Bangladesh Noubahini School and College Savar

Bangladesh Noubahini School and College Savar

Share

Education is Progress Bangladesh Noubahini School and College, Savar, is set to begin its journey on January 2026.

Guided by our motto, "Education is Progress," we are committed to provide quality education to all, contributing to the prosperity of our country. Our campus boasts expansive natural beauty, a sports ground, and a children’s park, creating an environment where students can thrive both academically and physically. We also offer a wide range of cultural activities to nurture the inherent talents of

21/05/2026

Really it's too cool to watch these little kids on the field. How fantastically they are moving their limbs!

Last school before Eid-Ul-Adha.
Happy Eid and Summer vacation.

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 21/05/2026

শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার-এ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'আন্তঃহাউস কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা মনন গঠনে পড়াশোনার পাশাপাশি এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্বের কথা তুলে ধরেন।

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 21/05/2026

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে গতকাল (২০ মে, ২০২৬) বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার-এ অনুষ্ঠিত হয়ে গেল এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।
সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের চমৎকার নির্দেশনায় ও অনুপ্রেরণায় আয়োজিত এই ম্যাচে মাঠে নেমেছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত কর্মচারীবৃন্দ। মাঠের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ, উদ্দীপনা আর চমৎকার সৌহার্দ্যে ভরপুর! হার-জিতের চেয়েও সবার মধ্যকার মেলবন্ধনই ছিল এই আয়োজনের মূল আকর্ষণ।
একটি সবুজ ও ব্যতিক্রমী উদ্যোগ:
খেলার সমাপনী পর্বে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজয়ী, বিজিত এবং আয়োজক কমিটির সবার হাতে পরিবেশ রক্ষাকারী বৃক্ষ উপহার তুলে দেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার।

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 11/05/2026

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ সাভার এ শিক্ষকদের 'Children's Psychology' বিষয়ক ট্রেনিং সেশন অনুষ্ঠিত। সেশনটি পরিচালনা করেন নৌবাহিনীর সাইকোলজিস্ট ও নেভি এ্যাংকরেজ কলেজ ঢাকা এর অধ্যক্ষ ক্যাপ্টেন জাহিদ হোসেন,(শিক্ষা), পিএইচডি, বিএন।

03/05/2026

শিশুর মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং বিদ্যালয়ের পরিবেশকে আনন্দময় করে তুলতে খেলাধুলার ভূমিকা অনন্য। নিয়মিত খেলাধুলা কেবল শরীরই গঠন করে না, বরং শিশুর মনে প্রাণচাঞ্চল্য ধরে রেখে তাকে পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে।

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 03/05/2026

"শিশুদের স্কুলের প্রতি আগ্রহী করে তোলা এবং আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভারে 'শিশুর মানসিক স্বাস্থ্য' বিষয়ক একটি অত্যন্ত সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুপ্ত প্রতিভার বিকাশে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম।"

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 02/05/2026

আজকের শিশু শ্রেণীর কার্যক্রম

Photos from Bangladesh Noubahini School and College Savar's post 19/04/2026

মাননীয় নৌবাহিনী প্রধান কর্তৃক একটি বাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার এ হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে আজ ১৯ এপ্রিল ২০২৬, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর জন্য একটি স্কুল বাসের চাবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করবে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Photos from Bangladesh Navy's post 19/04/2026
Photos from Bangladesh Noubahini School and College Savar's post 06/04/2026

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার-এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও সার্বিক মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়, লেফটেন্যান্ট কমান্ডার নাজমুল হাসান স্যার।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Choto Kaliakoir, Berulia, Dhaka
Savar
1340

Opening Hours

Monday 09:00 - 13:45
Tuesday 09:00 - 13:45
Wednesday 09:00 - 13:45
Thursday 09:00 - 13:45
Sunday 09:00 - 13:45