বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Satkania
  • বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা

বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা, Religious school, এম. রহমান প্লাজা (২য় তলা), মাদ্রাসা রোড সংলগ্ন, বাজালিয়া, বোমাংহাট, সাতকানিয়া চট্টগ্রাম, Satkania.

বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা।
হিফজ,নূরানী ও কিতাব বিভাগসহ একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

📍 ঠিকানা: এম রহমান প্লাজা (২য় তলা), মাদ্রাসা রোড সংলগ্ন, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম
📞 যোগাযোগ: 01603-922360 | 01849-727209

24/07/2026
ইদানিং মাদ্রাসার চাকরি ছেড়ে তরুণ শিক্ষকরা কেন ব্যবসায় নামছে?কিছুদিন ধরে লক্ষ্য করছি একের পর এক তরুণ, শিক্ষিত, পরিশ্রমী...
07/10/2025

ইদানিং মাদ্রাসার চাকরি ছেড়ে তরুণ শিক্ষকরা কেন ব্যবসায় নামছে?

কিছুদিন ধরে লক্ষ্য করছি একের পর এক তরুণ, শিক্ষিত, পরিশ্রমী মাদ্রাসা শিক্ষকরা তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ অনলাইন ব্যবসায় নামছেন, কেউ আবার ভিন্ন কিছু করছেন। অনেকে ভাবেন, হয়তো তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কিন্তু বাস্তবে বিষয়টা একদমই তা নয়।
অনেকের সাথে কথা বলে যা বোঝা যায় এই সিদ্ধান্তটা অনেকটা বাধ্য হয়েই সবাই নেয়।

বেতনের বাস্তবতা।
আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসায় একজন উস্তাদের মাসিক বেতন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা হয় । এখন প্রশ্ন হচ্ছে এই টাকায় একজন শিক্ষক পরিবার চালাবেন কীভাবে?
চাল-ডাল, গ্যাস, বিদ্যুৎ,ওষুধ ,সবকিছুর দাম এখন আকাশছোঁয়া। এরকম সময়ে ১৫ হাজার টাকা দিয়ে সংসার চালানো মানেই প্রতিদিন নতুন করে চিন্তার বোঝা কাঁধে তোলা।
তার উপর অনেক মাদ্রাসায় আবার মাস শেষে বেতন সময়মতো দেয় না। দুই-তিন মাস বকেয়া থাকে। অথচ মাদ্রাসার মুহতামিম সাহেবরা ঠিকই দামী গাড়িতে উঠানামা করেন, প্রভাবশালী মহলে উপস্থিত থাকেন। কিন্তু উস্তাদের প্রাপ্য টাকাটা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।

#ছুটির সীমাবদ্ধতা।
অনেক মাদ্রাসায় প্রতি দুই সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ছোট্ট একটা ছুটি থাকে। কেউ অসুস্থ হলেও, পারিবারিক সমস্যা হলেও সহজে ছুটি পাওয়া যায় না। যেন শিক্ষক মানুষ নয়, যন্ত্র। আবার অনেক মাদ্রাসায় এরকম আছে যে শিক্ষকরা মাদ্রাসার আশেপাশে বাসাও নিতে পারবে না,অলটাইম মাদ্রাসাতেই থাকতে হবে।

উস্তাদদের মূল্যায়নের অভাব।
সবচেয়ে বেদনাদায়ক বিষয়টা এখানে।
একজন ছাত্রকে মাদ্রাসা কর্তৃপক্ষ যতটা সম্মান, যতটা গুরুত্ব দেয়, একজন উস্তাদকে তার অর্ধেকটাও দেয় না।
অনেক সময় ছাত্র বা গার্ডিয়ানের সামনে উস্তাদকে অপমান করা হয়, হেয় করা হয়। যাদের হাত ধরে একটি প্রজন্ম ইসলাম শেখে, সেই মানুষগুলোকেই অসম্মান করা হয় তুচ্ছ বিষয় নিয়ে।
ফলাফল হিসেবে উস্তাদরা মন ভেঙে ফেলছেন, আত্মসম্মান হারাচ্ছেন, তারপর ভাবছেন, এই জীবনে অন্তত নিজের পরিবারটা তো একটু স্বস্তিতে রাখি।
এভাবেই

আলহামদুলিল্লাহ,আজকের বিশেষ মুহূর্ত!📖 বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা-তে আজ অনুষ্ঠিত হলো হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্...
06/08/2025

আলহামদুলিল্লাহ,
আজকের বিশেষ মুহূর্ত!
📖 বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা-তে আজ অনুষ্ঠিত হলো হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠান।
আলহামদুলিল্লাহ! আমাদের কুরআনের ফুলেরা তাদের মেহনত ও নিষ্ঠার ফলাফল পেয়েছে।
দোয়া করবেন, যেন তারা কুরআনের সাথেই জীবন গঠন করতে পারে।

Address

এম. রহমান প্লাজা (২য় তলা), মাদ্রাসা রোড সংলগ্ন, বাজালিয়া, বোমাংহাট, সাতকানিয়া চট্টগ্রাম
Satkania
4388

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজালিয়া নুরুল কুরআন মডেল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share