GB Insiders

GB Insiders

Share

GB

22/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) মেহেরুন খিলজি মিতুর বাবা ইন্তেকাল করিয়াছেন।

মরহুমের জানাজা আজ সন্ধ্যা ৭:১০ মিনিটে নায়ারহাট গণবিদ্যা পীঠের মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

সকলকে জানাজায় উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

21/05/2026

ধ*র্ষকের মৃ*ত্যু*দণ্ডের দাবিতে BUFT শিক্ষার্থীদের মানববন্ধন।

21/05/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ সুজন রানা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর নলাম কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।
সকলকে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

20/05/2026

৫৫ বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই এক ছবিতেই দৃশ্যমান।
এটা সেই ২০০৯ সালে ধরা পড়া ১১ নারীর ধ***ক ও খু**নি 'রসু খাঁ' এর আদালতে রায়ের দিনের ছবি।

তার নিজের স্বীকারোক্তি অনুযায়ীই এই ১১ জনের তথ্য উঠে আসে। রায়ে তার যথারীতি সর্বোচ্চ শাস্তি ফাঁ//সিই হয়েছে।

আর এখন চলে ২০২৬। ১৭ বছর ধরে জেলের ভাত খাওয়ানো হচ্ছে একটা প্রমাণিত ১১ যুবতীর ইজ্জত লুণ্ঠনকারী ও হ***কারীকে। এইদেশে কি বিচার আশা করেন আপনি?

20/05/2026

আছিয়ার কথা মনে আছে? মাগুরার ৮ বছরের শিশু। ওর উপর যে বীভৎসতা হয়েছিলো, সেটায় সারা দেশ উত্তাল হওয়ার পর সরকার প্রায়োরিটি বেসিসে কিছুদিনের মধ্যে রায় দেয়ার ব্যবস্থা করে। ১ বছর+ হয়ে গেছে সে ঘটনার, আসামী এখন দেশের টাকায়, জনগণের টাকায় আরাম আয়েশ করছে জেলে বসে।

আছিয়ার ঘটনায় আমরা একটু উত্তাল হইছিলাম তাই, কিন্তু আছিয়ার পরে কত আছিয়ার সাথে এমন ঘটেছে সেটার হিসাব কি আছে আপনার কাছে? এইতো আজকে ৭ বছরের শিশু রামিসার ঘটনা আমরা আজকে দেখলাম। এই সপ্তাহে যে এছাড়া আরো ৩ শিশু এমন বীভৎসতার শিকার হইছে আপনি জানেন? আপনি জানেন, যে মাদরাসায় পায়ু**/পথে জখম নিয়ে আজকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে? আপনি জানেন, গত সপ্তাহে এরকম কতজন শিশু মাদরাসায় ধ/র্ষ/ণের শিকার হইছে? তাঁদের বিচারের কি খবর আপনি জানেন?

আসেন আপনাকে তাহলে একটা গল্প বলি। নিচে যে V চিহ্ন দেয়া ব্যক্তির ছবিটা দেখছেন ওর নাম রশিদ খাঁ ওরফে রসু খাঁ। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১১ জন নারীকে ধ/র্ষ/ণের পর হ/ত্যার অভিযোগে ২০০৯ সালের অক্টোবরে গাজীপুরের টঙ্গী থেকে আটক করা হয় এই রসু খাঁ কে। সে বাংলাদেশের প্রথম সিরিয়াল কি//লা/রের তকমা পাওয়া অপরাধী। সে ধ/র্ষ/ণের পর যো/নিপথে সিগারেটের ছ্যাঁকা দিত, স্তন কে/টে ফেলত, এরপর হ/ত্যা করত। ২০০৯ সালে আটকের পর ২০১৮ সালে আদালত তার ফাঁ/সির রায় দেয়। মজার ব্যাপার কি জানেন? আজ ২০২৬ সাল পর্যন্ত এখনো এর মৃত্যু/দ/ণ্ড কার্যকর হয়নি। ১৭ বছর ধরে জেলে বসে রিলাক্সে জনগণের ট্যাক্সের টাকায় ফ্রিতে খাওয়া দাওয়া করছে, চিকিৎসা পাচ্ছে।

মান আপনি বোঝেন, দেশের আইন আর বিচার ব্যবস্থা কোথায় আছে! যে নরপি/শা/চটা আপনার মা, বোন, মেয়েকে রে/প করলো তাকে আপনি আপনার টাকা দিয়ে পালবেন। সে জেলে বসে খাবে, ঘুমাবে আর পাশের কয়েদিদের রসিয়ে রসিয়ে আপনার মা বোনের উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিবে আর সেসব কয়েদিরাও কল্পনায় আপনার মা বোনকে আরেকবার ধ/র্ষ/ণ করবে।

ইস্যুর পরে ইস্যু আসে, আর আমরা আগের সব ভুলে যাই। যেমন ভুলে গেছি আমরা রসু খাঁ কে, ভুলে গেছি আমরা আছিয়া কিংবা আছিয়ার মতো শত শত মেয়ের আর্তনাদকে। আজ বাদে কাল এই রামিসাকেও ভুলে যাব। আর এসব অবর্ণনীয় নি/র্যা/তন সহ্য করে দুনিয়া ছেড়ে যাওয়া ছোট ছোট শিশু ফুলেরা, মায়েরা, বোনেরা হয়তো বলছে, ঐ দেশে জন্ম নেয়াই ছিলো আজন্ম পাপ।

20/05/2026

রামিসার বান্ধবী কান্নাজড়িত কন্ঠে বলতেছিল-" বান্ধবী কালকে আমাকে আইসক্রিম খাওয়া দিছে "

অবুঝ মেয়ে এই রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছে 😅

20/05/2026

মাগুরার শ্রীপুরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা আট বছরের শিশু আছিয়া ধ র্ষ ণ ও হ ত্যা মামলার রায় ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও তা কার্যকর না হওয়ায় গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তার মা আয়েশা খাতুন।

২০২৫ সালের ৫ মার্চ রাতে বোনের শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার হওয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আছিয়া ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে দেশজুড়ে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে। পরবর্তীতে দ্রুত বিচার প্রক্রিয়ায় মূল আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতে আপিলের জটিলতায় বর্তমানে মামলার গতি থমকে আছে। আয়েশা খাতুন কালের কণ্ঠকে জানান, আসামির দুই ছেলে খালাস পেয়ে যাওয়ায় এবং ফাঁসি কার্যকর হতে দীর্ঘ বিলম্ব হওয়ায় তিনি চরম অনিশ্চয়তা ও অভাব-অনটনের মাঝে দিন কাটাচ্ছেন।

Source: Kaler Kantho

~ The Headlines

20/05/2026

দুইজনের বাড়ি দুই বঙ্গে যাদের তাদেরকে মেনশন দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন....! 🤌🥲

20/05/2026

আমরা মুত্তে গেলেও আগে দেখতাম কোথাও সিনিয়র আছে কী না, আর এরা ক্যাম্পাসে আশে নাই শুক্কুরে শুক্কুরে ২দিন, এসেই লাগালাগি শুরু করে দিছে! এজন্যই পরিচয় পর্ব গুরুত্বপূর্ণ।

20/05/2026

জাস্ট স্তব্ধ হয়ে গেলাম এই ফুটেজ টি দেখে। ভিক্টিমকে এতটা পাশবিকভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেলো !! আর পাশ দিয়েই কিছু ভাই চিৎকারের শব্দ শোনেও চলে যাচ্ছিল!(যদিও পরে ফিরে এসেছেন)

এদিকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই ঘৃণ্য, বর্বরোচিত ও অমানবিক ঘটনার অপরাধী অধরাই রয়ে গেলো। শেইম অন জাবি প্রসাশন,বাংলাদেশ প্রসাশন।

Video - Times Of Bangladesh

19/05/2026

কী ঠিক বল্লাম তো? 🫠🙄

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Savar
1234