ভূমি জরিপকারী -আমিন

ভূমি জরিপকারী -আমিন ঢাকা জেলার যেকোনো জায়গায় জমিপরিমাপ ও ?

মৌজা নকশায় আপনার জমির সঠিক পরিমাণ জানতে চান?আমরা দিচ্ছি আধুনিক ডিজিটাল নকশা পরিমাপ ও ডিমার্কেশন রিপোর্ট, যেখানে—✅ প্রতিট...
30/12/2025

মৌজা নকশায় আপনার জমির সঠিক পরিমাণ জানতে চান?
আমরা দিচ্ছি আধুনিক ডিজিটাল নকশা পরিমাপ ও ডিমার্কেশন রিপোর্ট, যেখানে—

✅ প্রতিটি দাগে কতটুকু জমি আছে
✅ কোন পাশে কত ফুট দৈর্ঘ্য
✅ সম্পূর্ণ ডিজিটাল ড্রয়িং ও রিপোর্ট (PDF)
সবকিছু স্পষ্ট ও নির্ভুলভাবে উল্লেখ থাকবে।

💰 প্রতি দাগে খরচ মাত্র ৮০ টাকা

---

🔹 প্যান্টাগ্রাফ / তুলনামূলক নকশা প্রয়োজন?

আমরা অত্যন্ত নিখুঁতভাবে বড় সাইজের প্যান্টাগ্রাফ করে থাকি—

💰 মাত্র ১৩৫০ টাকায়
📄 PDF ফাইল + হার্ড কপি (কুরিয়ার)

---

কেন আমাদের সেবা নেবেন?

✔️ একযুগেরও বেশি অভিজ্ঞতা
✔️ অত্যন্ত সঠিক ও বিশ্বস্ত ডিজিটাল সার্ভিস
✔️ সারা দেশে ১০,০০০+ সন্তুষ্ট গ্রাহক
✔️ দক্ষ ও অভিজ্ঞ BD Land & Advanced Survey Team

---

📲 ডিজিটাল ডিমার্কেশন ও প্যান্টাগ্রাফের জন্য এখনই WhatsApp করুন:
01790-505246

👉 সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ
wa.me/8801790505246

ময়নামতি এডভান্স ডিজিটাল সার্ভে & BD Land Digital Surveyডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপ ও সীমানা বিরোধ নিষ্পত্তির বিশ্বস্ত প্...
03/12/2025

ময়নামতি এডভান্স ডিজিটাল সার্ভে & BD Land Digital Survey

ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপ ও সীমানা বিরোধ নিষ্পত্তির বিশ্বস্ত প্রতিষ্ঠান

সমগ্র বাংলাদেশে আধুনিক ৮টি ডিজিটাল টোটাল স্টেশন মেশিন ব্যবহার করে আমরা উচ্চমানের নিখুঁততায় জমি পরিমাপ, সীমানা নির্ধারণ, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল ভূমি সেবা প্রদান করে আসছি।

গত ১ যুগেরও বেশি সময় ধরে, আমাদের বিশেষজ্ঞ টিম সফলভাবে হাজারো বিচার, সালিশ ও সীমানা বিরোধ নিষ্পত্তির অভিজ্ঞতা অর্জন করেছে। দেশের সর্বত্র ডিজিটাল ভূমি সেবায় আস্থা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছি।

---

আমাদের দক্ষ সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার টিম

১. সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার (ঢাকা)

আনোয়ার হোসেন
📞 01790-503376

২. অভিজ্ঞ সার্ভেয়ার

মোঃ টিপু সুলতান
📞 01753-984778

৩. অভিজ্ঞ সার্ভেয়ার

রাসেল মোল্লা
📞 01798-777664

৪. অভিজ্ঞ সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার (ঢাকা)

মোঃ শাহিন মিয়া
📞 01764-584866

৫. সার্ভেয়ার

মোঃ সাজ্জাদুল ইসলাম রাতুল
📞 01739-324906

---

সার্বিক তত্ত্বাবধানে

টিম প্রধান – সারাবাংলাদেশে ডিজিটাল সার্ভের আলোড়ন সৃষ্টি কারী

সার্ভেয়ার মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার, ঢাকা

---

অফিস ঠিকানা

📍 মোল্লা মার্কেট (২য় তলা), হেমায়েতপুর বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা-১৩৪০

---

অনলাইন উপস্থিতি

🌐 ওয়েবসাইট:
www.bdlandsurveyor.com

▶️ ইউটিউব চ্যানেল:
BD Land Surveyor — ৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার

📱 গুগল প্লে কনসোল:
BD Land Surveyor App — ২০ লক্ষেরও বেশি ডাউনলোড রয়েছে।

দীর্ঘদিনের জমি মাপার ক্যারিয়ারে আজ অসাধারণ একটা দিন কাটালাম।  ১,বিজ্ঞ দেওয়ানি আদালত, ঢাকার নির্দেশনা মোতাবেক সেনপাড়া পর্...
01/12/2024

দীর্ঘদিনের জমি মাপার ক্যারিয়ারে আজ অসাধারণ একটা দিন কাটালাম।

১,বিজ্ঞ দেওয়ানি আদালত, ঢাকার
নির্দেশনা মোতাবেক সেনপাড়া পর্বতা মৌজাতে বেদখলকৃত জমিতে মামলার ডিগ্রি পাওয়া বৈধ মালিকের নিকট দখল পুনুরুদ্দার করে দিয়েছি,

২, ইসিবি চত্ত্বর থেকে ১০০ মিটার এর মধ্যে একটি বাণিজ্যিক ভবনের ২ টা ফ্লোর টোটাল স্টেশন মেশিন দিয়ে ডিজিটাল টপোগ্রাফি করি, এবং BD Cad দিয়ে ইন্সট্যান্ট রিপোর্ট করে দেই। উল্লেখ্য ২ টা ফ্লোরের বর্তমান বাজারধর প্রায় ৩২ কোটি টাকা, যেখানে প্রতি স্কোয়ারফুট স্পেসের দাম ১৬,০০০ টাকার ও বেশি, অত্যন্ত নিখুত সুন্দর ভাবে গুছিয়ে কাজটি করতে পেরেছি।

৩, কেরাণীগঞ্জের সুভাড্ডা মৌজায় সফল ভাবে সীমানা নির্ধারণ এর কাজ করে, প্লট বন্টন করা হয়।

আজকের মাপে আমাদের ময়নামতি এডভান্স সার্ভে টিমের পক্ষে যারা ছিলেন,

মোঃ রিমন খান, সিভিল কোর্ট কমিশনার, ঢাকা

সার্ভেয়ার মোঃ রায়হান পারভেজ, কেরাণীগঞ্জ

সার্ভেয়ার রফিকুল ইসলাম, ডুমনি, খিলক্ষেত

সার্ভেয়ার আনোয়ার হোসেন,

সার্ভেয়ার টিপু সুলতান

সার্ভেয়ার জহিরুল ইসলাম জয়,

সার্ভেয়ার স্বপন মিয়া

সার্ভেয়ার আমজাদ হোসেন

সকলকে নিয়ে একসাথে কাজ করা এবং একসাথে বসে খাবার খাওয়াটা বিশাল আনন্দের,

মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ!!

ডিজিটাল ভাবে জমি মাপানোর জন্য যোগাযোগঃ 01790-503376

কিভাবে মাপের জগতটা নিজ হাতে  গুছিয়ে নিলাম, BD Land  Survey টিমের আজকের  কাজ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার,   মোথাজুড়ি গ্...
15/07/2024

কিভাবে মাপের জগতটা নিজ হাতে গুছিয়ে নিলাম,

BD Land Survey টিমের আজকের কাজ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার, মোথাজুড়ি গ্রামে,

এমন সুন্দর ভাবে গুছিয়ে এই টিমটা তৈরি করেছি, একটা সময় ছিলো যখন সকল মাপে আমার উপস্থিতি বাধ্যতামূলক ছিলো,

এমন ও হতো একই তারিখে ২-৩ টি শালিশের কাজ পড়ে যেতো,

১ টি তে যেতে পারলেও বাকি ২ টার ডেট ঘুরিয়ে দিয়েছি, বা ছেড়ে দিয়েছি, কারণ আমার একার পক্ষে এটা অসম্ভব ছিলো,

যেহেতু আমি নিজে প্রফেশনাল সার্ভেয়ার, প্রফেশনাল ট্রেইনার সারা বছর ই ট্রেনিং করাই,

এর পাশাপাশি বেশ কিছু বিজনেস, অফিস মেইনটেইন সব ধরনের কাজে চূড়ান্ত মাত্রায় হিমশিম খেতে হতো,

একটা সময় উপলব্ধি করলাম পাবলিক তো চায়,

একবার যেখানে কাজ করে দিয়ে আসছি,
আমার যদি ভূল না হয় তাদের ফ্যামিলি অন্য কোথাও ভরসা করিয়ে কাজ করায় না, ফলে একই এলাকায় বার বার কাজ করার সুযোগ হয়,

কিন্তু আমি একা কত দিক সামলাবো, একটা টিম তৈরি করব আমার সাথে থেকে তারা সর্বোচ্চ টা শিখবে,

কিন্তু প্রতিটা ব্যাচ থেকে যে কয়জন দক্ষতাসম্পন্ন লোক বের হয়, কয়েক মাস পর বা কিছুটা পর তারা নিজেরা নিজেদের কাজে সর্বোচ্চ ভাবে ফেসে যায়,

আমার কাজগুলো করা তাদের জন্য ও কঠিন হয়ে যায়,

এটা সমাধানের জন্য শুণ্য জানা লোকদের চূড়ান্ত গাইডলাই দিয়ে গুছিয়ে নিলাম,

আমার একেকটা টিমের সদস্যরা,
সীমানা নির্ধারণ করতে পারে, ভাগ বন্টন করতে, মোবাইল ও কম্পিউটারে ক্যাড চালাতে পারে, টোটাল স্টেশন মেশিন চালাতে পারে, মাপের মধ্যে সর্বোচ্চ গুছিয়ে কাজ করতে পারে,

একেকজন কে তৈরি করতে সব মিলিয়ে ২ বছর করে লেগেছে,

তার মানে যে এই না, তারা প্রতি মাপে সফল হয়, গত ১ বছরে ৪-৫ টি মাপে তারা মিলাতে পারে নি, আমি আগেই নির্দেশনা দিয়ে রাখছি কোনো মাপ না মিললে, গুজামিল দেয়া যাবে না,

ক্লায়েন্টদের বুঝিয়ে আরেকটা ডেট করতে হবে, এবং সেই মাপের নেতৃত্ব আমি নিজে থেকে দিবো,

উদাহরণ স্বরূপ গত ১৪ তারিখে টংগী থানার বড় দেওরা তে একটা মাপ মিলাতে পারেনি, সেটার তারিখ দেয়া হয়ছে আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার, যেটাতে আমি নিজে উপস্থিত থাকবো, আমার টিম কি কারণে মিলাতে পারলো না এটা তাদের শিখিয়ে আসবো এবং কাজটাও সমাধান করে আসবো,

এতো এতো জেলাতে সফল ভাবে গুছিয়ে জমি মাপার কাজ করতে পারবো একটা সময় যখন একা বসে চিন্তা করি ,

কি ছিলো আমার, পরিশ্রম আর দক্ষতা থাকলে যে মহান আল্লাহ সোবহানা তা আলা কখনোই নিরাশ করে না,

আমার টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেই,

সার্ভেয়ার আনোয়ার হোসেন,
সার্ভেয়ার টিপু সুলতান,
সার্ভেয়ার রফিকুল ইসলাম
সার্ভেয়ার রায়হান পারভেজ
সার্ভেয়ার রবিন,

সহযোগী হিসেবে,
সার্ভেয়ার রাকিবুল
সার্ভেয়ার আমজাদ,

নিজের হাতে গুছানো এই টিমটাকে নিয়ে গর্ব করতেই পারি,

আর সারাদেশে হাজারের ও বেশি সার্ভেয়ার তারাও গুছিয়ে কাজ করে যাচ্ছে,

অনেকে আসছেন, মাঠে অলরেডি কাজ করেন নিজেকেও আরও গুছিয়ে নিতে, তাদের জন্য ও চেষ্টা করছি, কিন্তু সময় মিলাতে পারি না, আমার ক্যাপাসিটি ৫-১০ জন শিখানোর সেখানে যোগাযোগ করে ৪০-৫০ জন,

একটা সময় গুছানো দক্ষ লোকেরা সারাদেশে ছড়িয়ে পড়বে, আর সবচেয়ে বড় কথা এই জগতে যারা পূরাতন তাদের দক্ষতা অর্জন করতে একটু কম সময় লাগে, নতুনরাও যাদের ধৈর্য শক্তি আছে তারা ও পিছিয়ে যাবার নয়।

সকলের জন্য শুভ কামনা 🥰

01790-503376

একই তারিখে ৪ টি ভিন্ন ভিন্ন জেলাতে  BD Land  Survey টিম জমি পরিমাপে যায়,  এবং সফলতার সাথে জমির সীমানা বিরোধ সংক্রান্ত শা...
07/07/2024

একই তারিখে ৪ টি ভিন্ন ভিন্ন জেলাতে BD Land Survey টিম জমি পরিমাপে যায়,

এবং সফলতার সাথে জমির সীমানা বিরোধ সংক্রান্ত শালিশ নিষ্পত্তি করা হয়।

গত শনিবার ০৬ জুলাই ২০২৪ এ

৪ টি কাজ ই আমার নিজের সার্বক্ষণিক তত্বাবধানে পরিচালিত হয়।

টিম -১ , সার্ভেয়ার আনোয়ার হোসেন ও সহকারী সার্ভেয়ার আমজাদ হোসেন , গাজীপুর বোর্ড বাজার মৈরান মৌজাতে, ২ পক্ষের লোকজন ও স্থানীয় কাউন্সিলর এর উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

টিম-২, চাদপুর জেলার শাহরাস্তি থানার শোরশাক মৌজাতে একাধিক পক্ষের লোকজনে ও বিপক্ষের সার্ভেয়ার এর সমন্বয়ে সমাধান করা হয়। সার্ভেয়ার রবিন ও সহকারী সার্ভেয়ার রাকিবুল

টিম- ৩, মস্তুল, কুড়িল বিশ্বরোড খিলক্ষেত,
অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ , কাজের মধ্যেও দফায় দফায় ঝগড়া বিবাদ হয়, ২ পক্ষের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়, কিন্তু শেষ ধাপে সমাধান হয়। সার্ভেয়ার রফিক সাহেবের সাথে যুক্ত ছিলেন সার্ভেয়ার ফরহাদ সর্দার,

টিম- ৪, খাগুরিয়া, ভাকুর্তা এটার সমাধানে ছিলেন সার্ভেয়ার টিপু সুলতান

একই দিনে 4 টি ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিকুল পরিবেশে আমার তত্বাবধানে গুছিয়ে সীমানা বিরোধ নিষ্পত্তি করতে পারায়, মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট শুকরিয়া, আলহামদুলিল্লাহ!!

বিগত ২ বছরে এই সার্ভেয়ার গুলোকে শূন্য থেকে হাতে কলমে প্রস্তুত করিয়েছি,

শিখেয়িছি ম্যানুয়াল, শিখিয়েছি অটোক্যাড, শিখিয়েছি টোটাল স্টেশন শিখিয়েছি GIS এবং আমার নিজের মডিফাইড করা BD Cad এর ফাংশন, একেকজন অল ইন ওয়ান, মাঠের কাজ করে আবার পিসিতে রিপোর্ট অনলি ওয়ান ম্যান শো,

আমার তত্বাবধানে এই চারটি মাপ সফল ভাবে করার জন্য সকলের জন্য শুভ কামনা থাকল।

সারাদেশে নতুন মাপের জন্য :

সরাসরি ফোনে যোগাযোগ :

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন

মোবাইল: 01790-503376

হোয়াইটস এপ মেসেজ লিংক-
wa.me/8801790503376

টোটাল স্টেশন মেশিন দিয়ে ডিজিটাল সার্ভে ট্রেনিং এর সময়, BD Land Surveyor টিম,  প্রিয় প্রশিক্ষনার্থীদের সাথে, কথা দিয়েছিলা...
01/06/2024

টোটাল স্টেশন মেশিন দিয়ে ডিজিটাল সার্ভে ট্রেনিং এর সময়, BD Land Surveyor টিম,

প্রিয় প্রশিক্ষনার্থীদের সাথে,

কথা দিয়েছিলাম গুছিয়ে দিবো, সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করছি,

হোমনা পৌরসভার সার্ভেয়ার মুসা সাহেব এসেছেন, শেখের কান্দি, বাঞ্চারামপুর, বি বাড়িয়া থেকে

সার্ভেয়ার আবুবকর ধাপগ্রাম এসেছেন পোরষা নওগা থেকে,

শাওন সাহেব, ঘোরাশাল পলাশ, নরসিংদী

মাহাদি সাহেব ঝালকাঠি থেকে এসেছেন

সালাউদ্দিন সাহেব এসেছেন খিলগাঁও থেকে,

সার্ভেয়ার সাইফুল ও রিপন সাহেব এসেছেন সিংগাইর মানিকগঞ্জ থেকে,

ভোলা জেলা জজ আদালতের ২ জন কমিশনার মোস্তাকিম বিল্লাহ ও সোলাইমান সাহেব তারাও অনেক দূর থেকে এসে শিখছেন।

সকলের ইচ্ছাশক্তির প্রশংসা করতেই হয়, এতো দূর থেকে তীব্র ক্ষুধা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন মহান আল্লাহ সোবহানা যেনো তাদের শিখার প্রচেষ্টা সহজ করে।

এই ১০ জনকে আমার সার্বক্ষণিক তত্ত্বাবধানে ২ জন ট্রেনার, ও ২ টি টোটাল স্টেশন মেশিন দিয়ে সর্বোচ্চ ভাবে শিখানোর চেষ্টা করেছি,

সকলকে আমার ডিজিটাল সার্ভের ১০ টি সিক্রেট ভিডিও এবং ফাইল সব সময় এর জন্য দেওয়া হবে, ভূলে যাওয়ার সুযোগ নেই,

অনলাইনে অনেকে আমাকে উদ্দেশ্যে করে বলেছেন, কি ডিজিটাল শিখাবে,

তাদের জন্য,

মেশিন লেভিলিং এন্ড ইনফো,
ফোকাসিং এন্ড ক্লিয়ার অবজেক্ট,
মেশিন থেকে HD
MLM ডিসটেন্স উইথ প্রিজম
এন্ড নন প্রিজম,

এরিয়া বায় কো অর্ডিনেট,

টপোগ্রাফি সার্ভে,

ষ্টেশন পরিবর্তন,

মেশিন ডাটা পিসিতে নিয়ে গুছিয়ে অটোক্যাডে ডিজিটাল সার্ভে রিপোর্ট দেয়া,

আরও গুরুত্বপূর্ণ গোপনীয় কিছু ট্রিকস যা মাঠের কাজে অনেক সহায়ক হবে।

যাদের শিখার ইচ্ছা ঈদের পর নতুন ব্যাচে শিখতে পারবেন।

প্রয়োজনে, সরাসরি ফোনে যোগাযোগ :

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন

মোবাইল: 01790-503376

হোয়াইটস এপ মেসেজ লিংক-
wa.me/8801790503376

যদি তীব্র ইচ্ছা থাকে তখন ই যোগাযোগ কইরেন শুধু অযথা ইনফো জানার জন্য বা যাচাই বাছাই এর জন্য যোগাযোগ না করলেও খুশী হবো,

অন্যত্র থেকে শিখলেও অখুশি হবো না।

মহান আল্লাহ সোবহানা তা আ লা র বদৌলতে মিষ্টি কথা বলে মিথ্যা আশ্বাস বা লোভ দেখিয়ে বা মার্কেটিং করে ছাত্র ভর্তি করতে হয় না। তাই ফোনে আমাদের কথাগুলো তেতো মনে হবে, সামনাসামনি আসলে আপনার চিন্তা বদলে যাবে।

সকলের জন্য দোয়া ও শুভ কামনা,
মহান আল্লাহ সোবহানা তা আ লা যেনো সকলকে ডিজিটাল বিষয়ে গুছিয়ে নিতে সহায় হন।

ভর্তি চলছে! ভর্তি চলছে!ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " ...
14/09/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর উত্তরা (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্র : দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা সেক্টর #০৬,রোড-০৩,
হাউজ-০৪, উত্তরা মডেল টাউন,ঢাকা-১২৩০।

প্রশিক্ষক: সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্র: দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা,সেক্টর #০৬,রোড-৩, হাউজ-০৪,উত্তরা মডেল টাউন। ঢাকা-১২৩০।

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্রবার

* ক্লাস শুরু আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ৯.৩০
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চা...
19/01/2023

যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

ক্লাস ছাড়া শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন। যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরীর বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।

সেশন জানুয়ারি-জুন ২০২৩,
পরিক্ষা সম্ভাব্য জুলাই , ২০২৩ এ হবে।

তাদের আগামী ২৮ ই ফেব্রুয়ারি এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে। পরিক্ষা+রেজিষ্ট্রেশন+সনদ এর সর্বমোট খরচ ৩০০০ টাকা।

প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে। এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে।

মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে

MD Israil 01811-811182 imo, whats app.
Rimon sir 01832-421046 imo, whats app.
[শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে]

পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।

বিগত কয়েক বছর বোর্ড এর প্রশ্ন সলভ করলেই A+ পাওয়া সম্ভব । যে বই পড়তে হবে ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা।

যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।
রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-
১।জেএসসি বা এস এস সি সার্টিফিকেট এর ছবি,
২। নিজের ছবি
৩। ভোটার আইডি কার্ড এর কপি।
হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলো দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।

যখন এডমিট কার্ড আসবে বাকি টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

যারা প্রাথমিক রেজিষ্ট্রেশন এর তথ্য দিবেন তাদের হোয়াটস এপ গ্রুপে এড করা হবে। গ্রূপে পরিক্ষা বিষয়ক সকল বিষয় এর সমাধান পাবেন।

#কারিগরি_আমিনশিপ_সার্ভেয়ার_সরকারি #শুধু_পরীক্ষা_দিয়ে_আমিনের_সার্টিফিকেট #৬মাস_মেয়াদি_আমিনশীপ_সার্টিফিকেট #রেজিস্ট্রেশন_চলছে_আমিনশীপ

ভূমি_জরিপ_প্রশিক্ষণ সার্ভে আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। ২০  জানুয়ারি ২০২৩,  শুক্রবার   ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ...
08/01/2023

ভূমি_জরিপ_প্রশিক্ষণ সার্ভে আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে।

২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

ক্লাস শুধু মাত্র শুক্রবার বিকাল ৩ঃ৩০ মিনিট থেকে শুরু হবে
সেশন জানুয়ারী- জুন ২০২৩
৩ /৬ মাসের আমিনশীপ প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে।

কেন্দ্রঃ নতুন কুড়ি হাই স্কুল,
১৫৮/৩ দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা।
মোবাইলঃ ০১৭১২-০৪৬৯২৫

*প্রশিক্ষণ শেষে #আমিনশীপ _সার্টিফিকেট প্রদান করা হবে। যা দিয়ে দেশের যে কোন জায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

*দক্ষ সার্ভেয়ার/আমিন হয়ে বেকার জীবন থেকে মুক্তি পাওয়া যাবে।

* জমি সংক্রান্ত যেকোন হয়রানি হাত থেকে মুক্তি পাবেন।
* নিজের জমির হিসাব নিকাশ নিজেই বুঝে নিতে পারবেন।
* জমির বিভিন্ন পরিমাপ, জমির কাগজপত্র, জমি সংক্রান্ত যেকোন তথ্য ও পরামর্শ দিতে পারবেন।

*এছাড়াও কোর্টে এডঃ কমিশনার, সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব, বনবিভাগ, সাব-রেজিস্ট্রি অফিস, পৌরসভা, হাউসিং প্রকল্প ও রেলওয়ের মত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি ডিপার্টমেন্টে কর্মসংস্থানের সুযোগ।

প্রশিক্ষণ শেষে ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর একাডেমিক সার্টিফিকেট প্রদান করা হবে। পরিক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

যোগাযোগঃ
শাখা পরিচালক
সার্ভেয়ার আব্দুল আলিম মির্জা
(বি এস এস এল এল বি)
(প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট)

মোবাইলঃ 01712-046925

Address

Savar
Savar

Telephone

+8801832421046

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি জরিপকারী -আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category