04/08/2026
আজ একটা জিনিস আমাকে বেশ নাড়িয়ে দিয়েছে।
আজ আমার কয়েকজন স্টুডেন্ট পদার্থবিজ্ঞানে এমন ফল করেছে, যা আমি একদমই আশা করিনি।
অথচ এদের অনেকেই ক্লাসে প্রশ্ন করলে পারে। বুঝালে বুঝতে পারে। কিন্তু পরীক্ষার খাতায় যেন অন্য মানুষ হয়ে যায়। প্রশ্ন ভুল বোঝে, নিজের মতো উত্তর লেখে, জানা জিনিসও ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
তখনই মনে হলো, এখনই যদি সমস্যার মূল কারণ না ধরি, তাহলে সময়ের সঙ্গে সেটা আরও বড় হবে।
আজ নিজেও অসুস্থ, সন্ধ্যা থেকে বেড রেস্টে। তবু শুয়ে শুয়েই শুরু করলাম একটা Student Case Study System।
প্রতিটি স্টুডেন্টের শক্তি, দুর্বলতা, শেখার ধরন, বারবার করা ভুল, কী সমাধান কাজ করেছে, সব এক জায়গায় থাকবে। AI সেই তথ্যগুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও দ্রুত এবং ব্যক্তিকেন্দ্রিক গাইড করতে সাহায্য করবে।
এখন শুধু কয়েকজন স্টুডেন্টকে নিয়ে শুরু করেছি। কতদূর যেতে পারব জানি না।
তবে বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীর জন্য একই সমাধান নয়, সঠিক সমাধানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইনশাআল্লাহ।