14/12/2019
অদ্য বেলা ১১.০০ ঘটিকায় লালমনিরহাট উপজেলার তিস্তা পূর্ব দালাল পাড়ায় অবস্থিত "বীর মুক্তিযোদ্ধা শহীদ আফজাল হোসেন মেমোরিয়াল স্কুল " কর্তৃক আয়োজিত শহীদ আফজাল হোসেন শিক্ষাবৃত্তি শুভ উদ্বোধন ও বার্ষিক পরীক্ষার ফলাফল, বৃত্তির টাকা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খাদিমুল ইসলাম ( সাইফুল) এর সঞ্চালনায় রোকেয়া পারভীন বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা Golam Mostofa Shopon মহোদয়।
আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল ঃ
** ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ও ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধান অতিথি মহোদয় কে বরন।
** অতিথিগনের আসন গ্রহণ।
** শহীদ আফজাল হোসেন সহ দেশের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০১ মিনিট নিরবতা পালন।
** অতিথি গনের শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান।
** ১ম শ্রেনী হইতে ৫ম শ্রেনী পর্যন্ত ১ম,২য় ও ৩য় মেধাস্থান কারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান।
** ২০১৮ ইং সনের নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এন্ড প্রি-ক্যাডেট স্কুল,রংপুর এর আওতাধীন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ (ট্যালেন্টপুল ও সাধারণ) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, টাকা ও ক্রেস্ট প্রদান।
** শহীদ আফজাল হোসেন শিক্ষাবৃত্তি এর শুভ উদ্বোধন ঘোষণা।
** নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের প্রাথমিক ঘোষণা।
প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠান টি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত সেহেতু সেই বীর শহীদের স্মৃতিচারণ ধরে রাখতে এলাকার সর্বোস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন এবং অত্র প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
সেই সাথে প্রধান অতিথি মহোদয় আজ অত্র প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক পর্যায়ে ( ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেনী) পাঠদানের জন্য প্রাথমিক ভাবে অনুমতি প্রদান ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব Rafiqul Islam Badsha, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আহমেদ, জনাব জাহাঙ্গীর হোসেন সুমন ভাই সহ উপস্থিত ছিলেন দ্যা হেল্পিং হ্যান্ড স্কুলের ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল ইসলাম মহোদয় ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।