SPI it Club - Shariatpur Polytechnic Institute

SPI it Club - Shariatpur Polytechnic Institute Learn, Collaborate & Innovate.

আসসালামু আলাইকুম। 🌸SPI IT CLUB এর পক্ষ থেকে আয়োজিত Data Science & Python কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে আজকের সেমিনারে কোর্...
28/07/2026

আসসালামু আলাইকুম। 🌸

SPI IT CLUB এর পক্ষ থেকে আয়োজিত Data Science & Python কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে আজকের সেমিনারে কোর্স সম্পন্নকারী সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ক্লাবের সম্মানিত কমিটির সদস্যদেরও তাদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

SPI IT CLUB সবসময় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে কাজ করে আসছে। বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতারই একটি সফল অধ্যায়।

আজকের সেমিনারে উপস্থিত ছিলেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের দায়িত্বশীল শিক্ষক ও অতিথিবৃন্দ। আপনাদের মূল্যবান সময়, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার।

এত ব্যস্ততার মাঝেও আমাদের আয়োজনে উপস্থিত হয়ে SPI IT CLUB এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য সকল সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

আজকের এই সার্টিফিকেট শুধু একটি কাগজের স্বীকৃতি নয়, এটি আমাদের পরিশ্রম, শেখার আগ্রহ এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথে একটি অনুপ্রেরণার স্মারক।

Data Science & Python কোর্সের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন হয়েছে, তা শিক্ষার্থীদের আগামী দিনের প্রযুক্তিনির্ভর পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই করি।

SPI IT CLUB এগিয়ে চলুক, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযোগী হয়ে। 💙

ধন্যবাদান্তে—
SPI IT CLUB পরিবার

22/07/2026

বিদায়ের....................!
...................... দ্বারপ্রান্তে ❤️‍🩹

আসসালামু আলাইকুম...আজ ১৬ জুলাই, রোজ বৃহস্পতিবার , SPI IT CLUB এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়। উক্ত...
16/07/2026

আসসালামু আলাইকুম...

আজ ১৬ জুলাই, রোজ বৃহস্পতিবার , SPI IT CLUB এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ক্লাবের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা এবং দায়িত্বগুলোকে আরও সুসংগঠিত করার সুযোগ পেয়েছি। ক্লাবকে আরও কার্যকর ও সক্রিয় করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি।

সবাইকে ধন্যবাদ সক্রিয় অংশগ্রহণের জন্য। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় SPI IT CLUB কে আমরা আরও উন্নত ও সফল পর্যায়ে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ। 🚀

আসসালামু আলাইকুম।দীর্ঘদিনের ছুটি শেষে আমরা আবারও আমাদের প্রিয় SPI IT CLUB-এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি।ক্লাবের সকল কার...
21/06/2026

আসসালামু আলাইকুম।

দীর্ঘদিনের ছুটি শেষে আমরা আবারও আমাদের প্রিয় SPI IT CLUB-এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

ক্লাবের সকল কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে আগামী দিনের কার্যক্রম, বিভিন্ন কোর্স সংক্রান্ত বিষয়, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা এবং ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমরা আনন্দের সাথে জানাতে চাই যে, SPI IT CLUB খুব শীঘ্রই নতুন কিছু উদ্যোগ, নতুন কিছু কার্যক্রম এবং নতুন এক যাত্রা নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছে।

তাই সবাই SPI IT CLUB-এর পাশে থাকুন, আমাদের অফিসিয়াল পেজে চোখ রাখুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন।
নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা, নতুন যাত্রা।

SPI IT CLUB আসছে আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে। 🚀

14/05/2026

SPI IT CLUB কর্তৃক আয়োজিত ক্রিয়া দিবস 2026

SPI IT CLUB কর্তৃক আয়োজিত “ক্রীড়া দিবস ২০২৬” এর কিছু খন্ডচিত্র। ⚽🏆আমাদের আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর...
13/05/2026

SPI IT CLUB কর্তৃক আয়োজিত “ক্রীড়া দিবস ২০২৬” এর কিছু খন্ডচিত্র। ⚽🏆

আমাদের আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য সকল শিক্ষকগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 💙

আজকের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৫ম সেমিস্টার। ⚽🥇

মেয়েদের লুডু খেলায় বিজয়ী হন সুমাইয়া আক্তার, ৭ম সেমিস্টার (কম্পিউটার)। 🎉

এছাড়াও বল নিক্ষেপ খেলায় বিজয়ী হন মুন্সিয়া আক্তার, ৫ম সেমিস্টার (কম্পিউটার)। 🏅

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে অনেক তরুণ-তরুণী অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু মোবাইল স্ক্রিনের সীমাবদ্ধতা পেরিয়ে খোলা মাঠে একসাথে খেলাধুলার যে আনন্দ, উচ্ছ্বাস ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয় — সেটাই প্রকৃত আনন্দ। 🌿✨
আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সকলের মাঝে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। আশা করি ভবিষ্যতেও সবাইকে পাশে নিয়ে SPI IT CLUB আরও সুন্দর ও বড় আয়োজন উপহার দিতে পারবে। ❤️

আজ ৯ মে SPI IT CLUB এর সকল সদস্যদের উদ্যোগে ক্লাবের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।আমাদের SPI IT C...
09/05/2026

আজ ৯ মে SPI IT CLUB এর সকল সদস্যদের উদ্যোগে ক্লাবের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

আমাদের SPI IT CLUB শুধু একটি ক্লাব নয়, এটি আমাদের গর্ব, আমাদের ভালোবাসার একটি স্থান। তাই এই ক্লাবকে পরিষ্কার, সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সকলের দায়িত্ব।

যে সকল সদস্য নিজেদের সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে আইটি ক্লাবের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেছেন এবং ক্লাবকে পুনরায় সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করে — ঐক্য, দায়িত্ববোধ ও পরিশ্রমের মাধ্যমেই একটি সংগঠন এগিয়ে যায়।
ধন্যবাদ সবাইকে। ❤️

আসসালামু আলাইকুম...আজ ২ মে, রোজ শনিবার, SPI IT CLUB এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে ক...
02/05/2026

আসসালামু আলাইকুম...

আজ ২ মে, রোজ শনিবার, SPI IT CLUB এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ক্লাবের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা এবং দায়িত্বগুলোকে আরও সুসংগঠিত করার সুযোগ পেয়েছি। ক্লাবকে আরও কার্যকর ও সক্রিয় করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি।

সবাইকে ধন্যবাদ সক্রিয় অংশগ্রহণের জন্য। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় SPI IT CLUB কে আমরা আরও উন্নত ও সফল পর্যায়ে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ। 🚀

🎉 SPI IT CLUB | নতুন পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ 🎉অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, আজ ১৫/০৪/২০২৬ তারিখে SPI IT CLU...
15/04/2026

🎉 SPI IT CLUB | নতুন পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ 🎉

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, আজ ১৫/০৪/২০২৬ তারিখে SPI IT CLUB-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

এটি আমাদের প্রিয় ক্লাবের প্রথম স্থায়ী কমিটি, যার মেয়াদ ৬ মাস।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবগঠিত এই কমিটির প্রত্যেক সদস্য তাদের মেধা, দক্ষতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের মাধ্যমে ক্লাবকে আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

আগামী এই ৬ মাসে আমরা আশা করি—
✨ প্রযুক্তি বিষয়ক সেমিনার
✨ ওয়ার্কশপ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
✨ প্রজেক্ট শোকেসিং
✨ টিমওয়ার্ক ও লিডারশিপ কার্যক্রম
✨ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন

এর মাধ্যমে SPI IT CLUB নতুন উচ্চতায় পৌঁছাবে, ইনশাআল্লাহ।

এই কমিটি শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি SPI-এর শিক্ষার্থীদের প্রযুক্তি চর্চা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশের একটি নতুন অধ্যায়।
আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটি আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুকরণীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

🌸 নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।






✨ Alhamdulillah! সফলভাবে সম্পন্ন হলো SPI IT CLUB আয়োজিত সেমিনার ২০২৬ ✨আজ ৮ই এপ্রিল, রোজ বুধবার, দুপুর ১২:৩০ মিনিটে SPI I...
08/04/2026

✨ Alhamdulillah! সফলভাবে সম্পন্ন হলো SPI IT CLUB আয়োজিত সেমিনার ২০২৬ ✨

আজ ৮ই এপ্রিল, রোজ বুধবার, দুপুর ১২:৩০ মিনিটে SPI IT CLUB কর্তৃক আয়োজিত সেমিনারটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন Shariatpur Polytechnic Institute-এর অধ্যক্ষ মহোদয় জনাব আবুল কালাম আজাদ স্যার, সম্মানিত চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, (Non-Tech) ও Academic In-Charge জনাব বাবুল কুমার ভট্টাচার্য স্যার, SPI IT CLUB-এর Chief Advisor জনাব ASM Ashraful Haque Russell স্যার এবং উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং উপস্থিত ছিলেন কম্পিউটার ডিপার্টমেন্টের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ।

আপনাদের মূল্যবান উপস্থিতি আমাদের সেমিনারকে করেছে আরও প্রাণবন্ত, আরও সমৃদ্ধ।
নানান ব্যস্ততার মাঝেও আমাদের এই ছোট্ট আয়োজনকে সময় দেওয়ার জন্য সকল শিক্ষকদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 💙

📌 আজকের সেমিনারের মূল আকর্ষণ ছিল—

- Python কোর্সে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান
- Basic Hardware পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান
- SPI IT CLUB-এর Executive Member, Base Representative এবং Acting Committee Member-দের সনদপত্র প্রদান

🌟 SPI IT CLUB সবসময় শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা, Python Programming, Basic Hardware, Web Development, Data Science, Leadership, Teamwork এবং Practical Skill Development-এ কাজ করে যাচ্ছে। আজকের এই সফল সেমিনার সেই চলমান যাত্রার আরেকটি সুন্দর মাইলফলক।

বিশেষ ধন্যবাদ জানাই SPI IT CLUB-এর সেই সকল কমিটি সদস্যদের, যারা অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা এবং আন্তরিকতার মাধ্যমে পুরো সেমিনারটি সফলভাবে সম্পন্ন করেছেন। ❤️

আলহামদুলিল্লাহ, আমরা আমাদের লক্ষ্য সুন্দরভাবে পূরণ করতে পেরেছি।
এভাবেই SPI IT CLUB এগিয়ে যাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায়। 🚀

Address

Burir Hat, Shariatpur Sadar
Shariatpur
8000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPI it Club - Shariatpur Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SPI it Club - Shariatpur Polytechnic Institute:

Shortcuts

Share