29/06/2026
IELTS Exam এর আগের দিন করনীয়! ☑️
এই দিনটা সবচেয়ে important এবং সবচেয়ে বেশি ভুল এই দিনেই হয়।
অনেকে exam এর আগের দিন রাত জেগে পড়েন।
এটা সবচেয়ে বড় ভুল।
রাত জাগলে পরের দিন brain properly কাজ করে না, memory weak হয়ে যায় এবং concentration কমে যায়।
আগের দিন যা করবেন।
সকালে হালকা revision করুন, maximum ২ ঘণ্টা।
Writing এর structure একবার দেখুন, Task 1 এবং Task 2 এর format মাথায় ঝালাই করুন।
Speaking এর জন্য কিছু common phrases এবং linking words মনে করুন।
দুপুরের পরে একদম পড়া বন্ধ।
Exam center এর location আগে থেকে জেনে রাখুন, কতটুকু সময় লাগবে সেটা calculate করুন।
Required documents ready করুন, original passport বা NID, admission letter এবং registration confirmation।
রাত ১০টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন।
Minimum ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম exam performance এ সরাসরি impact করে।
Exam Day এর সকালে-
ভালো breakfast করুন, হালকা কিন্তু nutritious।
Empty stomach এ exam দিলে concentration কমে যায়।
Exam শুরুর অন্তত ৩০ মিনিট আগে center এ পৌঁছান।
দেরি হলে panic হয় এবং সেই panic পুরো exam কে affect করে।
Center এ ঢোকার আগে ৫টা deep breath নিন।
এটা scientifically proven যে deep breathing nervousness কমায় এবং brain কে calm করে।
Exam Hall এ ঢোকার পরে-
Listening section এ audio শুরু হওয়ার আগে প্রতিটা question পড়ে নিন এবং keywords identify করুন।
Reading এ সময় দেখে রাখুন, প্রতিটা passage এ ২০ মিনিটের বেশি দেবেন না।
Writing এ Task 2 আগে করুন কারণ এটার marks বেশি, তারপর Task 1।
Speaking এ examiner এর চোখে চোখ রাখুন, confident থাকুন এবং nervousness কে hide করার চেষ্টা না করে natural থাকুন।
Last Minute এ যা করবেন না-
নতুন কোনো IELTS tips video দেখবেন না।
নতুন vocabulary শেখার চেষ্টা করবেন না।
রাত জেগে পড়বেন না।
Exam এর দিন সকালে নতুন কিছু practice করবেন না।
অন্যদের সাথে নিজেকে compare করবেন না।