Amir Uddin College, Gohail Bari, Sakhipur, Tangail.

Amir Uddin College, Gohail Bari, Sakhipur, Tangail. Amir Uddin College is situated at Gohailbari, Shakhipur, Tangail. College Code: 4163
EIIN: 138291

28/02/2026

নোটিশ:

এতদ্বারা আমির উদ্দিন কলেজের নির্বাচনী-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচ.এস.সি -২০২৬ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম ০৪/০৩/২০২৬ এবং ০৫/০৩/২০২৬ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত চলমান থাকবে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা

নির্দেশক্রমে
আব্দুল মাজেদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আমির উদ্দিন কলেজ।

২১ ফেব্রুয়ারি, ২০২৬ || আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আমির উদ্দিন কলেজের পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
20/02/2026

২১ ফেব্রুয়ারি, ২০২৬ || আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আমির উদ্দিন কলেজের পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চির স্মরণীয়...
30/12/2025

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চির স্মরণীয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমির উদ্দিন কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাঁর অবদান দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য এই মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালার নিকট আমরা তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। মহান রব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন-আমিন।

11/12/2025

তারিখঃ ১১/১২/২০২৫ খ্রিঃ

বিজ্ঞপ্তি

এতদ্বারা আমির উদ্দিন কলেজ,গোহাইল বাড়ী, সখিপুর, টাঙ্গাইল- এর ছাত্র/ছাত্রী, সম্মানীত শিক্ষকমন্ডলী, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর, রবিবার ২০২৫ হতে ৩১ ডিসেম্বর, বুধবার ২০২৫ পর্যন্ত কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ০১ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৬ খ্রিঃ থেকে কলেজ যথারীতি চলবে।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটি ব্যতীত অন্যান্য দিনসমূহে কলেজের অফিস খোলা থাকবে।

আব্দুল মাজেদ
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
আমির উদ্দিন কলেজ,সখিপুর,টাংগাইল।

05/12/2025
আমির উদ্দিন কলেজের ত্রৈমাসিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন প্রকাশিত। #রুটিন  #হাতে  #এবার  #মনোযোগ  #পড়াশোনায়।
17/11/2025

আমির উদ্দিন কলেজের ত্রৈমাসিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন প্রকাশিত।
#রুটিন #হাতে #এবার #মনোযোগ #পড়াশোনায়।

14/09/2025

এতদ্বারা আমির উদ্দিন কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর নির্দেশনা মোতাবেক আগামী ১৫/০৯/২০২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১ঘটিকায় ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে ভর্তিকৃত সকল ছাত্র -ছাত্রীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আমির উদ্দিন কলেজ।

07/09/2025

ভর্তি বিজ্ঞপ্তি – ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ

আমির উদ্দিন কলেজ, সখিপুর, টাঙ্গাইল

অত্র কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত বোর্ড কর্তৃক প্রেরিত তালিকা মোতাবেক কলেজ অফিস কক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

ভর্তির সময় আনতে হবে

১. মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
২. প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও মূল নম্বরপত্রের ফটোকপি (প্রতিটি ২ কপি করে)।
৩. পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডসহ) ৪ কপি।
৪. জন্ম নিবন্ধন সনদের (ডিজিটাল) ফটোকপি ২ কপি।
৫. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ২ কপি।

ধন্যবাদান্তে
ভর্তি বিষয়ক কমিটি
আমির উদ্দিন কলেজ
২০২৫

31/08/2025

নোটিশ:

এতদ্বারা আমির উদ্দিন কলেজের এইচ এস সি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ০১.০৯.২০২৫খ্রী. রোজ সোমবার বেলা ১১ ঘটিকা থেকে দুপুর ০১ টার মধ্যে কলেজে এসে আইসিটি হাজিরা খাতায় স্বাক্ষর করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে
আব্দুল মাজেদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আমির উদ্দিন কলেজ।

19/08/2025

নোটিশ:

এতদ্বারা আমির উদ্দিন কলেজের এইচ এস সি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিটি ব্যবহারিক পরীক্ষা আগামী ২১.০৮.২০২৫খ্রী. রোজ বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে (আমির উদ্দিন কলেজে) অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের অন্যান্য ব্যবহারিক পরীক্ষা ২৫.০৮.২০২৫ ও ২৭.০৮.২০২৫ খ্রী. কেন্দ্র কলেজে (শহীদ শাহেদ হাজারী কলেজ, ছাতিহাটী) অনুষ্ঠিত হবে।

নির্দেশক্রমে
আব্দুল মাজেদ
অধ্যক্ষ ভারপ্রাপ্ত
আমির উদ্দিন কলেজ।

Address

Amir Uddin College, Gohail Bari
Sakhipur
1972

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir Uddin College, Gohail Bari, Sakhipur, Tangail. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Amir Uddin College, Gohail Bari, Sakhipur, Tangail.:

Shortcuts

Share

Category