পাটকেলঘাটা সিদ্দীকিয়া কওমিয়া মাদ্রাসা-Patkelghata Siddikia Madrsa,Satkhira
Patkelghata Siddikia Madrasa is a historical well reputed Islamic Education Center. Established: 1958 (Eng).
It is situated beside Kopotakko River at Patkelghata Bazar, Satkhira, Bangladesh.
01/09/2024
ঢাকা ভার্সিটিতে অনুষ্ঠিত একটি সেমিনারে বাইরে দাঁড়িয়ে আছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
নতুন বাংলাদেশ বুঝতে হলে এই ছবির প্রভাবটা বুঝা লাগবে। আজ থেকে ২ মাস আগেও এভাবে একটি সেমিনারে মাদ্রাসার শিক্ষার্থীরা সাহস নিয়ে যেতে পারতো না। ভয়, আতঙ্ক কাজ করতো।
একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সহজে 'ছাত্র' হয়ে ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারে না। তাকে আলিয়ায়, কলেজে পড়ে সার্টিফিকেট নিয়ে আসতে হয়।
আমি নতুন বাংলাদেশে আশা করবো এই অবরুদ্ধ পথ খোলা হোক। কওমি মাদ্রাসার একটি গ্রেডকে HSC সমমান করে এমনভাবে তৈরি করা হোক, যার ফলে এতোটুকু পাশ করে অনেকেই দেশের-বিদেশের ভার্সিটিতে ভর্তি হতে পারে।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ রাষ্ট্রের যে বৈষম্য, সেই বৈষম্য দূর হোক।
যারা আলেম হবেন, খেদমত করবেন, তারা সারাজীবন হয়তো মাদ্রাসায়ই কাটাবেন; ভার্সিটিতে ভর্তি হতে চাইবেন না। তাদের না চাওয়াটার যেমন সুযোগ থাকা দরকার, তেমনি যারা চায়, তাদেরকেও সেই সুযোগ দিতে হবে।
বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে স্বাভাবিক প্রক্রিয়া আছে, সেটায় অংশ নেবার অধিকার জেনারেল শিক্ষিতদের যেমন আছে, তেমনি আছে মাদ্রাসার শিক্ষার্থীদেরও।
এই প্রক্রিয়া যদি বাস্তবায়ন হয়, আমি চাইবো পরবর্তী প্রজন্ম HSC এর আগ পর্যন্ত মাদ্রাসায় পড়বে; অতঃপর সে নির্ধারণ করবে যে 'আলেম' (নেশা-পেশা) হবে নাকি সিভিল সার্ভিসে যাবার জন্য ভার্সিটিতে ভর্তি হবে।
নামমাত্র স্বীকৃতির মুলো না ঝুলিয়ে মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রের উচিত একনলেজ করা, তারাও রাষ্ট্রের স্টেইকহোল্ডার, সেই অধিকার নিশ্চিত করা।
রাসূলুল্লাহ (সাঃ) মুমিন ও মুনাফিকের পরিচয় দিয়ে বলেছেন- চারটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুনাফিক। আর যার মধ্যে কোনো একটা পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের একটি বৈশিষ্ট্য পাওয়া গেল, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। সেই বিষয়গুলো এই যে, যখন তাকে বিশ্বাস করা হয় সে বিশ্বাস ভঙ্গ করে। যখন কথা বলে তো মিথ্যা বলে। যখন অঙ্গিকার করে তো অঙ্গিকার ভঙ্গ করে এবং যখন বিবাদ-বিসম্বাদে উপনীত হয় তখন অন্যায় পথ অবলম্বন করে।
{সহীহ বুখারী : ৩৪; সহীহ মুসলিম : ১০৬}
28/02/2024
19/02/2024
প্রাণের জামিয়াই আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার, বার্ষিক আজিমুশশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Satkhira
9400
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |