01/09/2026
★★★একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন সংক্রান্ত★★★
ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়ঃ
অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে, এক্ষেত্রে নিচে প্রদত্ত ধাপসমূহ ২.১-২.৫ অনুসরণ করতে হবে। ধাপসমূহের বিস্তারিত পদ্ধতি পোর্টালের হোম পেইজ-এ প্রদর্শিত "ইউজার ম্যানুয়াল"-এ বর্ণনা করা হয়েছে।
২.১: অনলাইন আবেদন পোর্টালে Account তৈরি
অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদনের জন্য করণীয় Account তৈরির প্রক্রিয়া নিম্নে বর্ননা করা হল।
(ক) অনলাইন আবেদন পোর্টাল-এ (https://esvg.xiclassadmission.gov.bd) প্রথমে "লগইন" বাটনে এবং পরবর্তীতে "সাইন আপ" বাটনে ক্লিক করলে Account তৈরীর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
(খ) শিক্ষার্থী তার এসএসসি/সমমান পরীক্ষার বোর্ডের নাম, পাশের সাল, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, এবং নিজের/অভিভাবকের মোবাইল নম্বর প্রদান করে জমা (Submit) দিলে একটি EDU আইডি তৈরী হবে, এবং একটি পিন (পাসওয়ার্ড) প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরন করা হবে।
★ এখানে উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে জিপিএ (GPA) ইনপুট দিতে হবে।★
(গ) EDU আইডি ("ইউজার আইডি" হিসাবে) এবং মোবাইলে প্রাপ্ত পিন ("পাসওয়ার্ড” হিসাবে) ব্যবহার করে অনলাইন পোর্টালে লগইন করা যাবে এবং আবেদন দাখিল করা যাবে।
২.২ আবেদন ফি প্রদান
(ক) আবেদন দাখিল করার পূর্বে শিক্ষার্থীকে আবেদন ফি পরিশোধ করতে হবে। অনলাইন পেমেন্ট সিস্টেম/গেইটওয়ের মাধ্যমে (বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, DBBL রকেট, UCB উপায়, নগদ, এবং SSLCOMMERZ) বিভিন্ন ব্যাংক, ক্রেডিট/ডেবিট কার্ড, এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আবেদন ফি জমা দেওয়া যাবে।
(খ) আবদেন পোর্টালের হোম পেইজ-এ "ফি প্রদান পদ্ধতি" মেনু থেকে পেমেন্ট সিস্টেম/গেটওয়েগুলোর নির্দেশনা অনুসরণ করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
(গ) কোন অবস্থাতেই আবেদন ফি প্রদান না করে আবেদন দাখিল করা যাবে না।
২.৩ আবেদন দাখিল করা
(ক) আবেদন ফি জমা করার পর আবেদন পোর্টালে লগইন করে Student Dashboard এ যেতে হবে।
(খ) Dashboard এর সাইডবারের "আবেদন" মেনু থেকে "আবেদন করুন"-এ ক্লিক করলে আবেদন জমা দেয়ার পেইজটি দেখা যাবে। এই পেইজ-এ পছন্দমত কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে। লক্ষ্যনীয় যে, শুধুমাত্র ওই সমস্ত শিফট/ভার্সন/গ্রুপ সমূহই শিক্ষার্থী তার আবেদনে সময় দেখতে পাবে যেগুলি বাছাই করার ন্যূনতম যোগ্যতা তার রয়েছে।
(গ) আবেদন দাখিল করার পর সাইডবারের "আবেদন" মেনু থেকে "আবেদন দেখুন" অপশন-এ ক্লিক করলে আবেদনকৃত কলেজ সমূহ ও পছন্দক্রম দেখা যাবে। আবেদনকারী চাইলে "পিডিএফ ডাউনলোড করুন" বাটন ক্লিক করে তার আবেদন সম্পর্কিত তথ্যসমূহ Download করে নিতে পারবে।
(ঘ) আবেদন ফি সঠিকভাবে জমা হয়েছে কিনা যাচাই করার জন্য সাইডবারের "পেমেন্টের ইতিহাস" মেনুতে ক্লিক করে ফি জমার বিস্তারিত তথ্য দেখা যাবে।
২.৪ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে)
(ক) শিক্ষা মন্ত্রনালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১% (অনলাইন আবেদন পোর্টালে EQI হিসাবে চিহ্নিত) এবং অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১% (অনলাইন আবেদন পোর্টালে EQ2 হিসাবে চিহ্নিত) সহ মোট ২% শিক্ষা কোটা (EQ) মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। এই শিক্ষা কোটার আওতায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করার সময় EQI/EQ2 কোটা Select করতে হবে। যদি আবেদনকারী সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তারা তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। উপর্যুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে এ আসনসমূহ কার্যকরী থাকবে না। আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তাঁর একধাপ উপরের উর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
(খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। এ কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী আবেদন পোর্টাল হতে আবেদন সাবমিট করার সময় Freedom Fighter কোটা Select করবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তারা তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করা হবে। কোন অবস্থায় আসন শূন্য রাখা হবে না। এই কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালায়) কর্তৃক ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
(গ) যে সকল প্রতিষ্ঠানে বিশেষ কোটা (SQ) অনুমোদিত আছে সে সকল প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সন্তানগণ এই বিশেষ কোটার জন্য আবেদন করতে পারবে। এই কোটার আওতায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করার সময় SQ কোটা Select করতে হবে। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজসমূহ বিশেষ কোটা আবেদনকারীদের আবেদন অনুমোদন করবেন।
২.৫ আবেদন পরিবর্তন
(ক) একজন শিক্ষার্থী প্রথমবার আবেদন দাখিল করার পর আবেদনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ ৫ (পাঁচ) বার আবেদন পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে, শিক্ষার্থী আবেদন পোর্টালের সাইডবারে থাকা "আবেদন" মেনু থেকে "আবেদন আপডেট করুন" অপশন এ ক্লিক করে আবেদনের কলেজ ও কলেজের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।