Legend College Savar Dhaka

Legend College Savar Dhaka

Share

লিজেন্ড ট্রাস্ট এর একটি শিক্ষা কার্যক্রম - প্রচেষ্টা জাতি গঠনে।

10/06/2026

জরুরি ভিত্তিতে একজন পিওন নিয়োগ করা হবে।
বিস্তারিত তথ্য: 01309-136277

27/05/2026

🌙🕋
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল আযহা।
এই পবিত্র দিনে সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

✨ লিজেন্ড কলেজের পক্ষ থেকে
সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

🌸 ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে
ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিকতায় ভরে উঠুক প্রতিটি হৃদয়।

ধন্যবাদ
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
— লিজেন্ড কলেজ

22/05/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৪/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) থেকে ০৪/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) পর্যন্ত কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ০৭/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) থেকে কলেজের সকল কার্যক্রম যথারীতি চলবে।

সকলকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা। 🌙✨

ধন্যবাদান্তে,
লিজেন্ড কলেজ, সাভার, ঢাকা
📞 যোগাযোগ: ০১৩০৯-১৩৬২৭৭

01/05/2026
Photos from Legend College Savar Dhaka's post 22/04/2026

এইচএসসি ২০২৬ রুটিন প্রকাশ।

20/04/2026

এসএসসি ২০২৬ ও দাখিল পরীক্ষার্থীদের প্রতি লিজেন্ড কলেজের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন নতুন এক পথচলার সূচনা করতে যাচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ—সাহস রাখো, আত্মবিশ্বাস রাখো, সফলতা তোমাদের হাতছানি দিচ্ছে।

সবার জন্য রইল দোয়া ও শুভকামনা—তোমাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত। 🌸

13/04/2026

🌸 পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা 🌸
লিজেন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, শান্তি ও সাফল্যের নতুন দিগন্ত।
পুরাতন সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে
নতুন উদ্যমে, নতুন স্বপ্নে এগিয়ে যাক আমাদের পথচলা।
শিক্ষার্থীদের জীবনে আসুক জ্ঞানের আলো,
দেশ ও জাতির উন্নয়নে গড়ে উঠুক দক্ষ ও মানবিক প্রজন্ম।
🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉
— লিজেন্ড কলেজ

02/04/2026

এতদ্দ্বারা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ০৫ এপ্রিল, ২০২৬ইং রবিবার ‘‘ ইস্টার সানডে’’ উপলক্ষ্যে কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৬/০৪/২০২৬ইং সোমবার হতে কলেজের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।
ধন্যবাদ- অধ্যক্ষ, লিজেন্ড কলেজ

29/03/2026

শোক বার্তা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লিজেন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন স্যারের শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
একজন বাবার মৃত্যু কখনোই পূরণ হওয়ার নয়—এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
মহান আল্লাহ্‌ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং স্যারসহ তাঁর পরিবারের সকলকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমরা সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
🤲 আল্লাহ্‌ তাঁকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাত নসিব করুন। আমিন।

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

A/11 Bonpukur, Dhaka-
Savar
1340