Sarishabari R.D.M Model Pilot High School
- Home
- Bangladesh
- Sarishabari
- Sarishabari R.D.M Model Pilot High School
This Is The Official page Of Sarishabari R.D.M. Model Pilot High School.
Address
Shimla Bazar
Sarishabari
2050
Opening Hours
| Monday | 09:30 - 01:00 |
| Tuesday | 09:30 - 01:00 |
| Wednesday | 09:30 - 01:00 |
| Thursday | 09:30 - 01:00 |
| Saturday | 09:30 - 01:00 |
| Sunday | 09:30 - 01:00 |
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Sarishabari R.D.M Model Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The School
Send a message to Sarishabari R.D.M Model Pilot High School:
Shortcuts
Category
স্কুল সম্পর্কিত তথ্য
সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় টাংগাইল জেলার সন্তোষের জমিদার মহারাণী রানী দিনমণি চৌধুরানী প্রতিষ্ঠা করেন । ১৯০০ সনে মাইনর এবং ১৯২০ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি লাভ করে । ১৯২৫ সালে ১ম প্রবেশিকা পরীক্ষায় ১২ জন ছাত্র অংশগ্রহণ করে । ১২ জন ছাত্রের মধ্যে ৭ জন ১ম বিভাগ ৪ জন ২য় বিভাগ ১ জন তৃতীয় বিভাগ পেয়ে শতভাগ পাশ করেন । ২০১৯ পর্যন্ত ৯৬টি ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে । মোট ছাত্র ৭০৩৯, পরীক্ষার্থী ৫৯১৬, পাস করেছে ৩৯১২, ১ম বিভাগ ১৫৫৫, গড় পাসের হার ৬৬.১৩ ভাগ ।
১৯৬৯ সালের গণঅভ্যূথানে অত্র বিদ্যালয়ের ছাত্ররা সক্রিয় অংশ গ্রহণ করেন। ১৯৭০ সালের নির্বাচনে অত্র বিদ্যালয়ের ছাত্ররা ব্যাপক সহযোগিতা করেন । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিদ্যালয়ের ছাত্র জনাব এম.এ, লতিফ , প্রা: চেয়ারম্যান, জনাব গিয়াস উদ্দিন পাঠান বর্তমান উপজলো চেয়ারম্যান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোফাজল হোসেন সহ ২৫ জন ছাত্র সক্রিয় অংশগ্রহণ করেন ।
অত্র বিদ্যালয়ের ৪ জন ছাত্র মুক্তিযুদ্ধের সংগঠক তারা হলেন (১) মরহুম জনাব আ : মালেক সাহেব প্রাক্তন এম.পি (২) মরহুম জনাব আ: গণি সরকার, সাবেক সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামীলীগ, সরিষাবাড়ী উপজেলা শাখা, (৩) মরহুম জনাব আ : মজিদ (প্রাক্তন চেয়ারম্যান) (৪) মরহুম জনাব ওয়াসিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামীলীগ, সরিষাবাড়ী উপজেলা শাখা । জনাব আব্দুল মালেক সাহেব ১৯৭০ ও ১৯৭৩ এর মাননীয় সাংসদ । জনাব আ : মালেক সাহেব অত্র বিদ্যালয়ে দীর্ঘ ৪৮ বছর ম্যানেজিং সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে প্রাক্তন ছাত্রদের অবস্থান জনাব ড: মো : জাফর উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রাণালয়, (১৯৭৭ ব্যাচ) , জনাব ড. মো : আলাউদ্দিন ভিসি-মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৭০ ব্যাচ) জনাব ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান ভিসি, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (১৯৭১ ব্যাচ) , জনাব মুহম্মদ সামাদ (প্রো. ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৭৩ ব্যাচ) । ড. মো: আব্দুল হাই , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ডা. মাহফুজুর রহমান এম.আর. সিপি, আয়ারল্যান্ড অবস্থানরত, এস.এস.সিতে ১৬তম এবং এইচ.এস.সিতে ১১তম স্থান অধিকার করেন । মো : মাজহারুল ইসলাম, মহাপরিচালক, বিএডিসি ।