Ashis24

Ashis24 Ashis24 page is made for education purposes. From this page, you will get the educational problematic solution with a video or document post. Happy Learning.

18/04/2022

এই ভিডিও তে সুদের হার নির্ণয় বেসিক ও শর্টকার্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে।

18/04/2022

📗📗 নবম-দশম শ্রেণির নতুন বাংলা ব্যাকরণ বইয়ের তথ্য অনুযায়ী–

► ভাষার জগতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ;
পূর্বের বইয়ে ছিলো: চতুর্থ।

► স্পর্শ ধ্বনি ২০টি; পূর্বের বইয়ে ছিলো: ২৫টি

► উষ্মধ্বনি ৩টি (শ, স, হ); পূর্বের বইয়ে ছিলো: ৪টি (শ, স, ষ, হ)।

► সমাস ৪ প্রকার;
পূর্বের বইয়ে ছিলো: ৬ প্রকার
( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ)।

► উৎস অনুযায়ী বাংলা শব্দ ৪ প্রকার: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি; পূর্বের বইয়ে ছিলো ৫ প্রকার: তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।

► পদ মোট ৮ প্রকার;
পূর্বের বইয়ে ছিলো: ৫ প্রকার

► সর্বনাম ৯ শ্রেণিতে বিভক্ত; পূর্বের বইয়ে ছিলো: ১০ শ্রেণি।

► বিভক্তি ৩ প্রকার; পূর্বের বইয়ে ছিলো: ৭ প্রকার

► বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বের বইয়ে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)

► ভবিষ্যৎ কাল: ৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ); পূর্বের বইয়ে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)

► কারক ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বের বইয়ে ছিলো: (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)

► যতিচিহ্ন:
বর্তমানে ১৪টি; পূর্বের বইয়ে ছিলো: ১২টি।

সৌজন্যে: বাংলা ভাষার ব্যাকরণ।

18/04/2022

#প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম!

১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ।
২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু।
৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া।
৪. প্রমথ চৌধুরী- বীরবল।
৫. সমরেশ বসু- কালকূট।
৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ।
৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত।
৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ।
৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।
১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।
১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী।
১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।
১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান।
১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ।
১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।
একরকম আরো পোস্ট রেগুলার পেতে আমার সাথে এড হয়ে যান ফেইসবুকে।
১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত।
১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা।
১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা।
২০. রাজশেখর বসু- পরশুরাম।

Address

Old Satkhira (in Front Of Satkhira Central Zilla Temple)

Alerts

Be the first to know and let us send you an email when Ashis24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share