22/04/2025
টিউশনির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস_
1_ কখনো চেনাজানা বা আত্মীয়দের মাঝে টিউশনি নেবেন না।
2_ স্টুডেন্টকে আগে সালাম দিন তারপর পড়তে বসার দোয়া পড়িয়ে পড়া আরম্ভ করুন।
3_ টিউশনিতে থাকাকালীন জরুরি প্রয়োজন ব্যতীত মোবাইল ব্যাবহার করবেন না।
4_ প্রয়োজন ব্যতীত মা**ন না।
(মুখে আঘাত করা হারাম, এক্ষেত্রে থা*র দেওয়া থেকে বিরত থাকুন)
5_ কোন কারণে টিউশনিতে যেতে না পারলে বা দেরি হলে অভিভাবককে জানান।
6_ নাস্তা দিলে তা স্টুডেন্টের সাথে ভাগাভাগি করুন। (এতে স্টুডেন্ট ভাগাভাগি করা শেখে)
7_ নাস্তা না দিলে আফসোস করবেন না।
8_ স্টুডেন্টকে কখনো কোন কারণে গা**লি দিবেন না। (বেয়াদব, অসভ্য বলা থেকে বিরত থাকুন)
9_ কখনো নির্দিষ্ট সময়ের বেশি সময় ব্যয় করবেন না।
10_ স্টুডেন্টের পরিবার থেকে বেশি কিছু আশা করবেন না।
11_ বেতন চাওয়া নিয়ে কখনো লজ্জাবোধ করবেন না। (আপনি আপনার পারিশ্রমিক চাচ্ছেন, ভিক্ষা নয়)
12_ বেতন দেওয়া নিয়ে ছয়-নয় করলে সুযোগ বুঝে ছেড়ে দিন। (অবস্থান অনুযায়ী)
13_ কখনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে তা এড়িয়ে চলুন।
14_ সব সময় নিজেকে, নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিন।
15_ টিউশনি চলে গেলে হতাশ হবেন না। (আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন)
আর মনে পড়ছে না। আজ এ পর্যন্তই থাক।
Copied