Shaheen Cadet School,Joypurhat Branch

Shaheen Cadet School,Joypurhat Branch ♦SCHOOL( PLAY -10),SSC-CADET COACHING.
♦ACADIMIC COACHING(1 - 10)
♦PHONE NO-01740845590

22/08/2026
22/08/2026
📢 নোটিশ | Spelling Star–2026 ⭐বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীদের ফলাফল প্রকাশিত হবে ২২ আগস্ট দুপুর ২টার পর। 🏆✨
21/08/2026

📢 নোটিশ | Spelling Star–2026 ⭐

বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীদের ফলাফল প্রকাশিত হবে ২২ আগস্ট দুপুর ২টার পর। 🏆✨

21/08/2026
📢 Spelling Star 2026-এর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ।📍 কেন্দ্রের নাম: জয়পুরহাট📌 এই তালিকা শুধুমাত্র জয়পুরহাট কেন্দ্র থেকে...
21/08/2026

📢 Spelling Star 2026-এর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ।

📍 কেন্দ্রের নাম: জয়পুরহাট

📌 এই তালিকা শুধুমাত্র জয়পুরহাট কেন্দ্র থেকে ক্রেস্ট ও সার্টিফিকেটের জন্য মনোনীত পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

📞 মনোনীত শিক্ষার্থীদের পরবর্তীতে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে—কোথা থেকে, কোন তারিখে এবং কী ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করবে।

🌟 বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২১ আগস্ট সন্ধ্যা ৬টার পর Shaheen Education Family-এর অফিসিয়াল page ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

🌐 ওয়েবসাইট ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন: https://www.shaheen.edu.bd

SEF স্পেলিং স্টার ২০২৬ ✨জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় -এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো Shaheen Education Family–Chan...
21/08/2026

SEF স্পেলিং স্টার ২০২৬ ✨

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় -এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা

জয়পুরহাট সদর, জয়পুরহাট , ২১ আগস্ট ২০২৬:

দেশব্যাপী ইংরেজি বানান দক্ষতা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা আজ শুক্রবার দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে, ৬৪ জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এর অংশ হিসেবে জয়পুরহাট কেন্দ্রের পরীক্ষা জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় এ সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে সকাল ৯টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকেরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন।

এ কেন্দ্রে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৩৪৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত ব্যবস্থাপনায় পরীক্ষার্থীরা পৃথক সারিতে পরীক্ষাকক্ষে প্রবেশ করে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে।

পরীক্ষাকক্ষে প্রবেশের আগেই সুসজ্জিত তোরণের মাধ্যমে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আকর্ষণীয় মাঠসজ্জা ও বিভিন্ন ফটো পয়েন্টে পরীক্ষার্থীরা বাবা-মায়ের সঙ্গে ছবি তোলে এবং আনন্দঘন সময় কাটায়। পরীক্ষা শুরুর আগেই পুরো কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, Channel i-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২,৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।

পরীক্ষার সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত থাকেন এবং কেন্দ্র পরিদর্শন করেন। তারা পরীক্ষার সার্বিক পরিবেশ ও আয়োজন প্রত্যক্ষ করেন।

প্রাথমিক বাছাই পরীক্ষায় মোট ৫০টি প্রশ্ন ছিল এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্রেই নির্ধারিত পদ্ধতিতে উত্তর প্রদান করে। পরীক্ষা শেষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম শুরু করা হয় বলে জানান শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এটাও জানান যে ফলাফল আজকে প্রকাশ করা হবে। কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

Spelling Star-এর মূল প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় ল্যাপটপসহ বিশেষ পুরস্কার। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা, ১ লাখ টাকা এবং দুজনের জন্য ৫০ হাজার টাকা করে নগদ অর্থ।

পরবর্তী বিভাগীয় রাউন্ডে প্রায় ৫০০ নির্বাচিত পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। সেখানে লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে দেশব্যাপী ১০০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। নির্বাচিত এই ১০০ জনকে নিয়ে Channel i-এর পর্দায় Spelling Star-এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

একই সঙ্গে শিশুদের ইংরেজিভীতি দূর করে মাতৃভাষার মতো স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিকে গ্রহণ ও শেখার মানসিকতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

পরীক্ষার ফলাফল ও পরবর্তী কার্যক্রমের বিস্তারিত Shaheen Education Family-এর অফিসিয়াল page এবং www.shaheen.edu.bd-এ প্রকাশ করা হবে।

কেন্দ্র: জয়পুরহাট জেলা।
ভেন্যু: জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট।
মোট নিবন্ধিত পরীক্ষার্থী: ৩৪৩ জন
কেন্দ্রপ্রধান: মোঃ ইকবাল হোসেন, নির্বাহী পরিচালক, শাহীন শিক্ষা পরিবার জয়পুরহাট শাখা।
বিশেষ অতিথি/পরিদর্শক: মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, সদর থানা উচ্চ বিদ্যালয় জয়পুরহাট।
যোগাযোগ: 01740845590

19/08/2026

📢 স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্র ও ভেন্যু বিষয়ক সর্বশেষ চূড়ান্ত তালিকা...

📍 কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে প্রথম কমেন্ট দেখুন

আসসালামু আলাইকুম , প্রিয় জয়পুরহাট বাসি 📣Important Notice 📌✨SEF Spelling Star-2026 (Audition Round Exam)🗓️ পরিক্ষার তারিখ...
15/08/2026

আসসালামু আলাইকুম , প্রিয় জয়পুরহাট বাসি 📣

Important Notice 📌

✨SEF Spelling Star-2026 (Audition Round Exam)

🗓️ পরিক্ষার তারিখ:- ২১ আগস্ট রোজ শুক্রবার।
📍পরিক্ষার কেন্দ্র :- জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়।

বিঃদ্রঃ- রেজিষ্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে এর আগে পরিক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে।

✅বিস্তারিত সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এর সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদ।

Shaheen Education Family

🌸আলহামদুলিল্লাহ! 🌸🎓 শাহীন ক্যাডেট স্কুল, জয়পুরহাট শাখা🏆 এসএসসি পরীক্ষা–২০২৬ এর ফলাফল:-আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শিক...
10/08/2026

🌸আলহামদুলিল্লাহ! 🌸
🎓 শাহীন ক্যাডেট স্কুল, জয়পুরহাট শাখা🏆
এসএসসি পরীক্ষা–২০২৬ এর ফলাফল:-

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষা–২০২৬-এ শাহীন ক্যাডেট স্কুল, জয়পুরহাট শাখা গৌরবময় ফলাফল অর্জন করেছে।

✨ ফলাফলের চিত্র:🔹 A+ -5 : জন🔹 A গ্রেড : 18 জন🔹 A- 7: জন🔹 B গ্রেড : ০1 জন।

এই অসাধারণ সাফল্যে আমরা আমাদের সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

🌟 এই সাফল্য আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।ইনশাআল্লাহ, আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয়ে শাহীন ক্যাডেট স্কুল, জয়পুরহাট শাখা এগিয়ে যাবে।

শিক্ষার মান, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতায়—শাহীন ক্যাডেট স্কুল জয়পুরহাট শাখা ❤️

#জয়পুরহাট_শাখা #সাফল্যের_ধারাবাহিকতা

Address

Joypurhat Sador
Sador
JOYPURHAT

Alerts

Be the first to know and let us send you an email when Shaheen Cadet School,Joypurhat Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shaheen Cadet School,Joypurhat Branch:

Shortcuts

Share

Category