Biochemistry & Molecular Biology, Gono Bishwabidyalay—গণ বিশ্ববিদ্যালয়

Biochemistry & Molecular Biology, Gono Bishwabidyalay—গণ বিশ্ববিদ্যালয়

Share

Department of Biochemistry and Molecular Biology, Gono University.

17/06/2026
07/06/2026
বাংলাদেশের উচ্চশিক্ষার নতুন ভাবনা: বোতল ফিডিং আর কত দিন? 07/06/2026

এর উত্তর খুঁজতে গেলে আমাদের শিক্ষাদর্শনের দিকে তাকাতে হয়। বিশেষ করে শিক্ষককেন্দ্রিক শিক্ষা (Pedagogy), শিক্ষার্থীর অংশগ্রহনমূলক শিক্ষা (Andragogy) এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা (Heutagogy)-এই তিনটি ধারণা বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ করে দেয়।

শিক্ষককেন্দ্রিক শিক্ষাপদ্ধতিতে শিক্ষকই সব সিদ্ধান্ত নেন। কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে এবং কীভাবে মূল্যায়ন করা হবে- সবকিছু শিক্ষকের নিয়ন্ত্রণে থাকে। সহজ উদাহরণ দিলে বলা যায়, ‘মা শিশুকে খাওয়াচ্ছেন; কী খাবে, কখন খাবে, কতটুকু খাবে- সব মা ঠিক করছেন।’ এক কথায় স্রেফ বোতল ফিডিং। আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনও এই বোতল ফিডিং পদ্ধতিরই আধিপত্য। ফলে শিক্ষার্থীরা শেখে কীভাবে পরীক্ষায় নম্বর তুলতে হয়, কিন্তু শেখে না কীভাবে প্রশ্ন করতে হয়, গবেষণা করতে হয় কিংবা বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধান করতে হয়।

বাংলাদেশের উচ্চশিক্ষার নতুন ভাবনা: বোতল ফিডিং আর কত দিন? নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘Young people are not job seekers, they are job creators.’ অর্থাৎ তরুণরা শুধু চাকরি খোঁজ...

উচ্চশিক্ষায় স্কিল গ্যাপ ও কারিকুলামের সংকট: গুটি আমের বীজে ফজলি আম প্রত্যাশা করা যায় না 22/05/2026

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বড় একটি সমস্যা হলো এখানে শিক্ষার্থীরা ‘কী’ জানে সেটি যাচাই করা হয়; কিন্তু ‘কেন’ জানে ও ‘কীভাবে’ প্রয়োগ করতে পারে, সেটি মূল্যায়িত হয় না।
ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করলেও বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যর্থ হয়। তারা চাকরির বাজারে গিয়ে বুঝতে পারে- সনদ আছে, কিন্তু দক্ষতা নেই।

উচ্চশিক্ষায় স্কিল গ্যাপ ও কারিকুলামের সংকট: গুটি আমের বীজে ফজলি আম প্রত্যাশা করা যায় না বাংলাদেশের উচ্চশিক্ষা আজ এক জটিল বাস্তবতার মুখোমুখি। একদিকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, উচ্চশিক্ষায় শিক.....

02/05/2026

ভর্তি চলছে।
গণ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে
অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে।
বিস্তারিতঃ
০১৯৫০০০৩৩১২, ০১৯৫০০০৩৩১৩, ০১৯৫০০০৩৩১৪।
গণ বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতি সৌধের সন্নিকটে। সাভার, ঢাকা।

BMB Students Farewell Registration Form-2025 04/11/2025

আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে আগামী ২০শে নভেম্বর- ২০২৫ (বৃহস্পতিবার) বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানের মাধ্যমে বিদায় প্রদান করা হবে-
অনার্সের - ৮ম ব্যাচ থেকে ১৩তম ব্যাচ পর্যন্ত এবং
মাস্টার্সের - ১ম ব্যাচ থেকে ২য় ব্যাচ পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের নিম্নে প্রদত্ত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfkk3UCwmC6EDr_5nFRCz4x_KjAtLFPw606j8d71sKPLgWcSw/viewform?usp=header

রেজিস্ট্রেশনের সময়সীমা: ০৪ নভেম্বর- ২০২৫ থেকে ১২ নভেম্বর- ২০২৫ রাত ১২.০০ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি:
অনার্স এবং মাস্টার্স ব্যাচ : ৬১০ টাকা (খরচ সহ)।

বি.দ্র.: কাংখিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুটি স্বনামধন্য ওষুধ কোম্পানির/গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং মহাব্যবস্থাপক পর্যায়ের অতিথিবৃন্দ। ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকল বিদায়ী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
ড. মাহবুবা খাতুন
বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

BMB Students Farewell Registration Form-2025 Any Question Call to CR Jabed Chowdhury 01825135669, M.Sc-2nd Batch.

01/08/2025

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এ বছর ইন্টার্নশিপ এর সুযোগ পেয়েছে যে সকল প্রতিষ্ঠানে, সেই সকল প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

১। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিঃ।
২। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি ল্যাব।
৩। গণস্বাস্থ্য পিসিআর ল্যাব (PCR Lab)।
৪। বাংলাদেশ শিশু হাসপাতাল, শ্যামলী।
৫। বাংলাদেশ পরমানু শক্তি কমিশন।
৬। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান।
৭। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Nolam, Mirzanagar, Ashulia
Savar
1344