15/04/2020
করোনা (কোভিড-১৯) তহবিল বিষয়ক পোস্ট :
আমরা KESA পরিবারের পক্ষ থেকে কিছু পরিবারকে সাহায্যের জন্য যে তহবিল গঠন করেছি তাতে ইতিমধ্যে অনেকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু অনুদান দিয়েছেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দেয়া সময়সীমা শেষ হয়েছে, এখন আমরা ২/১ দিনের ভিতরে বন্টন প্রক্রিয়া শুরু করব। তবে আমরা মিনিমাম একটা ফান্ড না তুলে সেটা শুরু করতে পারছি না, আমাদের বর্তমান ফান্ড বেশ কিছুটা ঘাটতি রয়েছে তাই এই পরিস্থিতিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা গেল:
১) যারা এখনো দেননি, কিন্তু দেবেন ভাবছেন আজ এবং কাল এই ২ দিনের ভিতরে দিয়ে দেবেন, কালকের পর দিলে যে সমস্যাটা হবে, আমরা আপনার দেয়া টাকাটা (যদি খুব বড় এমাউন্ট না হয়) কিভাবে বন্টন করব সেটা নিয়ে ঝামেলাতে পড়ব, সাথে আরও কিছু সমস্যা থেকে যায়। তাই আবারো বলছি যারা দেবেন আজ ও কালকের ভিতর দিয়ে দেবেন।
২) কিভাবে দেবেন- যারা দেশে আছেন তারা খুব সহজেই বিকাশ/রকেট/নগদে দিতে পারেন। বিকাশ খুবই প্রচলিত হওয়ায় নাম্বার দেয়া হয়েছিল, অন্য মাধ্যমেও পাঠাতে পারবেন।
বিকাশ নাম্বার-০১৯১১০৯২৯১০ (পার্সনাল), রকেট- ০১৯১১০২৯২১০২
ব্যাংক এ্যাকাউন্ট- 1621120000881
MD Moklesur Rahman, Al-Arafah Islami bank, Nalta Branch.
যারা দেশের বাইরে থাকেন, তারা সম্ভব হলে দেশে পরিবারের কাওকে দিয়ে উপরোক্ত উপায়ে পাঠাবেন। (যেমন ৩য় ব্যাচের Tasnim Azad Abir ও Farhana Sultana তারা বাইরে থাকলেও পরিবারের মাধ্যমে ছোট ভাই Tahsin Azad Tias তাদের অনুদান পৌছে দিয়েছেন)। যেহেতু আমাদের হাতে সময় নেই তাই বিদেশ থেকে লেনদেনের অন্য মাধ্যম গুলোতে না যেয়ে এভাবেই দিলেই ভালো হবে।
পরিশেষে সকল কমিটি মেম্বার, সদস্যদের দৃষ্টি অাকর্ষণ করা হচ্ছে অাপনারা যারা এই পরিস্থিতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই সাহায্য পাঠান।
আপনারা যারা টাকা বিকাশে/রকেটে পাঠাবেন উক্ত নাম্বারে টাকা পাঠানোর সময় ফোন দিয়ে নিজের নাম /ব্যাচ নাম্বার বলবেন। ( নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে শুধু ব্যাচের নাম টা বলবেন, আমাদের সুবিধার্থে)
যারা ব্যাংকে পাঠাবেন
(01917942429) নাম্বারে জানাবেন।
বি.দ্র- প্রতিটি ব্যাচের প্রতিনিধির দৃষ্টি অাকর্ষন করছি অাপনারা যার যার জায়গা থেকে এগিয়ে অাসুন। সবার সাথে যোগাযোগ করতে না পারার জন্য দুঃখিত।
সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন।
শেখ সিদ্দিকুর রহমান রাজু
৩য় ব্যাচ।