ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন

  • Home
  • Bangladesh
  • Saidpur
  • ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন

ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন এসো কম্পিউটার শিখি, ডিজিটাল বাংলাদে?

নতুন বছরের নতুন লুক নিয়ে ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন। কম্পিউটার অফিস এপলিকেশন (৩৬০ ঘন্টা) জুলাই - ডিসেম্বর-২৪ এর ...
11/01/2025

নতুন বছরের নতুন লুক নিয়ে ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন।

কম্পিউটার অফিস এপলিকেশন (৩৬০ ঘন্টা) জুলাই - ডিসেম্বর-২৪ এর পরীক্ষা আগামী ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে অনুষ্ঠিত হবে।

কারিগরী বোর্ডের অধীনে জানুয়ারী - জুলাই কম্পিউটার অফিস এপলিকেশ (৩৬০) ঘন্টা কোর্সে রেজিষ্ট্রেশন চলছে।

কারিগরি বোর্ডের অধীনে বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (জুলাই - ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ট...
26/01/2024

কারিগরি বোর্ডের অধীনে বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (জুলাই - ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ট্রেনিং সেন্টারের পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো।

জানুয়ারী - জুন সেশনে ভর্তি ও রেজিষ্ট্রেশন চলছে।

সব স্কুলের বার্ষিক মূল্যায়ন শেষ। তাই কোচিং এর ক্লাস এই বছরের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে চতুর্থ শ্রেণীর বাচ্চারা সা...
02/12/2023

সব স্কুলের বার্ষিক মূল্যায়ন শেষ। তাই কোচিং এর ক্লাস এই বছরের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে চতুর্থ শ্রেণীর বাচ্চারা সাফ জানিয়ে দিয়েছে স্যার কোচিং খোলা রাখতে হবে আমরা প্রতিদিন কোচিং-এ আসবো। কোচিং তোমরা এসে কি করবে প্রশ্ন করলেই বলে আমাদের কাজ আছে। আমরা প্রজেক্ট তৈরী করবো। অতপর তারা............

চারুপাঠ
একাডেমিক কোচিং সেন্টার

ভর্তি চলছে........

ফিআমানিল্লাহ!কারিগরি বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদি কোর্সে (৩৬০ ঘন্টা) পরীক্ষা ও পরীক্ষা শেষে তিস্তা ভ্রমনের উদ্দেশ্যে রওনা ...
06/01/2023

ফিআমানিল্লাহ!

কারিগরি বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদি কোর্সে (৩৬০ ঘন্টা) পরীক্ষা ও পরীক্ষা শেষে তিস্তা ভ্রমনের উদ্দেশ্যে রওনা দিলাম।

সৌজন্যেঃ ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন

20/10/2022
এই কমেনন্টস টা দেখার পর বউ বললো তাহলে তো তুলশিরাম স্কুলের সব স্টুডেন্টের জন্য তোমার কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত। কারণ জানত...
19/10/2022

এই কমেনন্টস টা দেখার পর বউ বললো তাহলে তো তুলশিরাম স্কুলের সব স্টুডেন্টের জন্য তোমার কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত। কারণ জানতে চাইলে বউ বলে তুলশিরাম স্কুলের প্রতিটা ছাত্রী আমার বোন হয়।
-তাহলে তো আমি সবার দুলা ভাই লাগি।
-তুমি ভাই লাগো আর দুলাভাই যেটাই লাগো না কেন তোমাকে ডিসকাউন্ট দেওয়া উচিত।

বউয়ের আবদার ফেলার সাধ্য কি আর কোন মহাপুরুষের আছে? তাই ভাবলাম কি করা যায়। মাথায় বুদ্ধি আটলো তুলশিরাম স্কুলের ছাত্রীদের জন্য "বউয়ের বোন" বা "দুলা ভাই" কোড ব্যবহার করে এই নাম্বারে ০১৯১০-২০০০০ মেসেজ করে যোগাযোগ করলে অথবা সরাসরি যোগাযোগ করলে ২০% ডিসকাউন্ট দিব।

পরক্ষনে ভাবলাম না তাহলে অন্য স্কুলের বোনদের সাথে ইনসাফ হবে না৷ স্বজনপ্রীতি করা যাবে না, ইহা দন্ডনীয় অপরাধ। দিলে সব স্কুলের ছাত্রীদের জন্য অফার দিতে হবে না হলে নাই। আবার মাথায় আসলো মেয়েরা তো আবার সমান সমান অধিকার চায়। সেই হিসেবে শুধু ছাত্রীদের জন্য অফার দিলে ছেলে মেয়ে সমান সমান অধিকার রক্ষা হবে না তাতেও মেয়েরা সমান অধিকারের জন্য আন্দোলন করতে পারে।(DBCE) এর বিপক্ষে মিছিল মিটিল মানববন্ধন এমনকি হরতালেরও ডাক দিতে পারে। তাই এখন বাধ্য হয়ে সবার জন্য অফার দেওয়া হচ্ছে। ছেলে হোক মেয়ে হোক প্রতিটা কোর্সে ১০% - ১৫% ডিসকাউন্ট।

ডিসকাউন্ট পেতে ফোনের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করুন। "দুলাভাই" অথবা "বউয়ের ভাই" অথবা "বউয়ের বোন" টাইপ করে ০১৯১০-০২০০০০ নাম্বারে সেন্ড করুন। অথবা নিচের ঠিকানায় সারাসরি যোগাযোগ করুন।

ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন
ব্লকঃ ডি/১৪, দ্বিতীয় তলা, সৈয়দপুর প্লাজা।
মোবাইলঃ ০১৯১০-০২০০০০

প্রতিটা ব্যাচে একটা করে ফাঁকিবাজ থাকে। কিন্তু আমি বলতে চাই না যে Ayesha Siddika Akhi চরম ফাঁকিবাজ হলেও কম বুঝাইলেও ভালো ...
18/10/2022

প্রতিটা ব্যাচে একটা করে ফাঁকিবাজ থাকে। কিন্তু আমি বলতে চাই না যে Ayesha Siddika Akhi চরম ফাঁকিবাজ হলেও কম বুঝাইলেও ভালো পারে।

বাচ্চারা ঠিক ঠাক মনোযোগ সহকারে ক্লাস করতেছে। মাঝখানেরটা Mohammad Shawon  একটু ফাঁকিবাজ। আশে পাশে বেশি তাকাতাকি করে। যাই ...
18/10/2022

বাচ্চারা ঠিক ঠাক মনোযোগ সহকারে ক্লাস করতেছে। মাঝখানেরটা Mohammad Shawon একটু ফাঁকিবাজ। আশে পাশে বেশি তাকাতাকি করে।

যাই হোক শাওনের মত ফাঁকিবাজ দু একটা না থাকলে ক্লাস জমে না। তাই সবাই আসুন। কারিগরি বোর্ডের অধীনে তিন মাস ও ছয় মাস মেয়াদি কোর্সে রেজিষ্ট্রেশন চলিতেছে।

আগাল বাগাল বিউটি পার্লার 😀চার তলা বিশিষ্ট বিশাল সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট। প্রতিটা ফ্লোরে ২০০ এর মত দোকান রয়েছে। প্রত...
12/10/2022

আগাল বাগাল বিউটি পার্লার 😀

চার তলা বিশিষ্ট বিশাল সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট। প্রতিটা ফ্লোরে ২০০ এর মত দোকান রয়েছে। প্রতিটা ব্লকের মাঝখানে ১০ ফুট করে রাস্তা রয়েছে। আমি যখন প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার দিলাম ২০১০ সাল। তখন প্লাজার চারিদিক অন্ধকার ছিল। আমার মখোমুখি ছিল সৈয়দপুরের সুনামধন্য একটি লেডিস বিউটি পার্লার। আশে পাশে বেশ কয়েকটা পার্লার। আবার ছয় মাস পর স্থান পরিবর্তন করলাম পরের ব্লকেই। সেখানেও পিছনে গা ঘেষে লেডিস পার্লার। আমার দোকানটা চার সাটারের। দুটা পশ্চিম পাশে দুটা দক্ষিণ পাশে। কিছুদিন পর আমার পশ্চিম পাশে মুখোমুখি আরেকটি পার্লার হল। তার কিছুদিন পর দক্ষিন পাশে মুখোমুখি আরেকটি পার্লার হল। কিছুদিন পর পূর্ব পাশে গা ঘেষে সেটাও পার্লার। এক কথায় মাইনকা চিপায় আমি। আমার আশে পাশে পার্লার ছাড়া কিছুই দেখা যায় না।

যদি এখানেই শেষ হত? আবাসিক এলাকায় একটা একাডেমিক কোচিং সেন্টার দিলাম। ও মা একি বাড়ির মালিকের মেয়ের পার্লার সাথেই। শুধু কি এটা! গেট থেকে বার হয়েই সৈয়দপুরের সব থেকে জনপ্রিয় পার্লারের চেহারা দেখতে হত।

শেষটা কিন্তু এখানেও না। আমি ব্রাকের সফট স্কিল ডেভলপমেন্ট প্রজেক্টের ট্রেনিং গেলাম। সেখানে ট্রেইলারিং এন্ড ড্রেস মেকিং থেকে শুরু করে, মোবাইল সার্ভিসং, ফ্রিজ রেফ্রিজারেটর, কাঠ মিস্ত্রি সহ বেশ কয়েক ট্রেডের মাস্টারেরা ছিল। ট্রেনিং রুমে বসার পর সবার পরিচয় পর্বে দেখি আমার পাশের আপুটিও বিউটিশিয়ান, লও ঠেলা।

যাই হোক এতো কথা বলার কারণ হচ্ছে এখানে বেশ কিছু অবিজ্ঞতা হয়েছে আমার। প্রথমটা খুব হাসিও পায় আবার রাগও উঠে আবার খারাপ ও লাগে। প্রায় লক্ষ করি ছোট ছোট বাচ্চাকে নিয়ে পার্লারে সাজতে আসে মায়েরা। দের দুই তিন ঘন্টা ধরে সাজা তো ঠিকেই হয় কিন্তু সাজু গুজুর পর বাচ্চা কান্না শুরু করে বাচ্চাকে কোন ভাবেই থামানো যায় না। মেকাপ এমন মারা হয় যে অর্জিনাল চেহারা আর খুজেই পাওয়া যায় না। বাচ্চা তার মাকেই চিনতে পারে না৷ এইটা কোন কথা?

আরেকটা বিষয় সেটা হচ্ছে বউ পার্লারের ভিতরে। বাইরে হাসবেন্ড কখনো বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়ায় আছে অথবা বউয়ের ফুটানি ব্যাগ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কেউ আবার মাঝে মধ্যে এদিক ওদিক চালাম চুলুম করে তাকিয়ে চোরের মত পার্লারের বাহির থেকে পর্দা সরিয়ে উঁকি মারে। ভিতর থেকে ঝাড়ি খায়ে টপ করে মাথা বার করে নেয়। অনেকেই পাইচারী করে এদিক ওদিক আবার কেউ কেউ অনুমতি নিয়ে বাধ্য হয়ে আমার সেন্টারে বসতে চায়৷ আবার কেউ কেউ সময় কাটানোর জন্য হুদায় গেজাইতে থাকে। কেউ কেউ সাজুগুজু করে বার হলে হাসবেন্ড ইচ্ছামত গালাগালি করে।

এতো কথা বলার কারণ হল ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ট্রেনিং সেন্টারে কারিগরি বোর্ডের অধীনে ৩ মাস ও ছয় মাস মেয়াদি কোর্সে রেজিষ্ট্রেশন চলছে। এইখানে কম্পিউটার শিখলে ভবিষ্যতে বউকে নিয়ে পার্লারে আসলে আমার সেন্টারে ঘন্টার পর ঘন্টা বসার মত একটি জায়গা পাবেন। আর এদিক ওদিক দাঁড়িয়েও থাকতে হবে না। আবার মাঝে মধ্যে পার্লারে উঁকি ঝুঁকিও মারতে হবে না৷ মনে রাখবেন ভিতরে শুধু আপনার বউ থাকবে না অন্যের বউও থাকবে। কাজেই সাবধান।

জানুয়ারী টু জুন/২২, ৬ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদি কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষা (২৯ জুলাই, ২২) শেষে স্টুডেন্টদের এক একজনের বা...
09/10/2022

জানুয়ারী টু জুন/২২, ৬ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদি কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষা (২৯ জুলাই, ২২) শেষে স্টুডেন্টদের এক একজনের বাহারি ফটোশেসন।

কারিগরি বোর্ডের অধীনে ৩ মাস ও ৬ মাস মেয়াদি কোর্সে রেজিষ্ট্রেশন চলিতেছে।

যোগায়োগঃ
ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (DBCE)
ডি/১৪, দ্বিতীয় তলা, সৈয়দপুর প্লাজা।
মাহাবুব আলম
০১৯১০-০২০০০০

তিন মাস ও ছয় মাস মেয়াদি কোর্সে কারিগরী বোর্ডের অধীনে রেজিষ্ট্রেশন চলিতেছে। যোগাযোগঃডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশনদ্ব...
26/09/2022

তিন মাস ও ছয় মাস মেয়াদি কোর্সে কারিগরী বোর্ডের অধীনে রেজিষ্ট্রেশন চলিতেছে।

যোগাযোগঃ
ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন
দ্বিতীয় তলা, ব্লক #ডি-১৪
সৈয়দপুর প্লাজা, সৈয়দপুর নীলফামারী।
মোবাঃ ০১৯১০০২০০০০ (মাহাবুব আলম)

Address

Shop No. D-14 Saidpur Plaza
Saidpur
5310

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801910020000

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার এডুকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category