Nowabenki College

Nowabenki College

Share

Nowabenki College, Nowabenki, Shyamnagar, Satkhira

Photos from Nowabenki College's post 14/04/2026

** শুভ নববর্ষ -১৪৩৩ **
বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা।
সবাইকে বাংলা নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
আয়োজনে : নওয়াবেঁকী মহাবিদ্যালয়।

Photos from Nowabenki College's post 26/03/2026

নওয়াবেঁকী মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত সকাল ৯:০০ টার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‍্যালি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ সহ সকল শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রী
বৃন্দ।

Photos from Nowabenki College's post 21/02/2026

২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে কলেজের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, প্রভাতফেরি,
শহীদ দিবসের তাৎপর্য আলোচনা, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ জনাব জুলফিকার আল মেহেদী।
আরও উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সকল শিক্ষক, রোভার স্কাউট, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।

06/01/2026

এতদ্বারা নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের সকল বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তাদের নির্বাচনী পরীক্ষা প্রতিষ্ঠান নিধারিত তারিখ ও রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কোন বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েব সাইট ভিজিট করার জন্য বলা হলো।

Photos from Nowabenki College's post 16/12/2025

১৬ ডিসেম্বর " মহান বিজয় দিবস-২০২৫" উপলক্ষ্যে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে আয়োজিত সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র‍্যালি, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারি ও ছাত্র-ছাত্রী বৃন্দ। আলোচনা সভায়
গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
উক্ত অনুষ্ঠানটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, জনাব জুলফিকার আল মেহেদী।

Photos from Nowabenki College's post 14/12/2025

১৪ ডিসেম্বর "শহীদ বুদ্ধিজীবী দিবস" ২০২৫ উপলক্ষ্যে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারি। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের
গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
উক্ত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, জনাব জুলফিকার আল মেহেদী।

12/11/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব "মো:আব্দুস সাত্তার মোড়ল" মহোদয় এর মৃত্যুতে নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

16/10/2025

শ্যামনগর কেন্দ্রে HSC ফলাফলে নওয়াবেঁকী মহাবিদ্যালয় ১ম স্থানে

Photos from Nowabenki College's post 15/09/2025

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের খন্ডচিত্র🌹🌹

Photos from Nowabenki College's post 06/09/2025

নওয়াবেঁকী মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র "ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ)" উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও ওয়াজ মাহফিলে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উক্ত অনুষ্ঠানে শেষ নবী "হজরত মুহাম্মদ (সা.)" এর জন্ম ও জীবনী নিয়ে আলোচনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, জনাব মোঃ জুলফিকার আল মেহেদী।

14/04/2025

বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা- ১৪৩২
আয়োজনে: নওয়াবেঁকী মহাবিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Satkhira?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Satkhira
9450