Salaf Academy Bangladesh

  • Home
  • Salaf Academy Bangladesh

Salaf Academy Bangladesh COMBINATION OF ILM AND AMAL

আমাদের প্রথম কোর্সে আপনাকে স্বাগতম।
08/02/2026

আমাদের প্রথম কোর্সে আপনাকে স্বাগতম।

05/02/2026

পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে ইসলামি সমাজ ও ব্যবস্থাপনা
বিষয়ক সময়োপযোগী কোর্স دورة المجتمع الاسلامي و تنظيمه।

কোর্স পরিচালক,
(শাইখ) মুহাম্মাদ ইব্রাহিম নো'মানী হাফিজাহুল্লাহ।
মুদীর,জামিয়াতুল লতিফ রূপগঞ্জ।
সময়কাল: ১লা রমজান থেকে ১৫ই রমজান পর্যন্ত দৈনিক ১ ঘন্টা ।
দারস: অনলাইন ও সরাসরি।

এই কোর্সে যা থাকছে :
▪️ কুরআন সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্রের মৌলিক ধারণা
▪️ ইসলামের আলোকে তূলনামূলক পর্যালোচনা।
▪️ সমকালীন যুগে ইসলামি সমাজ কায়েমের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উপাদান।
▪️ ইসলামি সমাজ কায়েমে মাদ্রাসা ও মাসজিদ এর ভূমিকা ও কার্যক্রম।
▪️ইসলামি সমাজ কায়েমে উলামায়ে কেরাম এর করণীয় ও পন্থা।

সার্বিক যোগাযোগ :
জামিয়াতুল লতিফ ক্যাম্পাস
বরাবো বাস স্ট্যান্ড সংলগ্ন, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
+880 1818-498639
01876-908010(ওয়াটসাপ)

05/02/2026

সালাফ একাডেমি বাংলাদেশ এর আয়োজন। পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক সময়োপযোগী কোর্স دورة مقارنة الاديان ।

কোর্স পরিচালক,
(শাইখ) মুহাম্মাদ ইব্রাহিম নো'মানী হাফিজাহুল্লাহ।
মুদীর,জামিয়াতুল লতিফ রূপগঞ্জ।
সময়কাল: ১লা রমজান থেকে ১৫ই রমজান পর্যন্ত দৈনিক ১ ঘন্টা ।
দারস: অনলাইন ও সরাসরি।

এই কোর্সে যা থাকছে :
▪️ কুরআন সুন্নাহভিত্তিক বিভিন্ন ধর্মের মৌলিক বিশ্বাস ও মতবাদ সম্পর্কে ধারণা
▪️ ইসলামের আলোকে তূলনামূলক পর্যালোচনা।
▪️ সমকালীন যুগের বিভ্রান্তি মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা
▪️ দাওয়ার জন্য বাস্তবমুখী হিদায়াত।
▪️ সংস্লিষ্ট বিষয় হিফজুন নুসুস।

সার্বিক যোগাযোগ :
জামিয়াতুল লতিফ ক্যাম্পাস
বরাবো বাস স্ট্যান্ড সংলগ্ন, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
+880 1818-498639
01876-908010(ওয়াটসাপ)

26/01/2026

পবিত্র মাহে রমজানে ২ টা কোর্স করাবো ইনশাআল্লাহ।
১। مقارنة الاديان বা তূলনামূলক ধর্মতত্ত্ব
২। المجتمع الإسلامي وتنظيمه বা ইসলামি সমাজ ও ব্যবস্থাপনা।
দুটো কোর্সই আমরা প্রার্থমিক অবস্থায় নির্ধারিত কিতাব ভিত্তিক দারস দিবো।
অনলাইন/অফলাইন দুভাবেই সুযোগ থাকবে। ইনশাআল্লাহ
আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
+8801876908010(শুধুমাত্র ওয়াটসাপ)

11/05/2025

পাক-ভারত যুদ্ব!
আসলে ভারত পাকিস্তানের মৌলিকভাবে যুদ্ব লাগা সম্ভব না এর কারণ দর্শানোর পূর্বে ভারত ও পাকিস্তানের নেতাদের স্বভাবজাত আলোচনা জরুরী।
এ দুদেশের রাষ্ট্র নেতারা মূলত ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়ে থাকে যেভাবে ক্ষমতায় থাকা যায় বা আসা যায় সেই পন্থাই তারা গ্রহণ করে থাকে।
যুদ্ধ তো হয় মূলত দেশ ও জনগণের কল্যাণে যাইহোক বলছিলাম পাক-ভারত উত্তপ্ততা তা কিন্তু দিন শেষে যুদ্ধে রূপ নিবেনা।
এখন প্রশ্ন হলো তবে এই উত্তপ্ততার লাভ কি বা কার স্বার্থে এটা ছড়ানো হলো?
সোজা সাপটা উত্তর এটা মূলত মোদির বিহার নির্বাচন ও দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার কৌশল হিসেবে কাজ করবে এরদ্বারা হিন্দুত্বকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া হবে ফলে মোদি আগামী লোকসভায় ও ক্ষমতায় আসার বিশাল রাস্তা প্রশস্ত হয়ে যাচ্ছে।
এবার আসি পাকিস্তান প্রসঙ্গে শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টো ও মারইয়াম নাওয়াযদের ও কিন্তু বিশাল রাজনৈতিক লাভ হয়েছে আর তা হলো ইমরান খানকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা ও গ্রেফতারের মাধ্যমে যেই ইমেজ টুকো ক্ষমতাশীন দল ও সেনাবাহিনী হারিয়েছিলো তা আবার পুনর্গঠন হয়েগেল সেনাবাহিনী তার ইমেজ ফিরে পেল শাহবাজ গংদের চুরিটা ও ধামাচাপা পড়েগেল।
আঞ্চলিক ভাবে দুটো রাষ্ট্রের ক্ষমতাশীন দলই লাভবান হলো ক্ষতিগ্রস্ত হলো কেবল আমজনতা।
এবার আসি পশ্চিমাদের বিষয়।
যেহুত আফগানিস্তান স্বাধীন, ইউক্রেন যুদ্ধ ও শেষ শেষ অবস্থা আর গাজা তো ধ্বংসই হয়ে গেল একমূহুর্তের জন্য ও পৃথিবী যুদ্ধহীন থাকুক এটা পশ্চিমা যুদ্বব্যাবসায়ীগুলো ধারণা ও করতে পারেনা তাই পশ্চিমা নতুন নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছে যার প্রথম পরিক্ষা হিসেবে পাক ভারত যুদ্বের সূচনা ঘটেছিল কিন্তু সমস্যা বাধে আরেক জায়গায় আর তা হলো ফ্রান্সের তৈরী যুদ্ববিমান ধ্বংস হওয়া, যেহেতু রাফায়েল সম্পূর্ণ রূপে ব্যার্থ প্রজেক্ট প্রমাণিত হয়েছে তাই ওরা যুদ্ধ বন্ধ করে দিয়েছে কেননা বিকল্প হিসেবে চিনা অস্ত্রের জয় মানেই হলো পশ্চিমা রাজত্বের উপর সর্বশেষ পেরেক মারার সমতুল্য,ফলে আপাতত এইপরিক্ষা এখানেই তারা শেষ করবে।
বাকী প্রজেক্ট গুলোর জন্য চিন্তা ভাবনা করতেছে, সম্ভাব্য যুদ্ব প্রজেক্ট গুলো হলো, আরাকান আর্মি ও বাংলাদেশ, ভারত বাংলাদেশ (যদি নির্বাচিত সরকার ভারতের দালালী না করে)মিডেলিস্ট প্রজেক্টগুলো তাদের নজরদারিতে রয়েছে।
বাকী দেখা যাক কি থেকে কি হয়।

10/01/2025
16/06/2024

ঈদুল আজহার নামাজের নিয়ম।
ঈদের নামাজ খোলা জায়গা, মসজিদ কিংবা যেখানেই পড়া হোক না কেন, অবশ্যই তা জামাতের সঙ্গে পড়তে হবে। জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন, ঈদের নামাজ আদায় করার জন্যও একই শর্ত প্রযোজ্য। সুতরাং জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না।

ঈদের নামাজ
ঈদের নামাজের জন্য কোনো আজান ও ইকামত নেই। তবে জুমার নামাজের মতোই উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয়। তবে ঈদের নামাজের পার্থক্য হলো অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে।

প্রথম রাকাতে ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে অতিরিক্ত তিন তাকবির দিয়ে সুরা ফাতিহা পড়া।

দ্বিতীয় রাকাতে সুরা মেলানোর পর অতিরিক্ত তিন তাকবির দিয়ে রুকতে যাওয়া।

বিজ্ঞাপন

ঈদের নামাজের নিয়ত
ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি...আল্লাহু আকবার।

প্রথম রাকাত

১. তাকবিরে তাহরিমা

ঈদের নামাজে নিয়ত করে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধা।

২. সানা পড়া

সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

৩. অতিরিক্ত তিন তাকবির দেওয়া।

এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া এবং তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত বেঁধে নেওয়া।

৪. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া

৫. সুরা ফাতিহা পড়া

৬. সুরা মেলানো। অতঃপর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

বিজ্ঞাপন

দ্বিতীয় রাকাত

১. বিসমিল্লাহ পড়া

২. সুরা ফাতিহা পড়া

৩. সুরা মেলানো।

৪. সুরা মেলানোর পর অতিরিক্ত তিন তাকবির দেওয়া। প্রথম রাকাতের মতো দুই তাকবিরে উভয় হাত কাঁধ বরাবর উঠিয়ে ছেড়ে দেওয়া; অতঃপর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধা।

৫. তারপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।

৬. সিজদা আদায় করে তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

তারপর খুতবা

ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবেন আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন।

দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবিরসহ আদায় করতে হয়। ঈদের নামাজের অতিরিক্ত ওয়াজিব তাকবিরে ভুল হলে অর্থাৎ সেজদা সাহু প্রয়োজন নেই।

اللهم تقبل منا حجا مبرورا
14/06/2024

اللهم تقبل منا حجا مبرورا

12/06/2024

প্রাণির যেসকল অংশ খাওয়া হারাম।
মেরুদন্ডের ভেতর থেকে আসা সাদা মগজ
অন্ডকোষ
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
মুত্র থলি
পিত্ত
প্রবাহিত রক্ত
মাংসগ্রন্থি (চামড়া ও গোস্তের মাঝে টিউমার জাতীয় গোস্তো টুকরো)
আল্লাহ আমাদের সবসময় হালাল খাওয়ার তাওফিক দান করেন। আমীন

07/06/2024

আদাবুল ইখতেলাফ (اداب الاختلاف) বা মতানৈক্য বিষয়ক আদাব বলতে শরঈ কিছু মূলনীতি রয়েছে বোধহয়। এই সকল নীতিমালা সমূহ রচনা হয়েছিল হাজার সাল পূর্বে এবং আমার জানামতে সেসময় এর ব্যবহারও যথাযথ হতো যা আমরা হজরত ফুক্বহা,মুহাদ্দিসীন কেরামের ইখতেলাফে দেখতে পাই।
কিন্ত বর্তমানে ইখতেলাফ তো আগের চেয়ে হাজার গুণ বেড়েছে তবে তার আদব সমূহ স্বমূলে অস্তিত্ব হারিয়েছে। ভাষার ব্যবহার,লেখার মারপেঁচ,অনলবর্ষী বক্তব্য, আর গালমন্দের অলংকার শাস্ত্রের ব্যবহার রীতিমতো ভদ্রলোকের অন্তর আত্নায় কাঁপোন ধরিয়ে দেয়।
আর বেচারা শ্রোতা বা পাঠক মহল তারা তো কিংকর্তব্যবিমুঢ় হওয়া ছাড়া উপায় নেই নাসিহা গ্রহণ তো দূরে থাক।
আসলে এটা একটা ট্রেডিশনাল বিষয় হয়ে দাঁড়িয়েছে
অনেকে এটাকে পিনাকীয় স্টাইল হিসেবে গ্রহণ করছে। আবার অনেকের ন্যাচারটাই এমন যে, অকথ্য ভাষা ব্যবহার কে
"স্টেট কাট" হিসেবে চালিয়ে দিচ্ছে।
মতের ভিন্নতার প্রকাশ ক্ষেত্রে শব্দ চয়ন থেকে শুরু করে সকল বিষয় সমূহ অত্যন্ত মার্জিত ও ভাবগাম্ভীর্য হতে হয় যা,নিম্নস্তরের কোন ব্যক্তির দ্বারা সম্ভব না।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আমীন

07/06/2024

من وظائف اليوم
(١) كثرةالصلاةعلى النبي الامين
(صلي الله عليه وسلم)
(٢) تلاوت سورة الكهف

Address

15/kha, Borabo, Rupganj

1460

Alerts

Be the first to know and let us send you an email when Salaf Academy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Salaf Academy Bangladesh:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share