বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রুপগঞ্জ উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Rupganj
  • বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রুপগঞ্জ উপজেলা শাখা

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রুপগঞ্জ উপজেলা শাখা দেশের বৃহত্তম পেশাজীবি সংগঠন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

15/07/2025
27/05/2025
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি,রুপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়াপাড়া সরকারি প্রা...
02/05/2025

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি,রুপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাম কমল সূত্রধর মহোদয় পরলোকগমন করেছেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জনাব আবু নুর মো: শামসুজ্জামান মহোদয়ের সাথে অধ্য ০৪.০৩.২০২৫ বাসপ্রাবিশিসর কেন্দ্রীয় ক...
04/03/2025

মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জনাব আবু নুর মো: শামসুজ্জামান মহোদয়ের সাথে অধ্য ০৪.০৩.২০২৫ বাসপ্রাবিশিসর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।
১৯৯৫ সাল হতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড দাবী জানিয়েছিল অত্র সংগঠন। শিক্ষকদের এই প্রাণের দাবী সহ সংগঠনের ১০ দফা মহাপরিচালক মহোদয়ের সামনে উপস্থাপন করেন সমিতির নির্বাহী সভাপতি জনাব জাহিদুর রহমান বিশ্বাস। এসময় মহাসম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক খুব আন্তরিকতার সাথে শিক্ষকদের দাবীগুলো বাস্তবায়ন করতে পদক্ষেপ নেবেন মর্মে অবহিত করেন। তিনি শিক্ষকদের মামলা সংক্রান্ত বিষয়াদী দ্রুত সমাধানের আশ্বাস দেন।

https://www.facebook.com/share/p/15xEofguEJ/
25/01/2025

https://www.facebook.com/share/p/15xEofguEJ/

বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম,খবর , প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি, অর্থনীতি, জাতীয় ও ...

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কার্যক্রম।
05/10/2024

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কার্যক্রম।

৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” রুপগঞ্জ উপজেলার সবাইক...
05/10/2024

৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”

রুপগঞ্জ উপজেলার সবাইকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
মর্যাদা ও অধিকার নিয়ে শিক্ষকদের জয় হোক।

একটি ছোট্ট পর্যালোচনা... নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা কেমন প...
01/10/2024

একটি ছোট্ট পর্যালোচনা...
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা কেমন পরিবেশে বেড়ে উঠছে, এই বিষয়টি জানতে শিক্ষক একটি শ্রেণি জরিপ করেন।

শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীদের এসাইনমেন্ট দেন যে, তারা বাড়ি গিয়ে তাদের মায়ের কাছে জানতে চাইবে তাদের কী কী ভালো গুণ আছে।

ফলাফল এমন:
উপস্থিত ৩৭ জনের মধ্যে অংশগ্রহণকারী শিক্ষার্থী ৩৪ জন। মায়েরা শিশুদের কোন ভালো গুণ খুজে পাননি প্রায় ২৭ জন শিক্ষার্থীর। প্রায় ৪ জন শিক্ষার্থীর মা প্রশংসা করেছেন তবে তারাও নেতিবাচক কথা বলেছেন। কোন উত্তরই দেননি উল্টো বকাঝকা করেছেন আরও ৩ জন (যাদের ২৭ জনের দলভুক্ত করা যায়)।

এই তথ্য একটি ভয়ংকর সত্য আমাদের সামনে নিয়ে এসেছে। শিশুরা নেতিবাচক পরিবেশে বেড়ে উঠছে। নেতিবাচক পরিবেশে বড় হওয়া শিশুদের অপরাধ প্রবণতা, অবসাদ, ভুল চিন্তা, মিথ্যা বলার অভ্যাস ও বিদ্রোহী হওয়ার সম্ভাবনা প্রকট থাকে।

(প্রেক্ষাপট- শিক্ষক এই পর্যালোচনামূলক জরিপ করার আগে শিশুদের দুইজন করে জোড়া তৈরি করেন। তাদের একজনকে আরেকজনের ভালো গুণ সম্পর্কে বলতে বললে তারা বলার মতো তেমন কিছুই খুজে পাচ্ছিলেন না। অবশ্য দুই-একজন ব্যাতিক্রম ছিলেন।)

শিশুর বিকাশে ইতিবাচক পরিবেশ তাকে মানবিক ও এই পৃথিবীর যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে।

★★ সহকারি শিক্ষকদের ১০ গ্রেড ছাড়া অন্য কিছু মানিনা।******************************************বাংলাদেশ সরকারি প্রাথমিক বি...
25/09/2024

★★ সহকারি শিক্ষকদের ১০ গ্রেড ছাড়া অন্য কিছু মানিনা।
******************************************
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি,রেজিঃ নং এস-১৫৩৬(৯৬)/৯৩ এর পক্ষ থেকে বিগত ১১/০৯/২০২৪ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয় বরাবরে জমা দেয়া ১২ দফা দাবীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের জন্য ১০ম গ্রেড প্রদানের দাবী করা হয়েছে। যা বিগত ২০/১০/২০২০ তারিখে সমিতির ঘোষিত ১০ দফা দাবীর অন্যতম দাবী ছিল। বিগত ২০/১০/২০২০ তারিখে বাংলাদেশ সরকারি প্রাঃবিঃশিঃ সমিতি কর্তৃক সর্বপ্রথম সহকারি শিক্ষকদের জন্য ১০ম গ্রেডের দাবী তোলার পর ইতিমধ্যে এটি দেশের সাড়ে ৩ লক্ষাধিক সহকারি শিক্ষকের প্রানের দাবীতে পরিনত হয়েছে। সম্প্রতি সরকার সহকারি শিক্ষকদের জন্য চলমান ১৩তম স্কেল ১১০০০/- থেকে এগিয়ে ৩০০ টাকার ব্যবধানের ১২ তম স্কেল ১১৩০০/- দেয়ার প্রস্তাব করার পর দেশের সাড়ে ৩ লক্ষাধিক শিক্ষক ক্ষোভে- অপমানে ফুঁসে উঠেছে। এটাকে শিক্ষকেরা নিয়মিত অপমানজনক ও মান্যহানিকর হিসেবে মনে করছেন।
তাই সরকারের প্রতি দাবী যেহেতু ডিগ্রী পাশ যোগ্যতায় দেশের সকল ক্ষেত্রের কর্মচারীদের জন্য ১০ম গ্রেড দেয়া হয়, সেহেতু জাতি গড়ার কারিগর সহকারি শিক্ষকদেরকে ১০ম গ্রেড প্রদান করে জিও জারি করার জন্য অনুরোধ করছি। বিগত সরকারের আমলেও শিক্ষকেরা বহু বঞ্চনার শিকার হয়েছে। আমরা আর বঞ্চিত হতে চাইনা। পাশাপাশি নবসৃষ্ট সহকারি প্রধান শিক্ষকদের ৯ম ও প্রধান শিক্ষকদের জন্য ৮ম গ্রেড ঘোষনা করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষিত ১০ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।

Address

Rupganj
Rupganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রুপগঞ্জ উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category