Bir Pratik Gazi High School - Sattar Jute Mills Model High School

Bir Pratik Gazi High School - Sattar Jute Mills Model High School “রব্বি জিদনী ইলমা”
কোড নং: ১১২৫০৬
প্রতিষ্ঠিত সালঃ ১৯৮০
নাম পরিবর্তন: ২০২৩ (বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়)
কাঞ্চন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

একটি মানবিক অনুরোধএই গ্রুপের সকল সদস্যদের উদ্দেশে আমি একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক আবেদন জানাতে চাই।আমরা অনেকেই "সাত্তার ...
14/05/2025

একটি মানবিক অনুরোধ

এই গ্রুপের সকল সদস্যদের উদ্দেশে আমি একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক আবেদন জানাতে চাই।

আমরা অনেকেই "সাত্তার জুট মিলস মডেল হাই স্কুল"-এর প্রাক্তন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের নামের সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশব, আমাদের স্মৃতি, এবং আমাদের পরিচয়ের গর্ব। কিন্তু দুঃখজনকভাবে, স্কুলটির নাম পরিবর্তনের ফলে আমরা আজ আমাদের সেই গর্বিত পরিচয় দিতে পারি না। এটি আমাদের জন্য কষ্টদায়ক এবং হতাশার।

আমরা বিশ্বাস করি, যদি আমরা সকলে মিলে এখনই একটি সংগঠিত উদ্যোগ নিই, তাহলে এখনো সময় আছে — স্কুলটির মূল নাম, “সাত্তার জুট মিলস মডেল হাই স্কুল” পূনরায় বহাল করা সম্ভব।

এ বিষয়ে আমাদের অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যার যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা খুব সহজেই একটি কার্যকর ব্যবস্থাপনার দিকে অগ্রসর হতে পারবো।

আমরা জানি, স্যার এই বিষয়ে প্রক্রিয়াগত দিকগুলো সম্পর্কে ভালোভাবেই অবগত। তাছাড়া, তিনি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী—তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নাম ফিরে পাওয়ার আন্দোলনে স্যারের মনও আমাদের সাথেই কাঁদে।

আমরা আশা করছি, তিনি একজন শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদেরকে সঠিক, সহজ এবং কার্যকর প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। তাঁর দিকনির্দেশনা ও সমর্থন আমাদের এই প্রয়াসকে সফল করে তুলতে পারে।

এই নাম শুধু একটি পরিচয় নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা, এবং আমাদের শেকড়ের প্রতীক।
চলুন, আমরা সবাই মিলে আমাদের প্রাণের দাবি আদায়ে একসঙ্গে এগিয়ে আসি।

"সাত্তার জুট মিলস মডেল হাই স্কুল" — এই নাম ফিরিয়ে আনাই হোক আমাদের সম্মিলিত সংকল্প।

এই গ্রুপের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষী—হোন তিনি সিনিয়র, সমবয়সী কিংবা জুনিয়র—আপনাদের প্রতি আন্তরিক আহ্বান জানাই।

আসুন, আমরা সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে একসাথে অগ্রসর হই।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ, মতামত ও সমর্থনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী নাম আজীবনের জন্য সংরক্ষণ ও পুনঃপ্রতিষ্ঠা করতে পারি।

এই নামকে পুনরায় ফিরিয়ে আনা মানে আমাদের শেকড়কে সম্মান জানানো, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক পরিচয় রেখে যাওয়া।

তোমরা কত সালের ব্যাচ ???
14/10/2023

তোমরা কত সালের ব্যাচ ???

Sattar Jute Mills Model High School অত্র প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারী প্রিয় মনির ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনি...
01/10/2023

Sattar Jute Mills Model High School
অত্র প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারী প্রিয় মনির ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ছিলেন, গতরাতে ইন্তেকাল করেন !!! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য দোয়া করবেন !!! মহান আল্লাহ যেন, মনির ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমিন।

স্কুল স্থানান্তরের জন্য জমি দাতা জনাব আনিসুর রহমান সিনহা (চেয়ারম্যান- সিনহা গ্রুপ) ও অত্র স্কুলের কো-অপ্ট সদস্য- জনাব ফে...
21/08/2023

স্কুল স্থানান্তরের জন্য জমি দাতা জনাব আনিসুর রহমান সিনহা (চেয়ারম্যান- সিনহা গ্রুপ) ও অত্র স্কুলের কো-অপ্ট সদস্য- জনাব ফেরদৌসি আলম নিলা। সাথে অত্র স্কুলের প্রধান শিক্ষক- জনাব আবুল কালাম আজাদ। সকলের দীর্ঘায়ু কামনা করছি।

ডিজিটাল কালারফুল ক্লাস রুম
18/08/2023

ডিজিটাল কালারফুল ক্লাস রুম

17/08/2023

Batch  #2019
17/08/2023

Batch #2019

Address

Trishkahnia, Kanchan
Rupganj
1461

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801717232810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bir Pratik Gazi High School - Sattar Jute Mills Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category