The basic principles of this institution are Education, Discipline peace and prosperity. It debuted as a primary school in 1984. বিপিএটিসি স্কুল ও কলেজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে অবস্থিত এদেশের শিক্ষাঙ্গনে একটি গৌরবময় নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর নিয়ম-কানুনের আওতায় বিপিএটিসি কর্তৃক সুপরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর আত্মপ্রকাশ। ১৯৮৮ সালে একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শিক্ষাবোর্ডের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ফলের জন্য ১৯৯৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় ২০ জুলাই, ২০০০ সাল থেকে ১০৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজ শাখায় নবদিগন্ত-উন্মোচিত হয়। ২০০২ সাল থেকে কলেজ শাখার এইচএসসি (উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতায়) পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির অগ্রগতি অব্যাহত রয়েছে। ২০০৪ সালে এখানে এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়।অভিজ্ঞ শিক্ষকমন্ডলী শিক্ষাদান কর্মকাণ্ডে নিয়োজিত। শিক্ষা, শৃক্মখলা, শান্তি, প্রগতি হচ্ছে এই প্রতিষ্ঠানের মূলনীতি। নিষ্ঠার সঙ্গে এই নীতিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে রচিত হয়েছে প্রশাসনিক কর্মকাণ্ড। এই প্রতিষ্ঠানের নিয়ম-শৃক্মখলা, প্রতিষ্ঠানের অবস্থান এবং সুন্দর পরিবেশ এইসব কিছুই এর নিজস্ব বৈশিষ্ট্য যা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র। ঐতিহ্যের সোপান পেরিয়ে আজ এটি কলেজ পর্যায়ে উন্নীত একটি সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজ পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নের সুযোগ রয়েছে।