জ্ঞান তীর্থ গীতা শিক্ষা নিকেতন

জ্ঞান তীর্থ গীতা শিক্ষা নিকেতন
এসো গীতা পড়ি , গীতার আলোয় জীবন গড়ি।

11/07/2026

জয় গীতা

ধর্মীয় প্রশ্নোত্তর (পর্ব-০২)​০১। প্রথম বাংলায় গীতা অনুবাদ করেন কে?উত্তর: বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রী মধুসূ...
11/07/2026

ধর্মীয় প্রশ্নোত্তর (পর্ব-০২)
​০১। প্রথম বাংলায় গীতা অনুবাদ করেন কে?
উত্তর: বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রী মধুসূদন সরস্বতী।
০২। তাঁর অনুবাদকৃত গ্রন্থটির নাম কী?
উত্তর: গীতা গূঢ়ার্থ দীপিকা।
০৩। প্রথম গীতা ভাষ্যকার কে?
উত্তর: আদি শঙ্করাচার্য।
০৪। ইংরেজিতে প্রথম গীতা অনুবাদ করেন কে?
উত্তর: চার্লস উইলকিন্স।
০৫। গীতার মূল শিক্ষা কী?
উত্তর: অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, সংযম ও নিষ্ঠা।
০৬। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কে ছিলেন?
উত্তর: মহামুনি পরাশর ও সত্যবতীর সন্তান।
০৭। অবতার কত প্রকার ও কী কী?
উত্তর: ৬ প্রকার। যথা— পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার ও শক্ত্যাবেশাবতার।
০৮। গীতায় কার কতটি শ্লোক রয়েছে?
উত্তর: ধৃতরাষ্ট্র-১টি, সঞ্জয়-৪০টি, অর্জুন-৮৫টি এবং শ্রীকৃষ্ণ-৫৭৪টি।
০৯। গীতার ১৮টি অধ্যায়ের নাম কী?
উত্তর: অর্জুন-বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্মসন্ন্যাসযোগ, অভ্যাসযোগ, জ্ঞানবিজ্ঞানযোগ, অক্ষরব্রহ্মযোগ, রাজবিদ্যা-রাজগুহ্যযোগ, বিভূতিযোগ, বিশ্বরূপ দর্শনযোগ, ভক্তিযোগ, ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, গুণত্রয়-বিভাগযোগ, পুরুষোত্তমযোগ, দৈবাসুর সম্পদ বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ ও মোক্ষযোগ।
১০। ওঙ্কার-এর অর্থ কী?
উত্তর: ওঙ্কার অর্থ সৃষ্টি, স্থিতি ও লয়কারী পরব্রহ্ম।
১১। জীবাত্মা কাকে বলে?
উত্তর: পরমাত্মার অংশ যখন জীবের মাঝে আত্মরূপে অবস্থান করেন।
১২। ভক্ত কত প্রকার?
উত্তর: চার প্রকার। আর্ত, অর্থার্থী, জ্ঞানী ও জিজ্ঞাসু।
১৩। দশ অবতারের নাম কী?
উত্তর: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি।
১৪। বেদের মন্ত্র সংখ্যা কত?
উত্তর: প্রায় ২০,৩৮৯টি।
১৫। শ্রীশ্রীচণ্ডীর শ্লোক সংখ্যা কত?
উত্তর: ৭০০টি।
১৬। ভাগবতের শ্লোক সংখ্যা কত?
উত্তর: ১৮,০০০টি।
১৭। রামায়ণের শ্লোক সংখ্যা কত?
উত্তর: প্রায় ২৪,০০০টি।
১৮। চণ্ডী কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: মার্কণ্ডেয় পুরাণ।
১৯। রামায়ণের কাণ্ড কয়টি ও কী কী?
উত্তর: সাতটি। আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধ্যা, সুন্দর, লঙ্কা ও উত্তরকাণ্ড।
২০। ভাগবতের অধ্যায় সংখ্যা কত?
উত্তর: ৩৩৫টি।
২১। জ্ঞানের ভাগ কয়টি?
উত্তর: দুইটি। কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড।
২২। উপনিষদ প্রধানত কয়টি?
উত্তর: ১০টি।
২৩। মহাপুরাণ কয়টি?
উত্তর: ১৮টি।
২৪। উপপুরাণ কয়টি?
উত্তর: ১৮টি।
২৫। কলকাতায় প্রথম কবে গীতা ছাপানো হয়?
উত্তর: ১৮০৯ সালে।
২৬। ধ্যান অর্থ কী?
উত্তর: নিরবিচ্ছিন্ন একাগ্র চিন্তা।
২৭। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কী?
উত্তর: ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষলাভ।
২৮। আশ্রম কয়টি?
উত্তর: ৪টি। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ ও সন্ন্যাস।
২৯। বেদাঙ্গ কয়টি?
উত্তর: ৬টি। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ।
৩০। গীতা কিসের সমন্বয়?
উত্তর: জ্ঞান, কর্ম ও ভক্তির।
৩১। মানুষ হওয়ার গুণ কয়টি?
উত্তর: ৫টি। অহিংসা, অচৌর্য, শুচিতা, সংযম ও সত্যবাদিতা।
৩২। বিষ্ণু সহস্রনামের মধ্যে নারায়ণের নাম কততম?
উত্তর: ২৪৫ তম।
৩৩। এক অক্ষৌহিণী সৈন্য সংখ্যা কত?
উত্তর: ১,০৯,৩৫০ পদাতিক, ৬৫,৬১০ অশ্ব, ২১,৮৭০ রথ এবং ২১,৮৭০ হস্তী।
৩৪। পূজা সামগ্রীর নাম কী?
উত্তর: বিগ্রহ, শঙ্খ, মালা, আসন, ধূপ, চন্দন, আবির, ঘণ্টা, নৈবেদ্য, গঙ্গাজল, তুলসীপাতা, বেলপাতা ও তিলক।
৩৫। কয়েকজন মুনি-ঋষির নাম কী?
উত্তর: নারদ, ব্যাসদেব, পুলস্ত্য, ভরদ্বাজ, বাল্মীকি, ভৃগু, দুর্বাসা ও বিশ্বামিত্র।
৩৬। পুরাণ কয় ভাগে বিভক্ত?
উত্তর: ২ ভাগে। মহাপুরাণ ও উপপুরাণ।
৩৭। সত্ত্বগুণী পুরাণ কোনগুলো?
উত্তর: বিষ্ণু, নারদীয়, ভাগবত, গরুড়, পদ্ম ও বরাহ।
৩৮। রজোগুণী পুরাণ কোনগুলো?
উত্তর: ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্যৎ ও বামন।
৩৯। তমোগুণী পুরাণ কোনগুলো?
উত্তর: মৎস্য, কূর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ ও অগ্নি।
৪০। মৎস্য অবতারের কারণ কী?
উত্তর: জলপ্লাবনে বৈবস্বত মনুকে রক্ষা ও বেদ উদ্ধার।
৪১। মৎস্য অবতারে বিষ্ণু কাকে হত্যা করেন?
উত্তর: দৈত্য হয়গ্রীবকে।
৪২। কূর্ম অবতারের কারণ কী?
উত্তর: সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ।
৪৩। বরাহ অবতারের কারণ কী?
উত্তর: হিরণ্যাক্ষের হাত থেকে পৃথিবীকে উদ্ধার।
৪৪। হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ কতদিন চলেছিল?
উত্তর: ১০০০ বছর।
৪৫। নৃসিংহ অবতারের কারণ কী?
উত্তর: প্রহ্লাদকে রক্ষা ও হিরণ্যকশিপুর অত্যাচার বন্ধ করা।
৪৬। হিরণ্যকশিপুকে বর দিয়েছিলেন কে?
উত্তর: ব্রহ্মা।
৪৭। হিরণ্যকশিপুর পুত্রের নাম কী?
উত্তর: প্রহ্লাদ।
৪৮। প্রহ্লাদ কার ভক্ত ছিলেন?
উত্তর: শ্রীবিষ্ণুর।
৪৯। বামন অবতারের কারণ কী?
উত্তর: রাজা বলির থেকে স্বর্গ, মর্ত্য ও পাতাল উদ্ধার।
৫০। বামনদেবের পিতামাতা কে?
উত্তর: কশ্যপ ও অদিতি।
৫১। বলির কাছে বামনদেব কী প্রার্থনা করেছিলেন?
উত্তর: তিন পদ ভূমি।
৫২। কল্কি অবতার আবির্ভূত হবেন কবে?
উত্তর: কলিযুগের অন্তে।
৫৩। কল্কি অবতার কোথায় আবির্ভূত হবেন?
উত্তর: শম্ভলগ্রামে।
৫৪। কল্কি অবতারের পিতার নাম কী?
উত্তর: বিষ্ণুযশা।
৫৫। কল্কি অবতারের মাতার নাম কী?
উত্তর: সুমতী।
৫৬। কল্কি অবতারের রূপটি কেমন হবে?
উত্তর: সাদা ঘোড়ার ওপর থাকবে ও হাতে তরবারি থাকবে।
৫৭। বুদ্ধ ভগবান কত তম অবতার?
উত্তর: ৯ম।
৫৮। গৌতম বুদ্ধের পিতা-মাতার নাম কী?
উত্তর: শুদ্ধোদন ও মায়াদেবী।
৫৯। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী?
উত্তর: যশোধরা।
৬০। গৌতম বুদ্ধের পূর্বনাম কী?
উত্তর: সিদ্ধার্থ।
৬১। গৌতম বুদ্ধের অপর নাম কী?
উত্তর: শাক্য সিংহ, তথাগত।
৬২। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গৌতম বুদ্ধ।
৬৩। গৌতম বুদ্ধ কত বছর বয়সে দেহত্যাগ করেন?
উত্তর: ৮০ বছর।
৬৪। গৌতম বুদ্ধ কোথায় দেহান্তর করেন?
উত্তর: কুশীনগরে।
৬৫। পঞ্চরত্ন কী কী?
উত্তর: মনি, মুক্তা, প্রবাল, স্বর্ণ ও রৌপ্য।
৬৬। পঞ্চভূত কী কী?
উত্তর: ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম।
৬৭। উপনিষদের অপর নাম কী?
উত্তর: বেদান্ত।
৬৮। ঋগ্বেদের প্রধান দেবতা কে?
উত্তর: ইন্দ্র।
৬৯। দেবরাজ বলে বিখ্যাত কে?
উত্তর: ইন্দ্র।
৭০। ইন্দ্রের রাজধানীর নাম কী?
উত্তর: অমরাবতী।
৭১। স্বর্গের রাজধানী নির্মাণ করেন কে?
উত্তর: বিশ্বকর্মা।
৭২। স্বর্গে কী নেই?
উত্তর: শোক, তাপ, জরা ও মৃত্যু।
৭৩। স্বর্গের বাগানের নাম কী?
উত্তর: নন্দনকানন।
৭৪। স্বর্গের ফুলের নাম কী?
উত্তর: পারিজাত।
৭৫। কয়েকটি স্বর্গের বৃক্ষের নাম কী?
উত্তর: মন্দার, পারিজাত, সন্তানক, কল্পবৃক্ষ ও হরিচন্দন।
৭৬। স্বর্গের নদীর নাম কী?
উত্তর: অলকানন্দা।
৭৭। কয়েকটি নরকের নাম কী?
উত্তর: তামিস্র, রৌরব, কুম্ভীপাক, কৃমিভোজ ইত্যাদি।
৭৮। দুর্বাসার পিতামাতার নাম কী?
উত্তর: অত্রি ও অনসূয়া।
৭৯। দুর্বাসা পত্নীর নাম কী?
উত্তর: কন্দলী।
৮০। দুর্বাসা কেমন চরিত্রের ছিলেন?
উত্তর: মহাতেজস্বী কিন্তু অত্যন্ত ক্রোধপরায়ণ।
৮১। দুর্বাসা দর্প চূর্ণ করেন কে?
উত্তর: মহারাজ অম্বরীয।
৮২। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: ১৫,৩০,৯০০ জন (৭ অক্ষৌহিণী)।
৮৩। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: ২৪,০৫,৭০০ জন (১১ অক্ষৌহিণী)।
৮৪। পাতালের নদীর নাম কী?
উত্তর: ভোগবতী।
৮৫। তীর্থ কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। স্থাবর, জঙ্গম, মানস।
৮৬। জীবন কয় ভাগে বিভক্ত?
উত্তর: ৪ প্রকার। ব্যক্তি, সংসার, সমাজ ও রাষ্ট্র।
৮৭। পঞ্চবাণ কী কী?
উত্তর: মদন, মোহন, সম্মোহন, উত্তাপন ও স্তম্ভন।
৮৮। শান্তভাবের উদাহরণ কে?
উত্তর: সনকাদি মুনিগণ।
৮৯। দাস্যভাবের উদাহরণ কে?
উত্তর: ভক্ত হনুমান।
৯০। সখ্যভাবের উদাহরণ কে?
উত্তর: শ্রীদাম ও সুদাম।
৯১। মধুরভাবের উদাহরণ কে?
উত্তর: শ্রীমতী রাধারানী।
৯২। আশ্রয় কত প্রকার?
উত্তর: ৫ প্রকার। নাম, ভাব, প্রেম, রস ও মন্ত্র।
৯৩। চণ্ডীর বক্তা কে?
উত্তর: মেধস মুনি।
৯৪। কলিযুগে নিষিদ্ধ কী কী?
উত্তর: অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, মাংসদ্বারা শ্রাদ্ধ, দেবর কর্তৃক সন্তান ধারণ ও সন্ন্যাস নেওয়া।
৯৫। সপ্তর্ষি কারা?
উত্তর: কশ্যপ, বশিষ্ঠ, অত্রি, গৌতম, বিশ্বামিত্র, ভরদ্বাজ ও জমদগ্নি।
৯৬। শ্রীকৃষ্ণ কখন কাকে দুর্গাস্তব করতে বলেছিলেন?
উত্তর: কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে।
৯৭। কয়েকজন কালী সাধকের নাম কী?
উত্তর: রামকৃষ্ণ পরমহংসদেব, বামাখ্যাপা, রামপ্রসাদ ও কমলাকান্ত।
৯৮। অষ্ট সাত্ত্বিক ভাব কী কী?
উত্তর: অশ্রু, কম্প, পুলক, স্বেদ, বৈবর্ণ, স্তম্ভ, সমাধি ও রোমাঞ্চ।
৯৯। অষ্ট বসু কে কে?
উত্তর: সোম, বিষ্ণু, ধ্রুব, ধর, অনল, অনিল, প্রভাস ও প্রত্যূষ।
১০০। দেহ কয়টি তত্ত্বে গঠিত?
উত্তর: ২৪টি তত্ত্বে গঠিত। বিস্তারিত নিচে দেওয়া হলো:
​১. পঞ্চভূত (৫টি): ক্ষিতি (মাটি), অপ (জল), তেজ (অগ্নি), মরুৎ (বায়ু), ব্যোম (আকাশ)।
২. ষড়রিপু (৬টি): কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
৩. দশ ইন্দ্রিয় (১০টি): ৫টি জ্ঞানেন্দ্রিয় (চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক) এবং ৫টি কর্মেন্দ্রিয় (বাক, পাণি, পাদ, পায়ু, উপস্থ)।
৪. মন, বুদ্ধি ও অহংকার (৩টি): মন, বুদ্ধি ও অহংকার।

​ #সনাতন_ধর্ম #ধর্মীয়প্রশ্নোত্তর #সনাতন_সংস্কৃতি #জ্ঞান_বিজ্ঞান

[তথ্য সহায়ক পুস্তক: জানা অজানায় ধর্ম ও নৈতিক শিক্ষা__বন্ধু কিশোর ব্রহ্মচারী]

বি.দ্র. কিছু বানান ও তথ্য সংশোধন করা হয়েছে।

ওঁ তৎ সৎওঁ নমো ভগবতে বাসুদেবায়সকলে মিলে গীতা পড়ি, গীতার জ্ঞানে জীবন গড়ি, এই স্লোগান।শুভ শক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন Off...
11/07/2026

ওঁ তৎ সৎ
ওঁ নমো ভগবতে বাসুদেবায়
সকলে মিলে গীতা পড়ি, গীতার জ্ঞানে জীবন গড়ি, এই স্লোগান।
শুভ শক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন Official পরিচালিত
জ্ঞান তীর্থ গীতা শিক্ষা নিকেতন
এর ছাত্র ছাত্রী দের মাঝে গীতা ও সনদ প্রদান করা হয়।

02/07/2026

বলি প্রথা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জেনে নিন কাজে লাগবে।
বি: দ্রঃ কপি ভিডিও
#হিন্দু #কালচার #বাংলাদেশ

শুভেচ্ছা ও অভিনন্দন রইলো
02/07/2026

শুভেচ্ছা ও অভিনন্দন রইলো

ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে।।
এইচএসসি পরীক্ষা২০২৬ এ
অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের প্রতি
গৈরিক শুভেচ্ছা ওশুভ কামনা
শুভ শক্তি বিদ্যাপীঠ
এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ২০২৬-এর জন্য শুভকামনা,

আজকে ২ জুলাই শুরু হলো HSC পরীক্ষা-২০২৬। এ উপলক্ষে শুভ শক্তি বিদ্যাপীঠ-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর প্রতি রইলো গৈরিক শুভেচ্ছা ও শুভকামনা ।

তোমাদের অধ্যবসায়, পরিশ্রম ও আত্মবিশ্বাস যেন কাঙ্ক্ষিত সাফল্যে পরিণত হয়, এই প্রার্থনা করি। সততা, ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো।

সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে: শুভ শক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন Official (sssf)

29/06/2026

জয় গীতা









29/06/2026

জয় গীতা
শিক্ষার্থীর উপস্থাপন
গীতা পাঠ: দীপা কর্মকার









28/06/2026

জয় গীতা, রাধে রাধে,জয় শ্রী কৃষ্ণ।
কেমন উপস্থাপন করেছে বলে যাবেন সকল কৃষ্ণ ভক্ত বৃন্দ।
গীতা পাঠ: জয়া সূত্রধর
#শ্রীমদ্ভাগবত_গীতা_প্রথম_অধ্যায় #কলকাতা #বাংলাদেশ #ইন্ডিয়া #হিন্দু #সনাতন

28/06/2026

জয় গীতা
#শ্রীমদ্ভাগবত_গীতা_প্রথম_অধ্যায়
#সনাতন #হিন্দু #বাংলাদেশ #ইন্ডিয়া #কলকাতা শুভ শক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন Official জ্ঞান তীর্থ গীতা শিক্ষা নিকেতন
Shamol Roy Jattra Barman

Address

বাদল বাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
Sahajadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান তীর্থ গীতা শিক্ষা নিকেতন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share