Ripon Academy

Website

Ripon Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ripon Academy, Education, Sherpur.

📘✨ Ripon Academy ✨📘
গণিতকে সহজ, মজার ও ভয়ের বদলে ভালোবাসার বিষয় করে তুলতেই আমাদের পথচলা।
এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ➤ গণিত 📐
পাশাপাশি থাকছে ➤ ইংরেজি, সাধারণ জ্ঞান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। 📚
🎯 লক্ষ্য: সহজ ভাষায় মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া

গুরুত্বপূর্ণ টপিক
13/06/2026

গুরুত্বপূর্ণ টপিক

সম্ভবত জেনারেল ওয়াকার বাংলাদেশের প্রথম দাড়িওয়ালা সেনাপ্রধান।মাশা আল্লাহ।
11/06/2026

সম্ভবত জেনারেল ওয়াকার বাংলাদেশের প্রথম দাড়িওয়ালা সেনাপ্রধান।
মাশা আল্লাহ।

দেশে জুতা চুরকে অসম্মান করে আর দেশের হাজার কোটি টাকা মেরে খাওয়াকে সবাই সালাম করে বাহ সেই তো
11/06/2026

দেশে জুতা চুরকে অসম্মান করে আর দেশের হাজার কোটি টাকা মেরে খাওয়াকে সবাই সালাম করে বাহ সেই তো

সূচক ও লগারিদমের এই অংক কয়টা করলে আর অধ্যায়ের আলোচনা থেকে দাগানো অংশগুলো পড়লে মনে হয় না চাকুরি পরীক্ষার জীবনে সূচক ও লগে...
05/06/2026

সূচক ও লগারিদমের এই অংক কয়টা করলে আর অধ্যায়ের আলোচনা থেকে দাগানো অংশগুলো পড়লে মনে হয় না চাকুরি পরীক্ষার জীবনে সূচক ও লগের অংক আর ভূল হবে।

ধারাবাহিক এই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

৮ম দিনের কাজ:(ক্লাস-৯ এর চতুর্থ অধ্যায়ের অনুচ্ছেদ ৪.১ ও ৪.২)।
সূচক ও লগারিদম থেকে প্রশ্ন আসে না এমন পরীক্ষা খুবই কম।তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু চোখ বুলান।দেখেনতো অংকগুলো কি খুব কঠিন?

বেসিক দুর্বল বলে যারা সারাদিন ভয়ে থাকেন ,তাদের অবশ্যই একটা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট হতেই হবে।

অংক পারি না।অংকে দূর্বল।এই কথা গুলো বলে বলে ব্রেনকে একেবারে শেষ করে ফেলেছেন।অথচ ক্লাস-৮ এই অংকগুলো আপনার এই ম্যাচিউরড ব্রেনে ঢুকবে না এটা হতেই পারে না।তাহলে এই অংকগুলো কেন ভুল করেন বা পারেন না?মূল কথা হলো আপনি জানেন না অংক আসলে আসে কোথা থেকে বা অংক আসলে শুরু হয় কোথা থেকে?
অংকের জন্য চাকুরির বইতে অনেক অংকের সমাহার দেখে কিছুটা ভড়কে যাওয়ার জন্যেই এমন হয়।আসলে ওই চাকুরির বইটাও ক্লাস-৮,ক্লাস-৯ এর বই এর অংকগুলোর সমাহার থাকে বলেই আপনার এমন মনে হয়।

সবাই বেসিকের কথা বলে কিন্তু বেসিক আসলে শুরু হয় কোথা থেকে তা জানা থাকে না বলেই ভুল পথে চালিত হই। ক্লাস-৮ এর বেইজের পরে ক্লাস-৯ এর বেইজ বসানো হয়।আপনারা হয়ত জানেন না বোর্ড বইয়ের এই অধ্যায়গুলো কীভাবে সাজানো হবে তার জন্যেই বিশেষজ্ঞদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে সরকার।এর অর্থ বোর্ড বইয়ের সাজানো আকষ্মিক কোন বিষয় নয় বরং ধারাবাহিক গবেষণার ফল।

তাই অংকে দূর্বল বলে নিজেকে দোষ দেন যারা তারা আমার এই ডেইলি টাস্কগুলো শেষ করেন।গত ৫টা পোস্ট যারা শেষ সফলতার সাথে শেষ করেছেন তারা আজকের এই কাজ দুইদিনের মধ্যে শেষ করবেন।

05/06/2026

আসলে শান্তিটা কেথায়???

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২০ গ্রেডের নিয়োগবিজ্ঞপ্তি।আবেদনের যোগ্যতা:এস.এস.সি...
05/06/2026

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২০ গ্রেডের নিয়োগবিজ্ঞপ্তি।
আবেদনের যোগ্যতা:এস.এস.সি পাশ
বয়স:১৮-৩২ বছর।
সাফল্য একাডেমির ১৪-২০ গ্রেডের কোর্সে ভর্তি চলছে।

কিছু পরামর্শ:
১।১৪-২০ গ্রেডের একটা বই থেকে বিগত অন্তত ১৫০টি প্রশ্ন সমাধান করা।বর্ননামুলক প্রশ্নের জন্য আলাদা সাজেশন করে পড়তে হবে।কিন্তু শর্ট প্রশ্নগুলো সমাধান করলে কমন পাওয়ার সম্ভাবনা আছে।
২।সব কয়টা অংক পারলে এই চাকুরির ৮০% সম্ভাবনা আপনার।এই জন্য ক্লাস-৭ ক্লাস-৮ এবং ক্লাস-৯ এর কিছু অধ্যায়ের অংকুগুলো করতে পারলে আপনি হিট।

• ১১-২০ গ্রেডে বারবার এসেছে এমন ১০০০ mcq ⬇️• pdf লাগলে  কমেন করুন দেওয়া হবে কে কে পান নি?©
05/06/2026

• ১১-২০ গ্রেডে বারবার এসেছে এমন ১০০০ mcq ⬇️
• pdf লাগলে কমেন করুন দেওয়া হবে কে কে পান নি?

©

♦️আবেদন মিস তো চাকরি মিস ♦️🔥চলমান সরকারি চাকরির সার্কুলার🔥🛑আবেদনের শেষ তারিখ -🎯 কর অঞ্চল(কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর)...
02/06/2026

♦️আবেদন মিস তো চাকরি মিস ♦️

🔥চলমান সরকারি চাকরির সার্কুলার🔥

🛑আবেদনের শেষ তারিখ -

🎯 কর অঞ্চল(কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর)-৩ জুন
🎯 সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন- ৪ জুন
🎯 ইসলামি ফাউন্ডেশন- ৪ জুন
🎯 কর অঞ্চল চট্রগ্রাম ৫,৬ - ৭ জুন
🎯 জনপ্রশাসন মন্ত্রণালয়- ৪ জুন
🎯 জুডিসিয়াল সার্ভিস কমিশন- ৪ জুন
🎯মোংলা বন্দর কর্তৃপক্ষ (mpa)- ৭ জুন
🎯 পানি সম্পদ মন্ত্রণালয় - ৮ জুন
🎯ভূমি মন্ত্রণালয়-১০ জুন
🎯জুডিসিয়াল সার্ভিস কমিশন-১০ জুন
🎯 অর্থ মন্ত্রনালয়- ১১ জুন
🎯 আনসার ভিডিপি ব্যাংক- ১৩ জুন
🎯সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (moca)-২০ জুন
🎯বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (BIDS)-২১ জুন
🎯সমাজসেবা অধিদপ্তর-২৩ জুন
🎯যুব উন্নয়ন অধিদপ্তর-২৩ জুন
🎯খাদ্য মন্ত্রণালয়- ২৬ জুন

✅সবার আগে চাকরির খবর পেতে ফলো Ripon Academy

যুব উন্নয়ন অধিদপ্তরের ১১ গ্রেডের ২৪২ টি পোস্টের আবেদন শুরু :২৬ মে,২০২৬ খ্রি.আবেদনের শেষ তারিখ:২৪ জুন,২০২৬ খ্রি.সাফল্য এক...
02/06/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের ১১ গ্রেডের ২৪২ টি পোস্টের
আবেদন শুরু :২৬ মে,২০২৬ খ্রি.
আবেদনের শেষ তারিখ:২৪ জুন,২০২৬ খ্রি.
সাফল্য একাডেমির ১৪-২০ গ্রেডের প্রস্তুতি ব্যাচে আসতে পারেন।

02/06/2026

বিসিএস লিখিত খাতা কীভাবে দেখা হয়?

পিএসসি’র এক বিজ্ঞ সদস্যের সাথে আলাপকালে স্যারকে জানার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে দেখা হয় বর্তমানে লিখিত খাতা?

স্যার বলেন, প্রতিটি প্রশ্নের সাথে উত্তরপত্র দেওয়া হয়। সেই উত্তরপত্র দেখে পরীক্ষক খাতা মূল্যায়ন করেন সার্কুলার পদ্ধতিতে।

এই উত্তরে স্যারকে আবার জিজ্ঞাসা করা হয় স্যার বিসিএস পরীক্ষায় প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে লিখতে পারে। বিশ্লেষণ বিভিন্নভাবে হতে পারে তাহলে উত্তরপত্র দেখে খাতা দেখলে উত্তর ত নাও মিলতে পারে, সেক্ষেত্রে কী করা হয়?

স্যার তখন বলেন প্রতিটি প্রশ্নের উত্তরপত্রের সাথে Keyword থাকে। প্রত্যেকের উত্তর ভিন্ন হতেই পারে কিন্তু সেই প্রশ্নের উত্তরে মূল যে keyword আছে সেটা লেখার মধ্যে আছে কিনা দেখা হয়। যদি থাকে তাহলে ভালো মার্কস পান। আর না থাকলে অনেক ক্ষেত্রে ০০ ও দেওয়া হয়। এ কারণেই এখন নম্বর কম পাওয়া বা ফেলের সংখ্যা বেশি।

স্যারের এই উত্তর লজিক্যাল মনে হয়েছে। বিশ্লেষণ করার ক্ষমতা সবার ভিন্ন হতেই পারে কিন্তু মূল কয়েকটা বিষয় অবশ্যই লেখায় থাকতে হবে। যেমন: সংবিধানের অনুচ্ছেদের উল্লেখ। এটাও একটা keyword।
Collected
বি.দ্র.আমি যখন কোচিং এর খাতা দেখতাম তখন এম৷ অনেকবার হয়েছে যে দেড় দুই পেজ লিখেছে আমি তাকে শূণ্য দিয়েছি আবার এক লাইন লেখেছে তাকে আমি এক মার্ক কখনও বা এর বেশিও দিয়েছি।
কারণ ওই কী ওয়ার্ড। তাই আমি আমার লেখাতে,ভিডিওতে লিখিত প্রস্তুতি বিষয়ক কথা বললেই বলি ভনিতা করার সময় নেই ডিরেক্ট পয়েন্টে আসেন।৫ মিনিট বরাদ্দ এমন লেখায় প্রয়োজনে ২ মিনিট ভাববেন,চিন্তা করবেন,ব্রেন স্টোর্মিং করবেন।Keyword খুঁজে বের করে বাকি ৩ মিনিট লিখবেন।এতে যদি ৫ মার্কের একটা প্রশ্নের উত্তর ৩ লাইনও লহয় হোক।মার্ক পাবেন।আজ উপরের লেখাটা পড়ে নিজেক জ্ঞানী জ্ঞানী একটা ফিল পাচ্ছি🫣। কারণ উপরের এই ঘটনা আমি জানতাম না অথচ আমি খাতা দেখার সময় এই পদ্ধতি এপ্লাই করেছি এবং সেই অনুযায়ী পরামর্শ দিয়ে এসেছি।আজ থেকে এই কথাগুলো আরও আত্মবিশ্বাস নিয়ে বলতে পারব ইন শা আল্লাহ।

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category