবং আকর্ষণ তৈরি হয়, সে যেন এসব কিছু থেকেও দৃষ্টির হিফাযত করে।

আর এটা আমার কথা না। বরং স্বয়ং আল্লাহ তাআলা তার রাসুলকে এরকম আদেশ দিয়েছেন।

আবার অবাক হওয়ার পালা। এতক্ষন ভাবছিলাম, সাময়িক চিকিৎসা হিসেবে তিনি হয়তো নিজ থেকে এটা বললেন। কিন্তু এটা সরাসরি আল্লাহর আদেশ!! সত্যি!!

মুরুব্বী তিলাওয়াত শুরু করলেন,

وَلَا تَمُدَّنَّ عَیۡنَیۡکَ اِلٰی مَا مَتَّعۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡہُمۡ زَہۡرَۃَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۬ۙ لِنَفۡتِنَہُمۡ فِیۡہِ ؕ وَرِزۡقُ رَبِّکَ خَیۡرٌ وَّاَبۡقٰی

হে নবী! তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে তাকিও না, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে সাময়িক উপভোগের জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত তোমার রব্বের রিযক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। - সুরা ত্বহা, আয়াত ১৩১।

দ্বীনি মজলিসের ফায়দা এটাই। কুরআনের এই আয়াত তিলাওয়াত হয়েছে বহুবার। কিন্তু নিজের সাথে এভাবে ফিট করার সুযোগ…. আগে হয়নি কখনো!

~ Rizwanul Kabir
©

07/08/2026

সুবহানাল্লহি ওয়াবি হামদিহী - সুবহানাল্লহিল আযীম....
সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম...... 🌹

30/07/2026

১ম সাময়িক পরীক্ষার দীর্ঘ ব্যস্ততা শেষে📝 আজ বিকেলে, ছুটির আগ মুহুর্তে, প্লে নার্সারির ছাত্রীদের নিয়ে সামান্য একটু বিনোদন।🌹

আলহামদুলিল্লাহ > মাশা আল্লাহ > লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ.....

"عِندَ الامْتِحَانِ يُكْرَمُ الرَّجُلُ أَوْ يُهَانُ"প্রবাদের অর্থ- "পরীক্ষার সময়েই একজন মানুষ হয় সম্মানিত অথবা অপদস্থ "।...
25/07/2026

"عِندَ الامْتِحَانِ يُكْرَمُ الرَّجُلُ أَوْ يُهَانُ"
প্রবাদের অর্থ- "পরীক্ষার সময়েই একজন মানুষ হয় সম্মানিত অথবা অপদস্থ "।

আলহামদুলিল্লাহ....
আজ থেকে আমাদের প্রতিষ্ঠানে ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল আহবাবদের নিকট, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির স্বার্থে দোয়ার আবেদন🤲

#সুবহানাল্লহি_ওয়াল_হামদু_লিল্লাহি_ওয়াল্লহু_আকবার

🌹সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ🌹
10/07/2026

🌹সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ🌹

06/07/2026

ধীরে ধীরে তুমি সময়মতো নামাজ পড়া শুরু করলে,
ধীরে ধীরে সোম ও বৃহস্পতিবার রোজা রাখা শুরু করলে,
ধীরে ধীরে তাহাজ্জুদ ও দুহা নামাজ পড়া শুরু করলে,
ধীরে ধীরে নিজের কথাবার্তা সংযত করলে,
ধীরে ধীরে আল্লাহও তোমার জীবনকে উন্নত করে দিলেন।
"কুন ফা- ইয়া কুন"

©

“সময়কে বন্দি করে রাখা হয়েছে..! কালো সমাজ কিভাবে সময় নিয়ে খেলছে?”📍 [Slide 1: ভূমিকা]🕰️ তারা আমাদের সময় চুরি করে নিয়েছে!আম...
04/07/2026

“সময়কে বন্দি করে রাখা হয়েছে..! কালো সমাজ কিভাবে সময় নিয়ে খেলছে?”

📍 [Slide 1: ভূমিকা]

🕰️ তারা আমাদের সময় চুরি করে নিয়েছে!

আমরা এখন এমন এক সময়ের মধ্যে আছি, যেখানে আমরা বুঝতেই পারি না--

আমরা কোন যুগে আছি?

মাহদীর আগমনের সময় কি শুরু হয়ে গেছে..?
ঈসা আঃ এর আগমনের সময় কি ঘনিয়ে এসেছে..?
এটা কি আখিরুজ্জামান..?
আসল হিজরি সাল কত..?

এই বিভ্রান্তি হঠাৎ করে হয়নি। এটা “ডার্ক সোসাইটি” বা গোপন সমাজের বহু শতাব্দীর ষড়যন্ত্র📌

📍 [Slide 2: ‘সময়’ কেন এত গুরুত্বপূর্ণ?]

📖 কুরআনে বলা হয়েছে:

> “সময়ের শপথ—মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত” (সূরা আসর)

🌌 আবার ইবলিস বলেছিল:

> “আমাকে কেয়ামতের দিন পর্যন্ত সময় দাও...” (সূরা আরাফ ১৪)

📌 বুঝতে পারেন...?

ইবলিস নিজেই সময় চাইছে!

☞সময় একটা অস্ত্র, যার নিয়ন্ত্রণ পেলে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে।

📍 [Slide 3: ক্যালেন্ডার কিভাবে বদলানো হলো]

🧭 আগে মুসলিমরা চলতো হিজরি ক্যালেন্ডার দিয়ে—যেটা চাঁদের উপর ভিত্তি করে চলে।
কিন্তু পরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার (1582) চালু করে:

মুসলিমদের সময়-জ্ঞান ধ্বংস করে দেওয়া হয়।

ঈদ, রমাদান, হিজরি নতুন বছর সব গুলিয়ে ফেলা হয়।

এখন কেউ জানেই না: আসল হিজরি সাল কত চলছে?

!...এই সময় বিভ্রাট = আখিরুজযামান চিহ্ন গায়েব...!

📍 [Slide 4: কিছু কঠিন শব্দ]

❓ “Time Manipulation” মানে কী?

👉 সময়কে ইচ্ছেমতো এগিয়ে-পেছিয়ে দেওয়া, যাতে মানুষ সঠিক সময় না বুঝে।

❓ “CERN” কী?

👉 সুইজারল্যান্ডে থাকা এক বৈজ্ঞানিক গবেষণাগার যেখানে বিজ্ঞানীরা ‘গড পার্টিকল’ খুঁজে টাইম-স্পেস (সময়-স্থান) নিয়ে পরীক্ষা চালায়।

❓ “Timeline Distortion” মানে?

👉 ইতিহাস ও ভবিষ্যৎকে এমনভাবে পরিবর্তন করা যেন মানুষ বুঝতেই না পারে আসলে সে কোন সময়ের মধ্যে আছে।

📍 [Slide 5: তারা সময় নিয়ে কী কী করে?]

🔸 ১. হিজরি সিস্টেমকে “পুরানো” বানিয়ে দেয়।

°এখনকার মুসলিমরা হিজরি সনের গুরুত্বই জানে না।

°অনেক সময় ঈদ-রমাদান ভুল তারিখে পালন হয়।

🔸 ২. ওয়াক্তের সালাতকে কেবল “রুটিন” বানিয়ে ফেলে

অথচ..! প্রতিটা ওয়াক্তে রুহানি শক্তি থাকে।

এখন ঘড়ির কাঁটা ছাড়া কেউ সালাত পড়ে না..!

🔸 ৩. কেয়ামতের চিহ্নগুলোকে গুলিয়ে ফেলে

➤অনেক হাদীসে বলা আছে কবে কী হবে,কোন সনের পর কি তা ধারণা করে যেতো।
কিন্তু--যেহেতু, আমরা ভুল টাইমলাইনে আছি, তাই সেই চিহ্ন আর খুঁজে পাই না,বুঝতেই পারতেছি না হচ্ছে টা কি...!

📍 [Slide 6: পর্দার পেছনে প্রযুক্তি ও সায়েন্স]

⚙️ তারা কীভাবে সময় বদলায়?

CERN দিয়ে টাইম স্পেস নিয়ে খেলা✔

AI ও কোয়ান্টাম কম্পিউটার দিয়ে “অন্য টাইমলাইনে” তথ্য পাঠানো✔

Satellites ও Apps দিয়ে বিশ্বকে এক টাইমে বেঁধে ফেলা (UTC Time)

👉 মনে রেখো:

> যদি তারা সময় কন্ট্রোল করে, তারা তোমার বিশ্বাস কন্ট্রোল করে।

📍 [Slide 7: মাহদীর আগমন কেন ‘ঝাপসা’ হয়ে গেছে?

📜 বহু হাদীস সময় নির্ভর:

১৪০০ হিজরির পর মাহদীর যুগ‼️

মক্কা-মদিনা সংকটের সময়‼️

সিরিয়া-ইরাকের যুদ্ধ শুরু‼️

কিন্তু, আজ কেউ জানেই না আমরা ১৪৪৭ নাকি ১৪৫০ নাকি অন্য কোথাও আছি?

📌 ডার্ক সোসাইটি চায় না তুমি বুঝতে পারো মাহদী আসার সময় কাছে,তুমি যেনো শেষ জামানার হাদিসগুলো নিয়ে সবসময় দ্বীধা-ধন্দে থাকো, আর তারা গোপনে তাদের মাসিহ ( দাজ্জাল) এর জন্য আসন সাজাচ্ছে📌

তাই তারা নিখুতভাবেই সময়ই বদলে দিয়েছে। আর এমনভাবে তোমার ব্রেইনওয়াশ করেছে,,এসব কথা তোমাদের কাছে ভৌতিক-আজগুবি মনে হচ্ছে‼️

📍 [Slide 8: আমাদের করণীয়]

✅ আসল হিজরি টাইম অনুসরণে ফিরতে হবে, সেটা কিভাবে..! ( জানার চেষ্টা করতে,অপবিজ্ঞান কে অন্ধ অনুসরণ করা যাবে না,নিজেকে সময় দিতে হবে,,কুরআন-হাদিস অনুযায়ী আগাতে হবে )

✅ ঈমানের সাথে ওয়াক্ত অনুযায়ী সালাত পড়তে হবে।

✅ আখিরুজযামান এর চিহ্ন ও হাদীস গুলো সময়ের হিসেব মেলিয়ে পড়তে হবে..! খুবই সতর্কতার সহীত...!

✅ সুস্থ সন্দেহ নিয়ে সময় বিষয়ক প্রযুক্তি গুলো বিশ্লেষণ করতে হবে..! কুরআন হাদিস এর সাথে তার মিল অমিল খুঁজে বের করতে হবে।

✅ ইতিহাস, টাইম ও ক্যালেন্ডার বিষয়ক গবেষণা চালিয়ে যেতে হবে...! ব্যাবিলন,মিশরীয় সভ্যতার ইতিহাসে ফিরে যেতে হবে।

📍 [Slide 9: উপসংহার (Closing)]

🧩 আমাদের সময় ‘চুরি’ হয়ে গেছে।
তারা চায় আমরা ভুল টাইমলাইনে বাঁচি যেন মাহদীকে চিনতেই না পারি। আখিরুজ্জামান নিয়ে সবসময় সন্দেহে থাকি। তাদের মাসিহ ( দা'জ্জা'ল) এর ফেতনায় পড়ি..!

🕰️ সময় এখন ফিরে আসার--নিজের হিজরি সময়, আত্মার সময়, কেয়ামতের সময় বুঝে জেগে ওঠার। মুমিনের জন্য আল্লাহ তায়ালা সবকিছু সহজ করে দেন...তাই চেষ্টা করুন--ইনশাআল্লাহ📌

> ❝Time is the battlefield, and your soulis the target.❞
© Tarek Rahman

#রহস্য #এজেন্ডা #ইমাম #মাহদি #যুদ্ধ

#সুবহানাল্লহি_ওয়াবিহামদিহী_সুবহানাল্লহিল_আযীম

03/07/2026

সূরা কাহাফ তিলাওয়াত রিমাইন্ডার 📢

আবু সাইদ খুদরী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

❝যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।❞

— বাইহাকী, হাদিস : ৬২০৯

#সুবহানাল্লহি_ওয়াবিহামদিহী_সুবহানাল্লহিল_আযীম

29/06/2026

একবার এক লোক বিশর ইবনে হারিস (রহ.)-কে বলল, 'আমাকে কিছু উপদেশ দিন।' তিনি বললেন, ‘তুমি প্রয়োজনে যিকর কম করো, তাও নিশ্চিত করো তোমার খাবার যেন হালাল হয়।’ (আল-ওয়ারউ, ইবনু আবিদ দুনইয়া, ১২৫)

অথচ আজকাল দপ্তরে বসে থাকা কত মানুষ হাতে তশবীহ নিয়ে ঘুষ খাচ্ছে! সুদ খাচ্ছে! দাড়ি টুপি পরা, হজ্জ করে আসা, আপাতত দৃষ্টিতে মুত্তাকী, দ্বীনদার মনে হওয়া এমন মানুষও এগুলো করে যাচ্ছে অনায়াসে! ভাবছে নফল ইবাদত তাদের এই যু*লুমের দাগ মিটিয়ে দেবে!

আসলে আমাদের অনেকেরই পেটের লাগামহীন চাহিদা হালাল রোজগারে পূরণ হয় না। তখন আমরা আরামের খোঁজে হারামের দিকে ঝুঁকি। এজন্যই বিশর ইবনু হারিস বলেছেন, প্রয়োজনে কম যিকর করো, তাও হালাল খাও। হালালের যে বরকত, তা কোনো নফল ইবাদত করে মেলে না।
শুয়াইব বিন হারব (রহ.) বলেন, 'হালাল পন্থায় উপার্জিত একটি পয়সাকেও তুচ্ছজ্ঞান করো না। কারণ, এই উপার্জনের উদ্দেশ্য শুধুও টাকাকড়িই নয়, বরং আল্লাহর দাসত্ব করাই এখানে আসল উদ্দেশ্য। এই সামান্য হালাল পয়সা দিয়ে যদি কিছু সবজিও কিনে খাও, তা বর্জ্য হয়ে শরীর থেকে বের হয়ে যাওয়ার আগেই হয়ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন।'

[সূত্র : সিফাতুস সাফওয়া, ২/৬২২]

#সীরাহ

আজ পবিত্র আশুরার দিন। এই দিনে বনী ইসরাইল অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিলো।©️
26/06/2026

আজ পবিত্র আশুরার দিন। এই দিনে বনী ইসরাইল অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিলো।

©️

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Elma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category