Town Sripur S.C High school Family

Town Sripur S.C High school Family it,s the UN - Official page of Town Sripur S.C High School.To get up date of your favowrite School like & Fllow the page.

17/01/2024
16/01/2024

নতুন শিক্ষাক্রম নিয়ে দেশ টিভিকে দেওয়া Kamrul Hassan Mamun স্যারের একটা ছোট সাক্ষাৎকার....
ধন্যবাদ স্যর খুবই সুন্দর ভাবে সত্যটি তুলে ধরার জন্য।

সারা দেশে ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।নিবন্ধন কর এখনই, https://ww...
02/09/2023

সারা দেশে ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।নিবন্ধন কর এখনই, https://www.gpa5reception.com/

বনবিবির থান বা বটতলা : অবস্থান : দেবহাটা, সাতক্ষীরা।সংক্ষিপ্ত পরিচিতি :বনবিবির থান বা বটতলা এর বয়স আনুমানিক তিন’শ বছরেরও...
08/12/2022

বনবিবির থান বা বটতলা :

অবস্থান : দেবহাটা, সাতক্ষীরা।

সংক্ষিপ্ত পরিচিতি :বনবিবির থান বা বটতলা এর বয়স আনুমানিক তিন’শ বছরেরও উপরে।মালিক বর্তমানে কিঙ্কর বাবু।কিন্তুু সাধারণের জন্য উন্মুক্ত।প্র‍তি বছর পহেলা পৌষ এখানে বনবিবির পূজা- মানত ও মেলা হয়।বটবৃক্ষটি এক একর জমি জুড়ে অবস্থিত।কথিত আছে, এই গাছে কেউ জুতা পায়ে বা অপবিত্র‍ অবস্থায় উঠলে তার ক্ষতি হয়।গৌতম ঘোষের " শঙ্খচিল " চলচিত্র‍ের একটা বড় অংশের শুটিং এখানেই হয়েছিল। জায়গাটির গাম্ভীর্য একটা গুহার গাম্ভীর্যের মতো।

তথ্য সূত্র‍ : বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ গ্র‍ন্থমালা, সাতক্ষীরা।পৃ - ৩৮ - ৩৯।
আলোক চিত্র‍ : সংগৃহিত।

30/04/2022

আম পরিচিতি

01/04/2022

মা, মাটি ও মানুষকে ভালবাসুন, মানবতার জয় হোক।

30/10/2021

ধন্যবাদ কেয়া কসমেটিক্স লিমিটেড এবং ইত্যাদিকে। আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা দ্বীপ ইউনিয়ন গাবুরাতে পানি সংরক্ষণ করে রাখার জন্য ৩২টি পানির ট্যাঙ্কি বাঘ বিধবা,অসহায়, অস্বচ্ছল মানুষের মধ্যে প্রদান করা হয়েছে। এই ট্যাঙ্কিগুলো দেওয়ার কারণে এখান মানুষেরা বৃষ্টির পানি সংগ্রহ করে সারা বছর খেতে পারবে।আপনারা বিস্তারিত ইত্যাদি সোনারগাঁও পর্ব ২৯অক্টোবরের তারিখে তুলে ধরা হয়েছে।

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ সাতক্ষীরা জেলার পক্ষ অনেক অনেক শুভ কামনা রইলো।

তারিক ইসলাম।
অফিস ও প্র‍কাশনা সম্পাদক,
কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা।

স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে স্বাস্...
16/10/2021

স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। এটা খুবই আনন্দের খবর। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

তিনি আরও বলেন, মানিকগঞ্জে যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা জানান।

15/10/2021

শতধা-বিভক্ত একটি সমাজকে অত্যাধুনিক গণতন্ত্রের সমতা-ভিত্তিক সমাজে ঐক্যবদ্ধ করার কী অসাধারণ উদাত্ত আহবান ইসলামের।
ধর্ম নিয়ে যারা আজ অতি বাড়াবাড়ি করছে তাদের কাছে জানতে চাই, ধর্ম কি নৈরাজ্য সৃষ্টির নাম, ধর্মের নাম কি রক্তপাত? মোটেও তা নয়, ধর্ম শান্তির নাম।

ইসলাম সব ধর্মের উপাসনালয়কে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখারও নির্দেশ দিয়েছে এবং কারো উপাসনালয়ে হামলা চালানোকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। শুধু তা-ই নয় বরং অমুসলিমরা যেসবের উপাসনা করে সেগুলোকে গালমন্দ করতেও আল্লাহপাক বারণ করেছেন।

পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন- ‘আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাস্যরূপে ডাকে তোমরা তাদের গালমন্দ করো না। নতুবা তারা শত্রুতাবশত না জেনে আল্লাহকেই গালমন্দ করবে’ (সুরা আন আম: ১০৮)।

Address

Townsripur
Satkhira
9430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Town Sripur S.C High school Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category