28/08/2026
২৭ আগষ্ট, ২০২৬।
' একটি গাছ, একটি ভবিষ্যৎ '
“আজকের একটি ছোট্ট উদ্যোগই হতে পারে আগামীর নির্মল পৃথিবীর ভিত্তি।”
প্রকৃতিকে ভালোবাসা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই যুব রেড ক্রিসেন্ট সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বাস্তবায়িত হলো পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি “সবুজের অঙ্গীকার”।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১৭টি ঔষধি, ফুলজ ও ফলজ গাছ রোপণ করা হয়। এর মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে ৩টি গাছ বিদ্যালয়ের ৩ জন দপ্তরির প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাঁদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাদের প্রতিদিনের নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতীকী উদ্যোগ আমাদের কর্মসূচিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ শুধু কর্মসূচির সফলতাই নিশ্চিত করেনি; বরং তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের চেতনাও জাগ্রত করেছে।
“একটি গাছ মানে শুধু একটি গাছ নয়—
এটি নির্মল বাতাসের প্রতিশ্রুতি,
সবুজ ভবিষ্যতের প্রত্যয়।”
আজ আমরা যে গাছগুলো রোপণ করেছি, হয়তো আগামী দিনে আমরা তাদের বিশাল বৃক্ষে পরিণত হতে দেখব। সেই বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম অনুভব করবে—একদিন কিছু মানুষ সবুজ পৃথিবীর স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছিল।
সবুজের অঙ্গীকার হোক সবার অঙ্গীকার।
গাছ লাগাই, প্রকৃতি বাঁচাই—আগামীর পৃথিবী সবুজ করে গড়ি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন
সান্তাহার বনমালী -পরমেশ্বর (বি.পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার স্যার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন তালুকদার স্যার, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কামরুজ্জামান স্যার, সহকারী শিক্ষক অশুক কুমার স্যার, মোঃ মাহাফিজুর রহমান মুকুল স্যার, তুষার কান্তি স্যার, উম্মে সালওয়া ম্যাডাম , ইসমত আরা ম্যাডাম সহ সম্মানিত শিক্ষকমণ্ডলী।
এছাড়াও উপস্থিত ছিলেন
দলনেতা রুহান আহমেদ সাদী, যুব কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ ৮ জন যুব সদস্য।
উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র।।