Cantonment Public School & College, Saidpur

Cantonment Public School & College, Saidpur This is the Official page of Cantonment Public School & College, Saidpur cpscs

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এ সফলভাবে উদযাপিত হলো ‘মাদক ব...
19/08/2026

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এ সফলভাবে উদযাপিত হলো ‘মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা-২০২৬’।

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণীয় নাটক ও বিভিন্ন কর্মসূচিতে পুরো ক্যাম্পাস সচেতনতার বার্তায় মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মো: আব্দুল আলিম,, উপাধ্যক্ষ (কলেজ) মহোদয় শিক্ষার্থীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সচেতনতামূলক এবং স্নেহময় দিকনির্দেশনা প্রদান করেন।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান খাঁন উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী। তিনি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী উসরাত জান্নাত মাদকের অভিশাপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে শিক্ষণীয় উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

মাদকের অভিশাপ থেকে মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজ গড়ে তোলা এবং সচেতন নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

#মাদকমুক্তসমাজ #সচেতনতা

🌟 সহশিক্ষা কার্যক্রমে সমৃদ্ধ শিক্ষাজীবন 🎓 সুশিক্ষিত, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানবসত্তা গঠনে একাডেমিক শিক্ষার পা...
17/08/2026

🌟 সহশিক্ষা কার্যক্রমে সমৃদ্ধ শিক্ষাজীবন

🎓 সুশিক্ষিত, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানবসত্তা গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুরে পরিচালিত হচ্ছে মোট ২৪টি ক্লাব। ✨

🔬 📚 🎤 🎨 💻 🏆 ⚽ 🎭
পদার্থ বিজ্ঞান | রসায়ন | জীববিজ্ঞান। গণিত। সাধারণ জ্ঞান। বিতর্ক (বাংলা) | বিতর্ক (ইংরেজি)। MUN। ইংলিশ ল্যাঙ্গুয়েজ । বাংলা ভাষা | ICT, Coding & AI । STEM। ইতিহাস ও ভূগোল। নৃত্য । সংগীত। নাট্য । ইসলামিক কালচারাল | ক্রীড়া | ফিটনেস। তায়কোয়ান্দো। দাবা। সুন্দর হাতের লেখা। চারু-কারু। গ্রিন।

🌱 শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্লাবগুলো নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, কর্মশালা, প্রদর্শনী, প্রতিযোগিতা ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
🎖️এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য অর্জনের জন্য ক্লাবগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

🧭পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও অধ্যক্ষ মহোদয়ের সুচিন্তিত-সুদূরপ্রসারী দিক-নির্দেশনা, উপাধ্যক্ষবৃন্দের সার্বিক তত্ত্বাবধান এবং ক্লাব-সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা, দক্ষতা ও নিবেদিত পরিচালনায়
ক্লাবসমূহের কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হচ্ছে। 🌺

💡 এসব কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের জ্ঞানেই সমৃদ্ধ হচ্ছে না; বরং তারা হয়ে উঠছে—
⭐ দক্ষ
⭐ সৃজনশীল
⭐ আত্মবিশ্বাসী
⭐ দায়িত্বশীল
⭐ নেতৃত্বদানে সক্ষম

🌍 আজকের শিক্ষার্থীই আগামীর নেতৃত্ব।
তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের এই সমৃদ্ধ চর্চা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

📸 ক্লাবসমূহের বিভিন্ন কার্যক্রমের নির্বাচিত কিছু মুহূর্ত—

🌱 শেখা | চর্চা | সৃজন | নেতৃত্ব | সাফল্য 🌱

🏫 Cantonment Public School & College, Saidpur
✨ Beyond Academics — Building Skills, Character & Leadership

🏆 WRO 2026 জাতীয় পর্যায়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অসাধারণ সাফল্য 🤖🇧🇩Silver, Bronze ও Honorable ...
15/08/2026

🏆 WRO 2026 জাতীয় পর্যায়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অসাধারণ সাফল্য 🤖🇧🇩

Silver, Bronze ও Honorable Mention—তিন ক্যাটাগরির বিজয় অর্জন CPSCS-এর শিক্ষার্থীদের!

World Robot Olympiad (WRO) 2026-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার Future Innovators ক্যাটাগরিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এর শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় CPSCS-এর মোট ৯ জন শিক্ষার্থী তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিজয় অর্জন করেছে—

🥈 সিলভার পদক — ৩ জন
🥉 ব্রোঞ্জ পদক — ৩ জন
🏅 Honorable Mention — ৩ জন

🥈 সিলভার পদক অর্জন

Future Innovators (Junior) — Team: Deep Thinkers

🔹 মুয়াম্মার এহসানউল্লাহ
🔹 তাহসিন আহমেদ মৃধা
🔹 পার্থ রয়

🥉 ব্রোঞ্জ পদক অর্জন

Future Innovators (Junior) — Team: The Lazy Engineers

🔹 সাজাইব হোসেন সাবিব
🔹 রাইয়ান ইসলাম
🔹 শোয়াইব হোসাইন রোসান

🏅 Honorable Mention অর্জন

Future Innovators (Junior) — Team: Team CPSCS

🔹 শাহাদাত হোসেন
🔹 নাজিয়াত ইসলাম
🔹 তকি আবরার চৌধুরী

এই অসাধারণ অর্জনের মাধ্যমে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পর্যায়ে রোবটিক্স, প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষায় নিজেদের সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের মেধা, সৃজনশীলতা, কঠোর পরিশ্রম, দলগত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তা। পাশাপাশি সম্মানিত অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা এ অর্জনকে করেছে আরও গৌরবময়।

🎉 এই গৌরবময় অর্জনের জন্য বিজয়ী শিক্ষার্থীদের, তাঁদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।ফ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে WRO 2026 জাতীয় পর্যায়ের রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিযোগিতাক্যান্টনমেন্...
14/08/2026

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে WRO 2026 জাতীয় পর্যায়ের রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিযোগিতা

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে অনুষ্ঠিত হলো World Robot Olympiad (WRO) 2026-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Future Innovators ক্যাটাগরিতে ৩৬ জন শিক্ষার্থী তাদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামান। বিশেষ অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম। সভাপতিত্ব করেন WRO-এর রংপুর রিজিওনাল ডিরেক্টর ও BAUST-এর CSE বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ICT Department ও STEM Club-এর শিক্ষকবৃন্দের সার্বিক সমন্বয়ে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।

রংপুর বিভাগের পদকজয়ী দল

প্রতিযোগিতায় রংপুর বিভাগের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।

- স্বর্ণপদক: Future Innovators (Senior) — ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ‘অডিসি এক্স’।
- রৌপ্যপদক: Future Innovators (Junior) — ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ‘ডিপ থিংকার্স’।
- ব্রোঞ্জপদক: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ‘দ্য লেজি ইঞ্জিনিয়ার্স’।
- ব্রোঞ্জপদক: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ‘জেনিথ রোবোটিকস’।

আন্তর্জাতিক মানের এ আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবন এবং আন্তর্জাতিক রোবটিক্স অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

🎨 [গৌরবময় অর্জন] 🏆​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, নীলফামারীর স...
10/08/2026

🎨 [গৌরবময় অর্জন] 🏆
​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, নীলফামারীর সহযোগিতায় অনুষ্ঠিত ‘দেশব্যাপী শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত ফলাফলে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যগাঁথা পুরো জেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ✨

​মোট ৩টি গ্রুপের ৯টি পুরস্কারের মধ্যে ৭টি পুরস্কার নিয়ে নীলফামারী জেলায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান হিসেবে ১ম স্থান দখল করেছে আমাদের প্রিয় 'ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর'। 🎉

​🎨 আমাদের ক্যানভাসের তরুণ রূপকার ও বিজয়ী তারকারা:
​🔴 গ্রুপ: 'ক'
​১ম স্থান: আবরার নাফসিন (শ্রেণি: ৪র্থ)
​২য় স্থান: জান্নাতুল ফেরদৌস (শ্রেণি: ৫ম)
​🟡 গ্রুপ: 'খ'
​১ম স্থান: ফাবিহা ফারনাজ (শ্রেণি: ৮ম)
​২য় স্থান: তাসনোভা ফাইজা (শ্রেণি: ৭ম)
​৩য় স্থান: নওশীন জামান (শ্রেণি: ৭ম)
​🔵 গ্রুপ: 'গ'
​২য় স্থান: তামান্না আফরোজ (শ্রেণি: ৯ম)
​৩য় স্থান: তাসিন জাহান রাফি (শ্রেণি: ৯ম)
​🎗️ সান্ত্বনামূলক পুরস্কার প্রাপ্তরা:
​রামিশা আমিন রাহা (শ্রেণি: ৬ষ্ঠ)
​রাদিয়া আফরোজ (শ্রেণি: ৫ম)

​💖 অভিনন্দন ও শুভকামনা:
আমাদের খুদে শিল্পীদের এই অনন্য অর্জনে সিপিএসসিএস (CPSCS) পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্যানভাসে রঙ আর তুলির আঁচড়ে রাঙিয়ে দেওয়ার জন্য সকল বিজয়ী শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং দিকনির্দেশনা প্রদানকারী শিক্ষকবৃন্দকে জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা! 💐

​রঙের ছোঁয়ায় ছড়িয়ে পড়ুক নতুন দিনের আলো, আমাদের সাফল্যযাত্রা অব্যাহত থাকুক প্রতিদিন! 🖌️✨

10/08/2026
🎉 এসএসসিতে ৭৯.৫৬% জিপিএ-৫ নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য! 🎓✨উত্তরবঙ্গের বাতিঘরখ...
10/08/2026

🎉 এসএসসিতে ৭৯.৫৬% জিপিএ-৫ নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য! 🎓✨
উত্তরবঙ্গের বাতিঘরখ্যাত এই প্রতিষ্ঠান এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষস্থান ধরে রেখেছে।
📊 *ফলাফল সংক্ষেপে:*
*মোট পরীক্ষার্থী (বাংলা ও ইংলিশ ভার্সন):* ২৭৪ জন
*পাসের হার:* ৯৯.৬৪%
*জিপিএ-৫:* ২১৮ জন (৭৯.৫৬%)
*সকল বিষয়ে জিপিএ-৫:* ১৩৫ জন

*বাংলা ভার্সন:* জিপিএ-৫: ২০২ জন (৮০.৮%) ও *সকল বিষয়ে জিপিএ-৫:* ১৩১ জন

*ইংলিশ ভার্সন:* জিপিএ-৫: ১৬ জন (৬৬.৬৭%) ও *সকল বিষয়ে জিপিএ-৫:* ০৪ জন

🏆 এই গৌরবময় সাফল্যের নেপথ্যে রয়েছে সুযোগ্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি মহোদয়ের নেতৃত্ব এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি মহোদয় প্রতিষ্ঠানের ঈর্ষণীয় ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সাফল্যে পুরো প্রতিষ্ঠান উচ্ছ্বসিত।

উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! ❤️🎓

!*English Olympiad-এ গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত*অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কু...
10/08/2026

!*English Olympiad-এ গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত*

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর-এর ইংলিশ ভার্সনের ৩য় শ্রেনীর শিক্ষার্থী সাইফান সুখন এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী মোছা. ফারিয়াত সাবিন ও রাবিতা সিতাইন অবন্তি ঢাকায় অনুষ্ঠিত English Olympiad-এর National Theatre Round সফলভাবে অতিক্রম করে Grand Finale-এর জন্য নির্বাচিত হয়েছে।

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে।

উল্লেখ্য, গত বছর সাইফান, ফারিয়াত সাবিন ও রাবিতা সিতাইন অবন্তি Division Round-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে National Round-এ অংশগ্রহণ করে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এবার তারা আন্তর্জাতিক পর্যায়ের Grand Finale-এ অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

এটি শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর-এর English Version-এর জন্যও একটি গৌরবময় অর্জন।

আমরা তাদের এই অসাধারণ সাফল্যে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং Grand Finale-এর জন্য শুভকামনা ও সাফল্য কামনা করি।
তোমাদের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হোক।
Keep shining, Saifan, Fariyat & Rabita!

*​CPSCS Triumphs at ILPE-6.0: 13 Students Set to Represent Bangladesh in Bali, Indonesia*We are immensely proud to annou...
06/08/2026

*​CPSCS Triumphs at ILPE-6.0: 13 Students Set to Represent Bangladesh in Bali, Indonesia*

We are immensely proud to announce that *13 students* of Cantonment Public School and College, Saidpur (CPSCS) have qualified for the ILPE-6.0 International Round in Bali, Indonesia (25–29 September 2026) after their outstanding performance in the National Round at UIU, Dhaka.

This success is a direct result of the holistic guidance, and the sincere mentoring of the teachers coupled with the active supervision and leadership of our honourable Principal, Lieutenant Colonel Syed Shafiul Islam Meraz, psc, G.

🏆 Achievements (Total Qualifiers: 13)

1.*English & Leadership Olympiad (4 Winners)*: 1 student became *2nd Runner-Up*(Junior Category) & *Honorable Mention*: 2+1 Students (Junior & Primary Category)

2.*Poster Presentation (3 Winners_2nd Runner Up as a Team)*: 3 Students (Junior Category)

3.*Spelling Bee (6 Winners)*: 2+4 Students (Junior & Primary Category)

Respected Chairman of the Governing Body, Brigadier General Muhammad Masudur Rahman, psc has expressed his satisfaction and bestowed his blessings for the international round.

Congratulations to our talented students, proud parents, and dedicated teachers. We wish our champions the best of luck as they represent Bangladesh on the global stage! 🇧🇩🇲🇨✨

.0

🇧🇩 ইতিহাসের চেতনা, শ্রদ্ধা ও গৌরবের দীপ্তিতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এ উদযাপিত হলো 'জু...
05/08/2026

🇧🇩 ইতিহাসের চেতনা, শ্রদ্ধা ও গৌরবের দীপ্তিতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এ উদযাপিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'।

✨ দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দেশাত্মবোধক পরিবেশে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

🎖️ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শফিউল ইসলাম মেরাজ, পিএসসি মহোদয়। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

🌸 শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের স্নেহময় দিকনির্দেশনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রাণবন্ত ও স্মরণীয়।

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

Address

Saidpur

Alerts

Be the first to know and let us send you an email when Cantonment Public School & College, Saidpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cantonment Public School & College, Saidpur:

Shortcuts

Share

Category