আলহামদুলিল্লাহ। অনেক আগ্রহ ও আন্তরিকতার মধ্য দিয়ে রিইউনিয়ন ২০২৬ এর প্রথম ফর্মাল মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনেকে কষ্ট করে উক্ত মিটিংয়ে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই। মিটিংয়ে আলোচ্য বিষয়গুলো হচ্ছে:
১। আমাদের আগামী রিইউনিয়ন এর সম্ভব্য সময় ২০২৬ সালের ঈদুল ফিতরের পরে।
২। রিইউনিয়নকে সফল করতে প্রতিটি ব্যাচ থেকে রিপ্রেজেন্টেটিভ বা ভলেন্টিয়ারদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
৩। রিইউনিয়ন অনুষ্ঠানে আমরা কি কি ইভেন্ট এবং আকর্ষণ রাখতে চাচ্ছি সে বিষয়ে প্রাথমিক আলোচনা।
৪। সম্ভাব্য খরচ এবং চাঁদা নিয়ে আলোচনা।
৫। কিভাবে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করা যায় সে বিষয়ে পরামর্শ।
৬। রিইউনিয়ানকে সফল করতে KESA Reunion 2026 নামে একটা ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি, যেখানে শুধু KESA এর সদস্যবৃন্দকে অ্যাড করার জন্য অনুরোধ করা হয়েছে।
KESA
we like to help
সাবধান!!!
নলতা হাইস্কুলের আমাদের ব্যাচের একজন সব মহলে ফোন/ম্যাসেজ দিয়ে মিথ্যা বিপদের কথা বলে ১০০০ টাকা ধার চাচ্ছে, এমন কয়েকজন ভুক্তভোগীর সাথে আজ কথা হলো।
করোনা (কোভিড-১৯) তহবিল বিষয়ক পোস্ট :
আমরা KESA পরিবারের পক্ষ থেকে কিছু পরিবারকে সাহায্যের জন্য যে তহবিল গঠন করেছি তাতে ইতিমধ্যে অনেকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু অনুদান দিয়েছেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দেয়া সময়সীমা শেষ হয়েছে, এখন আমরা ২/১ দিনের ভিতরে বন্টন প্রক্রিয়া শুরু করব। তবে আমরা মিনিমাম একটা ফান্ড না তুলে সেটা শুরু করতে পারছি না, আমাদের বর্তমান ফান্ড বেশ কিছুটা ঘাটতি রয়েছে তাই এই পরিস্থিতিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা গেল:
১) যারা এখনো দেননি, কিন্তু দেবেন ভাবছেন আজ এবং কাল এই ২ দিনের ভিতরে দিয়ে দেবেন, কালকের পর দিলে যে সমস্যাটা হবে, আমরা আপনার দেয়া টাকাটা (যদি খুব বড় এমাউন্ট না হয়) কিভাবে বন্টন করব সেটা নিয়ে ঝামেলাতে পড়ব, সাথে আরও কিছু সমস্যা থেকে যায়। তাই আবারো বলছি যারা দেবেন আজ ও কালকের ভিতর দিয়ে দেবেন।
২) কিভাবে দেবেন- যারা দেশে আছেন তারা খুব সহজেই বিকাশ/রকেট/নগদে দিতে পারেন। বিকাশ খুবই প্রচলিত হওয়ায় নাম্বার দেয়া হয়েছিল, অন্য মাধ্যমেও পাঠাতে পারবেন।
বিকাশ নাম্বার-০১৯১১০৯২৯১০ (পার্সনাল), রকেট- ০১৯১১০২৯২১০২
ব্যাংক এ্যাকাউন্ট- 1621120000881
MD Moklesur Rahman, Al-Arafah Islami bank, Nalta Branch.
যারা দেশের বাইরে থাকেন, তারা সম্ভব হলে দেশে পরিবারের কাওকে দিয়ে উপরোক্ত উপায়ে পাঠাবেন। (যেমন ৩য় ব্যাচের Tasnim Azad Abir ও Farhana Sultana তারা বাইরে থাকলেও পরিবারের মাধ্যমে ছোট ভাই Tahsin Azad Tias তাদের অনুদান পৌছে দিয়েছেন)। যেহেতু আমাদের হাতে সময় নেই তাই বিদেশ থেকে লেনদেনের অন্য মাধ্যম গুলোতে না যেয়ে এভাবেই দিলেই ভালো হবে।
পরিশেষে সকল কমিটি মেম্বার, সদস্যদের দৃষ্টি অাকর্ষণ করা হচ্ছে অাপনারা যারা এই পরিস্থিতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই সাহায্য পাঠান।
আপনারা যারা টাকা বিকাশে/রকেটে পাঠাবেন উক্ত নাম্বারে টাকা পাঠানোর সময় ফোন দিয়ে নিজের নাম /ব্যাচ নাম্বার বলবেন। ( নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে শুধু ব্যাচের নাম টা বলবেন, আমাদের সুবিধার্থে)
যারা ব্যাংকে পাঠাবেন
(01917942429) নাম্বারে জানাবেন।
বি.দ্র- প্রতিটি ব্যাচের প্রতিনিধির দৃষ্টি অাকর্ষন করছি অাপনারা যার যার জায়গা থেকে এগিয়ে অাসুন। সবার সাথে যোগাযোগ করতে না পারার জন্য দুঃখিত।
সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন।
শেখ সিদ্দিকুর রহমান রাজু
৩য় ব্যাচ।
নতুন জীবনে পা রাখতে যাওয়া সাহিদুল ভাইকে অভিনন্দন।
শুভ কামনা ভাই ও ভাবিকে।
কেসা পরিবারের ২০১৮ এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রত্যাশী সকলের জন্য শুভকামনা ও অগ্রিম অভিনন্দন।
অফিসিয়াল লোগো প্রসঙ্গে ......
আমরা সবাই জানি ২০১৮ রিউনিয়নের আগেই আমাদের একটা অফিসিয়াল লোগো তৈরি করার কথা ছিল। যেহেতু আমাদের মেম্বারদের ভিতরেই অনেক ক্রিয়েটিভ প্রতিভা আছে তাই লোগো বানাতে আমরা বাইরে যাচ্ছিনা। আমরাই আমাদের লোগো ডিজাইন করব ইনশা'ল্লাহ।
এখন আসা যাক লোগো ডিজাইন নিয়ে কিছু ক্লিয়ারিফিকেন্স :::
১। লোগো তে কি কি থাকবে??
--আমাদের স্কুল ও কেসা'র অর্থ ও তাৎপর্য বহন করে এমন যেকোনো বিষয় থাকতে পারে...মূলকথা হল একটা প্রাক্তন ছাত্র সংসদের লোগো হিসাবে সেটি যেন মানানসই হয়।
২। কে,কখন,কিভাবে??
--আমাদের কেসা'র যেকোনো মেম্বার লোগো ডিজাইন করতে পারবে, তবে বেসিক ডিজাইন রিলেটেড আইডিয়া থাকলে লোগো টি বেশি গ্রহণ যোগ্যতা পাবে।
লোগো জমাদানের ডেডলাইন ৫ নভেম্বর, ২০১৭।
আগ্রহীদের ডিজাইন করা লোগো আমাদের কেসা গ্রুপে ফাইল আকারে আপলোড করবে (zip ফাইল আকারে দিতে পারো )। ডিজাইন কারীর নাম ও ব্যাচ উল্লেখ করতে হবে ফাইল দেয়ার সময়।
৩। সিলেকশন প্রসেসঃ দাখিলকৃত ডিজাইন সমূহ প্রাথমিকভাবে বাছাই করা হবে যেটাতে কেসা'র সিনিয়র মেম্বাররা দায়িত্ব পালন করবে। বেস্ট ডিজাইনটা পরে লোগো আকারে পরিপূর্ণভাবে দাড় করানো এবং কোন সংযোজন-বিয়োজন দরকার হলে তা করা হবে।
৪। লোগো সিলেকশন প্যানেলঃ লোগো ডিজাইন প্রসেস আরও বেশি স্মুথ করার জন্য ৩ সদস্যের একটি সিলেকশন প্যানেল গঠন করা হয়েছে। তারা হলেনঃ অভিজিৎ বসাক(৩য় ব্যাচ), শামীম পারভেজ(৫ম ব্যাচ), ফারহান রিজভি(৭ম ব্যাচ)। সিলেকশন প্রসেসের যেকোনো সহযোগিতায় সিনিয়র মেম্বাররা সবসময় সিলেকশন প্যানেলের সাথে থাকবে।
৫। বিবিধঃ সবার লোগো এক সাথে সিলেক্ট করা সম্ভব নয়, তাই যাদেরটা সিলেক্টেড হবে না তাতে মন খারাপের কিছু নেই, আমরা ৪র্থ রিউনিয়নের প্রোগ্রামের একটা সেগমেন্টে সবার করা ডিজাইন গুলো প্রদর্শনী করব। তাছাড়া সবার জন্য বিশেষ গিফট রাখার পরিকল্পনা আছে।
সবাই তাহলে ডেডলাইনটা মাথায় রেখে কাজ শুরু করে দেই।
আশা করছি আমরা ভাল কিছু ডিজাইন পাব।
আমার দেয়া তথ্যগুলার বাইরে অনেকের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, এজন্য সিনিয়র যেকোনো ভাইয়ার সাথে যোগাযোগ করতে পার। আর ডিজাইন রিলেটেড কোন প্রব্লেম ফেস করলে অভিজিৎ ভাইয়ার কাছ থেকে পরামর্শ নিতে পার।
সবাইকে ধন্যবাদ।
26/09/2017
KESA পরিবারের সকল সদস্যদের জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
"ঈদ মুবারক"
অাগামী ৪ সেপ্টেম্বর রোজ সোমবার বাদ মাগরিব কে.বি. আহছানউল্লাহ জুনিয়ার হাই স্কুলের প্রঙ্গনে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে।
KESA কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অান্তরিক ভাবে জানানো হইলো।
*আগামী ৪ সেপ্টেম্বর রোজ সোমবার বাদ মাগরিব আলোচনাসভার আয়োজন করা হয়েছে উক্ত আলোচনা সভায় কমিটির সকল সদস্য কে উপস্থিত থাকার জন্য বিনীত আবেদন জাননো হলো। উক্ত আলোচনা সভা স্কুল এ অনুষ্ঠিত হবে।*
সবাই কে ঈদের শুভেচ্ছা 🌙🌙💜💜
02/08/2017
congratulations তাওহীদ প্রিন্স vaia
wishing you a happy married life from KESA family
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Satkhira
9400