31/01/2021
"অটোপ্রোমোশন কোন স্কেল নয় যেটা স্টুডেন্টদের প্রকৃত ফলাফল মূল্যায়ন করবে, বরং পরবর্তী যুদ্ধে অংশগ্রহন নিশ্চিত করতে এ যাত্রার দ্বার উন্মোচন"
ঘটনা -১ঃ
এবারের এইচ. এস. সি. পরিক্ষায় অটোপাশ করা এক স্টুডেন্ট গত রাতে ফোন দিয়ে জানাল সে পাশ করেছে।জে. এস. সি. ও এস. এস. সি. পরিক্ষায় জি. পি. এ.- ৫ পাওয়ার সুবাদে সে এই পরিক্ষাতেও অটো জি. পি. এ.- ৫ পেল। সম্ভবত অটো হওয়ার কারণে সে 'এ প্লাস' পেয়েও আমাকে বলতে কিছুটা ইতস্তত বোধ করছিল।গোপনে খবর নিয়ে দেখেছিলাম, সকলকে অটোপ্রমোশন দেওয়ার সরকারি ঘোষণার এক মুহূর্ত আগ পর্যন্ত সে তার পরিক্ষার প্রস্তুতি নিয়েছিল.…...
ঘটনা-২ঃ
ঘন্টাখানেক আগে আমার মেসেঞ্জারে আরেক জন স্টুডেন্ট মেসেজ করে তার রেজাল্ট জানাল।সে এবারের এইস. এস. সি. পরিক্ষায় কৃতকার্য হয়েছে, তাই দোয়া প্রত্যাশা করল।তার অত্যাধিক আবেগ দেখে তাকে শুভকামনাও জানালাম।অদ্ভুত ব্যাপার হলো, সে কিন্তু দশম শ্রেণীতে নির্বাচনী পরিক্ষায় ১ম বার খারাপ করেছিল।২য় বার টেনেটুনে কোন রকম পাশ করে কলেজে ভর্তি হয়।এমনকি শুনেছিলাম সে ইন্টারমিডিয়েট পরিক্ষা দেবে কি দেবে না সে ব্যাপারে দ্বিধায় ছিল।কিন্তু সে আজ প্রমোটেড.......
আত্ম উপলব্ধিঃ
অনেক চেষ্ট করেও ঘটনা দুটিকে সমন্বয় করতে না পারা থেকেই মুলত পোস্টটি ক্রিয়েট করেছি।রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই অটো প্রমোটেডের একাংশ কে প্রশংসা করা হলেও অধিকাংশরা ভার্চুয়াল ট্রলের শিকার হচ্ছে।পরিক্ষা নেওয়া হলে সবাই পাশ করত আমি সেটা বুঝাচ্ছি না বরং বলছি এটাই তাদের সর্বশেষ একাডেমিক পরিক্ষা নয়। নিজেদের যোগ্যতা প্রমাণের যুদ্ধমঞ্চ কিন্ত সামনে তৈরী হচ্ছে।এই সিদ্ধান্ত, এবারের পরিক্ষায় নিশ্চিত ফেল করবে এমন ছাত্রও যেমন অটো প্রমোশন পেয়েছে ;তেমনি তুখোড় মেধাবী ছাত্রদেরও সকলকে তাক লাগিয়ে দেয়া 'বিস্মিত ফলাফল' কেড়ে নিয়েছে।
আপনি বুদ্ধিজীবি হতে পারেন,হতে পারেন স্ব-ঘোষিত বোদ্ধা কিংবা জ্ঞান সাগরে ভাসমান কোন নৌকার দক্ষ নাবিক; তথাপি আপনি আপনার বুদ্ধির প্রমাণ দেখাতে অটোপ্রমোশনের সমালোচনা করে আপনার বুদ্ধিপ্রতিবন্ধীতা প্রমাণ করে ফেলবেন না।
[বিঃ দ্রঃ -দল মতের ভিন্নতার দরুন আপনি শিক্ষা মন্ত্রনালয়ের অটোপ্রমোশন নেওয়া সিদ্ধান্তের সমর্থন বা বিরোধিতা করতে পারেন কিন্তু অটোপ্রমোটেড স্টুডেন্টদের সমালোচনা করতে পারেন না।এটা ছাত্র ছাত্রীদের কর্মফল নয় বরং অগণিত সমস্যা সমাধানের নিমিত্তে সরকারের নেওয়া একটি সম্ভাব্য পদক্ষেপ]-0.003R