Math Bangla GK

Math Bangla GK Sazzad Sarkar, B.Sc Honours M.Sc (Mathematics "2011") Founder of "Math Bangla GK"
(2)

14/07/2026

৪৬তম বিসিএস (ব্যাকরণ অংশ): ১. 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা- মুহম্মদ আবদুল হাই। ২. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ- দেশি। ৩. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে-উ।
৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি- ২টি।
৫. যোগরূঢ় শব্দ কোনটি- শাখামৃগ।
৬. উপসর্গযুক্ত শব্দ- বিদ্রোহী।
৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি- সরোবরে।
৮. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ- ঐকিক।
৯. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ- শিরঃ + ছেদ।
১০. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত- উপপদ তৎপুরুষ।
১১. 'pedagogy' শব্দের পরিভাষা- শিক্ষাতত্ত্ব।
১২. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি- ঋজু।
১৩. বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়-১৯৯২
১৪. কোন বানানটি শুদ্ধ- মুলা।
১৫. 'নদী'-র সমার্থ শব্দ কোনটি- তটিনী।
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে
Please Subscribe: Math Bangla GK
ইউটিউব চ্যানেল
৪৫তম বিসিএস (ব্যাকরণ অংশ):
১. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়- ধ্বনি দৃশ্যমান।
২. স্বরান্ত অক্ষরকে কী বলে- মুক্তাক্ষর।
৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি- শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন।
৪. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ- গ্রিক।
৫. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের- সুকুমার সেন।
৬. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে- মানোএল দ্য আসসুম্পসাঁও।
৭. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি- এ
৮. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি- তামসিক
৯. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে- অনন্বয়ী অব্যয়।
১০. নিচের কোনটি যৌগিক শব্দ- মিতালি।
১১. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে- তিনটি।
১২. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে- উপপদ।
১৩. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ- সর্বনাম।
১৪. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি- গরল।
১৫. 'Rank' শব্দের বাংলা পরিভাষা কী- পদমর্যাদা।
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে
Please Subscribe: Math Bangla GK
ইউটিউব চ্যানেল
৪৪তম বিসিএস (ব্যাকরণ অংশ):
১. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়-এর দৃষ্টান্ত?- পিচাশ।
২. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়? আবীর।
৩. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব।
৪. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে- মৃন্ময়।
৫. 'অর্ধচন্দ্র' কথাটির অর্থ- গলাধাক্কা দেওয়া।
৬. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ? গুজরাটি।
৭. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা।
৮. নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি।
৯. নিচের কোনটি বাংলা 'ধাতু' দৃষ্টান্ত? কহ্।
১০. শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু।
১১. 'ইতরবিশেষ' বলতে বোঝায়- পার্থক্য।
১২. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গো +অক্ষ = গবাক্ষ।
১৩. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?- তার দুচোখ অশ্রুতে ভিজে গেল।
১৪. নিচের কোনটি যৌগিক বাক্য?- ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে
Please Subscribe: Math Bangla GK
ইউটিউব চ্যানেল
৪৩তম বিসিএস (ব্যাকরণ অংশ)
১. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক।
২. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক।
৩. কোনটি নামধাতুর উদাহরণ? – বেতা।
৪. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী? ভেড়া।
৫. 'তাতে সমাজজীবন চলে না।'-এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
৬. বাগযন্ত্রের অংশ কোনটি? সবকটি।
৭. বড় > বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন?- ব্যঞ্জনদ্বিত্ব।
৮. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী? বৃহৎ বিষয়।
৯. 'Attested' শব্দের বাংলা পরিভাষা কী? সত্যায়িত।
১০. 'ডেকে ডেকে হয়ৱান হচ্ছি।'-এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা।
১১. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ? ফারসি।
১২. নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি?- আ
১৩. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী? বেঁচে থাকার ইচ্ছা।
১৪. ভুল বানান কোনটি? অন্তঃসার।
১৫. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।'-এটি কোন ধরনের বাক্য?-জটিল বাক্য।
১৬. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস? কর্মধারয়।

৪২তম বিসিএস স্পেশাল (ব্যাকরণ অংশ)
১. 'উদ্বাসন' শব্দের অর্থ কী? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া।
২. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন সিংহাসন।
৩. বাক্যের দুটি অংশ থাকে- উদ্দেশ্য, বিধেয়।
৪. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন' এর এককথায় প্রকাশিত রূপ হলো- নৈয়ায়িক।
৫. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক।
৬. সঠিক বানান নয় কোনটি? প্রানী (সঠিক বানান প্রাণী)।
৭. কোনটি শুদ্ধ নয়? - যন্ত্রনা।
৮. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? - পারত্রিক।
৯. 'অধিত্যকা' এর বিপরীতার্থক শব্দ কোনটি? উপত্যকা।
১০. শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না।
১১. 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়- কৃষ্‌+তি।
১২. 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে- প্রবাদ-প্রবচন।
১৩. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে? বাক প্রত্যঙ্গ।
১৪. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি।
১৫. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?- Clemency.
১৬. Notification'-এর বাংলা পরিভাষা কোনটি? - প্রজ্ঞাপন।

৪১তম বিসিএস (ব্যাকরণ অংশ)
১. 'ডিঙি টেনে বের করতে হবে।'- কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য।
২. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'...... এ বাক্য কোন ধরনের? - নির্দেশাত্মক।
৩. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- বাক্যতত্ত্ব।
৪. কোন বানানটি শুদ্ধ?- মনঃকষ্ট।
৫. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়? – তদ্ধিত প্রত্যয়।
৬. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- ফলা।
৭. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?- শশব্যস্ত।
৮. অপিনিহিতির উদাহরণ কোনটি? আজি > আইজ।
৯. 'কুসীদজীবী' বলতে কাদের বুঝায়? সুদখোর।
১০. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি।
১১. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?- রামচন্দ্র বিদ্যাবাগীশ।
১২. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ।
১৩. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? অক্ষর।
১৪. 'বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন' এই পরোক্ষ উক্তির
প্রত্যক্ষরূপ হবে:- বাবা ছেলেকে বললেন 'তুমি দীর্ঘজীবী হও'।
১৫. কোন বানানটি শুদ্ধ?- স্বত্ব।

৪০তম বিসিএস (ব্যাকরণ অংশ)
১. 'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ।
২. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? কারক।
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক-অনাবশ্যিক।
৪. দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?- তৃতীয়া বিভক্তি।
৫. 'অভিরাম' শব্দের অর্থ কী? সুন্দর।
৬. "শরতের শিশির"-বাগধারা শব্দটির অর্থ কী? - সুসময়ের বন্ধু।
৭. "শিব রাত্রির সলতে"-বাগধারাটির অর্থ কী? – একমাত্র সন্তান।
৮. "প্রোষিতভর্তৃকা"- শব্দটির অর্থ কী? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।
৯. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা।
১০. 'Attested'-এর বাংলা পরিভাষা কোনটি? – সত্যায়িত।
১১. কোনটি শুদ্ধ বানান? প্রোজ্জ্বল।
১২. 'জোছনা' কোন শ্রেণির শব্দ? – অর্ধ-তৎসম।
১৩. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায় - বেঁচে থাকার ইচ্ছা।
১৪. "সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় – সর্বাঙ্গ + ঈন।
১৫. 'ঊর্ণনাভ'-শব্দটি দিয়ে বুঝায় - মাকড়সা।

৩৯তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
১. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক।
২. তাম্বুলিক শব্দের সমার্থক নয়- তামসিক।
৩. ব্যতিহার বহুব্রীহির উদাহরণ- কানাকানি।
৪. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশী -ক্রিয়া ও সর্বনাম পদে।
৫. 'আগুন' এর সমার্থক শব্দ - অনল।
৬. 'দুরবস্থা' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী? দুঃ + অবস্থা।
৭. সরল শব্দের বিপরীত নয়- গরল।
৮. কোনটি অপাদান কারক- ট্রেন স্টেশন ছেড়েছে।
৯. 'Hand out' meaning - প্রচারপত্র।
১০. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত - আঘাটা।
১১. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় করব।
১২. খনার বচন এর মূলভাব - সামাজিক মূল্যবোধ।
১৩. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? - অনন্বয়ী অব্যয়।
১৪. কোন উপসর্গটি ভিন্নার্থক – উপভোগ।

৩৮তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ।
২. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত।
৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭টি।
৪. 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি।
৫. 'Null and void' এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল।
৬. কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন।
৭. 'গিন্নি' কোন শ্রেণির শব্দ? - অর্ধ-তৎসম।
৮. 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? শ্রৎ + √ধা + অ + আ।
৯. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?- তৎপুরষ।
১০. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক
১১. 'ক্ষ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ+ম।
১২. 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্যঃ + জাত।
১৩. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গূঢ়।
১৪. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোড়ক।
১৫. কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি।

৩৭তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
১. কোনটি বাগধারা বোঝয়? শিরে সংক্রান্তি।
২. কোনটি মৌলিক শব্দ? গোলাপ।
৩. কোন বানানাগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?- নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব।
৪. 'সমভিব্যাবহারে' শব্দটির অর্থ কী? একযোগে।
৫. 'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ? - প্রথা।
৬. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
৭. 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? দেশি উপসর্গ।
৮. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত।
৯. কোনটি অশুদ্ধ? দোষী-নির্দোষী।
১০. কোন বাক্যটি শুদ্ধ? তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
১১. 'জলে-স্থলে' কী সমাস? অলুক দ্বন্দ্ব।
১২. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি।
১৩. "বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন।

৩৬তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
১. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?- শুভেচ্ছা।
২. বহুব্রীহি সমাসবদ্ধ পদ- অনমনীয়।
৩. কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য।
৪. কোন শব্দে নত্ব বিধি অনুসারে ণ-এর ব্যবহার হয়েছে- প্রবণ।
৫. "মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে" বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়- মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
৬. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ + ধন্।
৭. 'Null and void' এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল।
৮. 'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি + ফার্সি।
৯. 'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি + ইন্দ্র।
১০. এ যে আমাদের চেনা লোক, 'চেনা' কোন পদ? বিশেষণ।
১১. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ- উৎকর্ষ।
১২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?- ৮টি।
১৩. 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? জ + ঞ।

৩৫তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
১. "পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার"- বাক্যটির নিম্নরেখ পদে য/স ব্যবহারে- দুটোই অশুদ্ধ।
২. কোন বানানটি শুদ্ধ?- মনীষী।
৩. কোন বাক্যটি শুদ্ধ? - দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
৪. "Consumer Goods" এর উপযুক্ত বাংলা পরিভাষা কোনটি?-ভোগ্যপণ্য
৫. 'জল' এর সমার্থক নয় কোনটি? জলধি
৬. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্ট-পুষ্ট।
৭. 'পরশ্ব' শব্দটির অর্থ কী? - পরশু।
৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৭টি।
৯. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা।
১০. 'লবণ' শব্দের বিশেষ্য কোনটি? লাবণ্য।
১১. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি।
১২. কোন শব্দটি প্রত্যয় সাধিত- খণ্ডিত।
১৩. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ অয়ন।
১৪. 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ? কর্মধারয়।
১৫. কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? - প্রাতিপদিক।

৩৪তম বিসিএস (বাংলা ব্যাকরণ)
[ব্যাকরণ অংশ থেকে কোন প্রশ্ন আসে নি]

10/07/2026

UNGA'র দ্বিতীয় বাংলাদেশি সভাপতি: ২ জুন ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ড. খলিলুর রহমান। নির্বাচনে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৯০টি দেশ ভোটে প্রদান করে। খলিলুর রহমান ৯৯ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ৮ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো UNGA'র সভাপতির আসনে বসবে। ৪০ বছর আগে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর ১৯৮৬ UNGA'র ৪১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।

অধিবেশন: বর্তমানে প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের 'মঙ্গলবার UNGA'র নিয়মিত অধিবেশন শুরু হয়। আর সাধারণ বিতর্ক শুরু হয় সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহের মঙ্গলবার এবং তা নিরবচ্ছিন্নভাবে ৯ কার্যদিবস ধরে অনুষ্ঠিত হয়। এই সপ্তাহ গণনা করা হয় কমপক্ষে একটি কর্মদিবস রয়েছে এমন সপ্তাহকে প্রথম ধরে। প্রতিটি নির্ধারিত অধিবেশনের শুরুতে পরিষদ একটি সাধারণ বিতর্কের আয়োজন করে, যেখানে মূলত বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ অংশ নেন।

ড. খলিলুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএ), যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৭৯ সালে যোগদান করেন। ১৯৮৫ সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জন্ম: ১ এপ্রিল ১৯৫৪

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: ৯ এপ্রিল ২০২৫-১৭ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৪-১৭ ফেব্রুয়ারি ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী: ১৭ ফেব্রুয়ারি ২০২৬-বর্তমান।
Math Bangla GK


08/07/2026
08/07/2026

Good Morning

06/07/2026

এক নজরে বাজেটের গুরত্বপূর্ণ সকল তথ্য। মূল্যস্ফীতি ৭.৫%, GDP: ৬.৫%, বাজেট: ৫৫তম (অন্তর্বর্তীকালীন বাজেট ব্যতীত)।ঘোষণা: ১১ জুন ২০২৬। ঘোষক: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বাজেট অনুমোদন: ১১ জুন ২০২৬
বাজেট কার্যকর: ১ জুলাই ২০২৫
এটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট এবং বিএনপি সরকারের ১৭তম বাজেট।

এক নজরে বাজেট
বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা

পরিচালন ব্যয় ৬,০৫,৭৪০ কোটি টাকা (বাজেটের ৬৬.৩%)

উন্নয়ন ব্যয় ৩,১৬,০৭৫ কোটি টাকা (বাজেটের ৩৩.৭%)

রাজস্ব আয় ৬,৯৫,০০০ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৬,০৪,০০০ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের বাইরের কর ২৫,০০০ কোটি টাকা

করবর্হিভূত আয় ৬৬,০০০ কোটি টাকা

বৈদেশিক ঋণ ১,০৯,৮৫০ কোটি টাকা

বৈদেশিক অনুদান ৬,১৫০ কোটি টাকা

+ ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা

সামাজিক খাতে বরাদ্দ ১,৪৪,৩৩৮ কোটি টাকা

সুদ পরিশোধ ১,২৭,৫০০ কোটি টাকা

Math Bangla GK

05/07/2026

বেগুনি ফুলের ছোঁয়ায় মিষ্টি এক জন্মদিন।"

​"নরম সাদা ক্যানভাসে বেগুনি পাপড়ির মেলবন্ধন।"

​"মিষ্টি মুখে কাটুক বিশেষ এই দিনটি।"

05/07/2026

এইটা যে কি কেক বানিয়েছিলাম মনেও নাই 🙄🙄। হবে হয়তো ভ্যানিলা বা চকোলেট।

21/06/2026

বাংলাদেশ ফিফার সদস্য হয় ১৯৭৬ সালে। বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা - ফিফা। ফুটবল খেলার জন্ম - প্রাচীন চীনে। আধুনিক ফুটবলের নিয়ম-কানুন তৈরি হয়- ইংল্যান্ডে।
FIFA এর পূর্ণরূপ – The Federations of International Football Associations.

ফিফা প্রতিষ্ঠা হয়- ১৯০৪ সালে।

ফিফার সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড।

ফিফার বর্তমান সদস্য ২১১টি।

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (সুইজারল্যান্ড)।

প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে।

প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ- উরুগুয়ে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের রানার্সআপ – আর্জেন্টিনা।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: মিরোস্লাভ ক্লোসার ও লিওনেল মেসি।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে (১৭ জুন, ২০২৬)। ৩টি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিকের পথে মেসি গড়েছেন রেকর্ড। জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসির। এই ৩ গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। তাঁর মতো ১৬ গোল আছে মিরোস্লাভ ক্লোসারও।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 'ম্যান অব দ্য ম্যাচ' হওয়ার রেকর্ড করেন কে?
উত্তর: লিওনেল মেসি।
ষষ্ঠ বিশ্বকাপে এসে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। যদিও ২০২২ বিশ্বকাপেই তিনি এই রেকর্ডের মালিক হয়েছিলেন। এবার সেটিকে আরো দীর্ঘ করলেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ১২তম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার অর্জন করেন মেসি (১৭ জুন, ২০২৬)। মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত ৭টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আয়োজকের দায়িত্ব নেয়- ১৯৭৪ সালে।

খেলাধুলা সংক্রান্ত আদালত Court of Arbitration for Sport. (প্রতিষ্ঠা- ১৯৮৪ সালে, সদর দপ্তর লুজান, সুইজারল্যান্ড)।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো কোন দেশ দায়িত্ব গ্রহণ করেছে?
উত্তর: বাংলাদেশ।

সুম্প্রতি কানাডার গবেষকদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন ম্যালওয়্যারটির নাম কী?
উত্তর: AI-Worm (এআই-ওয়ার্ম)।
কানাডার একদল গবেষক সম্প্রতি এমন একটি ম্যালওয়্যার তৈরি করেছেন, যার নাম এআই-ওয়ার্ম বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কীট। এই কীট বা ওয়ার্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজে নিজে কোনো কম্পিউটার বা অফিসের নেটওয়ার্ক ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। কানাডার ভেক্টর ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা প্যাপার্নো গবেষণা প্রকল্পটির উদ্যোগ নেন এবং তত্ত্বাবধান করেন। সূত্রঃ প্রথম আলো

সম্পর্ক পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ২২ জুলাই, ২০২৬।
ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একটি শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, বৈঠকটি ২২ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। ১৬ জুন, ২০২৬ জি৭ সম্মলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর কস্তা এ তথ্য নিশ্চিত করেন। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

প্রথমবারের মতো এশিয়ান গেমসে (সার্ফিং) অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন কোন বাংলাদেশি?
উত্তর: মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার।

কক্সবাজারের সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার প্রথমবারের মতো জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আগামী সেপ্টেম্বরে, ২০২৬ এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। কক্সবাজার সমুদ্রসৈকতে নিয়মিত সার্ফিং করেন ১৭ নারীসহ অন্তত ৭০ জন। সূত্রঃ প্রথম আলো

১৯৫৯ সালে সংস্থাটির নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহানের নেতৃত্বে এ দায়িত্ব গ্রহণকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। সূত্রঃ ইত্তেফাক

'স্কুল ব্যাংকিং' বা 'স্টুডেন্ট ব্যাংকিং'-এ হিসাব খোলা ও আমানত সংগ্রহের দিক থেকে
শীর্ষে কোন ব্যাংক রয়েছে?
উত্তর: ইসলামী ব্যাংক বাংলাদেশ (দ্বিতীয় ডাচ্-বাংলা ব্যাংক)। 'স্কুল ব্যাংকিং' বা 'স্টুডেন্ট ব্যাংকিং' নামে পরিচিত এ খাতে হিসাব খোলা ও আমানত সংগ্রহের দিক থেকে শীর্ষে

রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ; আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে কাজ করা ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই বর্তমানে স্টুডেন্ট ব্যাংকিং' সেবা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সূত্রঃ প্রথম আলো

বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? (১৬ জুন, ২০২৬)
উত্তর: ৩৫.৭৬ বিলিয়ন ডলার।

সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারে।
Math Bangla GK


16/06/2026

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন মনে রাখার ২টি স্পেশাল টেকনিক রয়েছে। যা পরীক্ষার হলে আপনাকে কনফিউশন থেকে বাঁচিয়ে দিতে পারে-*** স্পেশাল টেকনিক-১: 'যায় না'/ 'অসম্ভব' কিছু বোঝালে অর্থাৎ যা কোনোভাবেই সম্ভবপর নয়= 'অ' দ্বারা শুরু হবে। উদাহরণ: যা অতিক্রম করা যায় না= অনতিক্রম্য
যা কোনোভাবে নিবারণ করা যায় না = অনিবার্য
যা দমন করা যায় না= অদম্য
যা লাভ করা যায় না= অলভ্য

*** স্পেশাল টেকনিক-২: 'কষ্টে'/ 'সহজে নয়' কিছু বোঝালে অর্থাৎ যা সম্ভবপর কিন্তু সহজ নয়, কষ্টকর 'দু' বা 'দুর' দ্বারা শুরু হবে।
উদাহরণ: যা সহজে অতিক্রম করা যায় না = দুরতিক্রম্য
যা অতি কষ্টে নিবারণ করা যায়= দুর্নিবার
যা অনেক কষ্টে দমন করা যায়= দুর্দমনীয়
যা কষ্টে লাভ করা যায়= দুর্লভ
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন: একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে।
জয়ন্তী-
১। জয়ের জন্য যে উৎসব- জয়ন্তী (অপশনে 'জয়ন্তী' না থাকলে 'জয়োৎসব' উত্তর দিতে হবে।) ২। পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব- রজত জয়ন্তী।
৩। পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব- সূবর্ণ জয়ন্তী।

৪। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব- হীরক জয়ন্তী।

৫। পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার উৎসব- প্লাটিনাম জয়ন্তী।

৬। একশত বছর পূর্তি- শত বর্ষ।

৭। একশত পঞ্চাশ বছর পূর্তি- সার্ধশত বর্ষ।

অক্ষি:
১। অক্ষির সমীপে- সমক্ষ। ২। অক্ষির সমক্ষে বর্তমান- প্রত্যক্ষ।
৩। অক্ষির অভিমুখে- প্রত্যক্ষ।
৪। অক্ষির অগোচরে- পরোক্ষ।
৫। চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ।

গাছ/বৃক্ষ:
১। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

২। যে গাছ কোনো কাজে লাগে না- আগাছা।

৩। যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।

৪। ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।

৫। যে গাছ থেকে ওধুষ তৈরি করা হয় - ঔষধি

যায় না/অসম্ভব/কষ্টকর: ১। কোনোভাবেই যা নিবারণ করা যায় না- অনিবার্য।
২। নিবারণ করা যায় না এমন- অনিবার্য।
৩। পরিহার করা যায় না এমন- অপরিহার্য।
৪। যা সহজে লাভ করা যায়- সুলভ।

৫। যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।

৬। যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।

৭। যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়।

৮। যা দমন করা যায় না- অদম্য।

৯। যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।

১০। যা সহজে ভেঙ্গে যায়- ভঙ্গুর।

১১। যা প্রতিরোধ করা যায় না- অপ্রতিরোধ্য

১২। যা কোনোভাবেই প্রমাণ করা যায় না- অপ্রমেয়

১৩। যা উচ্চারণ করা কঠিন- দুরুচ্চার্য।

১৪। যা উচ্চারণ করা যায় না- অনুচ্চার্য।

১৫। দমন করা কষ্টকর যাকে- দুর্দমনীয়

১৬। দমন করা যায় না যাকে- অদম্য

১৭। নষ্ট হওয়া স্বভাব যার- নশ্বর।

১৮। যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর

১৯। যা অতিক্রম করা যায় না- অনতিক্রম্য

২০। যা অপনয়ন (দূর) করা কষ্টকর- দূরপনেয়

২১। যা অপনয়ন (দূর) করা যায় না- অনপনেয়

২২। যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়/অচিন্ত্য।

২৩। যা স্থায়ী নয় - অস্থায়ী

২৪। যা ক্ষণকাল ব্যাপী স্থায় - ক্ষণস্থায়ী

২৫। যা চিরস্থায়ী নয়- নশ্বর

২৬। নষ্ট হওয়ার স্বভাব যার - নশ্বর

ইউটিউবে Math Bangla GK লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব চ্যানেলটি দেখতে পারবেন। Math Bangla GK ইউটিউব চ্যানেলে সব ভিডিও playlists এ সাজানো আছে এজন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের শেয়ার করার অনুরোধ করছি।
Math Bangla GK

Address

Bpatc, Savar, Dhaka
Savar
1343

Alerts

Be the first to know and let us send you an email when Math Bangla GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Math Bangla GK:

Shortcuts

Share

Category