জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর

জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর, School, ঝগড়ারচর বাজার, শ্রীবরদী, শেরপুর, Sherpur.

📚 মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ: 01831-932985 অথবা 01612279169 ইনবক্সেও বার্তা পাঠাতে পারেন।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার।সম্মানিত অভিভাবকবৃন্দের,  অবগতির জন্য ...
26/08/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আলহামদুলিল্লাহ

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার।
সম্মানিত অভিভাবকবৃন্দের, অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর , শেরপুর এর পাঠদান ও সার্বিক কার্যক্রমের স্থান পরিবর্তন করা হয়েছে।
পূর্বের স্থানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় কিছুটা অসুবিধার সৃষ্টি হচ্ছিল। তাই শিক্ষার্থীদের জন্য আরও প্রশস্ত, মনোরম ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাদ্রাসাটি ঝগড়ার বাজার ইসলামপুরে রোড (পুরাতন গরু মাঠ) স্থানান্তর করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, নতুন স্থানে ইনশাআল্লাহ আরও সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার কার্যক্রম পরিচালিত হবে।
আপনাদের আন্তরিক দোয়া, সহযোগিতা ও অব্যাহত সমর্থনা একান্তভাবে কাম্য। মহান আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করুন এবং দ্বীনের এ প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধি দান করুন
آمِيْن يَا رَبَّ الْعَالَمِيْنَ

📌 বিশেষ দ্রষ্টব্য:

নতুন স্থানে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে একজন সম্মানিত দাওয়াতি মেহমান উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করবেন।

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত ও আমন্ত্রণ রইল। অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

16/08/2026

ان الله مع الصابرين

04/08/2026

বিষয়: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ক্লাস বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর এর সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫ আগস্ট "জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মাদ্রাসার সকল শ্রেণির ক্লাস এক দিনের জন্য বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, ০৬/০৮/২০২৬ ইং (বৃহস্পতিবার) থেকে যথারীতি সকল ক্লাস অনুষ্ঠিত হবে।

(আদেশক্রমে )
মুফতি আব্দুল ওয়াহেদ
মোহতামিম
জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা

29/07/2026

📢 আবাসিক শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি
জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম মহিলা মাদ্রাসা
ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর।
আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য, দ্বীনি শিক্ষা ও আবাসিক শিক্ষিকা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
প্রয়োজনীয় দ্বীনি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
দায়িত্বশীল, আমানতদার ও শিক্ষাদানে দক্ষ হতে হবে।
আবাসিক হিসেবে মাদ্রাসায় অবস্থান করতে আগ্রহী হতে হবে।

হাদিয়া: আলোচনা সাপেক্ষে।

যোগাযোগ:
📞 মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন। 01831-932985 - 01612279169

26/07/2026

জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম মহিলা মাদ্রাসা
ঝগড়ার চর বাজার, শ্রীবরদী, শেরপুর।
জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬-০৭-২০২৬ খ্রি. (রবিবার) থেকে ০১-০৮-২০২৬ খ্রি. (শনিবার) পর্যন্ত মাদ্রাসার পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, ০১-০৮-২০২৬ খ্রি. (শনিবার ) থেকে যথারীতি মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু হবে। তাই সকল সম্মানিত অভিভাবককে নির্ধারিত দিনে নিজ নিজ শিক্ষার্থীকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

23/07/2026

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 💖

আলহামদুলিল্লাহ! আমাদের প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম মহিলা মাদরাসা-এর নতুন প্রবেশপত্র প্রস্তুত হয়েছে।সুন্দর,...
16/07/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম মহিলা মাদরাসা-এর নতুন প্রবেশপত্র প্রস্তুত হয়েছে।
সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত উপস্থাপনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য এটি প্রণয়ন করা হয়েছে।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বরকত দান করেন, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দেন এবং প্রতিষ্ঠানটিকে দ্বীনের খেদমতে কবুল করে নেন। আমীন।
আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থনা আমাদের একান্ত কাম্য।
জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম মহিলা মাদরাসা
📍 ঝগড়ারচর বাজার, শ্রীবরদী, শেরপুর

12/07/2026

📢 আবাসিক শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি
জামিয়াতুস সুন্নাহ্ দারুল উলুম মহিলা মাদ্রাসা
ঝগড়ারচর বাজার, ইসলামপুর রোড
আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্যতা সম্পন্ন একজন আবাসিক শিক্ষিকা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
• দ্বীনি শিক্ষায় দক্ষ ও অভিজ্ঞ।
• উত্তম চরিত্র ও দায়িত্বশীল মানসিকতার অধিকারী।
হাদিয়া: আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ:
📱 0 1831-932985

Address

ঝগড়ারচর বাজার, শ্রীবরদী, শেরপুর
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মহিলা মাদ্রাসা ঝগড়ার চর, শ্রীবরদী, শেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category