GREEN HEART - BD

GREEN HEART - BD An ideal BD plant nursery.

ইনডাের প্ল্যান্ট : আমরা জানব এরােহেড ভাইন ( Arrowhead Vine ) সম্পর্কে।নাম শুনলেই কিছুটা ধরণ আঁচ করা যায় এর।তীরযাথাযুক্ত...
05/08/2021

ইনডাের প্ল্যান্ট :
আমরা জানব এরােহেড ভাইন ( Arrowhead Vine ) সম্পর্কে।নাম শুনলেই কিছুটা ধরণ আঁচ করা যায় এর।তীরযাথাযুক্ত পাতাই এর স্পেশালিটি।তাই একে তীরমাথা গাছও বলে থাকে ।

ইনডাের এ রাখার জন্য চমৎকার একটি গাছ।এমনকি আউটডাের এ রাখার জন্যও এর জুড়ি মেলা ভার।মাটি পানি দুই জায়গায়ই হয় । তবে বংশ বিস্তার করাতে চাইলে মাটির বিকল্প নেই।ঘরে কাঁচের পাত্রে পানি দিয়ে রাখা যেতে পারে , আর্টিস্টিক দেখাবে।কাঁচের বােতলে রাখলে পানি চেঞ্জ করার দরকার হয় না।শুধু পানি শেষ আর মাটিতে লাগালে বেড়ে উঠে প্রায় জঙ্গল হয়ে উঠে , খুব সুন্দর দেখায়।টবে লাগালে এর শিকড় কেটে অন্য টবে বা মাটিতে লাগালে আবার পুনরায় চারা হয় ।

শুধু যে সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয় , এই গাছ দূষিত বায়ু শােধন করে।আর এই জন্যই এটাকে কমন ইনডােরপ্ল্যান্ট হিসেবে বেশির ভাগ বাড়িতেই দেখা যায় ।

অন্যান্য ইনডাের প্ল্যান্ট এর মতাে এটিকেও ছায়াতে রাখতে হবে । কড়া রােদ দেয়া যাবে না।দিলেও হালকা আলােমিশ্রিত স্থান এ রাখতে হবে।কড়া রােদ এ দিলে পাতার রং পরিবর্তন হয়ে যাবে । খুব বেশি পানি দেয়া যাবে না।আবার মাটি শুকনােও রাখা যাবে না।পাতা শুকিয়ে মরে গেলে গােড়া থেকে ছিড়ে ফেলতে হবে ।

৳সেল পোস্ট ৳ফক্সটেইল অর্কিড (𝙁𝙤𝙭𝙩𝙖𝙞𝙡 𝙊𝙧𝙘𝙝𝙞𝙙)🧐সাদা পটে গতবছরের ছবি, এবার পাটটি আবার নতুন করে রং করা হয়েছে।🤓✍️পটে তিনটি গ...
01/05/2021

৳সেল পোস্ট ৳
ফক্সটেইল অর্কিড (𝙁𝙤𝙭𝙩𝙖𝙞𝙡 𝙊𝙧𝙘𝙝𝙞𝙙)
🧐সাদা পটে গতবছরের ছবি, এবার পাটটি আবার নতুন করে রং করা হয়েছে।🤓

✍️পটে তিনটি গাছ এবং তিনটি কলি আসছে।
কলি ফোটার আগেই বিক্রি করতে চাই, আগ্রহীরা দ্রুত ইনবক্স করুন।
🚚Delivery : USB transport (condition)

20/03/2021

কয়েকটি ইনডোর প্লান্ট



বড় শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত | বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন | কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায় |এর জন্য আপনার বড় ব্যালকনি বা ছাদেরও দরকার নেই | ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয়‚ একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরের ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে |এক গবেষণায় দেখা যায়, ঘরের ভেতরের বাতাস বাইরের বাতাসের তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি দূষিত হয়ে থাকে। Formaldehyde, Volatile Organic Compounds (benzene and trichloroethylene or TCE), Airborne Biological Pollutants, Carbon Monoxide and Nitrogen Oxides, Pesticides and Disinfectants (phenols), and radon সাধারণত ঘরের ভিতরের এইসব দূষিত পদার্থ পওয়া যায় | এর থেকে অ্যালার্জি‚ মাথা ব্যথা‚ ক্লান্তি ভাব‚ নার্ভাস সিস্টেমের ডিসওর্ডার হতে পারে | শুধু তাই নয় মারাত্মক ক্যান্সার অবধি হতে পারে | আজকে রইলো দশটা ইনডোর গাছের হদিস যা ঘরের ভিতরে উপস্থিত Formaldehyde, Benzene, Carbon Monoxide কে মিটিয়ে ফেলতে সাহায্য করে :





অ্যালোভেরা

বাংলায় এর নাম ঘৃতকুমারি বা ঘৃতকাঞ্চন। এই গাছের রস ত্বক ও চুল পরিচর্যায় কাজে লাগে। ঘরের ভেতরের বাতাসকে পরিষ্কার রাখতে এবং অক্সিজেনের মাত্রা বাড়াতে এর তুলনা নেই। ঘরের কার্বন মনো-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক পদার্থ শোষণ করে বাতাসকে পরিষ্কার করে ঘর দূষণমুক্ত রাখে। মাত্র একটি অ্যালোভেরা গাছ ৯টি বায়োলজিকাল এয়ার পিউরিফায়ারের সমান কাজ করে।

এরিকা পাম

একে বাটারফ্লাই পামও বলা হয়। প্রতি মানুষ পিছু চারটে মানুষের মতো উচ্চতার এরিকা পাম থাকলে বাড়ির পরিবেশ দূষণমুক্ত হয়ে যেত। এই গাছ আবহাওয়াকে ঠান্ডা রাখেতে সাহায্য করে। তবে এই গাছ রোদ ছাড়া বাঁচতে পারে না। তাই সপ্তাহে একবার অন্তত এই গাছ রোদে রাখতেই হবে।
Areca Palm

লেডি পাম (Rhapis excelsa) : সাধারণত এটি রাপিস নামে বেশি পরিচিত, খুব সহজেই এই গাছ ঘরের ভিতর রাখা যায় |লেডি পাম খুব ধীরে বৃদ্ধি পায়। খুব একটা রোদেরও দরকার পড়ে না এই গাছের | একই সঙ্গে সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায় |
Lady Palm

ড্রাকাইনা বা জ্যানেট ক্রেগ (Dracaena deremensis)

কোন রকম ঝামেলা ছাড়াই এই গাছ ঘরের মধ্যে রাখা যায় | কম আলো‚ কম জল সব পরিবেশের সঙ্গে এই গাছ নিজেক

https://youtube.com/watch?v=qP5CA2W8tbI&feature=share
15/01/2021

https://youtube.com/watch?v=qP5CA2W8tbI&feature=share

যশোরের সেই বৃক্ষপ্রেমী ওয়াহিদ সরদার এখন ঢাকার রাস্তায়। ঘুরে ঘুরে তুলছেন গাছের দেহে ঢুকানো পেরেক। এর আগে যশোর ঝিন...

Gift to younger sister from "Green Heart BD".
26/12/2020

Gift to younger sister from "Green Heart BD".

হাড়জোড়া (বৈজ্ঞানিক নাম:Cissus quadrangularis) স্থানবিশেষে হাড়ভাঙা লতা বা হারেঙ্গা নামেও পরিচিত। লতানো কাণ্ডের টুকরা ট...
26/12/2020

হাড়জোড়া (বৈজ্ঞানিক নাম:Cissus quadrangularis) স্থানবিশেষে হাড়ভাঙা লতা বা হারেঙ্গা নামেও পরিচিত। লতানো কাণ্ডের টুকরা টুকরা অংশ দেখতে অনেকটা জোড়া দেওয়া হাড়ের মতো দেখতে বলেই এরকম বিচিত্র নামকরণ। এটি অন্যতম ঔষধি গাছ।

রোপণ৩৫-৪০ দিন বয়সের সুস্থ চারা, ৫০-৬০ সেন্টিমিটার (সারি-সারি) দূরত্বে, ও ৫০-৬০ সেন্টিমিটার (চারা-চারা) পরপর, ৩-৪ সেন্টিম...
30/11/2020

রোপণ
৩৫-৪০ দিন বয়সের সুস্থ চারা, ৫০-৬০ সেন্টিমিটার (সারি-সারি) দূরত্বে, ও ৫০-৬০ সেন্টিমিটার (চারা-চারা) পরপর, ৩-৪ সেন্টিমিটার গভীর গর্তে ১টি করে রোপণ করতে হবে। চারা রোপণের পর ২-৩ দিন চারার গোড়ায় হালকা পরিমাণে পানি দিতে হবে।
সার ব্যবস্থপনা ও প্রয়োগ পদ্ধতি : নিম্নোক্ত হারে জমিতে সার প্রয়োগ করতে হবে-
চারা রোপণের ২৫, ৫০ এবং ৭০ দিন পর পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৩য় কিস্তিতে হেক্টরপ্রতি সার গাছের গোড়া থেকে ১০-১৫ সেন্টিমিটার দূরে ছিটিয়ে ভিটির মাটিতে মিশিয়ে দিতে হবে।


শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর বা কম্পোস্ট, টিএসপি, জিপসাম, জিংক, বোরন এবং ১২৫ কেজি প্রয়োগ করতে হবে। বাকি এমওপি এবং ইউরিয়া সার তিন কিস্তিতে বীজ গজানোর ২৫, ৫০ এবং ৭৫ দিন পর জমিতে প্রয়োগ করতে হবে। সাধারণত সকাল বেলা কিংবা বিকাল বেলা জমিতে সার প্রয়োগ করতে হয়। প্রতি কিস্তি সার জমিতে সেচ দেওয়ার পর পানি বের করে দিয়ে অর্থাৎ জমিতে সেচ দেওয়ার পর যখন কোনো পানি জমিতে জমে না থাকে সে সময় সার প্রয়োগ করতে হবে। কারণ সেচের পর জমিতে সার প্রয়োগ করলে সার তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়। এভাবে সার প্রয়োগ করলে সারের অপচয় কম হয়।
হরমোন প্রয়োগ
প্ল­­্যানোফিক্স নামক হরমোন প্রয়োগে দেখা গেছে মরিচের ফুল কম ঝরে এবং ফলন বাড়ে। এক মিলিলিটার প্ল্যানোফিক্স ৪.৫ লিটার পানিতে মিশিয়ে সব গাছের ওপর ছিটিয়ে দিতে হবে। ফুল আসলে প্রথমবার এবং ২০-২৫ দিন পর দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে। এক হেক্টর জমিতে প্রায় ৫০০ লিটার মিশ্রণের প্রয়োজন হয়।

টমেটো চাষে টব/মাটি তৈরি করবেন যেভাবেছাদে টমেটো চাষের জন্য বেলে-দোআশ মাটি সবচাইতে উপযোগী। কারণ আলো-বাতাসযুক্ত উর্বর বেলে ...
25/11/2020

টমেটো চাষে টব/মাটি তৈরি করবেন যেভাবে

ছাদে টমেটো চাষের জন্য বেলে-দোআশ মাটি সবচাইতে উপযোগী। কারণ আলো-বাতাসযুক্ত উর্বর বেলে দো-আঁশ মাটিতে টমেটো চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। এছাড়াও অন্যান্য মাটিতেও টমেটো চাষ করা যায়।

চাষে কি ধরণের টব/পাত্রের আকৃতি বাছাই করবেন

টমেটোর চারা লাগানোর জন্য সাধারণত টব বা ড্রাম ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ছোট কন্টেইনার বা প্যাকেট ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে যে একটি পাত্রে একটির বেশি টমেটোর চারা দেয়া যাবে না।

টমেটোর জাত বাছাই করা

বাংলাদেশে বিভিন্ন জাতের টমেটো আছে। তবে তাঁর মধ্যে তিনটি ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে

আগাম জাতঃ বারি টমেটো ৪, বারি টমেটো ৫, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে, ডেল্টা এফ ১, উন্নয়ন এফ ১, পুষারুবী, নিউ রূপালী এফ ১ ইত্যাদি।

ভরা মৌসুমী জাতঃ মানিক, রতন, বারি টমেটো ৩, বারি টমেটো ৬, বারি টমেটো ৭, বারি টমেটো ৯, বাহার, মহুয়া ইত্যাদি জাতকে বেছে নেয়া যেতে পারে।

নাবি শীত মৌসুমী জাতঃ বাহার, রোমা ভিএফ, রাজা, সুরক্ষা ইত্যাদি জাত নাবি চাষের জন্য ভাল।

এবং সারা বছর চাষের উপযোগি জাতঃ বারি টমেটো ৬(চৈতী)চাষ করা যায়।

টমেটো চাষ/রোপনের সঠিক সময়

টমেটো সাধারণত সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বীজ বুনতে হয়। এবং অক্টোবর মাস অথবা নভেম্বর মাসে এই বীজ থেকে চারা রোপন করা যায়। বীজ বোনা থেকে শুরু করে গাছের প্রথম ফল পাকা পর্যন্ত কমপক্ষে ১০০ দিন লাগে এবং ফলধারণ জাতভেদে ৩০-৬০ দিন স্থায়ী হয়।

কিভাবে বীজ বপন ও সঠিক নিয়মে পানি সেচ দিবেন

টমেটো গাছ রোপনের ক্ষেত্রে টবের মাটি তৈরি হয়ে যাওয়ার পরে চারা গাছগুলোকে এক একটি পাত্রে আলাদা আলাদা ভাবে লাগাতে হবে। এবং খেয়াল রাখতে হবে গাছে যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। টমেটো গাছ মাটি থেকে প্রচুর পুষ্টি উপাদান শুষে নেয়। তাই গাছে নিয়মিত পানি দিতে হবে। তবে অতিরিক্ত পানি দেবেন না। এতে গাছের গোড়া পচে যাবে।

সঠিক নিয়মে টমেটোর চাষাবাদ পদ্ধতি/কৌশল

যখন টমেটোর বীজ এক ইঞ্চি লম্বা হব তখন এই গাছ টবে লাগাতে হবে। কোন টবে যেন দুইটা গাছ একত্র না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। এবং সঠিক নিয়মে পানি দিতে হবে।

টমেটো গাছে সারের পরিমাণ ও সার প্রয়োগ

টমেটো গাছে সাধারণত জৈব সার বেশী ব্যবহার করা হয়। যেমন গোবর সার, কম্পোস্ট, রান্নাঘরের সবজির খোসা, ডিমের খোসা জাতীয় জিন

Address

Sherpur

Telephone

+8801313722086

Website

Alerts

Be the first to know and let us send you an email when GREEN HEART - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GREEN HEART - BD:

Shortcuts

Share