Dawatul Haque Academy

Dawatul Haque Academy স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিকক্ষার্থীসহ সব বয়সী নারী-পুরুষের ঈমান-আক্বিদা সুরক্ষার এবং দ্বীন শেখার প্ল্যাটফর্ম

📢 প্রবন্ধ লেখা আহ্বান: জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!​আপনি কি লেখালেখি করতে ভালোবাসেন? ইসলামের মৌলিক বিষয়ের ওপর আপনার চিন্ত...
07/05/2026

📢 প্রবন্ধ লেখা আহ্বান: জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
​আপনি কি লেখালেখি করতে ভালোবাসেন? ইসলামের মৌলিক বিষয়ের ওপর আপনার চিন্তাভাবনা কি কলমে ফুটিয়ে তুলতে চান? দাওয়াতুল হক একাডেমি আয়োজন করেছে একটি বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতা।
​📝 প্রবন্ধের বিষয়:
​“নারীদের শরয়ী পর্দা ও দ্বীন শেখার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভূমিকা”
​আপনার সুচিন্তিত এবং মানসম্মত লেখা পাঠিয়ে আপনিও জিতে নিতে পারেন মোট ২০ হাজার টাকার বইসহ আকর্ষণীয় সব পুরস্কার!
​🏆 পুরস্কারসমূহ:
​১ম পুরস্কার: ১০,০০০/- সমমূল্যের ইসলামি বই।
​২য় পুরস্কার: ৫,০০০/- সমমূল্যের ইসলামি বই।
​৩য় পুরস্কার: ৩,০০০/- সমমূল্যের ইসলামি বই।
​৪র্থ ও ৫ম পুরস্কার: ১,০০০/- সমমূল্যের ইসলামি বই।
​📌 অংশগ্রহণের নিয়মাবলী:
​প্রবন্ধটি অবশ্যই স্বহস্তে লিখিত হতে হবে।
​লেখা স্পষ্ট ও সহজবোধ্য হওয়া চাই।
​শব্দসীমা: ১০০০ থেকে ১৫০০ শব্দ।
​নারী ও পুরুষ—উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।
​📅 জমাদানের শেষ তারিখ: ২০ই মে, ২০২৬ ঈসাব্দ।
​📍 যেভাবে পাঠাবেন:
প্রেরণকারীর নাম-ঠিকানা উল্লেখপূর্বক সরাসরি বা কুরিয়ারযোগে নিচের ঠিকানায় পাঠান:
দাওয়াতুল হক একাডেমি
ইসলামনগর-আমবাগান কালভার্ট সংলগ্ন, জাবি, সাভার, ঢাকা।
​📞 বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন:
​📱 পুরুষ: 01973923103
📱 নারী: 01973923104
​আপনার লেখনী হোক দ্বীনের আলোর মশাল। আজই লেখা শুরু করুন! 🖋️✨
​ #ইসলামি_প্রতিযোগিতা #প্রবন্ধ_লিখন #সাভার

বিবাহ হচ্ছে না? বিবাহ নিয়ে পেরেশানিতে আছেন?একজন বোনের বিবাহের গল্প শুনি: দিন ও রাতের আর্বতনের সাথে সাথে মানুষের জীবনও নদ...
23/04/2026

বিবাহ হচ্ছে না? বিবাহ নিয়ে পেরেশানিতে আছেন?
একজন বোনের বিবাহের গল্প শুনি:

দিন ও রাতের আর্বতনের সাথে সাথে মানুষের জীবনও নদীর কলকল ধ্বনির মতো বয়ে যায়৷ তবে এ জীবনে কিছু কিছু মুহূর্ত এমন আসে, সে সময় সঠিক সিদ্ধান্ত মানুষের জীবনাকাশে সৌভাগ্যের তারা হিসেবে উদিত হয়। আবার ভুল সিদ্ধান্তে জীবনাকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। তেমনই একটি বিষয় হলো “বিবাহ”। এটি এমন এক বিষয় যা শুধু দুনিয়ার জীবনসঙ্গী নির্বাচন নয় বরং জান্নাত পর্যন্ত নিজের সঙ্গী নির্বাচন প্রক্রিয়া। এক্ষেত্রে দ্বীনদারিতা কে গুরুত্ব দেয়া অতীব জরুরী। পারিবারিক চাপ কিংবা সামাজিক মর্যাদা যখন দ্বীনদারিতার বিরুদ্ধে হয় তখন দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে সঠিক, যথাযথ ও সাহসী সিদ্ধান্ত কিভাবে একজনের জীবনকে জান্নাতী জীবনে পরিণত করে তারই একটি ঘটনা আজকে শেয়ার করবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের এক ছাত্রী। অন্য আর দশটা মেয়ের মতোই নিজের ক্যারিয়ার গঠনের স্বপ্নে তুমুল আগ্রহে পড়াশোনা শুরু করলো মেয়েটি। পরিশ্রমের ফলাফলও পেলেন সেরূপ। মাস্টার্স শেষ করার সাথে সাথে ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’ এ চাকরী পেয়ে গেল। চাকরির কনফারমেশন লেটার পাওয়ার পরদিন সকালে যখন রওয়ানা হবেন ঠিক তখনই এলো এক ফোন ৷ বলা হলো- “বিশেষ কারণে আপনাকে নিতে পারছি না।”
এ ঘটনাটি তার জীবনের এক মোড় পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করলো। সিদ্ধান্ত নিলেন আর চাকরিই করবেন না। ঘরে বসে আল্লাহর নৈকট্য অর্জনের সাধনায় নিজেকে আত্মনিয়োগ করলেন। উচ্চ শিক্ষিত মেয়ে হিসেবে বড় বড় জায়গা হতে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। উচ্চ শিক্ষিত, বড় চাকরি, ধনী পরিবার, অনেক টাকার মালিক। কিন্তু তিনি সে সব প্রস্তাব ফিরিয়ে দিলেন। কেন? কি সেই কারণ? যে কারণে তিনি এ সকল প্রস্তাব ফিরিয়ে দিলেন তা ছিলো একটাই। “দ্বীনদারিতা”। দেখা যায়, কোনো পাত্রের দাঁড়ি নেই তো আবার কোনো পাত্রের সুন্নতি লেবাস নেই। সিদ্ধান্ত নিলেন যে, আল্লাহর উপর ভরসা করে চাকরীর চেষ্টা ত্যাগ করেছি, তাঁর উপর ভরসা করেই বিবাহের ক্ষেত্রে কেবল দ্বীনদারিতাকে বেছে নিব। তিনি বলেন,

“বিবাহ-পূর্ব জীবনে দুটি আমল কখনও ছাড়িনি-
১. বিবাহের রুকইয়া ও আমল
২. তাহাজ্জুদ।”

আল্লাহ তাঁর কুরবানি ও আমলের প্রতিদানও দিয়েছেন যথার্থ ও পরিপূর্ণিভাবে। আর কেনোই বা দিবেন না। তিনিই তো সর্বশ্রেষ্ঠ। তাঁর খাযানায় তো কোনো কিছুর অভাব নেই। বান্দার হৃদয় যখন আল্লাহর রহমতের প্রতি, শুধুই আল্লাহর রহমতের প্রতি উন্মুখ হয়, তখনই আল্লাহর রহমতের ঝিরঝির ও রিমঝিম বারিধারায় বান্দার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি” বিভাগের ৩৬ তম আর্বতনের এক দ্বীনদার ছাত্রের প্রস্তাব এলো। ছেলে পারিবারিকভাবেও দ্বীনদার পরিবারের। ছেলের বোনও পরিপূর্ণ শরয়ী পর্দা করেন। পাত্রের ছোটভাই “মারকাযুল ইলমি ওয়াদ দাওয়া” মাদরাসার শিক্ষক। তিনি আমার সাথে পরামর্শ করলেন। আমি উক্ত মেয়ের পরিবার সম্পর্কে ইতোপূর্বে অবগত ছিলাম। আমার সাথে মেয়ের ছোটভাই ইতোপূর্বে যোগাযোগ করেছিলো। আল্লাহ তা’আলার অশেষ রহমতে আমার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়ে ২০২৬ খ্রিস্টাব্দে ২রা শাওয়াল বিবাহ সম্পন্ন হলো। বিবাহ পরবর্তী অনুভূতি শেয়ার করে তিনি বলেন, “আল্লাহ তা’আলার অশেষ শুকরিয়া। আগে আমি বোরখা ও নিকাব পড়তাম। কিন্তু চোখটা খোলা রাখতাম। বিবাহ পরবর্তী সময়ে আমার স্বামীর একান্ত সহযোগিতা ও অনুপ্রেরণায় এখন চোখও ঢেকে রাখি”। এভাবেই আল্লাহ তা’আলা উক্ত বোনের কুরবানি ও মুজাহাদার প্রতিদান দিলেন। সুবহানাল্লাহ!

প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তা’আলার নেযাম ও ব্যবস্থাপনা এমনই। বান্দা যখনই শুধু তাঁর জন্য কুরবানি করে ও দ্বীনদারিতাকে প্রাধান্য দেয় তখন তিনি তাকে পুরোপুরি তার নেয়ামত দান করেন। বরং অন্যদের চেয়ে আরো বেশি দান করেন। প্রয়োজন শুধু সবরের ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের। শয়তান তার সর্বোচ্চ চেষ্টা চালাবে আপনাকে হতাশাগ্রস্ত করার জন্য৷ কিন্তু মুমিন তো কখনই হতাশ হয় না। এই মেয়েটির কথাই চিন্তা করুন। ২০১৫ সালে তার মার্স্টাস শেষ করার পর দীর্ঘ ১১ বছর পর আল্লাহ তা’আলা তার জীবনাকাশে সৌভাগ্যের তারা প্রজ্জ্বলিত করলেন। আপনিও আল্লাহ তা’আলার উপর ভরসা করে পারিবারের বিদ্রুপ ও সামাজিক ভ্রুকুটি উপেক্ষা করে দ্বীনদারিতাকে প্রাধান্য দিন। আল্লাহর কুদরতের মু’আমালা আপনিও দেখতে পাবেন ইনশাআল্লাহ।

আপনার জীবনের এই ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ে জীবনের এই দগদগে ক্ষতগুলোর উপর শীতল এক পরশ বুলিয়ে দেওয়ার জন্য আপনার পাশে রয়েছে “মুমিনজুটি”। দ্বীনদার বিবাহযোগ্য যুবক/যুবতীর জন্য উপযুক্ত জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী নির্বাচনের নির্ভরযোগ্য প্লাটফর্ম। শুধু দ্বীনের খাতিরে কষ্ট সহ্য করে নেওয়া ভাই/বোনদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের দুঃখের সময়গুলো মোচন করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে স্থায়ী সফলতা অর্জনের লক্ষ্যে সর্বোচ্চ সহযোগীতা করার জন্যই আমাদের এই প্রয়াস।

আমাদের এই প্রয়াসের অংশ হিসেবে মেট্রিমনি ওয়েবসাইট “মুমিনজুটি” ইতোমধ্যে সুসংগঠিত ও সুবিন্যস্ত হওয়ার পথে। দ্রুতই এর দৃশ্যমান কার্যক্রম নজরে আসছে ইনশাআল্লাহ। এই উদ্যোগের সফলতার জন্য আপনাদের দোয়া ও একান্ত সহযোগীতা কামনা করছি।

📢 আপনি কি পড়াশোনা বা চাকরির ব্যস্ততার কারণে দ্বীনি ইলম অর্জন করতে পারছেন না? আমাদের বিশেষ কারিকুলামে প্রতিদিন মাত্র ২ ঘণ...
25/03/2026

📢 আপনি কি পড়াশোনা বা চাকরির ব্যস্ততার কারণে দ্বীনি ইলম অর্জন করতে পারছেন না? আমাদের বিশেষ কারিকুলামে প্রতিদিন মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট সময় দিয়ে আপনিও হতে পারেন একজন আলেম-আলেমা।
আলহামদুলিল্লাহ! স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আলেম-আলেমা হওয়ার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে 'দাওয়াতুল হক একাডেমি'।
📚 ভর্তি চলছে (অনলাইন ও অফলাইন): ✅ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীসহ সব বয়সীদের জন্য আলেম-আলেমা কোর্স। কোর্স এর মেয়াদ: মাত্র ৬ বছর। ✅ সময়: প্রতিদিন বাদ ফজর মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট।
✅ বিশেষ আকর্ষণ: মাদানী নেসাব ১ম বর্ষে শুধু ছাত্রী ভর্তি চলছে।

📚অন্যান্য বিভাগ সমূহঃ
✅কুরআন ও তাজবীদ
✅হিফজুল কুরআন (সবার জন্য)
✅মৌলিক ইসলামি শিক্ষা (ফরযে আইন)
✅কুরআনিক এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স
✅পূর্নাঙ্গ আলেম-আলেমা কোর্স (বেফাক অধিভুক্ত)
✅আফটার স্কুল মকতব

🌟আসন সংখ্যা সর্বোচ্চ ১০ জন (ভর্তির সর্বশেষ তারিখঃ ০৭ এপ্রিল ২০২৬)

🌟 কেন ‘দাওয়াতুল হক একাডেমি’ বেছে নেবেন? আমাদের রয়েছে অভাবনীয় সাফল্যের রেকর্ড! বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ২০২৬ সালের বোর্ড পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাতালিকায় ৩৮, ৪১, ৫৪, ৫৬, ৭২, ৮৪, ১০০, ১১২ ও ১১৯ তম স্থান অর্জন করেছে। ইনশাআল্লাহ, আপনার সন্তান বা আপনিও হতে পারেন পরবর্তী সফল শিক্ষার্থী।
🎓 বিশেষ ছাড়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের সুব্যবস্থা!
👤 সার্বিক তত্ত্বাবধানে: মুফতি আকরাম হুসাইন কাসেমী
(ফাযেল-দারুল উলুম দেওবন্দ, ভারত;
স্নাতক ও স্নাতকোত্তর- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়;
স্নাতকোত্তর (ফিকহ)- ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া;
ডিপ্লোমা ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স- ঢাকা বিশ্ববিদ্যালয়)
📍 ঠিকানা: দাওয়াতুল হক একাডেমি— ইসলামনগর-আমবাগান কালভার্ট সংলগ্ন, জাবি, সাভার, ঢাকা।
📞 ভর্তির জন্য আজই যোগাযোগ করুন:
ছাত্র: ০১৯৭৩৯২৩১০৩ (WhatsApp)
ছাত্রী: ০১৯৭৩৯২৩১০৪ (WhatsApp)
🔗 বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/dha2022

🌙 পবিত্র রমজান হোক কুরআন ও সীরাতময়! 📖আসন্ন রমজানকে সামনে রেখে নিজেকে আধ্যাত্মিকভাবে রিচার্জ করতে চান? দাওয়াতুল হক একাডেম...
15/02/2026

🌙 পবিত্র রমজান হোক কুরআন ও সীরাতময়! 📖
আসন্ন রমজানকে সামনে রেখে নিজেকে আধ্যাত্মিকভাবে রিচার্জ করতে চান? দাওয়াতুল হক একাডেমি নিয়ে এসেছে বিশেষ "রমজান কোর্স", যা আপনার এই বরকতময় মাসকে করবে আরও অর্থবহ।

সব বয়সী পুরুষ ও মহিলাদের জন্য আমরা আয়োজন করেছি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শেখার সুবর্ণ সুযোগ।

💠 আমাদের এই কোর্সে যা যা থাকছে:
পবিত্র কুরআন শিক্ষা: সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার বিশেষ সেশন।

সীরাত অধ্যয়ন: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা।

মাসায়িল শিক্ষা: যাকাত, সিয়াম (রোজা) এবং দৈনন্দিন জীবনের সমসাময়িক প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল।

🎓 সার্বিক তত্ত্বাবধানে:
মুফতি আকরাম হুসাইন কাসেমী
(ফাযেল- দারুল উলুম দেওবন্দ, ভারত; স্নাতক ও স্নাতকোত্তর- জাবি; মুহাদ্দিস- দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা)।

📍 কোর্সের বিবরণ:
মাধ্যম: অনলাইন ও অফলাইন (সরাসরি)।

স্থান: দাওয়াতুল হক একাডেমি, ইসলামনগর-আমবাগান কালভার্ট সংলগ্ন, জাবি, সাভার, ঢাকা।

📞 বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন:
👨‍💼 পুরুষ: 01973923103
👩‍💼 মহিলা: 01973923104

পবিত্র রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে এবং ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে আজই আপনার সিট নিশ্চিত করুন।

বরকতময় রমাদান হোক আপনার জীবন পরিবর্তনের নিয়ামক। রমাদান জুড়ে আপনার ঈমান-আমল ও আত্মশুদ্ধির ফিকিরে পাশে  আছে দাওয়াতুল হক এ...
08/02/2026

বরকতময় রমাদান হোক আপনার জীবন পরিবর্তনের নিয়ামক। রমাদান জুড়ে আপনার ঈমান-আমল ও আত্মশুদ্ধির ফিকিরে পাশে আছে দাওয়াতুল হক একাডেমি। রমাদানের স্বর্ণখচিত মুহূর্তগুলো আমলী আবহে কাটানোর সহযোগী হিসেবে আমাদের ক্ষুদ্র প্রয়াস।

23/01/2025

এ ধরণের বাস্তব কথা বলার মতো দৃঢ়তা তাকী উসমানী সাহেবের মতো ব্যক্তিদেরই কেবল হয়। শায়খের এই আলোচনা যখন পরশু দিন শিক্....

আজ ১২ ই জানুয়ারি, কোরআন ও তাজবীদ কোর্সের ২য় ব্যাচের দরস শুরু হচ্ছে ইনশাআল্লাহ।  আপনারা সকলে আমন্ত্রিত।
12/01/2025

আজ ১২ ই জানুয়ারি, কোরআন ও তাজবীদ কোর্সের ২য় ব্যাচের দরস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমন্ত্রিত।

23/12/2024

Address

M***i Akram Hussain Qasemi. . Holding No: 1/A, Block#E/A, Ward: 05
Savar
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawatul Haque Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dawatul Haque Academy:

Shortcuts

Share