Shaiful English Academy

Shaiful English Academy English এর সকল সমস্যা সমাধানই মূল লক্ষ ও উদ্দেশ্য।

04/05/2026

Super-duper = খুব ভালো / অসাধারণ
Easy-peasy = খুব সহজ
Roly-poly = গোলগাল (বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে)
Blah-blah = আজেবাজে কথা

অগ্রিম শুভেচ্ছা  রইল।।
19/03/2026

অগ্রিম শুভেচ্ছা রইল।।

Connectorপূর্বের Sentence এর সাথে পরের Sentence এর সম্পর্ক স্থাপনকারী শব্দকেই Connector বলে।Example: Rani did not read h...
09/03/2026

Connector

পূর্বের Sentence এর সাথে পরের Sentence এর সম্পর্ক স্থাপনকারী শব্দকেই Connector বলে।
Example: Rani did not read his lesson carefully when she was in class eleven. As a result/Apart from this/Therefore, she failed in HSC.

Rule-1: As a result/ for this/ for this reason/ that is why/ this is why/ thus/ as a consequence/ consequently/ therefore/ so/ hence (কারণে/ফলে/এভাবে/তাই): Clause/ Sentence দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত Linkers-গুলো ব্যবহৃত হয়। যেমন:
i. Many dishonest businessmen store daily commodities. As a result, the prices of them lie at an imbalanced rate.
ii. Erin walked slowly. For this/ for this reason/ that is why/ thus/ Therefore/ she failed to reach the station in time.

And(এবং)- And দ্বারা সাধারনত একই Parts of Speech ও একই Form যুক্ত হয়।
যেমন, He leads a happier and good (better) life.

Rule-2: In short/ in brief/ in a few words/ in a word/ in a nutshell/ in fine/ in conclusion/ to sum up/ to summarize/ on the whole (সংক্ষেপে/ এককথায় বলতে গেলে): পূর্বে আলোচিত কোন বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. She whole family depends on her. She is the only earning member of her family. In a word, she is the umbrella of her family.

Rule-3: In other words/ in the other way (অন্যকথায়/ অন্যভাবে বলতে গেলে): কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।যেমন:
i. The students do not try to understand English. In other words, they are going from bad to worse.

Rule-4: Moreover/ besides/ in addition/ in addition to that/ furthermore/ in addition to/ again তাছাড়া/ অধিকন্তু/ আবার: আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. The man has a big flat. Besides this, he has a car.

Rule-5: And/ as well as/ along with/ together with এবং: এধরনের linker দুটি noun/ verb/ adjective/ adverb/preposition-এর মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
i. The teacher, as well as the students, was present.

But(কিন্তু)- But দ্বারা সাধারনত Opposite Word বা Clause যুক্ত হয়। যেমন,He is poor but honest.

Rule-6: Not only ... but also শুধুনয় ... আরও: দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদির শুধু একটি নয়, অপরটিও হয়—এমন বোঝাতে প্রথমটির আগে not only এবং পরেরটির আগে but also বসে বিস্তারিত আলোচনা.
i. The girl is not only lazy but also dirty.

Rule-7: Either ... or হয় ... অথবা.: দুটির/ দুজনের মধ্যে হয় একটি এ রকম বোঝাতে এ linker ব্যবহৃত হয়।
i. She is either mad or foolish.

Rule-8: Neither ... nor এটাও নয় ... ওটাও নয়: দুটি বিষয়ের/ বস্তুর বা দুই ব্যক্তির কেউই নয়—এমন বোঝাতে এই linker ব্যবহৃত হয়।
i. Neither you nor he is responsible.

Rule-9:... Both ... and ... (এবং ... উভয়েই/ উভয়টিই): দুটিবস্তু/ বিষয় বা দুইব্যক্তি/ পক্ষের উভয়টি/ উভয়কেই বোঝাতে এই linker ব্যবহৃত হয়।
i. She is both honest and kind.

Rule-10: Relative pronouns: Who, which, that, what, whom, whose এই Pronoun-গুলো Sub-ordinating Conjunction হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে।
i. I do not know what he wants.

Rule-13: at the same time/ after that/ subsequently/ then/ coincidentally (একই সময়ে/ যুগপৎভাবে): একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. Roger was reading a book. At the same time, Peter was writing a letter to his mother.

Rule-14: At the end/ at last/ at length/ finally/ lastly/ at the eleventh hour/ eventually/ last of all (অবশেষে/ সবশেষে): ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. The old sailor prayed for seven days. At last, God took pity on the old sailor.

Rule-15: Too/ also/ as well (আরও): আরও কোনো কিছু ঘটতে পারে; অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই Linker-গুলো ব্যবহৃত হয়। তবে also-কে Sentence-এর শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায়। i. She needs a pen. She also needs a book.

Rule-16: At present/ at the present time/ presently/nowadays (বর্তমানে/ আজকাল): বর্তমান সময়ে ঘটছে, এমন বোঝাতে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. At present, the condition of the farmers is not good at all.

Rule-17: Firstly/ secondly/ thirdly: কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।যেমন:
i. There are many ways to solve the food problem in India. Firstly, we must sustain the present production of food. Secondly, we must control the rapid population growth. Thirdly, steps should be taken against the fragmentation of land. Fourthly, modern and scientific method of cultivation should be introduced.

Rule-18: But/ On the other hand/ On the contrary/ Instead of that/ Whereas/, In contrast (কিন্তু/ অন্যদিকে): পূর্বেলিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. Dhaka is over-populated. On the other hand/ On the contrary/ In contrast/ In contrast with this/ whereas, Chattogram is less populated.

Rule-19: Otherwise/ lest (অন্যথায়/ পাছে): একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে—এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. Read attentively lest you should fail in the examination.

Rule-20: For instance/for example/ such as/ like/ namely/ that is to say (যেমন/ অর্থাৎ): উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. People of the developing country do not enjoy their basic right such as freedom of movement, freedom of speech etc.

Rule-21: First of all/ initially/ primarily/ in the beginning/ at the start/ in the first place (সর্বপ্রথম/ শুরুতে): ধারাবাহিক/ পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. Some steps should be taken to control the population in the beginning.

Rule-22: always/ Usually/ generally/ as usual/ most often/ very often/frequently/ sometimes/ at times (সর্বদা/ সাধারণত/ প্রায়ই/ মাঝেমধ্যে): যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝেমধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. She usually/ always/ generally/ as usual/ most often/ very often/ often/ sometimes/ at times gets up from bed early in the morning.

Rule-23: After পরে: দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে, তার আগে after বসে।
i. The students came to college after the bell had rung.

Rule-24: Before/ prior to that পূর্বে: পূর্বে হয়েছে, এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে before ব্যবহার করা হয়।
i. Before the doctor came, the patient had died.
ii. They talked to us. Prior to that, they invited us.

Rule-25: Thus/ in this way এভাবে: কোনো ঘটনা কীভাবে ঘটে বা ঘটেছে, তার বিবরন পরবর্তী সময়ে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. Most of the people of our country are illiterate. Many of them are lazy and inactive. In this way, they become poor.

Rule-26: When/ while যখন: একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের Linker বসে।While-পরবর্তী Clause-টি সাধারণত Continuous-এর হয়।
i. When I came to college, I saw him.
ii. While I was sleeping, the phone rang.

Rule-27: However/ nevertheless/ after all যা-ইহোক, মোটেরওপর: আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই Linker-গুলো ব্যবহৃত হয়।
i. You should not disobey him. After all, he is your father.

Rule-28: In case যদি., In any case (যে কোনো অবস্থায়): যদি অথবা যেকোন অবস্থায় কোনো কিছু করা হয়/ হয়েছিল/ হবে বুঝালে এই Linkers ব্যবহৃত হয়। যেমন:
i. In case you come, I will go there.

Rule-29: Really/ actually/ indeed/ in fact/ of course অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত: কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এ ধরনের Linker ব্যবহৃত হয়। যেমন:
i. Nobody respects John. In fact, he is not an honest man.

Rule-30:Another/ the other/ the latter অন্যটি, পরবর্তীটি: দুটি বিষয়/ বস্তু/ দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তীজনের আগে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. John and Harris are very bright students. The latter is also a good player.

Rule-31: Rather বরং: কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই Linker-টি ব্যবহার করা হয়।
i. I would rather starve than steal.

Rule-32: Similarly, in the same way, alike অনুরূপভাবে/ একইভাবে: আগে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিলরেখে কিছু ঘটছে বা ঘটবে—এমনকিছু লিখতে এই Linkers-গুলো ব্যবহৃত হয়।
i. You have done the work nicely. She has done the work similarly/ in the same way.

Rule-33: According to/ in accordance with/ accordingly অনুসারে/ অনুযায়ী: আগের কোনো কাজ/ ঘটনা/ বিষয় বস্তুর সঙ্গে তালমিলিয়ে কোনো কাজ/ ঘটনা সম্পাদিত হলে এই Linkers ব্যবহৃত হয়।
i. According to me, Peter is not only a good student but also a good player.

Rule-34: পর্যন্ত অর্থে till এবং যে পর্যন্ত না অর্থে until ব্যবহৃত হয়। i. Pray to Allah till the sunrise.

Rule-35: Still/till now/even now এখনো/এখন পর্যন্ত: এখনো বা এখন পর্যন্ত চলছে, তা বোঝাতে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. She is still sleeping. Till now, she has not finished the work.

Rule-36: Suddenly/ all on a sudden (হঠাৎ): হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই Linkers-গুলো ব্যবহৃত হয়। যেমন:
i. We were walking along the street. Suddenly a man came to us running. Rule-

37: if/ even if/ unless যদি/ এমনকি যদি/ যদি না: যদি/ এমনকি যদি/ যদি না অর্থপ্রকাশ করতে এ ধরনের Linker ব্যবহৃত হয়।
i. Unless you work hard you will not shine in life.

Rule-38:Above all সর্বোপরি: সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে লিখতে গেলে এই Linker ব্যবহৃত হয়।
i. Above all, he was a very honest man.

Rule-39: Undoubtedly/no doubt/ surely /of course/ certainly/truly speaking (নিঃসন্দেহে/নিশ্চিতভাবে/ অবশ্যই): নিঃসন্দেহে/ নিশ্চিতভাবে/ অবশ্যই—এমন বক্তব্য প্রকাশ করতে এ ধরনের Linkiers ব্যবহৃত হয়। i. Undoubtedly you are wrong.

Rule-40: Whoever যে-ই হোক: কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই Linker-টি তারপূর্বে ব্যবহৃত হয়। i. Whoever is present here, he/she should listen to our request. ii. Whoever you are, I won’t respect you.

Rule-41: Unfortunately/ unluckily দুর্ভাগ্যজনকভাবে: কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশে এই Linker ব্যবহৃত হয়। যেমন:
i. We went to meet the Headmaster. Unfortunately, we did not get him at his office. Rule-42: Whatever যা-ই হোক: কোনো বিষয়/ বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তারপূর্বে এই Linker-টি ব্যবহৃত হয়। i. Whatever you want, it must be legal.

Rule-43:In order to/ to উদ্দেশ্যে: যে কাজের উদ্দেশ্য কোনো কিছু করা হবে বা হয় বা হয়েছে, উদ্দেশ্য-প্রকাশক সেই Verb-এর আগে in order to/ to বসে।
i. She went to market in order to buy a book.

Rule-44: So that/ in order that যাতে: উদ্দেশ্য-প্রকাশক Sub-ordinate Clause-এর আগে এ ধরনের Linker ব্যবহার করে Principal Clause-এর সঙ্গে যুক্ত করা হয়।
i. She is reading attentively so that she can get GPA-5. Rule-

45: That (যে/ যা/ যেটা): যে/ যা/ যেটা বুঝিয়ে এই Linker ব্যবহৃত হয়।যেমন:
i. We know that she is a freedom fighter.

you have to know the rules of completing sentences to do well

Rule-46: Whether/whether ... or (কিনা): নিশ্চিত নয়, এমন বিষয়, বস্তু, ঘটনা বা ব্যক্তির আগে এই Linker-টি ব্যবহৃত হয়। i. I do not know whether he is honest or dishonest.

Rule-47: Whenever যখনই হোক: অনিশ্চিত সময়-প্রকাশক ঘটনা, কাজ বা কালের পূর্বে এই Linker-টি ব্যবহৃত হয়। i. Whenever you need me, just make a phone call.

Rule-48: Wherever যেখানেই হোক: অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই Linker-টি ব্যবহার করা হয়। i. Wherever you go, I will always be with you.

Rule-49: As/since/because/because of/for/ on account of/ due to/ owing to যেহেতু/ কারণে: যেহেতু/ কারণে প্রকাশক Clause-এর পূর্বে এই Linker-গুলো ব্যবহৃত হয়।
i. I could not go out because of/ owing to the heavy rainfall.

Rule-50: In any way/ anyhow/ by all means যে কোনো ভাবে: যে কোনভাবে/ যে কোনো উপায়ে কোনো কাজ করতে চাইলে বা করা হবে বা করা হয়েছে, এমন বোঝাতে এ ধরনের Linker ব্যবহৃত হয়। যেমন:
i. The problem is serious. In any way, we have to solve it.

Rule-51: Enough to (যথেষ্ট): কোনো বৈশিষ্ট্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততার কারণে কোনো কাজ সংঘটিত হলে বা না হলে সেই কাজের Verb-টির আগে এই Linker-টি বসে। i. She is not strong enough to carry the load.

Rule-52: Though/ although (যদিও): দুটি বিপরীত ধর্মী Clause-কে যুক্ত করতে এই Linker ব্যবহৃত হয়। i. Though worked hard, she could not get a GPA-5.

Rule-53: In spite of/ despite সত্ত্বেও: একটি Sentence/ Clause-এর সঙ্গে অপর একটি বিপরীতভাব প্রকাশ করা phrase-কে যুক্ত করতে এ ধরনের Linker ব্যবহৃত হয়। i. In spite of her illness, she attended the meeting.

Rule-54: Once/ once upon a time/ many days ago/ long long ago/ in ancient time/ in the past একদা, অনেকদিন আগে, অতীতে: অনেকদিন আগে, অতীতে ঘটেছে এমন ঘটনা/ কাজ প্রকাশে এ ধরনের Linker ব্যবহৃত হয়। i. Once/ Once upon a time/ Many days ago/ Long long ago/ In ancient time there lived poor man.

Rule-55: Yet তার পরেও: বিপরীতধর্মী বা বিপরীতভাব প্রকাশক কোনো কাজ, ঘটনা বা বৈশিষ্ট্য প্রকাশ করতে এই Linker ব্যবহৃত হয়।
i. She is poor, yet she is happy.

Rule-56: As if/ as though/ as it were যেন: কারও কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলে তা এই Linker-এর পরে ব্যবহার করা হয়।
I. She talks as if/ as though she were a great scholar.

Rule-57: To the last/ till the end/ to a close শেষ পর্যন্ত: শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে—এমন কাজ বা ঘটনা লেখার শেষে এ Linker-গুলো বসে।
i. We fought to the last to save our country.
Exercise

1. Complete the passage using suitable connectors.[Dhaka Board-2019]
Trees are a vital part of our environment. (a) ---, they bear a great impact on the climate. (b) ---we are not careful about them. (c) ---, we destroy trees at random. (d) ---, one day the country will bear the consequence of greenhouse effect. (e) ---ours is an agricultural country, our economy depends upon it. (f) ---trees play a vital role on our climate, (g) ---, trees keep the soil strong. (h) ---, trees save us from flood. (i)--- tress provide us timber. (j)---- trees are our best friend.

2. Complete the passage using suitable connectors.[Jashore Board-2019]
Honesty is a noble virtue. The man (a) ---possesses this rare quality is the happiest man on earth. To be honest, a man should have trustworthiness (b) ---nobody trusts a liar. A liar may prosper for the time being, (c) ---ultimately he goes to the dogs. (d) ---we should be honest. It is said that honesty is the best policy (e) ---dishonesty is the sign of downfall. God helps those who are honest. (f) ---dishonest people are cursed; Childhood is the best time (g) --- children should be taught honesty. It is said (h)--- children should be allowed to mix with those friends (i) ---are honest. (j) ---they can mould their characters.

3. Complete the passage using suitable connectors. [Barishal Board-2019]
We should always keep in mind a) ---all kinds of physical exercise are not suitable for all. b) ---different people have different capacities. c) ---, harder exercise (d) ---wrestling and gymnastics are suitable for young people e) ---they have the energy to perform them. Weaker and old people should take the milder exercise f)--- walking, jogging and freehand exercise. Over exercise never does good, g) ---it breaks down the health. h) ---, we should always take those exercises i) ---would suit us. Physical exercise is important for the preservation of good health. It j) ---builds our character.

ModifierModify (verb)পরিবর্তন করা Modifier(Noun) পরিবর্তন, যে পরিবর্তন করে ।  Modifier হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ ...
09/03/2026

Modifier

Modify (verb)পরিবর্তন করা Modifier(Noun) পরিবর্তন, যে পরিবর্তন করে । Modifier হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা শব্দের আগে বা পরে বসে তার অর্থ আরো প্রভাবিত করে Modifier মূলত Adjective /Adverb হয় । Adjective সর্বদা Modify করে Noun বা Pronoun কে Adverb সর্বদা Modify করেAdjective বা Verb/Adverb কে ।
Intensifier এর ব্যবহার :
Intensifier ,Intensify (Verb) হতে এসেছে যার অর্থ হচ্ছে তীব্র করা So,Intensifier অর্থ হচ্ছে তীব্র করে Intensifier যেখানে থাকবে সেখানেট very ব্যবহার করতে হবে তবে Great /Acute/Extremely ও ব্যবহার করা যায় ।
Example:
Nasif is a ..(use an intensifier) good boy.
=Very
Apposition=একটি Noun Phrase যখন কোন Noun কে Modify করতে পারে, তারপর বসে সেই Noun কে Modify করে তাকে Apposition বলে
Example=Mr.Nafiz...(use an apposition),is a kind man.
= Headmaster of PN School.
Infinitive=To+verb এর present form.
বাকে বা Passage এর সাথে সঙ্গতি রেখে এখানে Verb এর Present Form বসবে.
Example =Manik went there to buy a book.
Gerund=Verb present এর Form বসবে এর সাথে যদি ing যোগ হয় এবং তা যদি Noun এর কাজ করে তাকে Gerund বলে ..(Use a present Participle) is good for all.
=Walking/Swimming
Participle as Pre-modifier:
আমরা জানি, participle সর্বদা adjective কিংবা adverb-এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা pre-modifier হিসেবে কাজ করতে পারে। এগুলো নিম্নরূপঃ

Present participle=(Verb1+ing) Verb এর present form সাথে ing যোগ হলে তা যদি Adjective এর নেয় কাজ করে তাকে Present participle বলে
I saw a flying bird. (a) He saw a running train.
(b) A barking dog seldom bites. (c) A drowning man catches at a straw.
***. Past Participle as Pre-modifier:
এটি verb-এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle-টি noun-এর পূর্বে বসে adjective-এর কাজ করে। যেমন-
(a) It was a written document. (b) I have bought some rotten fishes.

***. Perfect Participle (Phrase) as Pre-modifier:
এটি having + verb-এর past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এই perfect participle phrase-টি কোন clause-এর পূর্বে বসে উক্ত clause-টিকে modify করে অর্থাত্ এটি adverb-এর কাজ করে। যেমন-
(a) Having defeated the soldiers, the Captain sent them to prison.
(b) Having taken her meal, Nowshin went to college.

***Possessive Case= my .our ,your,his ,her,their.
বাক্যের সাথে সংগতি রেখে যেকোনো একটা বসে যেমন বাক্যের Subj যদি he হয় তাহলে possessive caseএ his বসে আর যদি they হয় তাহলে their বসে
Murad is an idol to ..(use a possessive case)... students.
=his
(a) Her sister is an MBBS. (b) I have already got your idea.
(c) Everybody knows its price.
Quantifier=(Quantity) যে শব্দ দ্বারা কোন কিছুর সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাকে Quantifier বলে
Singular non-countable noun-এর quantifier হিসেবে সাধারণত much, little, a little, a great/good/vast/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি বসে এবং plural countable noun-এর quantifier হিসেবে সাধারণত many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough ইত্যাদি বসে। যেমন-
(a) She bought ten books from the book fair. (b) I don't spend much money unnecessarily.
(c) Many students attended the seminar. (d) Bill Gates has a lot of money.

***Demonstrative=This,that,these.those.ইত্যাদি হচ্ছে Demonstrative এবং this ,theseকাছের জিনিস বোঝায় that,those দুটো জিনিস বোঝায় এছাড়াও Adjective ,Adverb সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে আমাদের Parts of Speech sheet দেখতে পারেন ।
(use possessive to pre-modify the noun) country. Quantifier: all, any, both, some, no, every, either, neither few, a few, much, many, a many, manya, little, Rules of modifier:
*** Pre-modifier-এর উদাহরণসহ ব্যবহার দেখানো হলোঃ
***. Adjective as Pre-modifier: এক্ষেত্রে noun বা noun phrase-এর পূর্বে একটি adjective বসে উক্ত noun-কে modify করে। Adjective-এর এ ধরনের ব্যবহারকে attributive use বলা হয়। যেমন-
(a) Kalam gave him a nice picture. (b) It was an attractive football-match.
***Noun as Pre-modifier:
অনেক ক্ষেত্রে noun-ও noun-কে modify করে। যখন দুটি noun পাশাপাশি বসে, তখন প্রথম noun-টি দ্বিতীয় noun-টিকে modify করে। ফলে, এক্ষেত্রে প্রথম noun-টি noun হয়েও adjective-এর মতো কাজ করে। যেমন-
(a) Kabir went to a book fair. (b) I have bought a book about science fiction.
(c) Trade Fair should be open to all.





***. Determiner as Pre-modifier: Determiner দ্বারা noun-কে নির্দেশ করা হয়। সাধারণত article (a, an, the) এবং demonstrative pronoun (this, that, these, those) গুলো determiner হিসেবে ব্যবহূত হয় যা noun-এর পূর্বে বসে adjective-এর কাজ করে। যেমন-
(a) Shushil purchased a mobile. (b) The Meghna is a big river.
(c) She bought that pen yesterday. (d) Those players were playing in the field.

****. Compound as Pre-modifier: দুই বা ততোধিক শব্দযোগে compound গঠিত হয় যা noun-এর পূর্বে বসে adjective-এর কাজ করে। Age-old, brand-new, school-going, out-of-order, out-dated, out-of-date, old-fashioned, back-dated, so-called, far-sighted, long-sighted, first-class, new-bo, long-term, short-term, quickly-done, slowly-passing, multi-coloured, multi-storeyed, cash-paid, newly-emerged, above-mentioned, well-constructed, well-paid, well-designed, well-known ইত্যাদি প্রচলিত কতগুলো compound. যেমন-
(a) Nishat has purchased a brand-new car. (b) A hard-working man can prosper in life.
(c) His father possesses a back-dated idea. (d) The govt. has given long-term loan to the poor.
***. Adverb as Pre-modifier: Adverb হলো below, under, above, up, down, very, fast, last, early, late, then ইত্যাদি যা noun-এর পূর্বে বসে adjective-এর কাজ করে। তবে quickly, slowly, extremely, very, fast, last, soon, late, early, instantly, today, yesterday, here, there ইত্যাদি adverb কোন verb, adjective, adverb কিংবা পুরো sentence-এর পূর্বে বসে adverb-এর কাজ করে। যেমন-

(a) The then Principal signed this letter. (b) The down train will go there.
(c) The above passage is very difficult.(d) This is the very man you like to meet.
(e) The last man has already left the place (f) That question was very important.
(g) The lady walks extremely slowly. (h) It is a quickly increasing market.
(i) Instantly he left the place. (j) There she was waiting for him eagerly.

the following text and use modifiers as directed is the blank spaces:
1. A village doctor is a very (a) —— (pre-modify the noun) person in the rural areas of Bangladesh. He is (b) —— (post-modify the verb) known as a quack. A village doctor is not a (c) —— (pre-modify the noun) doctor. He usually sits in a small dispensary (d) —— (postmodify the verb). He treats the patients (e) —— (use a participle phrase to post-modify the verb). A village doctor is not a (f) —— (pre-modify the noun) man. His chamber is (g) —— (pre-modify the verb) furnished. He cannot supply costly medicine to (h) —— (pre-modify the noun) patients. In our country, the number of qualified doctors is (i) —— (use an intensifier to pre-modify the adjective) few. So, a village doctor is a great friend to the (j) —— (pre-modify the noun) villagers.
2. Most of the people in (a) —— (use possessive to pre-modify the noun) country do not know the importance of English. In fact, it is an (b) —— (use an adjective to pre-modify the noun) language and we are living in a (c) —— (pre-modify the noun) village. So, if you know English (d) —— (post-modify the verb with an adverb), you can communicate with (e) —— (use article to pre-modify the noun phrase) rest of the world. It is surely an important element of your (f) —— (use an adjective to pre-modify the noun) skill. Without the knowledge of English with proper understanding, you cannot complete (g) —— (use possessive to pre-modify the noun) higher studies because most of the books are written in English in the process of higher education. Poor knowledge of English will also hamper your (h) —— (use an adjective) development. In short, if you do not have a good command of English, you will suffer (i) —— (post-modify the verb with prepositional phrase). So, do not waste your time and try to learn English (j) —— (post-modify the verb with an adverb) from today.
3. Kazi Nazrul Islam is called the Shelley of Bengali literature. He was a (a) —— (pre-modify the noun) poet. He wrote (b) —— (post-modify the verb) in every branch of Bengali literature. Nazrul, (c) —— (use an appositive), won the attention of everyone in his early childhood. He wrote ceaselessly until the death of (d) —— (use possessive pronoun) poetic flair. He composed his songs (e) —— (use an infinitive phrase to post-modify the verb). His songs are (f) —— (use an intensifier to pre-modify the adjective) melodious. He enriched the Bengali literature (g) —— (use an adverb to pre-modify the verb). His literary works have enriched (h) —— (use a noun adjective) literature. He was (i) —— (use an article) secular poet. He sang the songs of equality (j) —— (use an adverbial phrase).

4. There lived a (a) —— (pre-modify the noun) fox in a jungle. Once the fox was feeling (b) —— (use an intensifier to pre-modify the adjective) hungry. He roamed here and there (c) —— (use prepositional phrase to post-modify the verb), but he could not find anything to eat. He became (d) —— (use an intensifier to pre-modify the adjective) tired. (e) —— (use infinitive phrase to post-modify the verb), he sat under a (f) —— (use a noun adjective to pre-modify the noun) tree. When he looked up, he saw a crow (g) —— (use a participle to post-modify the noun) on one of the branches of the tree. The crow was holding a piece of meat (h) —— (use prepositional phrase to post-modify the verb), (i) —— (use a participle phrase to pre-modify the verb), the mouth of the fox began to water and he wished to have (j) —— (use a demonstrative to pre-modify the noun) piece of meat.

09/03/2026
Phrase (শব্দ গুচ্ছ): একাধিক শব্দ গুচ্ছ যখন তাদের নিজস্ব অর্থ হারিয়ে বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে Phrase  বলে।যেমন.  On...
09/03/2026

Phrase (শব্দ গুচ্ছ): একাধিক শব্দ গুচ্ছ যখন তাদের নিজস্ব অর্থ হারিয়ে বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে Phrase বলে।
যেমন. On the other hand(অপর পক্ষে).On the eve of(প্রাক্কালে)
Finite verb (সমাপিকা ক্রিয়া): যে Verb কোন Sentence এর বক্তব্য সমাপ্ত করে এবং সেই Sentence এর Subject ও Number অনুযায়ী যার রুপ নির্ণয় হয় তাকে Finite Verb বলে।
যেমন, They respect me. She respects me. He has a clear voice. They have a good term with her.
Clause(বাক্যাংশ): বাক্যের অংশ । Clause হচ্ছে বৃহত্তর বাক্যের অংশ যেখানে Subject ও Finite Verb থাকে।
Clause তিন প্রকার:
i.Principal Clause/ Independent Clause: যে Clause এ একটি মাত্র Subject ও একটি মাত্র Finite Verb থাকে এবং মূল Sentence থেকে বিচ্ছিন্ন করা হলে ও স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।
যেমন, Inspite of his poverty, he is honest (Principal Clause).
ii. Sub-ordinate Clause/ Dependent Clause: যে Clause তার অর্থ প্রদানের জন্য Principal Clause এর উপর নির্ভরশীল, তাই Sub-ordinate Clause. Sub-ordinate Clause, Principal Clause এর উপর নির্ভর করে।
যেমন, Though he is poor (Sub-ordinate clause),he is honest. (Principal clause).
*Sub-ordinate clause সাধারণত WH word ,Till,Until,Unless,If ,As,Since ,Because,Though,Although ইত্যাদি দ্বারা শুরু হয়।
*Sub-ordinate clauseএর sign(চিহ্ন) সমূহ বাক্যের প্রথমে বসলে বাক্যের মাঝে কমা বসে। আর উক্ত sign সমূহ বাক্যের মাঝে বসলে কমা বসে না।
iii. Co-ordinate Clause:যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোন Co-ordinate Conjunction দ্বারা যুক্ত হয়, তাকে Co-ordinate clause বলে।
যেমন, I sent him an e-mail and he replied.
*Co-ordinate Conjunction সমূহ হচ্ছে and, both… and also, as well as, either…. or, neither… nor ইত্যাদি।
*Principal- প্রধান, মূখ্য, অধ্যক্ষ, মূলধন ,
*Principle-নীতি, মন্ত্র, তত্ব,

Shaiful English Academy--Contact:01756-594848.

The Sentence (গঠন অনুসারে):
*গঠন ভেদে Sentence তিন প্রকার।
1. Simple Sentence:(সরল বাক্য): যে Sentence এ একটি মাত্র Subject ও একটি মাত্র Finite Verb থাকে. তাকে Simple Sentence বলে।
যেমন,
i.Because of his illness, he could not attend the meeting.
ii.Inspite of his poverty ,he is honest.
2.Complex Sentence(মিশ্র/ জটিল বাক্য): যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Sub-ordinate Clause থাকে , তাকে Complex Sentence বলে।
*Complex Sentence এ Sub-ordinate Clause এর Sign সমূহ থাকে WH word, if, though, although, since, as, because, that, sothat ইত্যাদি।
যেমন,
i.As he was ill ,he could not attend the meeting.
ii.Though he is poor ,he is honest. iii. If you come ,I will go.
*Complex Sentence এর Sign সমূহ বাক্যের প্রথমে বসলে বাক্যের মাঝে কমা বসে। আর উক্ত Sign সমূহ বাক্যের মাঝে বসলে কমা বসেনা।
3. Compound Sentence (যৌগিক বাক্য): যদি কোন Sentence এ একাধিক Principal Clause থাকে, তাকে Compound Sentence বলে।
*Compound Sentence এ and, or, but, so, therefore ইত্যাদি থাকে।
যেমন, i. He is poor but honest.
ii. Halim was ill and so (and) he could not attend the meeting (and so/and).

https://www.teachers.gov.bd/content/details/1713651
01/03/2026

https://www.teachers.gov.bd/content/details/1713651

Articlea, an এবং the হচ্ছে Article এর বাংলা হচ্ছে পদাশ্রিত নিদের্শক। Parts of speech গত দিক থেকে এরা adjective, তবে এরা মূলত determiner.Article দুই...

Articlea, an এবং the হচ্ছে Article এর  বাংলা হচ্ছে পদাশ্রিত নিদের্শক। Parts of speech গত দিক থেকে এরা adjective, তবে এরা...
01/03/2026

Article
a, an এবং the হচ্ছে Article এর বাংলা হচ্ছে পদাশ্রিত নিদের্শক। Parts of speech গত দিক থেকে এরা adjective, তবে এরা মূলত determiner.
Article দুই প্রকার:-
(i) Indefinite Article: (অনিদিষ্ট a/an) যে article বিশেষ কোনো ব্যক্তি,বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Indefinite Article বলে। a এবং an হচ্ছে Indefinite article । এগুলো সবসময় singular counable noun এর পূর্বে বসে।
(ii Definite Arficle: যে Article নিদির্ষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে Definite Article বলে। The হচ্ছে Definite Article,The সাধারনত যেমন singular ও plural উভয় প্রকার noun এর পূর্বে বসে।
Common usen s ‘A’ and ‘An’
1.সাধারনত consonant sound এর aপূর্বে বসে।
2. সাধারনত vowel Sound এর পূর্বে an বসে।
3. H যদি হ উচ্চারিত হয় তবে তার পূর্বে a বসে, আর H এর উচ্চারন হ না হলে an বসে।
4. কোনো vowel এর উচ্চারন u এর মত হরে তার পূর্বে a বসে।
5. One যুক্ত শব্দের পূর্বে a বসে।
She is a one eyed woman
6. সংক্ষিপ্ত পদবী এর পূর্বে consonant sound আসলে a আর vowel sound আসলে an বসে।

7. পদবীর প্রথম বর্ণ বাংলায় লেখলে যদি দু্টি বর্ণ হয় তবে an আর েএকটি বর্ণ আসলে a বসে।
(ব্যতিক্রম It is an A). He is an Fcps. Nasif is a BA.

Other uses of ‘a’ and ‘an’
মনে রাখুন: a/an(one) শুধু singular common noun এর পূর্বে বসে। কখনোই এরা plural এর পূর্বে বসে না।
1. এক জাতীয় সকলকে বোঝাতে singular common noun এর পূর্বে a/an বসে।
an ant is insustrious.
2. মাঝে মাঝে prepostition রুপে a/an বসে।
Raj went a (on) hunting.
3. সংখ্যাবাচক expreesion(couple,dozon, score-20, hundred,thousand,million ইত্যাদি এর পূর্বে a বসে।
Asif earns a hundred taka a day.
4. plural noun এর পূর্বে few,little,good,many,lot of,great deal ইত্যাদি থাকরে তাদের পূর্বে a বসে।
Murad has a few friends.
5. Exclamatory sentence এ what/suck এর পর a/an বসে। যেমন, such a long queue! what a pity!
6. কিছুphrase এ a/an বসে।
In a body to taka an interest.
7. singular common noun এর পূর্বে quite,many,rather,but,more,not ইত্যাদি ব্যবহার হলে সেই noun এর পূর্বে a/an বসে।
you are but a child.
8. Adjective এর পূর্বে so, too থাকলে ইহাদের পরে a/an বসে।
Iron is so useful a metal.
9. তুলনা অর্থে proper noun যদি common noun হিসেবে ব্যবহার হয় তখন সেই তুলনীয় ব্যক্তির পূর্বে a/an বসে।
I see you are a shakispeare.
10. such/many ইত্যাদি singular common noun হিসেবে ব্যবহার হলে বা এদের পরে singular verb থাকলে noun এর পূর্বে a/an বসে।
Many a man was present there.
11. অনিদিষ্ট করে বোঝালে বা একটি অর্থ প্রকাশ করতে a/an বসে, (one=a/an).
যেমন, Sharif gives me a pen.
12. অপরিচিত ব্যক্তির নাম বোঝালে তার সামের পূর্বে বা mr/mrs/miss এর পূর্বে a/an বসে।
যেমন, A mr. khan came here to meet you.
13. superlative এর most যখন very বা খুব বেশী বোঝায় তখণ তার পূর্বে the না বসে a বসে।
I saw a most wonderful sight.(a most=a very)
14. common noun যখন abstract noun হিসেবে ব্যবহার হয় তখন সেই abstract noun এর পূর্বে a/an বসে।
Helen is a beauty.
15. কারো সৃষ্টা বা নিমির্ত বস্তু বোঝাতে তার নাম ব্যবাহর হলে সেই নামের পূর্বে a/an বসে।
Medha is reading a Milton(a writing of Milton).
Uses of ‘The’
1. নিদির্ষ্ট করে বোঝালে common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
The girl is playing.
The girls are reading.
2. নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী( তবে ১টি মাত্র দ্বীপ বা পর্বত নয়) দ্বীপপুন্ড, পুঞ্জ, ট্রেন, জাহাজ, মরুভূমি, বিখ্যাত হোটেল, জাদুঘর, দালান/প্রসাদ ইত্যাদির পূর্বে the বসে।
The padma is a big river.
The taj is a famous building.
3. পৃথিবীতে যেসব একক বস্তু আছে ,পুবিত্র ধর্মপ্রন্থ, সংবাদ পত্র, মহাকাব্য ইত্যাদির পূর্বে the বসে।
The Quran is a holy book.
The sun risen in the east.
4.দিকের নাম দ্বারা দেশ বোঝালে, বর্ণনা মূলক বা অর্থ পূর্ণ ভৌগলিক নামের পূর্বে the
বসে। যেমন, My cousin lives in the UK.
5. Superlative Degree এর পূর্বে the বসে।
যেমন, Shifit is the best boy in the class.
6. Comparative Degree যুক্ত বাক্যে two কথাটি থাকলে comparative degree এর পূর্বে the বসে। যেমন, Mimi is the cleaver of the two boys.
7. যত তত বোঝাতে comparative degree এর পূর্বে the বসে।
যেমন, The sooner the better.
8. Plural পরিবারের নামের পূর্বে singular designation(পদবী) এর পূর্বে the বসে।
Abdul Hamid is the president of Bangladesh.
9. Majority public police ইত্যাদি সাধারনত plural হিসেবে গণ্য হয় এবং এদের পূর্বে the বসে। যেমন, The majority are an my side.
10. জাতির নামের পূর্বে the বসে, তবে তখন তা plural বোঝায়।
যেমন, The English are a brave nation.
11. তারিখ/ordinal number এর পূর্বে the বসে।
যেমন, The 16th December is are victory day.
12. যে সকল noun দ্বারা পেশা বোজায তাদের সামনে the বসে।
যেমন, Raj joined the navy.
13. বাদ্যযন্ত্র বাজানো অর্থে the বসে নতুবা a/an বসে।
যেমন, Anik plays the piano.
But I have a piano.
14. Proper noun এর পূর্বে বা পরে adjective থাকলে সেই adjective এর পূর্বে the বসে।
যেমন, Alexander the great was a brave warrior.
15. একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি, বস্তু বা স্থানের সঙ্গে তুলনা করা হলে যার সাথে তুরনা করা হয় তার পূরেব the বসে।
যেমন, Nazrul is the Byron of Bangladesh.
16. Possessive Adjective(my,our,your,his,her)ইত্যাদির পরিবর্তে the বসে।
যেমন, He shruck me on the head(the=my).

Puzzle
মনে রাখা জরুরী:- Article,preposition এবং punctuation ব্যবহার বাক্যের অর্থ পরিবর্তন হয়।
যেমন, I have a red and white horce(১টি).
I have a red and a white horse (২টি).
1. বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম প্রথমে থাকলে Article বসে না, তবে পরে থাকলে গ্রন্থের পূর্বে the বসে।
যেমন, Nazmul’s agnibina. The agnibina of nazrul.
2. সাধারনত material ও abstract noun এর পূর্বে article বসে না, তবে এগুলো বিশেষ এলাকার বা বস্তুর বা ব্যাক্তির ক্ষেত্রে হলে the বসে।
যেমন, The rice of Dinajpur is pamous.
The honesty of sayed ali is known to all.
3. খেলার নাম proper noun একটি মাত্র দ্বীপ বা পর্বত,uncountable noun ইত্যাদি এর পূর্বে the বসে না।
4.ভাষার নামের পূর্বে the বসেনা ,তবে ভাষার নাম দ্বারা জাতি বোঝালে তার পূর্বে the বসে আর তা plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন, He speaks English.
The English are brave nation.
5.খাবারের নামরে পূর্বে article বসেনা, তবে খাবারের নামের পূর্বে adjective থাকলে a/an বসে।
যেমন, We had a lunch.
We had a good lunch.
6. ঋতুর নামের পূর্বে the বসেনা ও চলে না বসালে ও চলে তবে নিদিষ্ট করে বোঝালে the ব্যবহার করাই উত্তম।
যেমন, The spring is the best season.
7. Bed, Mosque, Hospital, Church, Prison, School, College, Univercity ইত্যাদিতে সাধারনত উদ্দেশ্যে যাওয়া বোঝালে Article বসে না, তবে বিশেষ কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝালে the বসে।
যেমন, Shihab goes to school regularly.
Mr paul went to the school to meet his friend.
8. Home এর পূর্বে সাধারনত article বসে না, তবে এর পূর্বে কোনো বর্ণনা মূলক শব্দ থাকলে সেই শব্দটির পূর্বে the বসে।
যেমন, She is at home, we arrived at the bride’s home.
9. ভাষার নামের পূর্বে article বসে না, তবে ভাষার নামের পর language শব্দটি থাকলে সেই ভাষার নামরে পূর্বে the বসে।
যেমন, English is an international language.
The English language is very interesting to learn.
10. রাস্তা, এ্যভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে article বসে না, তবে রাস্তার নামের পর rood শব্দটি থাকলে সেই রাস্তার নামের পূর্বে the বসে।
যেমন, Apple bought a shop in park street.
Apple bought shop in park street.
11. Allsh/God দিন, মাস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পোশাক, পরিচ্ছেদ ইত্যাদির এর পূর্বে article বসে না।
12.এক ব্যক্তি বা বস্তু বোঝালে একটি article আর দুই ব্যাক্তি বা বস্তু বোঝালে দুইটি article.
যেমন, ১+১=২
১+০=১
I have a red and black pen.
I have a red and a black pen.
The headmaster and secretary is present .
The headmaster and the secretary are present

Address

Sadullapur
Sadullapur
5710

Telephone

+8801521100121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaiful English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share