H.M.S High School, Tala,Satkhira

H.M.S High School, Tala,Satkhira Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.M.S High School, Tala,Satkhira, School, Harharnagar, Tala, Satkhira.

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্...
27/04/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন সম্মানিত অতিথি হাছিবুর রহমান হাছিব স্যার ( Md Hasibur Rahaman )। তাঁর মূল্যবান উপস্থিতি ও উৎসাহমূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
H.M.S High School, Tala,Satkhira এর আয়োজনে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।
#বার্ষিক_ক্রীড়া #পুরস্কার_বিতরণ_২০২৬

🎓 বিদায় সংবর্ধনা – এসএসসি পরীক্ষার্থী ২০২৬ 🎓অত্র বিদ্যালয়ের -এর পক্ষ থেকে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্র...
16/04/2026

🎓 বিদায় সংবর্ধনা – এসএসসি পরীক্ষার্থী ২০২৬ 🎓

অত্র বিদ্যালয়ের -এর পক্ষ থেকে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিদ্যালয়ের এই প্রাঙ্গণে তোমাদের দীর্ঘদিনের পথচলা আজ এক নতুন অধ্যায়ে উপনীত হলো। এখানে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধ তোমাদের আগামী দিনের পথচলায় দিকনির্দেশনা দেবে—এই আমাদের প্রত্যাশা।

সম্মানিত শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় তোমরা আজ এই পর্যায়ে পৌঁছেছো। এখন সময় সাহসের সাথে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার।

তোমাদের প্রত্যেকের জন্য রইল আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা—তোমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশ ও জাতির গর্ব হয়ে ওঠো।

বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ।

👤এম এম মোবারক হোসেন
প্রধান শিক্ষক
এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়

✨ সাফল্যের পথে এগিয়ে যাও—এই কামনা রইল। ✨

২৬শে মার্চ — আমাদের গৌরব, আমাদের স্বাধীনতার দিন।শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের ...
26/03/2026

২৬শে মার্চ — আমাদের গৌরব, আমাদের স্বাধীনতার দিন।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ❤️
এই মহান দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ — দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করবো।
স্বাধীনতার চেতনায় এগিয়ে যাক নতুন প্রজন্ম ✨
সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মোঃ পারভেজ মাহমুদ পলাশ স্যার ( Md Parve...
26/02/2026

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মোঃ পারভেজ মাহমুদ পলাশ স্যার ( Md Parvez Mahmud Palash )–এর স্নেহধন্য কন্যা হিয়া মাহমুদ আয়শা (পুষ্প) ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
সে এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়, পরিবার ও শুভানুধ্যায়ীদের গর্বিত করেছে।
তার এই সাফল্য অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি, যেন সে দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। 🌸

18/02/2026
অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম স্যারের বড়ভাই, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠ...
29/01/2026

অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম স্যারের বড়ভাই, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাস্টার মোঃ আছাদুল হক গোলদার (৮৬) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন৷
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন🤲সাবেক তিন তিন বারের প্রধান মন্ত্রী ও আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আ...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন🤲
সাবেক তিন তিন বারের প্রধান মন্ত্রী ও আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা তার রুহের মাগফিরত কামনা করছি😢

25/10/2025

আজ শনিবার ২৫-১০-২০২৫ ইং
স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ভালো এবং
শ্রেণী কার্যকরম ঠিক মতো চলছে

৫২তম আন্ত স্কুল শীতকালীন সাতার প্রতিযোগিতা ২০২৫ এ তালা উপজেলার দলুয়া জোন ও তালা উপজেলা পেরিয়ে  সাতক্ষীরা জেলা চাম্পিয়...
13/10/2025

৫২তম আন্ত স্কুল শীতকালীন সাতার প্রতিযোগিতা ২০২৫ এ তালা উপজেলার দলুয়া জোন ও তালা উপজেলা পেরিয়ে সাতক্ষীরা জেলা চাম্পিয়ান হয়েছে আমাদের অত্র বিদ্যালয়ের কৃতি সন্তান মোঃ মেহেরাজ ইসলাম 🔥
পরবর্তী সাতক্ষীরা জেলার হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে সে যেন সুন্দর ভাবে লড়তে পারে সবাই সেই দোয়া রাখবেন।

৫২তম আন্ত স্কুল শীতকালীন সাতার প্রতিযোগিতা ২০২৫ এ তালা উপজেলার দলুয়া জোন পেরিয়ে তালা উপজেলা চাম্পিয়ান হয়েছে আমাদের অ...
25/09/2025

৫২তম আন্ত স্কুল শীতকালীন সাতার প্রতিযোগিতা ২০২৫ এ তালা উপজেলার দলুয়া জোন পেরিয়ে তালা উপজেলা চাম্পিয়ান হয়েছে আমাদের অত্র বিদ্যালয়ের কৃতি সন্তান মোঃ মেহেরাজ ইসলাম 🔥
পরবর্তী সাতক্ষীরা জেলার খেলায় সে যেন তালা উপজেলার হয়ে সুন্দর ভাবে লড়তে পারে তার জন্য সবাই দোয়া রাখবেন।

৫২তম আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এতালা উপজেলার দলুয়া জোন এ  দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ট্রাইব্রেকার-এ জয...
21/09/2025

৫২তম আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এ
তালা উপজেলার দলুয়া জোন এ দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ট্রাইব্রেকার-এ জয় লাভ করে ফাইনালে ঐতিহ্যবাহী এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয় 🔥

17/09/2025

দলুয়া জোনে আবার ও ৪-০ গোলে পার মাদ্রার বিপক্ষে এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের বিজয়।

Address

Harharnagar, Tala
Satkhira
9420

Telephone

+8801715713111

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.M.S High School, Tala,Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to H.M.S High School, Tala,Satkhira:

Shortcuts

Share

Category