হেঁশেল-Heshel

হেঁশেল-Heshel সহজ রেসিপি আর দ্রুত রান্না

সময় অল্প কিন্তু ক্ষুধা লাগছে অনেক!   ঝটপট কোন খাবার  চাইলে এইটা খেতে পারো।দুধের মধ্যে চিনি দিয়ে তাতে ব্রেড / রুটি যা আছে...
17/04/2025

সময় অল্প কিন্তু ক্ষুধা লাগছে অনেক! ঝটপট কোন খাবার চাইলে এইটা খেতে পারো।

দুধের মধ্যে চিনি দিয়ে তাতে ব্রেড / রুটি যা আছে দিয়ে দাও।
ব্যাস! রেডি ঝটপট খাবার🥂

Easiest Ice-cream Cake  চকলেট কেকের উপর -নিচে ভ্যানিলা আইসস্ক্রিমের লেয়ার দিয়ে ফ্রিজে রেখে দাও, দেন ২-৩ ঘন্টা পর বের করে...
04/02/2025

Easiest Ice-cream Cake
চকলেট কেকের উপর -নিচে ভ্যানিলা আইসস্ক্রিমের লেয়ার দিয়ে ফ্রিজে রেখে দাও, দেন ২-৩ ঘন্টা পর বের করে খেয়ে নাও।এত্ত মজার কেক! 🫶

05/11/2024

👍প্রেসার কুকারে সহজে রান্না করার নিয়ম ✅

🥘 ডাল (মসুর/মুগ/তোর)
- উপাদান: ১ কাপ ডাল, ২-৩ কাপ পানি
- সিটি: ২-৩টি (মসুর ডালের জন্য ১-২টি)
- রান্নার সময়: ৫-১০ মিনিট

🍚 ভাত
- উপাদান: ১ কাপ চাল, ২ কাপ পানি
- সিটি: ১-২টি
- রান্নার সময়: ৫ মিনিট

🥔 আলু সেদ্ধ
- উপাদান: ৪-৫টা মাঝারি আকারের আলু, পানি (আলুর অর্ধেক ডুবে থাকে এমন)
- সিটি: ৩-৪টি
- রান্নার সময়: ১০-১২ মিনিট

🍖 মাংস (গরু/মুরগি)
- উপাদান: ৫০০ গ্রাম মাংস, ২-৩ কাপ পানি
- সিটি: ৪-৬টি (গরুর জন্য বেশি)
- রান্নার সময়: ১৫-২০ মিনিট

🥦 সবজি (সেদ্ধ/ভাজা)
- উপাদান: ১-২ কাপ কাটা সবজি, ১ কাপ পানি
- সিটি: ১-২টি
- রান্নার সময়: ৩-৫ মিনিট

🍛 বিরিয়ানি
- উপাদান: ১ কাপ বাসমতী চাল, ২৫০ গ্রাম মাংস (মুরগি বা খাসি), ১.৫ কাপ পানি বা ঝোল
- সিটি: ১টি
- রান্নার সময়: সিটি দেওয়ার পর ৫-৭ মিনিট কম আঁচে রেখে দিন

🥄 খিচুড়ি
- উপাদান: ১ কাপ চাল, ১/২ কাপ মুগ ডাল, ৩ কাপ পানি, সবজি (যদি চান)
- সিটি: ২-৩টি
- রান্নার সময়: ১০-১৫ মিনিট

🫘 ছোলার ডাল
- উপাদান: ১ কাপ ছোলা, ৪ কাপ পানি (ছোলা আগে ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন)
- সিটি: ৫-৬টি
- রান্নার সময়: ২০-২৫ মিনিট

🍗 চিকেন কারি
- উপাদান: ৫০০ গ্রাম মুরগির মাংস, ২ কাপ পানি বা ঝোল
- সিটি: ৩-৪টি
- রান্নার সময়: ১০-১২ মিনিট

🥚 ডিম সেদ্ধ
- উপাদান: ৪-৬টি ডিম, ডিম ডুবানোর জন্য যথেষ্ট পানি
- সিটি: ১টি
- রান্নার সময়: সিটি উঠার পরে ২-৩ মিনিট

🍮 পায়েস
- উপাদান: ১ লিটার দুধ, ১/২ কাপ চাল, চিনি এবং অন্যান্য উপকরণ
- সিটি: ১টি
- রান্নার সময়: সিটি ওঠার পর, চিনি মিশিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন

🌾 পোলাও
- উপাদান: ১ কাপ বাসমতী চাল, ১ ১/২ কাপ পানি, মাংস বা সবজি
- সিটি: ১টি
- রান্নার সময়: সিটি ওঠার পর ৫-৭ মিনিট কম আঁচে রেখে দিন

🍲 মাংসের ঝোল
- উপাদান: ৫০০ গ্রাম খাসি বা গরুর মাংস, ২ কাপ পানি বা ঝোল
- সিটি: ৬-৭টি
- রান্নার সময়: ২৫-৩০ মিনিট

🥬 লাউ/কুমড়া ভাজা (সবজি)
- উপাদান: ২ কাপ কাটা লাউ বা কুমড়া, ১/২ কাপ পানি
- সিটি: ১টি
- রান্নার সময়: ৫ মিনিট

এইভাবে প্রেসার কুকারে আপনি খুব ভালো মতন রান্না করতে পারবেন❤️

24/10/2024

🌧️

☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে ...
22/10/2024

☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️

☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।

☕ এলাচ,লবঙ্গ,দারচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেঁতো করে তবেই ব্যবহার করুন।এতে আরও ভাল গন্ধ পাওয়া যায়।

☕ চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়,কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন।খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদ না লাগে কৌটোতে।

☕ রং চা বানানোর ক্ষেত্রে,পানি আর চা পাতা কিন্তু কখনই একসঙ্গে ফোটাবেন না।এতে গ্যাস নষ্ট,সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনও রকম স্বাদও পাওয়া যায় না।যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন।এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে ছেঁকে নিন।

☕ দুধ চা আর লিকার চা বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা।যে চায়ের পাতায় ভাল লিকার হয়,সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না।এক্ষেত্রে দানা চা ( CTC Tea) ব্যবহার করুন।ভাল রং পাবেন।

☕ আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেট করে প্রথমে গরম পানির মধ্যে দিন।তাতে দু-একটা তুলসি পাতা,তিন থেকে চারটে লবঙ্গ,গোলমরিচ ফেলে দিতে পারেন।এই পানি ভাল ভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন।দুকাপ চা হলে এক চা চামচ চা পাতা দিন।এই অনুপাতে চায়ের পাতা ব্যবহার করবেন।অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে,এই ধারনা একেবারে ভুল।

☕ লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন।খুব ভাল করে শুকনো হলে সেই খোসা গুঁড়ো করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন।এতে স্বাদ ভাল হয়।

মুড়ি ভাজি।এত ব্যাস্ততা ও কাজের চাপে, বিকেলের নাস্তায় এর থেকে সহজ রেসিপি  আর  হতে পারে না!পেঁয়াজ,  কাচা মরিচ কুচি আর একটু...
19/04/2024

মুড়ি ভাজি।
এত ব্যাস্ততা ও কাজের চাপে, বিকেলের নাস্তায় এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না!
পেঁয়াজ, কাচা মরিচ কুচি আর একটু আদা কুচি সয়াবিন তেলে দিয়ে দিব । লাল হয়ে এলে এতে মুড়ি ঢেলে দিব আর সামান্য লবণ ছিটিয়ে দিব।১ মিনিটের মতো ভেজে নিলেই, রেডি.... গরম গরম মুড়ি ভাজি।

চিকেন পপকর্ন 😋বিকেলের নাস্তায় বেশ ভাল লাগে।
20/05/2023

চিকেন পপকর্ন 😋
বিকেলের নাস্তায় বেশ ভাল লাগে।

17/05/2023
কাঁচ কলার কোফতা 😋
17/05/2023

কাঁচ কলার কোফতা 😋

মুড়োঘন্টরন্ধন প্রণালী :করাইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিব কিছু আস্ত জিড়া।তারপরত পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিব, একটু লাল হ...
13/05/2023

মুড়োঘন্ট
রন্ধন প্রণালী :
করাইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিব কিছু আস্ত জিড়া।তারপরত পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিব, একটু লাল হয়ে এলে পানি দিয়ে একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুড়া, আদা-রসুন - জিড়া বাটা ও পরিমাণ মত লবণ দিয়ে দিব।একটু টমেটো দিয়ে দিব,তেজপাতা,দারুচিনি, সাদা এলাচ দিয়ে দিব।ভালভাবে কষিয়ে তাতে মাছের মাথাটে দিয়ে দিব।এবার আরো ভালভাবে কষিয়ে নিব,মাথাটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে শুধু মাথাটা উঠিয়ে রাখব।
এবার আগে থেকে টেলে নিয়ে পানি ডুবিয়ে রাখা মুগ ডাল গুলো পানি ঝড়িয়ে পেয়াজের মসলাগুলোতে দিয়ে দিব, কিছু রসুন দিয়ে দিব এবং ভালভাবে কষাতে থাকব।একটু একটু পানি দিয়ে ভালভাবে কষিয়ে নিব। তারপর পরিমাণ মত পানি দিয়ে দিব এবং তুলে রাখা মাথাটা দিয়ে দিব।বলক আসার আগ পর্যন্ত হাই হিট এ তাপ দিতে থাকবো তারপর মাঝারি হিট এ রান্না করবো। ঝোল শুকিয়ে এলে, টেলে রাখা জিড়া গুরা ছড়িয়ে দিব।🥰

ঢেঁরসের তরকারি সব থেকে সহজ রান্না।যেকোন ব্যাস্ততার ফাঁকেও আমরা খুব সহজেই এই রান্নাটা করতে পারব।যেকোনো পাতিল বা করাইয়ে ...
11/05/2023

ঢেঁরসের তরকারি
সব থেকে সহজ রান্না।
যেকোন ব্যাস্ততার ফাঁকেও আমরা খুব সহজেই এই রান্নাটা করতে পারব।

যেকোনো পাতিল বা করাইয়ে কেটে রাখা ঢেঁরস আলু নিয়ে নিব, কাঁচা মরিচ ফালি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিব।একটু আদা -রসুন ও জিড়া বাটা দিয়ে দিব তেল, লবণ ও মাছ দিয়ে ভালভাবে মাখিয়ে নিব।পানি দিয়ে চুলায় বসিয়ে দিব।ঝোল শুকিয়ে এলে টেলে রাখা জিড়া গুরা ছড়িয়ে দিব এবং একটু সরিষার তেল দিয়ে দিব।ব্যাস রেডি, মজার এই তরকারি। 😋

Address

Jahangirnagar University
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেঁশেল-Heshel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হেঁশেল-Heshel:

Shortcuts

Share

Category