Bismillah Social Service

Bismillah Social Service Bismillah Social Service

22/05/2025

পবিত্র কুরবানী ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার রয়েছে গভীর তাৎপর্য, ইতিহাস ও বিশেষ ফজিলত।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে বিশদ আলোচনা হতে যাচ্ছে Virtual Quran Academy এর মাসিক তালিম ক্লাসে।

আলোচ্য বিষয়: কুরবানীর ইতিহাস, ফজিলত ও বিধি-বিধান।

সময়: ২৩ মে রোজ শুক্রবার ( আগামীকাল) সন্ধ্যা ৭:২০ মিনিট থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

আলোচক:
মুফতী জিল্লুর রহমান হাফিযাহুল্লাহ।
মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ লি ইসলাহিল উম্মাহ, নীলফামারী।
শিক্ষক, ভার্চুয়াল কোরআন একাডেমী।

এই আলোচনায় আপনি জানতে পারবেন:

• কুরবানীর ইতিহাস ও ইবরাহিম (আঃ) এর ত্যাগের কাহিনী
• কুরবানীর প্রকৃত ফজিলত ও উপকারিতা
• ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরবানীর বিধি-বিধান
• বর্তমান প্রেক্ষাপটে কুরবানীর করণীয় ও বর্জনীয়

বিঃদ্রঃ তালিমে জয়েন করতে নিম্নে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে থাকুন। সময় মত তালিমের লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ 👇👇👇
https://m.me/j/AbbbTyjkdAnUdj_5/

আমাদের সঙ্গে যোগাযোগ করতে মেসেজ করুন, ফলো দিয়ে সাথেই থাকুন 👇👇👇
পেইজ...https://www.facebook.com/virtualquranacademybd?mibextid=ZbWKwL

ফেসবুক গ্ৰুপ...👇👇👇 https://m.facebook.com/groups/virtualquranacademy.bd/?ref=share&mibextid=NSMWBT

যদি কারো কুরবানীর মাসআলা মাসায়েল সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে পেইজে মেসেজ করুন।


#কুরবানীর_ফজিলত
#ইসলামী_আলোচনা



#কুরবানীর_ইতিহাস


#ঈদুলআযহা


#সুন্নাহ
#আহকাম
#মুহাদ্দিস
#ইসলামিক_শিক্ষা

ছবিটা আমার ঘরের জানালা থেকে তোলা। যে-ভবনটায় তিন বছর ধরে থাকছি, সেটা একটা গোরস্তানের সাথে লাগোয়া। গোরস্তানে কখনও নতুন ভবন...
31/07/2024

ছবিটা আমার ঘরের জানালা থেকে তোলা। যে-ভবনটায় তিন বছর ধরে থাকছি, সেটা একটা গোরস্তানের সাথে লাগোয়া। গোরস্তানে কখনও নতুন ভবন উঠবে না, ফলে প্রচুর আলো-বাতাস পাব-এই আশায়ই এখানে বাসা নিয়েছিলাম। গোরস্তানে পাঁচতলা-সমান উঁচু দুটো গাছ ছিল। বজ্রপাত হওয়ায় কর্তৃপক্ষ একটা গাছ পুরোপুরি কেটে ফেলেছে, আরেকটার ডালপালা ছেঁটে দিয়েছে। এককালে গাছ দুটোয় সন্ধ্যায়-ভোরে অসংখ্য টুনটুনি-চড়ুই কিচিরমিচির করত।

এই কিচিরমিচির শোনাও ছিল এই বাসা ভাড়া নেওয়ার আরেক কারণ। আশা পূরণ হয়েছে; গোরস্তানে কোনো ভবন ওঠেনি, আলো—বাতাসের ন্যায্য হিস্যা পাচ্ছি। এই আলো, এই বাতাস কেউ লুটপাট করে বিদেশে পাচার করছে না। এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকে এখানে কবর দেওয়া হয়— মাসে গড়ে দু-একজন। তিন বছরে যত লোককে কবর দেওয়া হয়েছে, ফিরে তাকাইনি; গা-সওয়া হয়ে গেছে। কোনো মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হলে গার্ড অব অনার দেওয়া হয়, বিউগলের শব্দ শুনে তখন তাকাই; গার্ড অব অনারের পুরো প্রক্রিয়া দেখি।

কিন্তু শনিবার এখানে কবর দেওয়া হয়েছে চলমান আন্দোলনে যাত্রাবাড়িতে নিহত হওয়া এক তরুণকে, বয়স চব্বিশ-পঁচিশ। মরদেহ কয়েক মিনিটের মধ্যে কবরে রেখে আতঙ্কিত স্বজনরা চলে গেছে। কবরে রাখার প্রাক্কালে এক-দেড় মিনিটের জন্য মুখমণ্ডল দেখানো হয়েছিল, মুখমণ্ডলজুড়ে ছিল ছোট-ছোট বরফকুচি। ছেলেটার মা ছাড়া আর কেউ কান্নাকাটি করেনি। সেই কান্নাও ছিল চাপা, মাপা এবং স্বল্পস্থায়ী।ওর সমবয়সী সবার মুখ ছিল শক্ত।চোখে পানি ছিল না একজনেরও, চোখ ঠিকরে আগুন বেরোচ্ছিল; এই চোখগুলো ছিল 'যে-জলে আগুন জ্বলে' কথাটার সার্থক প্রতিচ্ছবি!

শোয়া থেকে উঠে বসে সেরেফ বাঁয়ে তাকালেই কবরটা চোখে পড়ে। অন্যান্য কবরের দিকে আলাদাভাবে কখনও তাকানো হয়নি। কিন্তু এই কাঁচা কবরটার দিকে তাকানো হয়ে গেছে অসংখ্যবার। রাতে দেখি, ভোরে দেখি; বৃষ্টির সময়ে দেখি, বৃষ্টি থামার পরে দেখি; ইচ্ছে করে দেখি, অনিচ্ছা সত্ত্বেও দেখি; দেখতে থাকি, দেখতে থাকি!

আহা জীবন! ইতিহাসের বাঁকবদল করে ফেলা আন্দোলনে অংশগ্রহণকারী একজনের মরদেহ থেকে কয়েক ফুট দূরত্বে একই সমান্তরালে শুচ্ছি-ঘুমাচ্ছি-জাগছি, জাগছি-ঘুমাচ্ছি-শুচ্ছি— ব্যাপারটা হজম করতে-করতে অনুভূতিশূন্য হয়ে পড়ছি!

আখতারুজ্জামান আজাদ

ঈদের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।ঈদ মুবারক। ❤️❤️❤️
17/06/2024

ঈদের মহিমায় উদ্ভাসিত
হোক আপনার জীবন।

ঈদ মুবারক।
❤️❤️❤️

কুরআন পড়ুন, সুন্দর জীবন গড়ুন 🥰🥰💖
25/04/2024

কুরআন পড়ুন, সুন্দর জীবন গড়ুন 🥰🥰💖

"বিশুদ্ধ কুরআন পাঠ শিখুন ঘরে বসে "
অনলাইনে ঘরে বসে তাজবিদসহ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখুন Virtual Quran Academy এর সাথে যুক্ত হয়ে।

✅ছেলেদের জন্য ছেলে শিক্ষক ক্লাস নিবেন এবং মেয়েদের জন্য মেয়ে শিক্ষিকা ক্লাস নিবেন ইনশাআল্লাহ ।

যারা একেবারেই কোরআন রিডিং পড়তে পারেন না, বা আগে পারতেন, এখন ভুলে গিয়েছেন, বা ভুল-শুদ্ধ হচ্ছে কিনা, নিজেই নির্ণয় করতে পারছেন না, তাদের জন্য এই কোর্সটি খুবই কার্যকারী ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।

** কোর্স শুরু - ইংরেজি মে মাসের ১ তারিখ থেকে ইনশাআল্লাহ।

** ক্লাস সংখ্যা - আনলিমিটেড

✅ কোর্সের মেয়াদ - যাদের বয়স ১২ বছরের উপরে তাদের জন্য ৩ মাস ইনশাআল্লাহ।

✅ যাদের বয়স ১২ বছরে নিচে তাদের জন্য ৪/৫ মাস ইনশাআল্লাহ।

** কোর্স ফি - 1️⃣ ব্যাচে মাসিক মাত্র ১৫০ টাকা।
2️⃣ প্রাইভেট ৪০ মিনিট ৫০০ টাকা।
3️⃣ প্রাইভেট ১ ঘন্টা ৭০০ টাকা।

**ক্লাস টাইম......
ছেলেদের ব্যাচঃ~~~~~~~~~
১ম ব্যাচ সকাল ৭ টা থেকে ৮ টা পর্যন্ত
ইনশাআল্লাহ।
====================
মেয়েদের ব্যাচঃ~~~~~~~~~
১ম ব্যাচ ক্লাস টাইম রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ( এক ঘন্টা)
২য় ব্যাচ রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত

বিঃদ্রঃ এছাড়াও সুবিধামত সময় আমাদেরকে জানাতে পারবেন আমাদের সেই সময় সুযোগ হলে ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ।

** আপনি অথবা আপনার বাচ্চাকে যদি প্রাইভেট/আলাদা ভাবে পড়াইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সময় অনুযায়ী পড়ানো হবে ইনশাআল্লাহ এবং ৪০ মিনিট ক্লাস করানো হবে ইনশাআল্লাহ।
প্রাইভেট পড়ানোর বেতন আলাদা দিতে হবে মাসিক ৫০০/= টাকা।
** প্রাইভেট ওয়ান বাই ওয়ান ১ ঘন্টা ৭০০/=

**ক্লাস মাধ্যম-
Google Meet এ্যাপের মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস হবে।যার মাধ্যমে আপনি লাইভে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। এবং যে কোন প্রশ্ন সরাসরি উস্তায থেকে জেনে নিতে পারবেন।

**ক্লাস সিডিউল- সপ্তাহে ছয়দিন দিন (শনিবার থেকে বৃহস্পতিবার)( শুক্রবার ক্লাস বন্ধ থাকবে)
**কোর্সে যা শেখানো হবে -
*একদম শুরু আলিফ-বা-তা-সা থেকে শেখানো হবে
*তাজবিদ শেখানো হবে
*নিয়মিত মশক
*নামাজে জরুরি দোয়া সমূহ

**শিখন ফল -
*কোর্স শেষে কুরআনের যে কোন জায়গা থেকে বিশুদ্ধ তেলাওয়াতে সক্ষম হবেন। এবং নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হয় না।
*নামাজের ভেতরের দোয়া সমুহ বিশুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ।

** কোর্স সমন্বয়ক -
উস্তায মাওঃ মোঃ মাজেদুল ইসলাম
উস্তায মাওঃ মোঃ ইয়াহ্ইয়া মাহমুদ
উস্তায মাওঃ মোঃ এমরান হোসেন
হাফেজ মোঃ শরীফ সিয়াম
উস্তাদ মোঃ মুস্তাকিম মিয়া
উস্তাদ হাফেজ মোঃ ইমাম হাসান
=========================
উস্তাযা মোছাঃ সালমা আক্তার
উস্তাযা মোছাঃ সমপা খাতুন
উস্তাযা মোছাঃ আফিফা সুলতানা সুইটি
উস্তাযা মোছাঃ উম্মে জয়নব
উস্তাযা মোছাঃ সুরাইয়া আক্তার
উস্তাযা মোছাঃ দেলোয়ারা বেগম
উস্তাযা মোছাঃ উম্মে জয়নব তনিমা

*এছাড়াও আরো শিক্ষক শিক্ষিকা গন ক্লাস নিবেন ইনশাআল্লাহ।

**ভর্তি প্রক্রিয়া -
ভর্তি হতে আমাদের নাম্বারে ভর্তি ফি ১০০ টাকা পাঠিয়ে নিচে দেওয়া WhatsApp এ মেসেজ করুন অথবা এই পেইজে সরাসরি মেসেজ করুন।

👉 পেইজ m.me/virtualquranacademybd
👉 WhatsApp. Wa.me/8801722679122

✅ ভর্তি ফি পাঠাতে পারবেন উক্ত নং এ..
01722679122 (বিকাশ, নগদ)

✅ বা সরাসরি কথা বলতে পারেন নিচের নাম্বারে..
01722-679122

বিঃদ্রঃ কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ।

✅ বিস্তারিত পোস্ট এ উল্লেখ করা আছে অবশ্যই ভালোভাবে পড়ে তারপর মেসেজ করবেন।

14/03/2024

আলহামদুলিল্লাহ, পানির ট্যাংকি লোড।🙂

একেবারে ফ্রি দিলে নিবেন। কমোডের দাগ ভালো উঠে কোকাকোলায়। নিয়ে এসে ভালো করে কমোড পরিষ্কার করবেন।
14/03/2024

একেবারে ফ্রি দিলে নিবেন। কমোডের দাগ ভালো উঠে কোকাকোলায়। নিয়ে এসে ভালো করে কমোড পরিষ্কার করবেন।

Address

Santahar

Telephone

+8801571337531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Social Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bismillah Social Service:

Shortcuts

Share