20/04/2026
রাত পোহালে লক্ষাধিক শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছে এক নতুন সকাল। অনেক কারণেই আশার সাথে কিছু শংকাও জড়িয়ে আছে। সাথে আছে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসার গল্প। কোভিড-১৯, কারিকুলাম পরিবর্তন, মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, প্রশ্ন পদ্ধতিতে বারবার পরিবর্তন, জীবনের প্রথম পাবলিক পরীক্ষা ঘিরে শিশুমনে অপ্রয়োজনীয় উদ্বেগ ঢুকিয়ে দেয়া... সবকিছুই আমাদের সন্তানদের জন্য চ্যালেন্জ। প্রতিটি সন্তান পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের পবিত্র আমানত। আমাদের সন্তানেরা নাই বা থাকল দুধে-ভাতে; তাদের শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত হোক। প্রতিটা বাচ্চা তার সক্ষমতা, নীতি ও নৈতিকতার সর্বোচ্চ স্বাক্ষর রাখতে পারুক, যথাযথ ভাবে মূল্যায়িত হোক।
এসএসসি ২০২৬'র সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা ও দোয়া।
© Collected