সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসা

সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসা Sontoshpur Adarsha Dakhil Madrasha situated on Sandwip of Chittagong. It was established 1991.

It is renowed Madrasha of Sandwip.

سونتوشبور أدارشا داخيل مادراشا تقع على ساندويب من شيتاغونغ. تأسست ع

২৮ জানুয়ারী ২০২৬খ্রি:, রোজ: বুধবার , সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার ৩৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল সকলের প্রতি দ্বীনি দাওয়াত ...
27/01/2026

২৮ জানুয়ারী ২০২৬খ্রি:, রোজ: বুধবার ,
সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার
৩৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

14/05/2024

সদ্য দাখিল পাশ করা শিক্ষার্থীদের প্রতি শায়েখ আবুল কালাম আযাদ বাশার সাহেবের পরামর্শ-

এদিক- সেদিক দৌড়দৌড়ি না করে চোখ বন্ধ করে আলিমে ভর্তি হয়ে যাও। আলিম ১ম বর্ষ ও ২য় বর্ষ মিলে ক্লাসে সময় পাবে মাত্র দেড় বছরের মতো। অথচ এ অল্প সময়ের প্রস্তুতির উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ লেখা পড়ার গতিপথ।
তুমি যদি মাদ্রাসা ছেড়ে দিয়ে কলেজে ভর্তি হও, তাহলে সেখানকার নতুন পরিবেশ ও আবহ বুঝতে-বুঝতেই অনেকটা সময় চলে যাবে। উপরন্তু ওখানকার মেধাবীদের সাথে দৌড়ে সমানতালে এগুতে গিয়ে হয়রানও হয়ে যেতে পারো। এতে করে নিজের ভীতর হীনমন্যতা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আর মাদ্রাসায় ভর্তি হলে পূর্ব পরিচিত পথে দুর্বার গতিতে এগুতে পারবে। কম কষ্টে আলিমে ভালো ফলাফল করা সহজ হবে।

আলিম ক্লাসে জেনারেল সাবজেক্ট- এর সাথে সূরা নিসা থেকে সূরা তাওবাহ পর্যন্ত প্রায় ছয় পারা কুরআন অর্থ সহ সংক্ষিপ্ত তাফসির, মিশকাতুল মাসাবীহ'র কিতাবুল ইলম, কিতাবুস সালাত সহ বিভিন্ন বিষয়ে ১২শ- এর মতো হাদীছ পড়ার সুযোগ পাবে। সাথে আদব, ফিকহ, উসূলে ফিকহ, আদব, বালাগাত- মানতিক সহ আরো বিভিন্ন বিষয় তো আছেই। কলেজে গেলে এগুলো কিন্তু পুরোই মিস।

আচ্ছা, মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর যদি মদীনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল ইমাম, আল আজহার বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্বসেরা ইসলামি স্কলার হওয়ার সুযোগ থাকে, তাহলে মাদ্রাসা ছেড়ে কলেজে যাবে কোন দুঃখে?

শুধু রিযিক ও দুনিয়ার সম্মানের জন্য কুরআন- হাদিস পড়ার সুযোগ হাতছাড়া করবে? এটা করা কি ঠিক হবে?
রিযিক তো মায়ের পেটে থাকতেই নির্ধারিত হয়ে গেছে। এটা তো বাড়বেও না, কমবেও না। আমাদের কাজ শুধু চেষ্টা করে যাওয়া।
আমরা মাদ্রাসায় পড়ে কী, না খেয়ে আছি?? অর্থ- কড়ি কি আল্লাহ আমাদেরকেও কম দিয়েছেন? ছোট্ট এই জীবনে আর কত টাকাই বা দরকার? সব চেয়ে বড় দরকার তো দীনের পথে চলতে পারা। যেটা মাদ্রাসায় থাকলে সহজ হয়।

আর ইজ্জত-সম্মান? সে তো ড, মিজানুর রহমান আজহারীর দিকে তাকালেই দেখতে পাবে। এতটুকু বয়সে তিনি যে সম্মান পেয়েছেন, ঠিক এই বয়সে বাংলাদেশে কতজন এতটা সম্মান পেয়েছেন??
এটাও কিন্তু শুধু কুরআনের কারণে। সুতরাং -

হে কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা!
অযথা এদিক-সেদিক না গিয়ে, মাদ্রাসায় চলে আসো। আলিমে ভর্তি হয়ে ক্লাস শুরু করো।

সংগৃহীত

সন্দ্বীপে দাখিল পর্যায়ে সকল ক্ষেত্রে সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা আরও একধাপ এগিয়ে গেল। সকলের সার্বিক সহযোগিতা কামনা কর...
14/05/2024

সন্দ্বীপে দাখিল পর্যায়ে সকল ক্ষেত্রে সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা আরও একধাপ এগিয়ে গেল। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

একনজরে সন্দ্বীপের দাখিল মাদ্রাসার ফলাফল ২০২৪।
14/05/2024

একনজরে সন্দ্বীপের দাখিল মাদ্রাসার ফলাফল ২০২৪।

09/08/2023

মাদ্রাসা থেকে দাখিল পাশ করা একজন শিক্ষার্থী কেন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি না হয়ে মাদ্রাসায় আলীম শ্রেণিতে ভর্তি হবে.....!

০১. আলীম ও ইন্টারমেডিয়েটের সনদের মান সমান। সুতরাং মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর একজন শিক্ষার্থী ইচ্ছা করলে উচ্চ শিক্ষা মাদ্রাসা বা কলেজ উভয় জায়গায় করতে পারবে। কিন্তু কোন শিক্ষার্থী যদি দাখিল পাশের পর কলেজে চলে যায় তাহলে তার মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষার পথ বন্ধ হয়ে যাবে।

০২. মাদ্রাসা ও কলেজের পরিবেশ ভিন্ন। কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে দাখিল পাশ করে কলেজে ভর্তি হলে সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে তার অনেক সময় চলে যায়। যা তার জন্য কলেজ থেকে ভালো ফলাফল করার প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

০৩. মাদ্রাসা শিক্ষার খরচ কলেজেরে তুলনায় অনেক কম। যা শিক্ষার্থী ও তার অভিভাবকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না।

০৪. মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠ দিয়ে থাকেন। যার ফলে শিক্ষার্থীদের আলাদা প্রাইভেট পড়তে হয় না।

০৫. মাদ্রাসা ও কলেজের সাধারন বিষয় গুলো ( বাংলা, ইংরেজী, ICT) একই। উপরন্তু কোরআন, হাদীস, আরবী, ফিকাহ পড়ে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

০৬. মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়েই ভর্তি হওয়া যায়।

০৭. চাকুরির ক্ষেত্রে একজন মাদ্রাসা শিক্ষার্থী বিসিএস সহ মাদ্রাসার জন্য নির্ধারিত বিষয়গুলোতে চাকুরি করার সুযোগ রয়েছে। কিন্তু জেনারেল শিক্ষার্থীর জন্য মাদ্রাসার নির্ধারিত বিষয়ে চাকুরি করার সুযোগ নাই।

০৮. একজন মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসায় শিক্ষাগ্রহণের ফলে মসজিদের ইমাম,খতিব ও ওয়াজ মাহফিলে বক্তব্য দানের মাধ্যমে দায়ী ইলাল্লার কাজ করতে পারেন কিন্তু কলেজ শিক্ষার্থীদের এই সুযোগ নাই বললেই চলে।

০৯. মহান আল্লাহ তায়ালার বানী كنتم خير امة اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر ( তোমরাই সর্ব্বোত্তম জাতী তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেষ করার জন্য) ও রাসুল সা. এর হাদীস خيركم من تعلم القران و علمه (তোমাদের মধ্যে সে সর্ব্বোত্তম যে নিজে কোরআন শিখে ও অন্যকে শিক্ষা দেয়) এর আলোকে সর্ব্বোত্তম মানুষ হওয়ার সুযোগ রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যা জেনারেল শিক্ষার্থীদের জন্য প্রায় অসম্ভব।

১০. সর্বপোরি একজন মাদ্রাসায় উচ্চ শিক্ষা গ্রহনকারী শিক্ষার্থী ইলমে অহির জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতে প্রভুত কল্যাণ লাভের সুযোগ রয়েছে যা একজন জেনারেল শিক্ষার্থীর জন্য খুবই দুরুহ।

তাই মাদ্রাসা শিক্ষার্থীদের উচিত মাদ্রাসা থেকেই ভালভাবে জ্ঞান অর্জন করে নিজেকে ধন্যকরা। (কপি)

সন্তোষপুর আদর্শ মাদ্রাসার আলিম ক্লাসের শুভ উদ্ধোধন ও সবক অনুষ্টান ২০২৩।
17/01/2023

সন্তোষপুর আদর্শ মাদ্রাসার আলিম ক্লাসের শুভ উদ্ধোধন ও সবক অনুষ্টান ২০২৩।

আদর্শ মাদ্রাসা তথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!! ---সন্দ্বীপের প্রখ্য...
10/07/2021

আদর্শ মাদ্রাসা তথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!!
---
সন্দ্বীপের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসায় না পড়ানোর জন্য অভিভাবকদের নিষেধ করেছেন সন্তোষপুর ১ নং ওয়ার্ডের গণু মাঝির বাড়ির হেলাল সাহেব! তাও আবার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। গত শুক্রবার বড়তালুক জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন। এই মাদ্রাসায় পড়লে নাকি ছেলে মেয়েরা রাজনীতি আর জঙ্গিবাদের
সাথে জড়িত হয়ে খারাপ হয়ে যায় । উল্লেখ্য - দাখিল বোর্ড পরীক্ষায় পুরো সন্দ্বীপে ২০০৮ সাল থেকে পর পর ৬ বার প্রথম স্থান অর্জন করেছে এই মাদ্রাসা। ২০১৮ তে পেয়েছেন মাদার তেরেসা পুরস্কার। ২০০০ সাল থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসার ছাত্ররা দেশের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শেষ করে সুপ্রতিষ্ঠিত। সন্দ্বীপের এমন একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর এমন বক্তব্য প্রকৃতপক্ষে মাদ্রাসার শিক্ষা তথা দ্বীনি শিক্ষার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক প্রোপোগান্ডা। কোন সভ্য ও শিক্ষিত সমাজ এটি মেনে নিতে পারে না। আমি এই মাদ্রাসার একজন ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন কান্ড জ্ঞানহীন বক্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।

20/02/2021

সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা, সন্দ্বীপ, চট্টগ্রাম।
================================
এত দ্বারা সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসার সকল ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১খ্রিঃ উপলক্ষে আগামী কাল ২১শে ফেব্রুয়ারী, রোজ- রবিবার, সকাল ১০ঘটিকার সময় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচী নিম্নরুপ-
১। বাংলা সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা।
২। শুদ্ধ বাংলা উচ্ছারণ ভিত্তিক কথোপকথন।
৩। উপস্থিত বক্তব্য
৪। আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
(প্রতিযোগিতা মুলতঃ দাখিল ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হবে।)
উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক/কর্মচারী এবং শিক্ষার্থীদেরকে শারীরিক সুরক্ষা মেনে (সকলকে মাক্স পরিধান) মাদ্রাসায় উপস্থিত হয়ে দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা গেল।

এ,এস,এম হালিম উল্যাহ
সুপার/সচিব
সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা
সন্দ্বীপ, চট্টগ্রাম।

আগামী ১৪ ই ফেব্রুয়ারী ২০২১ রোজ রবিবার। #সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা এর বাষিক তাফসীরুল কুরআন মাহফিল #প্রধান_ওয়ায়েজঃ-আন...
09/02/2021

আগামী ১৪ ই ফেব্রুয়ারী ২০২১ রোজ রবিবার।
#সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা এর বাষিক তাফসীরুল কুরআন মাহফিল
#প্রধান_ওয়ায়েজঃ-আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ম উদীয়মান তরুন বক্তা জনাব হয়রত মাওলানা মোঃ কামরুল হাসান শাহীন সাহেব।
#বিশেষ_ওয়ায়েজঃ-হাঃ মাওঃ মাসউদুর রহমান (নাটোর)।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

01/12/2020

===========না জানলেও জেনে নি=============
সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসার 2021 সালের বার্ষিক ওয়াজ মাহফিল 14ই ফেব্রুয়ারী , রোজ- সোমবার অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সে সুদুর ঢাকা আগত আধুনিক ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা কামরুল হাসান শাহীন সাহেব এবং বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ মাছুদুর রহমান নাটোরী সাহেব। সকল দ্বীনি ভাইকে মাদ্রাসার পক্ষ থেকে অগ্রিম দাওয়াত রহিল। Akbar hossain

Address

Sontoshpur
Sandwip
4300,SANDWIP

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 16:00
Saturday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Telephone

+8801848205452

Alerts

Be the first to know and let us send you an email when সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসা:

Shortcuts

Share

Category