10/05/2026
We are hiring...
এসো সকল প্রাণের প্রতি শ্রদ্ধাশীল হই...
10/05/2026
We are hiring...
02/05/2026
বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন উপলক্ষ্যে কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “আমাদের শক্তি, আমাদের গ্রহ”।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইটি গ্রুপে ভাগ হয়ে চিত্রাঙ্কন ও স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও সৃজনশীলতা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সিডিও ইয়ুথ টিমের সদস্য মালিহা ও রীনা “SRHR, SBCC এবং Waste Management” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। তাদের উপস্থাপনা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার সারোয়ার হোসেন, সাইট অফিসার তৌহিদ হাসান, সিডিও’র ফিল্ড অর্গানাইজার আফজালুর রহমান ও রুবিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরেস্ট অফিসার মোস্তফা জাহিদ, স্থানীয় ইউপি সদস্য আঃ রউফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও স্লোগান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
02/05/2026
কলবাড়ি নারী জাগরণ সংস্থার উদ্যোগে কলবাড়ি জেলে পড়ায় নারী সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সদস্যবৃন্দের পাশাপাশি সিডিও’র ফিল্ড অর্গানাইজার শিরিন সীমা ও রুবিনা পারভীন উপস্থিত ছিলেন। সভাটি ছিল অংশগ্রহণমূলক এবং সক্রিয় আলোচনা-ভিত্তিক, যেখানে সদস্যরা তাদের বর্তমান অবস্থা, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।তারা বলেন গ্রুপটি নতুন ভাবে গঠিত হলে তারা ভালভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।তাদের কথার প্রেক্ষিতে উক্ত সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত গ্রপে সকলের সম্মতিক্রমে ভোটের মাধ্যমে নাছিমা পারভীনকে সভাপতি,স্বর্না বিশ্বাসকে সহসভাপতি, পূর্নিমা রানী সাধারন সম্পাদক ও কুলসুম আক্তারকে ক্যাশিয়ার নির্বাচন করা হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সকলের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।নতুন গ্রুপ গঠনের ফলে তাদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হবে বলে আশা করা যায়।
28/04/2026
শ্যামনগর উপজেলার ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ উপকূল গড়ার অঙ্গীকারকে সামনে রেখে একটি পরিবেশ বিষয়ক স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় মোট ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা ১০টি স্লোগান বাছাই করা হয় এবং সেগুলো দেয়ালে লিখন করা হয়। এর ফলে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাদের আগ্রহ বৃদ্ধি পায়।
CEDIO
Center for Natural Resource Studies- CNRS
26/04/2026
12/04/2026
We are happy to announce that the youth-based organization CEDIO has won the “Youth Equality Award 2026”.
This award has been given in recognition of the significant contribution and leadership of CEDIO in preventing harmful gender-based practices, establishing gender equality, promoting women’s rights, developing youth leadership and strengthening social inclusion.
The award was presented at the “Youth Conference 2026” organized by Plan International Bangladesh and Prothom Alo at the Military Museum, Dhaka on Sunday (April 12). The conference held various sessions on panel discussions, knowledge exchange, networking and youth-led initiatives.
Out of 102 applicants from all over the country, 6 people have been awarded the award. This achievement is the result of the collective efforts of our members, volunteers and community. CEDIO will continue its activities in the future to build an equal, rights and inclusive society.
Sincere gratitude for your continued cooperation and support.
07/04/2026
Capacity Building training on OECM assessment process. OECM refers to areas that are not officially protected areas, but are still effectively conserved and help protect biodiversity.
Funded by Embassy of Sweden & Consortium led by CNRS in Partnership with CEDIO IUCN BELA NSU PRERONA
30/03/2026
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালি গ্রামের এই রাস্তাটি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান এর তাণ্ডবে নদী ভাঙন ও জোয়ারের পানির প্রবল চাপে রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে কয়েকশ পরিবারের নিয়মিত চলাচল, জীবিকা, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘ সময় ধরে রাস্তাটি অচল থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরবর্তীতে ২০২২ সালে সুন্দরবন কোয়ালিশনের জ্যাপ-১ কর্মসূচির আওতায় সিডিও সংস্থার মাধ্যমে রাস্তাটি পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এই কাজ বাস্তবায়নের পূর্বে ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়রা জোরালোভাবে দাবি জানান যে, শুধু মেরামত নয়, ভবিষ্যতে টেকসই ব্যবস্থার অংশ হিসেবে রাস্তাটি ইটের সোলিং করা প্রয়োজন, যাতে এটি দীর্ঘস্থায়ী হয় এবং প্রাকৃতিক দুর্যোগে কম ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় জনগণের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করে এবং রাস্তাটিকে ইটের সোলিংয়ের মাধ্যমে উন্নত করা হয়। এর ফলে বর্তমানে গ্রামবাসীর যাতায়াত অনেক সহজ, নিরাপদ ও স্থিতিশীল হয়েছে। শিক্ষার্থী, কৃষক, জেলে ও সাধারণ মানুষ সকলেই এর সুফল ভোগ করছেন।
এই রাস্তা এখন শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং দুর্যোগ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা নদী ভাঙনের মতো দুর্যোগের সময় এটি মানুষের নিরাপদ স্থানান্তর, ত্রাণ বিতরণ এবং জরুরি সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
সার্বিকভাবে বলা যায়, এই রাস্তার পুনর্নির্মাণ ও সোলিং কার্যক্রম স্থানীয় জনগণের সম্মিলিত দাবি, অংশগ্রহণ ও প্রশাসনিক সহযোগিতার একটি সফল উদাহরণ। এটি টেকসই উন্নয়ন ও দুর্যোগ সহনশীল অবকাঠামো গঠনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
22/03/2026
Today is World Water Day.
Water is not just a necessity, it is a fundamental human right.
In the coastal region of Shyamnagar upazila of Satkhira district, where the terrible impact of salt water constantly makes people's lives miserable, CEDIO Youth Team, a youth volunteer organization, has always tried to be by people's side.
In every disaster, cyclone, tidal wave or natural crisis, we have rushed to people. When there is only salt water around, we have tried to deliver safe drinking water, to bring a little smile of relief to people's faces.
We are presenting these small initiatives, struggles and stories of love through these pictures today.
We believe,
If we work together, the people of the coast will also get the assurance of safe water.
20/03/2026
ঈদ মোবারক
15/03/2026
বিফোরআরএল প্রকল্পের আওতায় ১৪–১৫ মার্চ ২০২৬ তারিখে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিডিও’র নির্বাহী পরিচালক জনাব গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জামান কনক। এছাড়াও উপস্থিত ছিলেন সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার জনাব মোঃ সারোয়ার হোসেন,জনাব স্মরণ কুমার চৌহান, সিএনআরএস-এর সাইট অফিসার জনাব তৌহিদ হাসান এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. কামরুল হাসান, প্রফেসর, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জনাব মোঃ ফজলুল হক, ফরেস্ট রেঞ্জার, নীলডুমুর এরিয়া। এছাড়া বিভিন্ন ইউনিয়নের যুব প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম দিনের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্বের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং যুবসমাজকে বিলুপ্তপ্রায় প্রাণী ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবরা জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করে নিজ নিজ এলাকায় সংরক্ষণ কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।পরবর্তীতে স্মরণ কুমার চৌহান যুবদের উদ্দেশ্যে জীববৈচিত্র্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এরপর ফরেস্ট রেঞ্জার জনাব মোঃ ফজলুল হক বন্যপ্রাণী কী, তাদের বিভিন্ন প্রজাতি ও শ্রেণিবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বন বিভাগের দৃষ্টিকোণ থেকে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
রিসোর্স পারসন প্রফেসর ড. কামরুল হাসান প্রশিক্ষণে উপস্থিত যুবদের নিয়ে একটি প্রি-ট্রেনিং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তাদের পূর্ববর্তী জ্ঞান যাচাই করেন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ব্যাঙ, সাপ, পাখি এবং অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্য ও শ্রেণিবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও নিশাচর প্রাণীর শ্রেণিবিন্যাস ও তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এভাবেই প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়।
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী যুবদের নিয়ে ফিল্ড পর্যায়ে একটি ফিল্ড ভিজিট পরিচালনা করা হয়। এ সময় ধানখালী খালের পাশের একটি বাগান এলাকায় পাখি ও অন্যান্য প্রাণীর উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যুবরা বিভিন্ন প্রজাতির পাখি শনাক্ত করে তাদের নাম অনুযায়ী টালি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে। এছাড়া বাদুড়ের আবাসস্থল পর্যবেক্ষণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছপালা সম্পর্কেও তথ্য সংগ্রহ করে নোট আকারে লিপিবদ্ধ করা হয়।ফিল্ড ভিজিট শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার জীববৈচিত্র্যের আনুপাতিক হার নির্ধারণ করা হয়। বিশ্লেষণে দেখা যায় যে, উক্ত এলাকায় জীববৈচিত্র্যের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে পোস্ট-ট্রেনিং পরীক্ষার আয়োজন করা হয় এবং পরীক্ষার ফলাফলে দেখা যায় যে, যুবরা প্রশিক্ষণের বিষয়বস্তু ভালোভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছে।
প্রশিক্ষণের শেষ পর্বে সিডিও’র নির্বাহী পরিচালক যুবদের কাছে এই দুই দিনের প্রশিক্ষণ থেকে তাদের শেখা বিষয়গুলো নিয়ে মতামত জানতে চান। এ সময় অংশগ্রহণকারী তামিম তার বক্তব্যে বলেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক জ্ঞান লাভ করেছেন। আগে তিনি জীববৈচিত্র্য বিষয়ে তেমনভাবে চিন্তা করতেন না, কিন্তু এখন বিভিন্ন প্রাণী দেখলে তাদের প্রজাতি, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ভাবতে পারবেন। তিনি এ ধরনের কার্যক্রম আয়োজনের জন্য সিডিওকে ধন্যবাদ জানান।
পরিশেষে সিডিও’র নির্বাহী পরিচালক যুবদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |